২০১৯। সুইজারল্যান্ডের জেনেভা শহরে একটা বিখ্যাত নিলাম চলছে। চারিদিকে একেবারে পিনপতন নীরবতা। বড় বড় সব ধনকুবের আর ঘড়ি সংগ্রাহকরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন। শুরু হলো নিলাম। মাত্র বারো মিনিটের একটা লড়াই। একের পর এক দাম হাঁকা হচ্ছে। আর যখন হাতুড়ি ঠুকে ফাইনাল দামটা বলা হলো, তখন পুরো রুমের মানুষ স্তব্ধ। একটা মাত্র হাতঘড়ির দাম উঠেছে ৩১.২ মিলিয়ন ডলার! আপনি যদি আমাদের বাংলাদেশি টাকায় একটু হিসাব করেন, অঙ্কটা প্রায় ৩৭৫ কোটি টাকার কাছাকাছি। এই একটা ঘড়ির দাম দিয়ে ঢাকার বুকে কয়েকটা লাক্সারি প্রজেক্ট দাঁড় করিয়ে দেওয়া যায় খুব সহজেই।
ঘড়িটা ছিল ‘পাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম’। মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে জটিল ঘড়িগুলোর একটা। এর ভেতরে ২০টা আলাদা আলাদা কমপ্লিকেশন বা ফাংশন আছে, আর পার্টস আছে ১০০০-এর বেশি। সোজা কথায়, এটি কোনো সাধারণ ঘড়ি নয়, বরং মানুষের হাতের ওপর বাঁধা এক টুকরো মহাবিশ্ব! ঘড়িটা আগের নিলামের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। তবে ভালো দিকটা হলো, এই নিলামের পুরো টাকাটা ডোনেট করা হয় ডুশেন মাসকুলার ডিস্ট্রফি নামের একটা রেয়ার রোগের গবেষণার জন্য। কোম্পানির বর্তমান প্রেসিডেন্ট থিয়েরি স্টার্ন ভেবেছিলেন ঘড়িটির দাম হয়তো ১৫ বা ২০ মিলিয়ন উঠবে, কিন্তু ৩১ মিলিয়ন ছিল তাদের হিসাবের বাইরে!
আর বিশাল এই দাম বা রেকর্ডের চেয়েও বেশি রোমাঞ্চকর হলো কোম্পানিটির পেছনের গল্প। সাধারণত সুইস ঘড়ির নাম শুনলে আমাদের মাথায় আসে কোনো এক শান্তশিষ্ট সুইস কারিগরের কথা, সে হয়তো বংশপরম্পরায় ঘড়ি বানাচ্ছেন। অথবা কোনো বিশাল ধনী শিল্পপতির কথা। কিন্তু পাটেক ফিলিপের শুরুটা এমন কিছুই ছিল না। এই ব্র্যান্ডের জন্ম এমন এক পোলিশ রিফিউজি সৈনিকের হাতে, যার নিজের পকেটে কোনো টাকা কিংবা পরার মত ভালো পোশাক ছিল না, উল্টো মাথার ওপর ঝুলছিল মৃত্যুদণ্ডের পরোয়ানা। আবার সে ঘড়ি বানানোর কিছুই জানতো না। এখন প্রশ্ন আসে, শূন্য থেকে শুরু করে কীভাবে সে পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত এবং বিলাসবহুল ঘড়ির এই ব্র্যান্ডটি তৈরি করলো?
