সোনার চেয়েও দামি এক চামড়ার ব্যাগের গল্প! | The Untold Story of Hermès Birkin

শুভেচ্ছা সবাইকে।

পকেটে কোটি কোটি টাকা। গ্যারেজে ফেরারি-ল্যাম্বরগিনির মতো দামি সুপারকার। আপনি চাইলেই দুবাই বা লন্ডনে বিলাসবহুল একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন। কিন্তু সাধারণ একটা চামড়ার ব্যাগ? না, সেটা চাইলেই আপনি কিনতে পারবেন না। সোজা শো-রুমে যাবেন, ক্যাশ কাউন্টারে টাকা ফেলবেন আর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসবেন? নাহ, এই স্বপ্ন ভুলে যান। সেলসম্যান মুখের ওপর খুব মিষ্টি করে হাসবে। তারপর বলবে, দুঃখিত, এই মুহূর্তে ব্যাগটা আপনাকে দেওয়া সম্ভব নয়।

জিনিসটা কোনো অত্যাধুনিক প্রযুক্তি না। নিষিদ্ধ কোনো গোপন অস্ত্রও নয়। স্রেফ নারীদের একটা হাতব্যাগ। নাম, হার্মিস বার্কিন। আর দাম? দশ-বারো লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত। তবে দামটাই মূল ব্যাপার না, তা তো এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে ধনী, ক্ষমতাধর আর প্রভাবশালী মানুষ এই একটা ব্যাগের জন্য বছরের পর বছর লাইন ধরে অপেক্ষায় থাকেন। পকেটে অগাধ টাকা থাকার পরেও কেন এটা কেনা যায় না? আর এই ব্যাগটাকে ঘিরে কেন গোটা বিশ্বে উন্মাদনা? ব্যাপারটা বুঝতে আমাদের একটু পেছনে তাকাতে হবে।

১৯৮১- প্যারিস থেকে লন্ডনের একটা ফ্লাইট। বিমানের ফার্স্ট ক্লাসের সিটে পাশাপাশি বসে আছেন দুজন মানুষ। একজন হলেন বিখ্যাত ফরাসি লাক্সারি ফ্যাশন হাউজ হার্মিসের তৎকালীন প্রধান নির্বাহী জ্যঁ লুই ডুমা। আর তার ঠিক পাশেই বসে আছেন সেই সময়ের তুমুল জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন। বিমান তখন আকাশে। জেন বার্কিন তার বড়সড় একটা ব্যাগ সিটের ওপরের বক্সে তুলতে যান। হঠাৎ হাত ফসকে ব্যাগের মুখ খুলে যায়। ভেতরের মেকআপ, ডায়েরি, চাবি, কাগজপত্র- সবকিছু সিটের নিচে ছড়িয়ে পড়ে। জেন খুব বিরক্ত হয়ে জিনিসগুলো কুড়াতে থাকেন। তিনি পাশের সহযাত্রী ডুমার দিকে তাকিয়ে একরাশ হতাশা নিয়ে বলতে থাকেন, বাজারে এমন কোনো ভালো চামড়ার ব্যাগই পাওয়া যায় না যেখানে আধুনিক নারীরা তাদের দরকারি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। ট্রাভেল করার মতো আরামদায়ক অথচ স্টাইলিশ ব্যাগের বড্ড অভাব বাজারে।

জ্যঁ লুই ডুমা মুচকি হাসেন। তিনি নিজের পরিচয় দেন। তারপর জেন বার্কিনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আমি আপনার জন্য এমন একটা ব্যাগ তৈরি করব, যা হবে একাধারে স্টাইলিশ আর সব কাজের জন্য একদম নিখুঁত।” বিমানের সিট পকেটে থাকা একটা কাগজের উল্টো পিঠে দুজনে মিলে কলম দিয়ে ব্যাগের একটা খসড়া নকশা আঁকেন। ১৯৮৪ সালে হার্মিস আনুষ্ঠানিকভাবে সেই ব্যাগ বাজারে আনে। জেন বার্কিনের নামানুসারে এর নাম হয় ‘বার্কিন’। তবে আসল খেলা এই নকশার ভেতরে নয়। আসল খেলা শুরু হয় এই ব্যাগ বিক্রির অবিশ্বাস্য কৌশলে।

নিউইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউয়ের ফ্ল্যাগশিপ শো-রুমে সাধারণ মানুষের পা রাখাটাই এক বিশাল চ্যালেঞ্জ। প্যারিসের ফ্ল্যাগশিপ স্টোরে তো ব্যাগ দেখার জন্য আগের দিন অনলাইনে লটারি কেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর আপনি যদি সেখানে গিয়ে সরাসরি বলেন, “আমি একটা বার্কিন ব্যাগ কিনতে চাই,” সেলসম্যান খুব বিনয়ের সঙ্গে বলে, “আমাদের স্টকে কোনো ব্যাগ নেই।” ফ্যাশন দুনিয়ার মানুষেরা এই রহস্যময় প্রক্রিয়াকে বলেন ‘হার্মিস গেম’। আপনি হুট করে গিয়ে এই ব্যাগের ক্রেতা হতে পারেন না। আগে হার্মিসের নিয়মিত খদ্দের হতে হয়। তাদের ব্র্যান্ডের প্রতি আপনার আনুগত্য প্রমাণ করতে হয়।

দাঁড়ান, সহজ করে বলি। বার্কিন ব্যাগ পাওয়ার আগে আপনাকে তাদের শো-রুম থেকে লাখ লাখ টাকার অন্যান্য জিনিস কিনতে হবে। তাদের সিল্কের স্কার্ফ, ডিজাইনার জুতো, পারফিউম, ঘড়ি, ডিনার সেট, এমনকি ঘোড়ার জিন বা আসবাবপত্র কিনতে হয়। ফ্যাশন ইন্ডাস্ট্রির ভেতরের হিসাব বলছে, সাধারণত একটা বার্কিন ব্যাগের যা দাম, তার সমান বা ক্ষেত্রবিশেষে তারও দ্বিগুণ বা তিনগুণ দামের অন্যান্য জিনিস কিনতে হবে। প্রথম দিকে সেলসম্যানরা আপনাকে কোনো বার্কিন ব্যাগ অফারই করে না। ২০২৪ সালের মার্চ মাসে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কিছু ক্রেতা হার্মিসের বিরুদ্ধে সরাসরি ফেডারেল আদালতে মামলা পর্যন্ত ঠুকে দেয়। তাদের অভিযোগ, হার্মিস তাদের অ্যান্টি-ট্রাস্ট আইন ভঙ্গ করছে। অর্থাৎ একটা বার্কিন কেনার সুযোগ দেওয়ার নামে ক্রেতাদের জবরদস্তি করে লাখ লাখ টাকার অন্যান্য জিনিস কিনতে বাধ্য করছে। হার্মিস অবশ্য আদালতে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে। তারা দাবি করে, তারা কোনো পণ্য কিনতে কাউকে বাধ্য করে না। বরং সত্যিকারের ফ্যাশনপ্রেমী গ্রাহকদেরই তারা এই স্পেশাল ব্যাগ কেনার সুযোগ দেয়।

এখন প্রশ্ন হলো, এত কাঠখড় পুড়িয়ে শো-রুমের সেই গোপন দরজা পর্যন্ত কীভাবে পৌঁছানো যায়? আপনি যখন তাদের শো-রুম থেকে নিয়মিত লাখ লাখ টাকার কেনাকাটা চালিয়ে যান, তখন নির্দিষ্ট একজন সেলস অ্যাসোসিয়েটের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। আপনি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তারা বুঝতে পারে আপনি ব্যাগটা কিনে সাথে সাথে বাইরে চড়া দামে বিক্রি করে দেওয়ার দালাল নন। এরপর হয়তো ছয় মাস বা দুই বছর পর একদিন হঠাৎ আপনার ফোনে মেসেজ আসে। সেলসম্যান আপনাকে স্টোরের ভেতরে থাকা গোপন ভিআইপি রুমে নিয়ে যায়। সেখানে খুব রাজকীয় আবহে আপনার সামনে একটা সিগনেচার কমলা রঙের বক্স খোলা হয়। সেই বক্সের ভেতর মোড়ানো থাকে আপনার বহু প্রতীক্ষিত বার্কিন ব্যাগ। কিন্তু এখানেও এক অদ্ভুত নিয়ম আছে। আপনি কোন রঙের বা কোন চামড়ার ব্যাগ পাবেন, সেটা আগে থেকে বেছে নেওয়ার সুযোগ আপনার নেই বললেই চলে। সেলসম্যান আপনাকে যে ব্যাগটা অফার করবে, আপনাকে খুশি মনে সেটাই গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি একবার ‘না’ বলেন, তবে পরবর্তী সুযোগ পেতে আপনাকে হয়তো আরও কয়েক বছর অপেক্ষা করতে হতে পারে।

