শ্যানেলের পারফিউমের দাম কেন এত বেশি? | Why Chanel No. 5 is the Most Expensive Perfume in the World

১৯৫২ সালের কথা। মেরিলিন মনরো তখন ক্যারিয়ারের তুঙ্গে। বিশ্বজুড়ে অগণিত ভক্ত। তাই কোন ম্যাগাজিনে তার ইন্টারভিউ থাকলে বিক্রি বেড়ে যায়। এমনই এক ম্যাগাজিনের সাংবাদিক একদিন মেরিলিন মনরোকে বেশ ব্যক্তিগত একটা প্রশ্ন করে বসেন। প্রশ্নটা হলো, ‘রাতে ঘুমানোর সময় আপনি ঠিক কী পরেন?’ মনরো মুচকি হেসে বলেন, ‘কেন, কয়েক ফোঁটা শ্যানেল নাম্বার ফাইভ!’ ব্যস, আর কোনো কথার দরকারই নেই। একটা পারফিউম কতটা আইকনিক হতে পারে, এটাই কার প্রমাণ।  একটি সুগন্ধি, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না- তারপরও কীভাবে বিলিয়ন ডলারের একটা সাম্রাজ্য তৈরি করে? কীভাবে একটা ছোট কাঁচের বোতল পুরো বিশ্বের ফ্যাশন আর অর্থনীতির হিসাব-নিকাশ পাল্টে দেয়? চলুন, জেনে আসি পৃথিবীর ইতিহাসের অন্যতম দামি আর জনপ্রিয় সুগন্ধি এবং ফ্যাশন ব্র্যান্ড শ্যানেল সম্পর্কে।

গ্যাব্রিয়েল শ্যানেলকে আজ পুরো বিশ্ব চেনে কোকো শ্যানেল নামে। অল্প বয়সে মাকে হারানোর পর তাঁর শৈশব কাটে এক অনাথ আশ্রমের চার দেয়ালের ভেতর। সেখানে চারপাশের সবকিছু একদম সাদামাটা আর নিরস। আশ্রমের বাতাসে সবসময় ভেসে বেড়ায় সাবান, গরম জল আর মন খারাপের সব গন্ধ। সেই কড়া গন্ধের মাঝেই কোকোর মনে জন্ম নেয় একটা স্বপ্ন। এমন এক সুগন্ধি তৈরির স্বপ্ন, যা তাকে এই সাধারণ জীবন থেকে মুক্তি দেবে, দেবে এক নতুন পরিচয়।

বিশ শতকের শুরুর দিকের ফ্যাশন আর পারফিউম ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু একদমই আলাদা। তখনকার দিনে নারীদের পারফিউম বলতে বোঝানো হতো কোনো নির্দিষ্ট একটা ফুলের গন্ধ। হয়তো কেবল গোলাপ, নয়তো শুধু জুঁই ফুল। আমাদের দেশের আতরের দোকানগুলোতে যেমন একঘেয়ে কড়া গন্ধ পাওয়া যায়, তখনকার পারফিউমগুলো অনেকটা সেরকমই ভারী আর দমবন্ধ করা। কোকো শ্যানেল চান হেভি পারফিউমের কনসেপ্টটাই পুরোপুরি ভেঙে দিতে। তার বিশ্বাস, একজন নারীর সুবাস হওয়া উচিত ঠিক নারীর মতোই জটিল আর রহস্যময়, কোনো গোলাপ বাগানের মতো নয়। এই একটা চিন্তাই পুরো পারফিউম ইন্ডাস্ট্রিকে বদলে দেয়।