ঘটনার শুরুটা ১৮১২ সালের ১৪ জুন। পূর্ব পোল্যান্ডের ছোট্ট এক গ্রামে পিয়াস্কিতে জন্ম নেয় আন্তোনি নরবার্ট পাটেক। মাত্র ১৫ বছর বয়সে বাবাকে হারানো আন্তোনি তরুণ বয়সে যোগ দিয়েছিলেন পোলিশ সেনাবাহিনীতে। ১৮৩০ সালে রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে পোল্যান্ডের বিদ্রোহে তিনি বীরত্বের সাথে লড়াই করেন এবং সর্বোচ্চ সামরিক খেতাবও পান। কিন্তু শেষ পর্যন্ত পোলিশ বিদ্রোহীরা হেরে যায়। আন্তোনি পাটেক বুঝতে পারেন, দেশে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তাই জীবন বাঁচাতে নিঃস্ব অবস্থায় মাতৃভূমি ছেড়ে তিনি পালিয়ে যান। ফ্রান্সে কিছুদিন ছাপাখানার কর্মী হিসেবে মানবেতর জীবন কাটানোর পর, একপ্রকার নিরুপায় হয়ে আন্তোনি পাটেক চলে আসেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর এই শহরটাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
জেনেভায় আগে থেকেই ঘড়ি বানানোর একটা বিশাল ঐতিহ্য ছিল। শহরের অলিগলিতে অনেক ঘড়ির ওয়ার্কশপ। আন্তোনির ঘড়ি বানানোর কোনো বিদ্যা না থাকলেও তার ভেতর ছিল প্রচণ্ড রকমের আভিজাত্যবোধ আর ব্যবসার তীক্ষ্ণ বুদ্ধি। তিনি লক্ষ্য করেন, ধনী মানুষজন ঘড়িকে শুধু সময় দেখার যন্ত্র হিসেবে দেখে না, দেখে স্ট্যাটাস সিম্বল এবং শিল্পকর্ম হিসেবে! তাই তিনি সরাসরি ঘড়ি বানানোর বদলে ভালো মানের ঘড়ির মেকানিজম কিনে আনেন। তারপর জেনেভার সেরা স্বর্ণকার ও শিল্পীদের দিয়ে ঘড়ির বাইরের কভারের ওপর সোনা, হীরা আর এনামেলের নিখুঁত ডিজাইন করান। ১৮৩৯ সালের ১ মে আন্তোনি আরেকজন পোলিশ ঘড়ি কারিগর ফ্রাঁসোয়া চ্যাপেকের সাথে মিলে শুরু করেন নিজের প্রথম কোম্পানি ‘পাটেক, চ্যাপেক অ্যান্ড কোম্পানি’। কিন্তু আন্তোনির স্বপ্ন ছিল আরও বড়, এমন কিছু করা যা আগে কেউ দেখেনি।
সেই সুযোগটি আসে ১৮৪৪ সালে। প্যারিসে একটা বিশাল শিল্প প্রদর্শনী হচ্ছে। সেখানে আন্তোনির পরিচয় হয় একজন ফ্রেঞ্চ ঘড়ি কারিগর জঁ-আদ্রিয়াঁ ফিলিপের সাথে। এই ফিলিপ এমন একটা মেকানিজম আবিষ্কার করেন, যা ঘড়ির দুনিয়াকে চিরকালের জন্য বদলে দেয়। সেই যুগে পকেট ঘড়িতে দম দেওয়ার জন্য একটা আলাদা ছোট চাবি ব্যবহার করতে হতো। চাবি হারালে ঘড়ি অকেজো। কিন্তু ফিলিপ এমন একটা সিস্টেম তৈরি করেন, যেখানে ঘড়ির গায়ে লাগানো একটা ক্রাউন বা বোতাম ঘুরিয়েই দম দেওয়া যায়। আন্তোনি এই মেকানিজম দেখেই বুঝে যায়, এটাই ঘড়ির ভবিষ্যৎ। এই আবিষ্কারের জন্য ফিলিপ ওই প্রদর্শনীতে গোল্ড মেডেল পান। এরই মধ্যে পার্টনার চ্যাপেকের সাথে মতবিরোধ হওয়ায় পাটেকের কোম্পানি ভেঙে যায়।