তাহলে বুঝতেই পারছেন, টাকা দিয়ে আপনি ব্যাগ কিনছেন না, বরং হার্মিস আপনাকে ব্যাগটা কেনার অধিকার দিয়ে সম্মানিত করছে। কিন্তু একটা ব্যাগের জন্য মানুষ এত ত্যাগ স্বীকার করে কেন? এর পেছনে কী এমন কোয়ালিটি লুকিয়ে আছে? এর মূল উত্তর হলো তাদের উৎপাদন ব্যবস্থা আর নিখুঁত কারিগরি দক্ষতা। আধুনিক ফ্যাশন ইন্ডাস্ট্রি যখন রোবট আর অটোমেশনের ওপর দাঁড়িয়ে আছে, তখন হার্মিস পুরোপুরি বিপরীত পথে হাঁটে। ফ্রান্সে হার্মিসের নিজস্ব ওয়ার্কশপে প্রতিটি বার্কিন ব্যাগ শতভাগ মানুষের হাতে তৈরি হয়। একজন কারিগর হার্মিসের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় পাঁচ বছর ধরে কঠোর ট্রেনিং নেন। ট্রেনিং শেষ হলে একজন একক কারিগর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাগটা নিজের হাতে একা তৈরি করেন। এখানে যে চামড়া ব্যবহার করা হয়, তা বিশ্বের সবচেয়ে নিখুঁত ও প্রিমিয়াম চামড়া। বাছুর, উটপাখি কিংবা বিরল প্রজাতির কুমিরের চামড়া দিয়ে তৈরি হয় এই ব্যাগ। চামড়ায় যদি তিল পরিমাণ কোনো খুঁত থাকে, তবে সেটা সাথে সাথে বাতিল হয়ে যায়।

হার্মিসের ব্যাগের সেলাইয়ের পদ্ধতিও সম্পূর্ণ আলাদা। এখানে ব্যবহার করা হয় হার্মিসের ঐতিহাসিক ‘স্যাডল স্টিচ’। এই পদ্ধতিতে দুটি সুই আর মোম মাখানো সুতো দিয়ে এমনভাবে হাতে সেলাই করা হয়, যা কোনো সাধারণ সেলাই মেশিন দিয়ে করা অসম্ভব। এই সেলাইয়ের বিশেষত্ব হলো, একদিকের সুতো যদি কোনো কারণে কেটেও যায়, বাকি পুরো সেলাই কখনো খুলে আসে না। ব্যাগের মেটালের অংশগুলো খাঁটি সোনা কিংবা প্যালাডিয়াম দিয়ে প্লেটিং করা থাকে, যাতে কখনো জং না ধরে। একটা সাধারণ বার্কিন ব্যাগ পুরোপুরি তৈরি করতে একজন দক্ষ কারিগরের প্রায় আঠারো থেকে চব্বিশ ঘণ্টা কাজ করতে হয়। বছরে হার্মিস ঠিক কতগুলো ব্যাগ তৈরি করে, সেই সংখ্যা তারা কখনো জনসমক্ষে প্রকাশ করে না। উৎপাদনও ইচ্ছা করে কম রাখা হয়, যাতে বাজারে সবসময় চাহিদার হাহাকার তৈরি হয়ে থাকে।