১৯১০ সালে প্যারিসে একটি ছোট্ট টুপির দোকান দিয়ে যাত্রা শুরু করলেও, পরের এক দশকে কোকো শ্যানেল হয়ে ওঠেন ফ্রান্সের অন্যতম সফল ফ্যাশন ডিজাইনার। যদিও ক্রমশ তিনি বুঝতে পারেন, শুধু পোশাক দিয়ে ফ্যাশন সম্পূর্ণ হয় না; এর সাথে চাই নিজস্ব একটা সিগনেচার সুবাস। আর সেই খোঁজটা মেলে ১৯২০ সালে এসে। কোকো শ্যানেল তখন ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরায় ছুটি কাটাচ্ছেন। সেখানেই রুশ রাজপরিবারের সাথে তার পরিচয় হয়। আর তাদের সূত্র ধরেই এই অসম্ভবকে সম্ভব করতে তিনি খুঁজে বের করেন আর্নেস্ট বো (Ernest Beaux) নামের এক রুশ-ফরাসি পারফিউমারকে, যিনি আগে রাশিয়ার জার পরিবারের জন্য সুগন্ধি তৈরি করতেন। আর্নেস্টকে দেওয়া হয় বিশেষ দায়িত্ব। তাকে বানাতে হবে এমন এক সুগন্ধি, যা আগে পৃথিবীর কোনো মানুষ পায়নি। আর্নেস্ট নিজের ল্যাবে দিনরাত এক করে ফেলেন। প্রায় কয়েক মাসের টানা গবেষণার পর তিনি ৮০টিরও বেশি উপাদানের সংমিশ্রণে দশটি ভিন্ন ভিন্ন সুগন্ধির নমুনা তৈরি করেন। তারপর কোকোর সামনে সেগুলো পেশ করা হয়। বোতলগুলোর গায়ে নম্বর থাকে – ১ থেকে ৫, আর ২০ থেকে ২৪। কোকো শ্যানেল ৫ নম্বর বোতলটি হাতে নেন। একবার শুঁকেই তিনি বুঝে ফেলেন, তিনি ঠিক এটাই খুঁজছেন। ছোটবেলায় অনাথ আশ্রমে থাকার সময় থেকেই ৫ সংখ্যাটি ছিল তার জন্য খুব লাকি। পঞ্চম নমুনাটি বেছে নেওয়া এবং তাঁর প্রিয় এই সংখ্যার কারণেই পারফিউমের নাম হয়ে যায় ‘শ্যানেল নাম্বার ফাইভ’ (Chanel No. 5)। এমনকি তিনি তার নতুন ফ্যাশন কালেকশনও লঞ্চ করতেন বছরের পঞ্চম মাসের ৫ তারিখে। আর ঠিক সেই নিয়ম মেনেই, ১৯২১ সালের ৫ই মে প্যারিসের বুটিকে প্রথমবারের মতো উন্মোচন করা হয় এই জাদুকরী সুগন্ধি। শুরুতে কোকো শ্যানেল এটি বিক্রি করেননি, বরং তার সবচেয়ে ধনী ও অভিজাত ক্লায়েন্টদের ক্রিসমাসের উপহার হিসেবে পাঠিয়েছিলেন। আর তাতেই পুরো প্যারিসে হইচই পড়ে যায়!

তবে মজার ব্যাপার হলো পারফিউম জগতে প্রচলিত একটি জনশ্রুতি অনুযায়ী, পৃথিবী কাঁপানো শ্যানেল নাম্বার ফাইভ পারফিউমটা আসলে তৈরি হয় একটা ভুলের কারণে! আর্নেস্টের ল্যাবের এক অ্যাসিস্ট্যান্ট ভুল করে এই মিশ্রণে ‘অ্যালডিহাইড’ (Aldehyde) নামের একটা রাসায়নিক উপাদান অনেক বেশি পরিমাণে মিশিয়ে ফেলেন। এই কেমিক্যালের কারণেই পারফিউমে একটা অদ্ভুত, সতেজ আর ঝলমলে সুবাস তৈরি হয়। ঠিক যেমন একটা শ্যাম্পেনের বোতল খোলার পর বুদবুদ আর ফ্রেশনেস ছড়িয়ে পড়ে, শ্যানেল নাম্বার ফাইভের জাদুটা এই অ্যালডিহাইডেরই ওভারডোজ।

সুগন্ধি তো চূড়ান্ত হলো, কিন্তু এর প্যাকেজিং বা বোতল কেমন হবে? সে যুগে পারফিউমের বোতলগুলো হতো অনেক বেশি নকশার, ক্রিস্টালের তৈরি আর ভীষণ জাঁকজমকপূর্ণ। কিন্তু কোকো শ্যানেল হাঁটেন ঠিক উল্টো পথে। তিনি পারফিউমের জন্য বেছে নেন একদম সাদামাটা, চারকোনা একটা কাঁচের বোতল। দেখতে অনেকটা ল্যাবরেটরির ফ্লাস্ক বা দামি হুইস্কির বোতলের মতো। তার উদ্দেশ্য খুব পরিষ্কার। বোতলের নকশা নয়, ভেতরে থাকা সোনালী রঙের তরলটাই হবে মূল আকর্ষণ। এই ছিমছাম ডিজাইনটাই আজ পারফিউমের জগতে এক বিস্ময় হয়ে আছে।

ল্যাবের কাজ শেষ হলেও, একটা বিশ্বমানের সুগন্ধিকে সারা পৃথিবীর মানুষের হাতে পৌঁছাতে লাগে বিশাল মূলধন। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেন পিয়েরে ওয়ের্থেইমার নামের এক ফরাসি ধনকুবের। তিনি প্যারিসের সবচেয়ে বড় কসমেটিকস কোম্পানির মালিক। ১৯২৪ সালে পিয়েরে আর কোকো শ্যানেলের মধ্যে একটা চুক্তি হয়। আর এই চুক্তিই জন্ম দেয় কর্পোরেট ইতিহাসের অন্যতম বড় এক দ্বন্দ্বের।