১৮৪৫ সালে ফিলিপকে নিজের কোম্পানিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়ে আসে আন্তোনি। ১৮৫১ সালে কোম্পানির নতুন নাম হয় ‘পাটেক ফিলিপ অ্যান্ড কোং’। আন্তোনি মার্কেটিংয়ের মাস্টার, সে জানে কীভাবে রাজপরিবারের কাছে জিনিস বেচতে হয়। আর ফিলিপ তো আস্ত একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার, যে নিখুঁত জিনিস বানাতে ওস্তাদ। এই দুজনের জুটি ম্যাজিকের মতো কাজ করে। ১৮৫১ সালে লন্ডনের বিখ্যাত ক্রিস্টাল প্যালেসে এক বিশাল প্রদর্শনী হয়, যাকে বলা যায় বিশ্বের প্রথম গ্লোবাল এক্সিবিশন। সেখানে রানি ভিক্টোরিয়া তাদের স্টল ভিজিট করেন। তিনি নীল রঙের এনামেল আর হীরা বসানো একটা দারুণ পকেট ঘড়ি কেনেন। শুধু কেনাই নয়, তিনি পাটেক ফিলিপকে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ঘড়ি সরবরাহকারী হিসেবে ঘোষণা করেন। এক ঘোষণা পাটেক ফিলিপকে রাতারাতি ইউরোপের অন্যতম এলিট ব্র্যান্ডে পরিণত করে।
আন্তোনি জানতেন শুধু ইউরোপ নিয়ে বসে থাকলে চলবে না। তাই সে আমেরিকার বাজারে ঢোকার সিদ্ধান্ত নেয়। আমেরিকায় তখন দ্রুত অনেক নতুন নতুন ধনকুবের তৈরি হচ্ছে। সেখানে সে টিফানি অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা চার্লস লুইস টিফানির সাথে একটা চুক্তি করে। এটি লাক্সারি ব্র্যান্ড ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী চুক্তিগুলোর একটি। পোপ নবম পায়াস, লিও টলস্টয় থেকে শুরু করে ইউরোপের সব গণ্যমান্য ব্যক্তিরা তাদের ক্লায়েন্ট লিস্টে যোগ দেয়। ১৮৬৮ সালে হাঙ্গেরির এক কাউন্টেসের জন্য পাটেক ফিলিপ পৃথিবীর প্রথম সুইস রিস্টওয়াচ বা হাতঘড়ি তৈরি করে। এর আগে মানুষ শুধু পকেট ঘড়িই ব্যবহার করতো, হাতঘড়ি পরার আইডিয়াটাই তখন কেউ সেভাবে ভাবতে পারেনি।
একজন শরণার্থী হিসেবে জেনেভায় আসা আন্তোনি পাটেক সারা পৃথিবী ঘুরে তার ঘড়িকে রাজপ্রাসাদের অপরিহার্য অংশ করে তোলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোম্পানির মানের ব্যাপারে এক চুলও ছাড় দেননি। ১৮৭৭ সালের ১ মার্চ, ৬৪ বছর বয়সে ঘড়ি জগতের এই স্বপ্নদ্রষ্টা জেনেভায় মৃত্যুবরণ করেন। মজার ব্যাপার হলো, আন্তোনি পাটেকের মৃত্যুর পর তার ২০ বছর বয়সী ছেলে কোম্পানির দায়িত্ব নিতে চায়নি। সে তার বাবার সব শেয়ার বিক্রি করে দেয়। ফলে কোম্পানির পুরো দায়িত্ব চলে আসে পার্টনার আদ্রিয়াঁ ফিলিপ এবং তার পরিবারের হাতে। আন্তোনি পাটেক পৃথিবী থেকে বিদায় নেন, কিন্তু নামটা অমর হয়ে থাকে ঘড়ির ডায়ালে।
লাক্সারি ঘড়ির জগতে রোলেক্স বা ওমেগার মতো অনেক নামিদামি ব্র্যান্ড আছে। কিন্তু তাদের সাথে পাটেক ফিলিপের পার্থক্যটা হলো এক্সক্লুসিভিটি বা রেয়ারিটিতে। রোলেক্স বছরে কয়েক লাখ ঘড়ি বানায়। তাদের বিজনেস মডেল হলো ম্যাস-লাক্সারি বা অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো। অন্যদিকে, পাটেক ফিলিপ বছরে মাত্র ৬০ হাজারের মতো ঘড়ি তৈরি করে। কারণ তাদের কাছে ভলিউমের চেয়ে ক্রাফটসম্যানশিপ বা নিখুঁত হাতের কাজ অনেক বেশি দামি। ঘড়ির দুনিয়ায় পাটেক ফিলিপের ফিলোসফিটা কিন্তু রোলেক্সের চেয়ে অনেকটাই আলাদা। রোলেক্স কীভাবে বছরে লাখ লাখ ঘড়ি বানিয়েও নিজেদের ব্র্যান্ডভ্যালু ধরে রেখেছে, তা নিয়ে আমাদের চ্যানেলে চমৎকার একটা কেস স্টাডি আছে। যারা এখনও দেখেননি, তারা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন।