আর এই ইচ্ছাকৃত ঘাটতির কারণেই জন্ম নেয় এক অবিশ্বাস্য অর্থনৈতিক বাস্তবতা। সাধারণত লাক্সারি গাড়ি বা দামি গ্যাজেট কেনার পর শো-রুম থেকে রাস্তায় নামালেই সেটার দাম ২০ থেকে ৩০ শতাংশ কমে যায়। কিন্তু বার্কিনের ক্ষেত্রে ঘটে ঠিক উল্টো ঘটনা। এটি ফ্যাশনের গণ্ডি পেরিয়ে এখন এক শক্তিশালী আর্থিক সম্পদে পরিণত হয়েছে। নাইট ফ্রাঙ্ক লাক্সারি ইনভেস্টমেন্ট ইনডেক্স এবং আর্ট মার্কেট রিসার্চের বেশ কিছু ফাইন্যান্সিয়াল ডেটায় দেখা যায়, গত কয়েক দশকে বার্কিন ব্যাগের গড় রিটার্ন অনেক ক্ষেত্রে সোনার চেয়েও বেশি ছিল। বছরে এর গড় মূল্যবৃদ্ধি প্রায় ১৪ শতাংশের কাছাকাছি। অ‍‍‍র্থাত একটি ব্যাগ তার আসল দাম থেকে লক্ষ লক্ষ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

যেহেতু শো-রুম থেকে সরাসরি কেনা প্রায় অসম্ভব, তাই সেকেন্ডারি বা রিসেল মার্কেটে এই ব্যাগের চাহিদা আকাশ ছোঁয়া। আপনি যদি আজ শো-রুম থেকে একটা বেসিক বার্কিন ব্যাগ প্রায় বারো হাজার ডলারে কেনেন, সেই ব্যাগ শো-রুম থেকে বের করে ক্রিস্টিসের মতো অকশন হাউজে অথবা নামিদামি অনলাইন রিসেল প্ল্যাটফর্মে নিয়ে গেলে সাথে সাথে ত্রিশ হাজার ডলারে বিক্রি করে দিতে পারবেন। অর্থাৎ শো-রুমের দরজা পার হতেই ব্যাগের দাম দ্বিগুণ হয়ে যায়।

আর বিরল মডেলের ক্ষেত্রে এই হিসাবটা রীতিমতো অকল্পনীয় পর্যায়ে পৌছায়। যেমন ‘হিমালয়া বার্কিন’। এটি তৈরি হয় নীল নদের বিশেষ প্রজাতির কুমিরের চামড়া দিয়ে। চামড়াটাকে অত্যন্ত জটিল প্রক্রিয়ায় এমনভাবে ডাই বা রং করা হয়, যাতে দেখতে মনে হয় তুষারাবৃত হিমালয় পর্বতের ধূসর বা সাদা বরফ। এর লকে বসানো থাকে ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড আর প্রায় আড়াইশোর বেশি খাঁটি হীরা। ক্রিস্টিস অকশনে এই হিমালয়া বার্কিন ব্যাগ বিক্রি হয় প্রায় পাঁচ লাখ ডলারের বেশি দামে। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ছয় কোটি টাকারও বেশি।

ফ্যাশন তো আর এক জায়গায় থেমে থাকে না। হার্মিসও সময়ের সাথে সাথে এনেছে অবিশ্বাস্য কিছু লেটেস্ট ভ্যারিয়েশন ও মডেল। ক্লাসিক বার্কিন পাওয়া যায় ২৫, ৩০, ৩৫ এবং ৪০ সেন্টিমিটার সাইজে। আগে বড় সাইজের ব্যাগ জনপ্রিয় হলেও এখনকার সবচেয়ে বড় ট্রেন্ড হলো ‘মাইক্রো ব্যাগ’। বার্কিন ২৫-এর চাহিদা এখন সবচেয়ে বেশি। এর পাশাপাশি তারা বাজারে এনেছে অত্যন্ত এক্সক্লুসিভ ‘বার্কিন ২০ ফবার্গ’। এই ব্যাগটার ডিজাইন করা হয়েছে হার্মিসের প্যারিসের ঐতিহাসিক মূল শো-রুমের আদলে। ব্যাগের গায়ে ছোট ছোট জানালা, অরেঞ্জ শেড আর শো-রুমের প্রবেশদ্বারের নিখুঁত নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এই ফবার্গ বার্কিনের রিসেল ভ্যালু এখন তিন লাখ ডলারের কাছাকাছি। এছাড়া ক্যাজুয়াল লুকের জন্য তারা নিয়ে এসেছে ক্যানভাস আর মাল্টিপল পকেট দেওয়া ‘কার্গো বার্কিন’। জিপার আর বাইকার জ্যাকেট স্টাইলের রক অ্যান্ড রোল থিম দেওয়া ‘রক বার্কিন’ এবং কোনো মেটাল লক ছাড়া চামড়ার ভেতরেই লকের ত্রিমাত্রিক ছাপ দেওয়া ‘শ্যাডো বার্কিন’। প্রতিটি নতুন মডেল যেন কোটিপতি সংগ্রাহকদের জন্য এক একটা নতুন ট্রফি।