চুক্তির শর্তগুলো শুনলে আপনার নিজেরও রাগ হতে পারে। পারফিউমের ব্যবসার ৭০ শতাংশ মালিকানা পান ওয়ের্থেইমার। ২০ শতাংশ পান থিওফিল ব্যাডার (Théophile Bader) নামের আরেকজন ব্যবসায়ী যিনি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর কোকো শ্যানেল? যার নাম, যার আইডিয়া, যার সুগন্ধি, তিনি পান মাত্র ১০ শতাংশ! শুরুর দিকে কোকো ভেবেছিলেন পারফিউম হয়তো তার ফ্যাশন ব্যবসার একটা ছোট অংশ হয়েই থাকবে। কিন্তু যখন শ্যানেল নাম্বার ফাইভ বিশ্বজুড়ে বিশাল পরিমাণে বিক্রি হতে শুরু করলো, তখন তিনি নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারলেন।

নিউইয়র্ক টাইমস (The New York Times)-এর আর্কাইভ থেকে জানা যায়, কোকো শ্যানেল বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়েছিলেন এই চুক্তি বাতিল করার জন্য। তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না , তার নামের সুবাস বিক্রি করে অন্য কেউ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। পরিস্থিতি সবচেয়ে নাটকীয় মোড় নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নাৎসি বাহিনী যখন প্যারিস দখল করে, একটা অমানবিক নিয়ম চালু করে, কোনো ইহুদি ব্যবসা করতে পারবে না এমনকি কোন সম্পত্তির মালিকও হতে পারবে না। যেহেতু পিয়েরে ওয়ের্থেইমার ছিলেন ইহুদি। কোকো শ্যানেল ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে পুরো ব্যবসা নিজের দখলে নিতে চান।  

কিন্তু পিয়েরে ওয়ের্থেইমার ছিলেন অত্যন্ত ধূর্ত আর দূরদর্শী এক ব্যবসায়ী। তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন কী হতে যাচ্ছে। তাই প্যারিস ছেড়ে আমেরিকায় পালিয়ে যাওয়ার আগেই তিনি সাময়িকভাবে তার ব্যবসার মালিকানা ফেলিক্স অ্যামিয়ট নামের এক খ্রিস্টান বন্ধুর নামে হস্তান্তর করে যান। ফেলিক্স ছিলেন একজন উড়োজাহাজ নির্মাতা, জার্মানরা তাকে সমীহ করতো। ফলে কোকোর পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। যুদ্ধের পর পিয়েরে আবার তার ব্যবসা ফিরে পান। ব্যবসার এই নির্মম দাবার চালে কোকো শ্যানেল শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন। তবে পিয়েরে পরে কোকোর সাথে একটা সমঝোতায় আসেন। এই চুক্তিতে কোকোকে নগদ ৪ লাখ ডলার, বিশ্বজুড়ে শ্যানেল নাম্বার ফাইভ বিক্রির ওপর ২ শতাংশ রয়্যালটি এবং প্যারিসের রিটজ (Ritz) হোটেলের বিলসহ আজীবনের সব ব্যক্তিগত খরচ ও ট্যাক্স পরিশোধের সুবিধা দেওয়া হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ঘটে আরেকটি মজার ঘটনা। ১৯৪৪ সালে মিত্রবাহিনীর আমেরিকান সৈন্যরা যখন নাৎসিদের হটিয়ে প্যারিস মুক্ত করে, তখন প্যারিসের রাস্তায় থাকা শ্যানেলের শোরুমের সামনে শত শত আমেরিকান সৈন্যের বিশাল লম্বা লাইন পড়ে যায়! তারা কোনো অস্ত্র বা খাবারের জন্য লাইন দেয়নি; দেশে থাকা তাদের স্ত্রী আর প্রেমিকাদের জন্য এক বোতল ‘শ্যানেল নাম্বার ফাইভ’ কিনে নিয়ে যাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল! যুদ্ধের ময়দানেও একটা পারফিউমের এমন ক্রেজ সত্যিই অবিশ্বাস্য।