১৮৩৯ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত পাটেক ফিলিপ সব মিলিয়ে ১০ লাখেরও কম ঘড়ি বানিয়েছে। অন্যান্য অনেক ব্র্যান্ড এক বছরেই এর চেয়ে বেশি ঘড়ি বাজারে ছাড়ে। পাটেক ফিলিপ কোনো বিশাল লাক্সারি কর্পোরেট গ্রুপের আন্ডারে নেই। তারা সম্পূর্ণ স্বাধীন একটা কোম্পানি। তাদের কোনো শেয়ারহোল্ডার নেই, তাই ত্রৈমাসিক আর্নিং রিপোর্ট নিয়েও তাদের মাথা ঘামাতে হয় না। তারা সিদ্ধান্ত নেয় দশকের পর দশকের কথা মাথায় রেখে। আর এটাই তাদের প্রোডাক্ট কোয়ালিটিকে অন্য সবার চেয়ে আলাদা রাখে।
১৯২০ ও ৩০-এর দশকে ধনকুবেরদের কাছে পাটেক ফিলিপ হয়ে ওঠে নিজেদের ক্ষমতা প্রদর্শনের প্রধান অস্ত্র। এই ব্র্যান্ডের একটা চমৎকার ঘটনা হলো ‘সুপারকমপ্লিকেশন’ ঘড়ির গল্প। ১৯২৫ সালে নিউইয়র্কের এক ব্যাংকার হেনরি গ্রেভস জুনিয়র পাটেক ফিলিপকে একটা চ্যালেঞ্জ দেন। তার এক চিরশত্রু বা রাইভাল ছিল জেমস ওয়ার্ড প্যাকার্ড নামের আরেক ধনাঢ্য ব্যক্তি। দুজনেই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য দুনিয়ার সবচেয়ে দামি আর জটিল ঘড়ি বানানোর প্রতিযোগিতায় নেমেছিলেন। গ্রেভস বলেন, তাকে এমন একটা ঘড়ি বানিয়ে দিতে হবে, যা পৃথিবীর আর কেউ কখনো বানাতে পারেনি। পাটেক ফিলিপ এই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘড়িটার ডিজাইন করতে সময় লাগে তিন বছর, আর বানাতে লাগে আরও পাঁচ বছর। ১৯৩৩ সালে ঘড়িটা ডেলিভারি দেওয়া হয়। এই ঘড়িতে ২৪টা আলাদা ফাংশন ছিল। ঘড়িতে পারপেচুয়াল ক্যালেন্ডার, চাঁদের অবস্থান, এমনকি গ্রেভসের নিউইয়র্কের অ্যাপার্টমেন্ট থেকে রাতের আকাশটা ঠিক যেমন দেখায়, তার একটা ম্যাপও দেওয়া ছিল! ঘড়িটার নাম দেওয়া হয় গ্রেভস সুপারকমপ্লিকেশন। পরবর্তীতে ২০১৪ সালে একটা নিলামে এই ঘড়িটাই ২৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়, যা আমাদের টাকায় প্রায় ২৮৮ কোটি টাকার সমান।
অবশ্য কোম্পানির জার্নি সবসময় এতটা মসৃণ ছিল, তা নয়। ১৯২৯ সালের বিশ্বমন্দার সময় আমেরিকার ওয়াল স্ট্রিট যখন ধসে পড়ে, তখন বড় বড় ক্লায়েন্টরা ঘড়ি কেনা বন্ধ করে দেয়। কোম্পানি প্রায় দেউলিয়া হতে বসে। তখন ১৯৩২ সালে চার্লস আর জঁ স্টার্ন নামের দুই ভাই কোম্পানিটিকে কিনে নিয়ে রক্ষা করে। তারা আগে থেকেই কোম্পানির ডায়াল সাপ্লাই দিত। মজার ব্যাপার হলো, সেই ১৯৩২ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত স্টার্ন পরিবারই পাটেক ফিলিপের মালিক।
১৯৭০-এর দশকে সুইস ঘড়ি ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় বিপদে পড়ে। বাজারে আসে ব্যাটারিচালিত কোয়ার্টজ ঘড়ি। জাপানের সেইকো-র মতো কোম্পানিগুলো সস্তায় আর নিখুঁত টাইম দেওয়া ঘড়ি বানানো শুরু করে। সুইস মেকানিক্যাল ঘড়ির বাজার তখন ধ্বংসের মুখে পড়ে। এই সময়টাকে ইতিহাসে ‘কোয়ার্টজ ক্রাইসিস’ বলা হয়। অনেক নামিদামি সুইস ঘড়ির ব্র্যান্ড চিরতরে বন্ধ হয়ে যায়। কিন্তু স্টার্ন পরিবার হার মানতে রাজি নয়।