এবার একটু হার্মিসের ব্যবসায়িক সাম্রাজ্যের দিকে তাকানো যাক। সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের অর্থনীতি যখন টালমাটাল, চীন এবং আমেরিকার লাক্সারি মার্কেট যখন কিছুটা মন্দার মুখে পড়েছে, গুচির মূল কোম্পানি কেরিং কিংবা অন্য বড় বড় ফ্যাশন ব্র্যান্ড বিক্রির অভাবে ভুগছে, হার্মিস কিন্তু তখনও অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে। তবে গুচির সাম্রাজ্য গড়ে ওঠার গল্পটাও কম নাটকীয় নয়! গুচির পেছনের আসল কাহিনী এবং তাদের ব্যবসায়িক কৌশলগুলো জানতে ঘুরে আসতে পারেন আমাদের এই ভিডিও থেকে।

হার্মিস ইন্টারন্যাশনালের মার্কেট ক্যাপ বা বাজারমূল্য এখন প্রায় আড়াইশো বিলিয়ন ডলারেরও বেশি। ইউরোপের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর তালিকায় তারা এখন ওপরের সারিতে। অন্য কোম্পানিগুলো যেখানে সেল বাড়ানোর জন্য ডিসকাউন্ট দেয় বা আউটলেটে জিনিস বিক্রি করে, হার্মিস কখনো কোনো ডিসকাউন্ট দেয় না। এমনকি তারা কখনো পণ্য অবিক্রীত থাকলে দাম কমিয়ে বিক্রিও করে না। তাদের অপারেটিং মার্জিন থাকে প্রায় ৪০ শতাংশের ওপরে, যা গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রির ভেতরে অন্যতম সেরা।

পাশাপাশি কাস্টমারকে একটা আজীবন নিশ্চয়তা দেয় হার্মিস। তাদের ‘হার্মিস স্পা’ নামে নিজস্ব একটা সার্ভিস আছে। আপনার বার্কিন ব্যাগ যদি দশ বছর ব্যবহারের পর পুরনো বা নষ্ট হয়ে যায়, আপনি সেটাকে প্যারিসের স্পাতে পাঠিয়ে দিতে পারেন। সেখানে সেই আদি কারিগররা ব্যাগটাকে নতুন করে পরিষ্কার করবে, চামড়ার আর্দ্রতা ফিরিয়ে আনবে এবং পুরো ব্যাগটাকে নতুনের মতো চকচকে করে আপনার কাছে ফেরত পাঠাবে। ফলে একটা ব্যাগ পরিবারের ভেতর প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হতে পারে সম্পদ হিসেবে। ঠিক যেমন আমাদের দেশে মায়েরা তাদের ঐতিহ্যবাহী সোনার গহনা মেয়ে বা ছেলের বউকে উপহার দিয়ে যান।

এসবকিছুর শেষ কথা কিন্তু একটাই, মনস্তাত্ত্বিক ক্ষমতা। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সবসময় নিজেকে আলাদা দেখাতে চায়। কার্ডি বি, কাইলি জেনার কিংবা ভিক্টোরিয়া বেকহ্যামের মতো তারকারা যখন তাদের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোটি কোটি টাকার ডজন ডজন বার্কিন ব্যাগের ছবি পোস্ট করেন, তারা মূলত বিশ্বকে তাদের ক্ষমতা আর প্রতিপত্তির জানান দেন। বার্কিন ব্যাগ কাঁধে ঝুলিয়ে রাখা মানে আপনি কেবল ধনী নন, আপনি এমন এক ক্লাবের সদস্য যেখানে সাধারণ কোটিপতিরাও চাইলে অ্যাকসেস পায় না।