আজকের দিনে এই বিশাল পারফিউম আর ফ্যাশন সাম্রাজ্যের শতভাগ মালিকানা সেই পিয়েরে ওয়ের্থেইমারের দুই নাতি অ্যালেন এবং জেরার্ড ওয়ের্থেইমারের হাতে। ফোর্বস (Forbes) ম্যাগাজিন বলছে, এই দুই ভাইয়ের প্রত্যেকের সম্পদের পরিমাণ এখন ত্রিশ বিলিয়ন ডলারেরও বেশি। তারা মিডিয়া থেকে একদম দূরে থাকেন, ক্যামেরার সামনে আসেন না বললেই চলে। কিন্তু নীরবে পুরো বিশ্বের লাক্সারি মার্কেট তারাই নিয়ন্ত্রণ করেন। শ্যানেল কোনো পাবলিক কোম্পানি নয়, এটি সম্পূর্ণ প্রাইভেট। তাই বাইরের কোনো শেয়ারহোল্ডারদের চাপ তাদের নিতে হয় না।

তবে কেবল ব্যবসায়িক কূটচাল নয়, পণ্যের মান ধরে রাখার ক্ষেত্রেও শ্যানেল কোম্পানি কতটা আপসহীন, তার একটা উদাহরণ দিই। ফ্রান্সের গ্রাস (Grasse) শহরকে বলা হয় পারফিউমের রাজধানী। শ্যানেল নাম্বার ফাইভের মূল সুবাস আসে সেখানকার এক বিশেষ প্রজাতির জুঁই ফুল থেকে। এই ফুলের মান যেন একটুও নষ্ট না হয়, তার জন্য শ্যানেল কোম্পানি গ্রাস শহরের মুল (Mul) পরিবারের পুরো কৃষিজমিটা একচেটিয়াভাবে বুক করে রেখেছে। আমাদের দেশে যেমন কেউ যদি রাজশাহীর সবচেয়ে সেরা আমবাগানটা চিরকালের জন্য কিনে নেয়, বিষয়টা ঠিক তেমনই। পৃথিবীর অন্য কোনো কোম্পানির অধিকার নেই ওই বাগানের একটা ফুলও কেনার। জানলে অবাক হবেন, মাত্র এক আউন্স বা ৩০ মিলি শ্যানেল নাম্বার ফাইভ এক্সট্র্যাক্ট তৈরি করতে প্রয়োজন হয় প্রায় ১,০০০টি জুঁই ফুল এবং ১২টি মে রোজ! এমনই গ্রাস অঞ্চল আর জেসমিন ফুলের রহস্য ঘেরা আরেকটি পারফিউমের গল্প জানতে দেখে আসতে পারেন ডিওরের এই ভিডিওটি।

আর্থিক দিক থেকে শ্যানেল ঠিক কতটা সফল, তা শুনলে যে কারও মাথা ঘুরে যাওয়ার জোগাড় সর্বশেষ প্রকাশিত ফিন্যান্সিয়াল রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে শ্যানেলের মোট আয়ের পরিমাণ ছিল ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার! এই বিশাল আয়ের একটি বড় অংশ আসে পারফিউম আর কসমেটিকস থেকে।

কিন্তু শ্যানেল কি শুধুই পারফিউমের ব্র্যান্ড? একদমই না! সুগন্ধির বাইরেও ফ্যাশন দুনিয়ায় শ্যানেল এমন কিছু বিপ্লব ঘটিয়েছে যা তাদের চিরকালের জন্য অনন্য করে তুলেছে। সে যুগে নারীদের জন্য কালো রঙের পোশাক ছিল কেবল শোক প্রকাশের প্রতীক। কোকো শ্যানেল এই ধারণা ভেঙে ১৯২৬ সালে নিয়ে আসেন ‘লিটল ব্ল্যাক ড্রেস’ (Little Black Dress), যা আজও ফ্যাশন দুনিয়ায় আভিজাত্যের শেষ কথা। এছাড়াও নারীদের ভারী আর দমবন্ধ করা পোশাক থেকে মুক্তি দিয়ে তিনি তৈরি করেন বিশ্বখ্যাত ‘শ্যানেল টুইড স্যুট’ (Chanel Tweed Suit)।