১৯৭৬ সালে তারা একটা বিশাল বাজি ধরে। তারা বাজারে নিয়ে আসে ‘নটিলাস’ মডেলের একটা স্পোর্টস ঘড়ি। বিখ্যাত ডিজাইনার জেরাল্ড জেন্টা একটা রেস্টুরেন্টে বসে ন্যাপকিনের ওপর এই ঘড়ির ডিজাইন করেন। ঘড়িটা স্টেইনলেস স্টিলের তৈরি আর দেখতে জাহাজের গোল জানালার মতো। তখন লাক্সারি ঘড়ি বলতে মানুষ বুঝতো সোনার তৈরি ঘড়ি। স্টিলের ঘড়ি কেউ কিনবে কি না, সেটা নিয়ে অনেক সন্দেহ ছিল। কিন্তু এই নটিলাস মডেলটা এত বেশি হিট হয় যে, আজ ঘড়ির দুনিয়ায় এটি সবচেয়ে কাঙ্ক্ষিত মডেলগুলোর একটি। এইতো মাত্র কয়েক বছর আগে ২০২১ সালে টিফানি ব্লু ডায়ালের একটি নটিলাস নিলামে বিক্রি হয় ৬.৫ মিলিয়ন ডলারে, অর্থাৎ প্রায় ৭৮ কোটি টাকায়!
শুধু নটিলাসই নয়, তরুণ বিলিয়নিয়ারদের জন্য তৈরি তাদের ‘অ্যাকুয়ানট’ (Aquanaut), কিংবা মহাকাশের জটিল হিসাব-নিকাশ যুক্ত ‘স্কাই মুন টুরবিলন’ (Sky Moon Tourbillon) এবং ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস’ সিরিজের ঘড়িগুলো একেকটি চলমান বিস্ময়! তাদের একটি সাধারণ ঘড়ির দামই শুরু হয় ৩০ থেকে ৪০ লাখ টাকা থেকে, আর লিমিটেড এডিশনগুলোর দাম চলে যায় শত কোটি টাকার ওপরে!
এবার আসি পাটেক ফিলিপের বিজ্ঞাপনের কৌশলে। আজকাল রোলেক্স বা ওমেগা যেখানে বড় বড় সেলিব্রিটি বা খেলোয়াড়দের কোটি কোটি টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়, পাটেক ফিলিপ সেখানে তাদের ১৮৫ বছরের ইতিহাসে কখনোই কোনো তারকাকে টাকা দিয়ে ঘড়ি পরায়নি। উল্টো সেলিব্রিটিরাই নিজেদের স্ট্যাটাস বোঝানোর জন্য এই ঘড়ি কেনেন। জেই-জি, ড্রেক, এড শিরান থেকে শুরু করে রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা পাটেক ফিলিপের বিশাল ফ্যান। অ্যালবার্ট আইনস্টাইন, পাবলো পিকাসোর মতো জিনিয়াসরাও এই ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেছেন।
তাদের একটা বিখ্যাত স্লোগান আছে, যা অ্যাডভার্টাইজিং দুনিয়ায় রীতিমতো মাস্টারপিস। স্লোগানটা হলো-“ইউ নেভার অ্যাকচুয়ালি ওন অ্যা পাটেক ফিলিপ। ইউ মিয়ারলি লুক আফটার ইট ফর দ্য নেক্সট জেনারেশন।” বাংলায় অর্থ দাঁড়ায়, আপনি আসলে কখনোই একটা পাটেক ফিলিপ ঘড়ির মালিক হন না, আপনি শুধু আপনার পরবর্তী প্রজন্মের জন্য এটাকে যত্নে রাখেন। ব্যাপারটা আমাদের নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখা যাক। আমাদের বাবা-দাদারা যেমন শখের পুরোনো রেডিও, বা সোনার কোনো গহনা খুব যত্ন করে আমাদের জন্য রেখে যেতেন, আমরাও সেগুলো আবেগ দিয়ে আগলে রাখি। পাটেক ফিলিপ ঠিক মানুষের এই ইমোশন আর পরিবারের বন্ধনটাকেই তাদের ব্র্যান্ড ভ্যালুতে রূপান্তর করেছে। তাদের প্রতিটি ঘড়ি এমনভাবেই বানানো হয়, যেন সেটা শত শত বছর টিকে থাকে। এমনকি