হার্মিস বার্কিন আসলে চামড়ার কোনো সাধারণ ব্যাগ নয়। এটা এক অবিশ্বাস্য শিল্পকর্ম। ফরাসি ঐতিহ্য, নিখুঁত ব্যবসায়িক স্ট্র্যাটেজি আর মানুষের অহংকার – সবকিছু এখানে মিলেমিশে একাকার। মানুষের মনে ক্ষমতা দেখানোর ক্ষুধা থাকে। নিজেকে সবার চেয়ে আলাদা প্রমাণ করার তৃষ্ণা থাকে। যতদিন এই ক্ষুধা আর তৃষ্ণা থাকে, ততদিন হার্মিসের গোপন ভিআইপি রুমের বাইরে এই ব্যাগের জন্য কোটিপতিদের লম্বা অপেক্ষার লাইন ছোট হয় না। এমন আরো অসংখ্য চমৎকার গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেল এবং পেইজটা ঘুরে দেখতে পারেন আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

তথ্যসূত্র:

Hermès Faces Class Action Suit Over Birkin Sales Practices (The Business of Fashion) https://www.businessoffashion.com/news/luxury/hermes-faces-class-action-suit-over-birkin-sales-practices/

New Study Proves Buying A Birkin is the Best Investment (Observer) https://observer.com/2016/01/new-study-proves-buying-a-birkin-is-the-best-investment/

The Wealth Report (Knight Frank) https://www.knightfrank.com/wealthreport

Hermès Finance Publications (Hermès Official) https://finance.hermes.com/en/

The Story of the Birkin (Hermès Official) https://www.hermes.com/us/en/story/106191-birkin/

Hermès Handbags for sale, auction results & history (Christie’s) https://www.christies.com/en/artists/hermes

Inside Victoria Beckham’s Hermès Birkin Collection (Vogue) https://www.vogue.co.uk/fashion/article/victoria-beckham-birkin-collection

Hermes Birkin

Greetings to everyone.

You have tens of millions in your pocket. Expensive supercars like Ferrari and Lamborghini are in your garage. You can easily buy a luxurious flat in Dubai or London if you wish. But a simple leather bag? No, you cannot buy that just because you want to. Walking straight into the showroom, dropping cash at the counter, and walking out with the bag in hand? No, forget that dream. The salesman will smile very sweetly right at your face. Then they will say, “Sorry, it is not possible to give you this bag at this moment.”

This thing is not cutting-edge technology. It is not a forbidden secret weapon either. It is simply a woman’s handbag. The name: Hermès Birkin. And the price? Starting from ten to twelve lakh taka up to several crore taka. However, the price is not the main issue, as must be clear by now. The richest, most powerful, and most influential people in the world wait in line for years for this single bag. Why can’t it be bought despite having endless money in your pocket? And why is there a global craze surrounding this bag? To understand this, we need to look back a little.

1981—a flight from Paris to London. Two people are sitting side by side in the first-class seats of the aircraft. One is Jean-Louis Dumas, the then-CEO of the famous French luxury fashion house Hermès. And right next to him is Jane Birkin, a hugely popular British actress and singer of that time. The plane is in the air. Jane Birkin tries to place her large bag into the overhead bin above her seat. Suddenly, her grip slips, and the bag opens. The makeup, diary, keys, papers—everything inside scatters under the seats. Very irritated, Jane starts collecting the items. Looking at her fellow passenger Dumas, she says with a surge of frustration that there is no good leather bag available on the market where modern women can neatly organize their essential items. There is a serious lack of a comfortable yet stylish travel bag on the market.

Jean-Louis Dumas smiles gently. He introduces himself. Then he talks with Jane Birkin. He says, “I will design a bag for you that will be both stylish and absolutely perfect for every purpose.” On the back of a piece of paper found in the seat pocket of the plane, the two of them draw a rough sketch of a bag with a pen. In 1984, Hermès officially launches that bag on the market. Named after Jane Birkin, it becomes known as the ‘Birkin.’ However, the real game is not inside this design. The real game begins in the unbelievable strategy of selling this bag.

Setting foot inside the flagship showroom on Madison Avenue in New York is a huge challenge for ordinary people. In the Paris flagship store, one has to win an online lottery the day before just to get an appointment to see a bag. And if you go there and say directly, “I want to buy a Birkin bag,” the salesman politely says, “We don’t have any bag in stock.” People in the fashion world call this mysterious process the ‘Hermès Game.’ You cannot suddenly walk in and become a buyer of this bag. First, you have to become a regular customer of Hermès. You have to prove your loyalty to their brand.