আর ব্যাগের কথা তো না বললেই নয়! ১৯৫৫ সালের ফেব্রুয়ারিতে কোকো শ্যানেল তৈরি করেন ‘2.55 ক্ল্যাসিক ফ্ল্যাপ ব্যাগ’ (2.55 অ্যান্ড Classic Flap Bag)। তখনকার দিনে অভিজাত নারীদের হাতব্যাগ হাতে ধরে রাখতে হতো। কোকো শ্যানেল প্রথম নারীদের ব্যাগে চেইন বা বেল্ট যুক্ত করেন, যেন তা কাঁধে ঝুলিয়ে নারীরা দুই হাত মুক্ত রেখে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। আজকের দিনে শ্যানেলের একেকটি ক্লাসিক ফ্ল্যাপ ব্যাগের দাম ১০ হাজার ডলারেরও বেশি, যাকে স্বর্ণের চেয়েও ভালো বিনিয়োগ মনে করা হয়! এছাড়াও শ্যানেলের প্রোডাক্ট লাইনে রয়েছে ‘ব্লু ডি শ্যানেল’ (Bleu de Chanel) ও ‘কোকো মেদমোয়াজেল’ (Coco Mademoiselle)-এর মতো জনপ্রিয় পারফিউম, ওত কুতুর (Haute Couture), রেডি-টু-ওয়্যার পোশাক, ফাইন জুয়েলারি, আইকনিক ‘J12’ বিলাসবহুল ঘড়ি, চশমা এবং আল্ট্রা-লাক্সারি স্কিনকেয়ার ও মেকআপ। পৃথিবীর বড় বড় শহরগুলোতে শ্যানেলের বিলাসবহুল সব শো-রুমগুলো শুধু প্রোডাক্টের আভিজাত্য প্রকাশ করে না, গোটা শহরকেই যেন অভিজাত করে তোলে।

শ্যানেলের এই আকাশচুম্বী গ্ল্যামার আর আভিজাত্য ধরে রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের চোখধাঁধানো বিজ্ঞাপন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডররা। তারা তাদের বিজ্ঞাপনে কেবল পণ্য দেখায় না, বরং হলিউডের সেরা তারকাদের নিয়ে একেকটি সিনেমার মতো শর্টফিল্ম তৈরি করে। মেরিলিন মনরো তো বিনা পয়সায় শ্যানেলকে অমর করে গেছেন। এরপর ফরাসি সুন্দরী ক্যাথরিন ডেনিউভ (Catherine Deneuve) থেকে শুরু করে অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান (Nicole Kidman), মার্গট রবি (Margot Robbie), কিয়ারা নাইটলি (Keira Knightley), ক্রিস্টেন স্টুয়ার্ট (Kristen Stewart) এবং হাল আমলের ব্লাকপিংকের জেনি কিম (BLACKPINK-এর Jennie) ও টিমোথি শ্যালামে (Timothée Chalamet) – সবাই হয়েছেন শ্যানেলের গ্ল্যামারাস মুখ। বিশেষ করে ২০০৪ সালে নিকোল কিডম্যানকে নিয়ে তৈরি করা শ্যানেল নাম্বার ফাইভের মাত্র ৩ মিনিটের একটি বিজ্ঞাপনের পেছনে তারা খরচ করেছিল ৩৩ মিলিয়ন ডলার যা প্রায় ৪০০ কোটি টাকা! যা আজও ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনগুলোর একটি। এমনকি ব্র্যাড পিট (Brad Pitt) ছিলেন শ্যানেল নাম্বার ফাইভের ইতিহাসে প্রথম কোনো পুরুষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

কেন মানুষ এই ব্র্যান্ডটির প্রতি এতটা মোহগ্রস্ত? বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ (Vogue) শ্যানেল নাম্বার ফাইভের রিভিউ দিতে গিয়ে বলেছিল “এটি কেবল একটি সুগন্ধি নয়, এটি কাঁচের বোতলে বন্দি থাকা এক টুকরো তরল সোনা এবং নারীর আত্মবিশ্বাস।” বিখ্যাত পপ আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহল (Andy Warhol) এই পারফিউমের বোতলটিকে এতটাই আইকনিক মনে করতেন যে, তিনি এটিকে নিয়ে একটি বিখ্যাত চিত্রকর্মই তৈরি করে ফেলেছিলেন, যা আজ মডার্ন আর্টের অংশ!

ব্লুমবার্গ (Bloomberg)-এর তথ্যমতে, ১৯২১ সালে যাত্রা শুরু করা এই পারফিউমটি আজ একশ বছরের বেশি। পুরোনো হওয়ার পরও শ্যানেল নাম্বার ফাইভ আজও পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া পারফিউমগুলোর একটি। প্রতি ৩০ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও বিক্রি হয় এর একটি বোতল! এসবের পেছনে একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে। অর্থনীতির ভাষায় একে বলে ‘লিপস্টিক এফেক্ট’। শ্যানেলের একটা দশ হাজার ডলারের ব্যাগ বা বিশ হাজার ডলারের পোশাক কেনার সামর্থ্য হয়তো সবার থাকে না। কিন্তু শ্যানেলের একটা পারফিউম বা একটা লিপস্টিক? এটা কিনে একজন সাধারণ মানুষও নিজেকে সেই অভিজাত দুনিয়ার একটা অংশ মনে করতে পারে। আমাদের দেশে যেমন মানুষ অনেক দিন ধরে টাকা জমিয়ে শখের কোনো পারফিউম কেনে, ঠিক তেমনি সারা বিশ্বে কোটি কোটি মানুষ শ্যানেলের পারফিউম কেনে শুধুমাত্র ওই ‘সি’ লোগোটার আভিজাত্য অনুভব করার জন্য। তারা আসলে শুধু সুগন্ধ বিক্রি করে না, তারা বিক্রি করে একটা স্বপ্ন, একটা রাজকীয় অনুভূতি।

সেই অনাথ আশ্রমের সাধারণ মেয়েটি হয়তো ভাবতেই পারেনি, তার তৈরি করা সুগন্ধি আর ফ্যাশন ব্র্যান্ড শত বছর ধরে মানুষের আবেগ, ফ্যাশন আর বিলিয়ন ডলারের অর্থনীতিকে এভাবে নিয়ন্ত্রণ করবে। আর একটা সুগন্ধির জন্য মানুষ কেন এত পাগল? পারফিউম কি সত্যিই মানুষের ব্যক্তিত্বকে বদলে দিতে পারে? শ্যানেল বা পছন্দের অন্য কোনো পারফিউম নিয়ে আপনার স্মৃতি বা ভাবনা থাকলে আমাদের কমেন্টে জানান। ব্যবসা আর ফ্যাশন দুনিয়ার এমন আরও অনেক অজানা আর রোমাঞ্চকর ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেইজ ফলো করে রাখতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

তথ্যসূত্র:

Financial & Business Reports

  • Bloomberg: Market data cited for the statistic that a bottle of Chanel No. 5 is sold approximately every 30 seconds. Link: https://www.bloomberg.com/
  • Vogue Magazine: Quoted for reviewing the fragrance as “liquid gold and woman’s self-confidence captured in a glass bottle.” Link: https://www.vogue.com/

Chanel

It was 1952. Marilyn Monroe was at the peak of her career. She had countless fans worldwide. Therefore, if any magazine featured her interview, its sales would skyrocket. One day, a journalist from one such magazine asked Marilyn Monroe a rather personal question. The question was, “What exactly do you wear to bed at night?” Monroe smiled and replied, “Why, a few drops of Chanel No. 5!” That was it, no further words were needed. This is the proof of how iconic a perfume can be. A fragrance, which cannot be seen with the eyes, nor touched—yet how does it build a billion-dollar empire? How does a small glass bottle change the entire world’s fashion and economic calculations? Let’s get to know about Chanel, one of the most expensive and popular perfumes and fashion brands in world history.

Today, the whole world knows Gabrielle Chanel as Coco Chanel. After losing her mother at a young age, her childhood was spent within the four walls of an orphanage. Everything around there was completely plain and dreary. The air of the orphanage always carried the smells of soap, hot water, and sadness. Amidst that strong smell, a dream was born in Coco’s mind. A dream to create such a fragrance that would liberate her from this ordinary life, and give her a new identity.

However, the state of the fashion and perfume industry in the early twentieth century was completely different. In those days, a woman’s perfume meant the scent of a specific flower. Perhaps only rose, or just jasmine. Just like the monotonous strong smell found in the attar shops of our country, the perfumes of that time were somewhat similar—heavy and suffocating. Coco Chanel wanted to completely shatter the concept of heavy perfumes. Her belief was that a woman’s fragrance should be exactly as complex and mysterious as a woman herself, not like some rose garden. This single thought changed the entire perfume industry.

Although she started her journey with a small hat shop in Paris in 1910, over the next decade Coco Chanel became one of the most successful fashion designers in France. However, she gradually realized that fashion is not complete with clothes alone; along with it, a signature fragrance of its own is needed. And that search came to an end in 1920. Coco Chanel was then spending her vacation in the French Riviera of France. There she became acquainted with the Russian royal family. And following their connections to make this impossibility possible, she found a Russian-French perfumer named Ernest Beaux, who used to make perfumes for the Tsar family of Russia. Ernest was given a special responsibility. He had to make a perfume that no person on earth had ever experienced before. Ernest worked day and night in his lab. After almost a few months of continuous research, he prepared ten different perfume samples by combining more than 80 ingredients. Then those were presented before Coco. The bottles were numbered – 1 to 5, and 20 to 24. Coco Chanel picked up bottle number 5. Just with one sniff, she understood that this was exactly what she had been looking for. Ever since her childhood in the orphanage, the number 5 had been very lucky for her. Because of choosing the fifth sample and her favorite number, the name of the perfume became ‘Chanel No. 5’. She would even launch her new fashion collections on the 5th day of the fifth month of the year. And strictly following that rule, on May 5, 1921, this magical fragrance was unveiled for the first time in her Parisian boutique. Initially, Coco Chanel did not sell it, but rather sent it as Christmas gifts to her wealthiest and most elite clients. And that created an uproar all over Paris!