Hold on, let me put it simply. Before getting a Birkin bag, you have to buy millions worth of other items from their showroom. You have to buy their silk scarves, designer shoes, perfumes, watches, dinner sets, and even horse saddles or furniture. According to fashion industry insiders, you generally need to buy other items equal to—or in some cases double or triple—the price of a single Birkin bag. Initially, salesmen will not even offer you a Birkin bag. In March 2024, some buyers in California, USA, went so far as to file a lawsuit directly in federal court against Hermès. Their allegation was that Hermès was violating antitrust laws—meaning that under the pretext of giving them an opportunity to buy a Birkin, they were forcing customers to buy millions worth of other items. Hermès, of course, completely denied this allegation in court. They claimed they do not force anyone to buy any product. Rather, they offer the opportunity to purchase this special bag only to true fashion-loving clients.

Now the question is, after going through all this trouble, how do you reach that secret door in the showroom? When you continuously shop for millions worth of items from their showroom, you build a personal relationship with a specific sales associate. You stay in regular contact with them. They understand that you are not a reseller who will buy the bag and immediately flip it outside for a higher price. Then, perhaps after six months or two years, a text message suddenly arrives on your phone one day. The salesman takes you to a secret VIP room inside the store. There, amidst a royal atmosphere, a signature orange box is opened in front of you. Wrapped inside that box is your long-awaited Birkin bag. But even here, there is a strange rule. You hardly have the opportunity to choose the color or leather type beforehand. You must happily accept whichever bag the salesman offers you. Because if you say ‘no’ even once, you might have to wait several more years to get the next opportunity.

So you can understand that you are not buying the bag with money; rather, Hermès is honoring you by granting you the right to purchase the bag. But why do people make such sacrifices for a bag? What quality is hidden behind it? The main answer lies in their production system and flawless craftsmanship. While the modern fashion industry stands on robotics and automation, Hermès walks in the completely opposite direction. In Hermès’ own workshops in France, every single Birkin bag is 100% handmade by humans. An artisan undergoes rigorous training for about five years at Hermès’ own training center. Once the training is complete, a single individual craftsman makes the entire bag from start to finish with their own hands. The leather used here is the most flawless and premium leather in the world. Calfskin, ostrich, or leather from rare species of crocodile is used to make this bag. If there is even the slightest imperfection in the leather, it is immediately discarded.

The stitching method of an Hermès bag is also completely distinct. The historic Hermès ‘saddle stitch’ is used here. In this method, two needles and waxed thread are used to hand-stitch in such a way that it is impossible to replicate with a regular sewing machine. The specialty of this stitch is that even if the thread breaks on one side for some reason, the rest of the stitching never unravels. The metal parts of the bag are plated with pure gold or palladium so that they never rust. To make a standard Birkin bag entirely, a skilled artisan has to work for about eighteen to twenty-four hours. Hermès never publicly discloses the exact number of bags they produce in a year. Production is intentionally kept low so that a constant shortage of supply exists in the market.

And it is precisely this intentional scarcity that gives birth to an unbelievable economic reality. Generally, after buying a luxury car or an expensive gadget, its value drops by 20 to 30 percent the moment it hits the road from the showroom. But in the case of a Birkin, the exact opposite happens. Beyond the realm of fashion, it has now turned into a powerful financial asset. Financial data from the Knight Frank Luxury Investment Index and Art Market Research show that over the past few decades, the average return on a Birkin bag has, in many cases, been higher than that of gold. Its annual price appreciation is nearly 14 percent. This means a bag sells for millions more than its original price.

Since buying directly from the showroom is nearly impossible, the demand for this bag in the secondary or resale market is sky-high. If you buy a basic Birkin bag today from the showroom for around twelve thousand dollars, you can take it straight from the showroom to an auction house like Christie’s or a reputed online resale platform and sell it immediately for thirty thousand dollars. That means as soon as it crosses the showroom door, the price of the bag doubles.

And in the case of rare models, this math reaches an unimaginably surreal level—for instance, the ‘Himalaya Birkin.’ It is made from the skin of a special species of Nile crocodile. The hide is dyed through a highly complex process to resemble the gray and white snow of the snow-capped Himalayan mountains. Set into its lock are 18-karat white gold and over two hundred and fifty pure diamonds. In a Christie’s auction, this Himalaya Birkin bag sold for over five hundred thousand dollars—which translates to more than six crore Bangladeshi Taka.