However, the funny thing is, according to a popular myth in the perfume world, the earth-shaking Chanel No. 5 perfume was actually created due to a mistake! An assistant in Ernest’s lab mistakenly mixed an excessive amount of a chemical ingredient called ‘Aldehyde’ into this mixture. It is because of this chemical that a strange, fresh, and sparkling scent was created in the perfume. Just as bubbles and freshness spread after opening a bottle of champagne, the magic of Chanel No. 5 is exactly this overdose of aldehyde.

The fragrance was finalized, but what would its packaging or bottle be like? In that era, perfume bottles used to have a lot of designs, were made of crystal, and were extremely glamorous. But Coco Chanel walked exactly the opposite path. For the perfume, she chose a very plain, square glass bottle. It looked a lot like a laboratory flask or an expensive whiskey bottle. Her intention was very clear. Not the design of the bottle, but the golden liquid inside would be the main attraction. This minimalist design has become a marvel in the perfume world today.

Even though the lab work was done, it takes massive capital to deliver a world-class fragrance to the hands of people all over the world. And right at this point, a French billionaire named Pierre Wertheimer made his entry. He was the owner of the biggest cosmetics company in Paris. In 1924, an agreement was made between Pierre and Coco Chanel. And this very contract gave birth to one of the biggest conflicts in corporate history.

Hearing the terms of the contract might make even you angry. Wertheimer got 70 percent ownership of the perfume business. 20 percent went to another businessman named Théophile Bader, who had introduced them. And Coco Chanel? Whose name, whose idea, whose perfume it was, received only 10 percent! Initially, Coco thought the perfume might just remain a small part of her fashion business. But when Chanel No. 5 started selling in huge quantities worldwide, she realized the biggest mistake of her life.

From the archives of The New York Times, it is known that Coco Chanel fought a legal battle for years to cancel this contract. She could not accept in any way that someone else was becoming a billionaire by selling the fragrance bearing her name. The situation took the most dramatic turn during the Second World War. When the Nazi forces occupied Paris, they introduced an inhumane rule that no Jew could do business or even own any property. Since Pierre Wertheimer was Jewish. Coco Chanel wanted to use exactly this opportunity to take the entire business into her own hands.

But Pierre Wertheimer was a very cunning and visionary businessman. He had already sensed what was going to happen. So before fleeing Paris for America, he temporarily transferred the ownership of his business to a Christian friend named Felix Amiot. Felix was an aircraft manufacturer, and the Germans respected him. As a result, Coco’s plan failed completely. After the war, Pierre got his business back again. In this ruthless chess game of business, Coco Chanel was ultimately forced to concede defeat. However, Pierre later came to a settlement with Coco. In this agreement, Coco was given 400,000 dollars in cash, a 2 percent royalty on the worldwide sales of Chanel No. 5, and the benefit of having all her lifelong personal expenses and taxes paid, including her bills at the Ritz hotel in Paris.

Another interesting event occurred towards the end of the Second World War. In 1944, when the American soldiers of the Allied forces drove out the Nazis and liberated Paris, a huge long line of hundreds of American soldiers formed in front of Chanel’s showroom on the streets of Paris! They did not line up for weapons or food; they stood for hours to buy and take home a bottle of ‘Chanel No. 5’ for their wives and girlfriends back home! Such a craze for a perfume even on the battlefield is truly incredible.

Today, 100 percent ownership of this massive perfume and fashion empire is in the hands of that Pierre Wertheimer’s two grandsons, Alain and Gérard Wertheimer. Forbes magazine states that the net worth of each of these two brothers is now more than thirty billion dollars. They stay completely away from the media and hardly ever come in front of the camera. But silently, they are the ones who control the luxury market of the entire world. Chanel is not a public company, it is completely private. Therefore, they do not have to take the pressure of any outside shareholders.

However, let me give an example of how uncompromising the Chanel company is not just in business diplomacy, but also in maintaining product quality. The city of Grasse in France is called the capital of perfumes. The main fragrance of Chanel No. 5 comes from a special species of jasmine flower from there. To ensure that the quality of this flower is not ruined even slightly, the Chanel company has exclusively booked the entire agricultural land of the Mul family in the city of Grasse. It is exactly like someone buying the best mango orchard in Rajshahi forever in our country. No other company in the world has the right to buy even a single flower from that garden. You would be surprised to know that to make just one ounce or 30 ml of Chanel No. 5 extract, nearly 1,000 jasmine flowers and 12 May roses are needed! To know the story of another perfume surrounded by the mystery of the Grasse region and jasmine flowers, you can watch this video by Dior.