Fashion never stands still in one place. Hermès, too, has brought out incredible latest variations and models over time. The classic Birkin comes in 25, 30, 35, and 40-centimeter sizes. While larger sizes were popular before, the biggest trend now is the ‘micro bag.’ The demand for the Birkin 25 is currently the highest. Alongside this, they have introduced the highly exclusive ‘Birkin 20 Faubourg.’ The design of this bag is modeled after Hermès’ historic main flagship store in Paris. Tiny windows, orange shades, and accurate architectural details of the store entrance are crafted on the body of the bag. The resale value of this Faubourg Birkin is currently close to three hundred thousand dollars. In addition, for a casual look, they have introduced the ‘Cargo Birkin’ with canvas and multiple pockets; the ‘Rock Birkin’ featuring zippers and a biker jacket-style rock-and-roll theme; and the ‘Shadow Birkin,’ which has a three-dimensional embossed lock effect inside the leather without any metal hardware. Each new model is like a new trophy for millionaire collectors.

Now let us look at Hermès’ business empire. In recent times, while the global economy has been volatile, and the luxury markets in China and America have faced a bit of a slowdown, with Gucci’s parent company Kering or other major fashion brands struggling due to a lack of sales, Hermès continues to race forward at an incredible speed. However, the story behind the rise of Gucci’s empire is no less dramatic! To learn the real story behind Gucci and their business strategies, you can check out our video.

Hermès International’s market cap or market valuation is now over two hundred and fifty billion dollars. They are currently in the top tier of Europe’s most valuable companies. While other companies offer discounts or sell items at outlets to boost sales, Hermès never offers any discounts. They do not even lower prices to sell unsold products. Their operating margin stays above 40 percent, which is among the best in the entire fashion industry.

Along with this, Hermès gives customers a lifetime guarantee. They have their own service called the ‘Hermès Spa.’ If your Birkin bag gets old or worn out after ten years of use, you can send it to the spa in Paris. There, the master artisans will clean the bag anew, restore the moisture of the leather, and return it to you shiny and looking like new. As a result, a bag can be passed down from generation to generation within a family as an asset—just like mothers in our country leave their traditional gold jewelry as gifts to their daughters or daughters-in-law.

At the end of all this, there is only one main factor: psychological power. In the age of social media, people always want to stand out. When stars like Cardi B, Kylie Jenner, or Victoria Beckham post pictures of their personal collections containing dozens of Birkins worth millions, they are essentially signaling their power and prestige to the world. Carrying a Birkin bag on your shoulder means you are not just rich; you are a member of a club where even ordinary millionaires cannot easily gain access.

The Hermès Birkin is truly not just an ordinary leather bag. It is an incredible piece of art. French heritage, flawless business strategy, and human ego—everything blends together here into one. People have a hunger to showcase power. There is a thirst to prove oneself distinct from everyone else. As long as this hunger and thirst remain, the long line of millionaires waiting outside Hermès’ secret VIP room will not shrink. To discover many more such fascinating stories, feel free to explore our channel and page, and don’t forget to subscribe and follow to receive regular updates.

Thank you everyone. Stay healthy, stay well.

Resources:

Hermès Faces Class Action Suit Over Birkin Sales Practices (The Business of Fashion) https://www.businessoffashion.com/news/luxury/hermes-faces-class-action-suit-over-birkin-sales-practices/

New Study Proves Buying A Birkin is the Best Investment (Observer) https://observer.com/2016/01/new-study-proves-buying-a-birkin-is-the-best-investment/

The Wealth Report (Knight Frank) https://www.knightfrank.com/wealthreport

Hermès Finance Publications (Hermès Official) https://finance.hermes.com/en/

The Story of the Birkin (Hermès Official) https://www.hermes.com/us/en/story/106191-birkin/

Hermès Handbags for sale, auction results & history (Christie’s) https://www.christies.com/en/artists/hermes

Inside Victoria Beckham’s Hermès Birkin Collection (Vogue) https://www.vogue.co.uk/fashion/article/victoria-beckham-birkin-collection

Published By

Himu

2