Hearing exactly how successful Chanel is from a financial aspect is enough to make anyone’s head spin according to the latest published financial report, in 2025, Chanel’s total revenue was 19.3 billion dollars! A large portion of this massive income comes from perfumes and cosmetics.

But is Chanel merely a perfume brand? Not at all! Beyond fragrances, Chanel has brought about some revolutions in the fashion world that have made them unique forever. In that era, black-colored clothing for women was merely a symbol of mourning. Breaking this notion, Coco Chanel introduced the ‘Little Black Dress’ in 1926, which is still the ultimate word of elegance in the fashion world today. In addition, liberating women from heavy and suffocating clothing, she created the world-famous ‘Chanel Tweed Suit’.

And one simply must mention the bags! In February 1955, Coco Chanel created the ‘2.55 Classic Flap Bag’ (2.55 and Classic Flap Bag). Back in those days, elite women had to hold their handbags in their hands. Coco Chanel was the first to add chains or belts to women’s bags, so that by hanging it on the shoulder, women could keep both hands free and move around independently. Today, each of Chanel’s classic flap bags costs over 10,000 dollars, which is considered a better investment than gold! Moreover, Chanel’s product line includes popular perfumes like ‘Bleu de Chanel’ and ‘Coco Mademoiselle’, Haute Couture, ready-to-wear clothing, fine jewelry, the iconic ‘J12’ luxury watch, eyewear, and ultra-luxury skincare and makeup. All of Chanel’s luxurious showrooms in the big cities of the world not only express the elegance of the products, but they also seem to make the entire city elegant.

Their dazzling advertisements and brand ambassadors have played a major role behind maintaining this sky-high glamour and elegance of Chanel. They do not merely show products in their advertisements, rather they make short films resembling movies featuring the best stars of Hollywood. Marilyn Monroe immortalized Chanel for free. After that, starting from the French beauty Catherine Deneuve to Oscar-winning actress Nicole Kidman, Margot Robbie, Keira Knightley, Kristen Stewart, and modern-era BLACKPINK’s Jennie and Timothée Chalamet – everyone has become a glamorous face of Chanel. Particularly in 2004, they spent 33 million dollars, which is nearly 400 crore taka, behind a mere 3-minute advertisement for Chanel No. 5 featuring Nicole Kidman! Which remains one of the most expensive advertisements in history to this day. Even Brad Pitt was the first ever male brand ambassador in the history of Chanel No. 5.

Why are people so infatuated with this brand? The world-famous fashion magazine ‘Vogue’, while reviewing Chanel No. 5, said “It is not just a perfume, it is a piece of liquid gold and woman’s self-confidence captured in a glass bottle.” Famous pop art artist Andy Warhol considered this perfume bottle so iconic that he even created a famous painting based on it, which is a part of modern art today!

According to information from Bloomberg, starting its journey in 1921, this perfume is over a hundred years old today. Despite becoming old, Chanel No. 5 is still one of the most sold perfumes in the world today. Every 30 seconds, a bottle of it is sold somewhere in the world! A tremendous psychological factor works behind all this. In the language of economics, this is called the ‘lipstick effect’. Not everyone might have the affordability to buy a ten thousand dollar bag or a twenty thousand dollar outfit from Chanel. But a Chanel perfume or a lipstick? By buying this, even an ordinary person can feel like a part of that elite world. Just as people in our country save up money for a long time to buy a desired perfume, similarly millions of people all over the world buy Chanel perfumes solely to feel the elegance of that ‘C’ logo. They actually do not just sell a fragrance, they sell a dream, a royal feeling.

That ordinary girl from the orphanage perhaps could never have imagined that her created fragrance and fashion brand would thus control people’s emotions, fashion, and a billion-dollar economy for a hundred years. And why are people so crazy over a perfume? Can perfume truly change a person’s personality? If you have any memories or thoughts regarding Chanel or any other favorite perfume, let us know in our comments. To know many more such unknown and thrilling incidents of the business and fashion world, do not forget to subscribe to the channel and keep following the page.

Thank you everyone. Stay healthy, stay well.

Resource:

  • Bloomberg: Market data cited for the statistic that a bottle of Chanel No. 5 is sold approximately every 30 seconds. Link: https://www.bloomberg.com/
  • Vogue Magazine: Quoted for reviewing the fragrance as “liquid gold and woman’s self-confidence captured in a glass bottle.” Link: https://www.vogue.com/

Published By

Himu

2