তারা গ্যারান্টি দেয়, ১৮৩৯ সালের পর থেকে আজ পর্যন্ত তৈরি হওয়া যেকোনো পাটেক ফিলিপ ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, তবে তারা সেটি সারিয়ে দেবে! অর্থাৎ একটি ঘড়ি সত্যিকার অর্থেই প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। পাটেক ফিলিপের লোগোটা খেয়াল করলে দেখবেন ডায়ালের ওপর একটা চমৎকার ক্রস চিহ্ন থাকে। একে বলা হয় ক্যালাট্রাভা ক্রস। ১৮৮৭ সালে তারা এই লোগোটা গ্রহণ করে, যা মূলত দ্বাদশ শতাব্দীর স্প্যানিশ নাইটদের শৌর্য-বীর্যের প্রতীক।
গল্পের শুরুতে সেই পোলিশ রিফিউজি আন্তোনি পাটেকের কথা বলেছিলাম। যার নিজের কোনো দেশ ছিল না, ঠিকানা ছিল না। কিন্তু নিজের অজান্তেই সে এমন একটা লিগ্যাসি তৈরি করে গেছে, যা আজ সাম্রাজ্যের চেয়েও শক্তিশালী। আজও জেনেভায় পাটেক ফিলিপের কারখানায় হাতের নিখুঁত ছোঁয়ায় একেকটা ঘড়ি তৈরি হয়। হয়তো আপনার হাতে কোনোদিন এই ঘড়ি উঠবে না, কিন্তু এই গল্পটা আমাদের শিখিয়ে যায়- সবকিছু হারানোর পরও শূন্য থেকে কীভাবে রূপকথা তৈরি করা যায়। আপনাদের কাছে ঘড়ির দুনিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং ব্র্যান্ড কোনটা? কমেন্টে জানান। আর এমন চমৎকার সব গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আহমেদ পিপুল চ্যানেলটি।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Resource:
Auction Records & Financial Data
- Grandmaster Chime Sells For CHF 31 Million https://www.hodinkee.com/articles/patek-philippe-grandmaster-chime-6300a-only-watch-2019-most-expensive-31-million
- Gold watch breaks world record with $24m sale https://www.theguardian.com/lifeandstyle/2014/nov/11/watch-world-record-21-million-bid-geneva-auction
Historical Biographies & Company Origins
- Secretly Polish: The luxury watch giant with a Polish heart https://tvpworld.com/93803787/the-polish-background-of-luxury-watch-giant-patek-philippe
- Antoine Norbert de Patek (Wikipedia) https://fr.wikipedia.org/wiki/Antoine_Norbert_de_Patek
Horological Innovations & Royal Patronage
- The History of Patek Philippe https://www.oreillysfineart.com/news-item/the-history-of-patek-philippe/
- The Queen’s Watchmaker: Patek Philippe’s 19th Century Women’s Watches https://www.thehourglass.com/en-TH/story/patekphilippe-womens-watches-history
- The First Swiss Wristwatch Ever Made https://www.watches.com/blogs/news/the-first-swiss-watch-ever-patek-philippe
- The History of the Nautilus https://www.jewelsbylove.com/blog/post/history-of-patek-philippe-nautilus-and-evolution.html
Corporate Strategy & Brand Identity
- Patek Philippe History https://www.vintagegoldwatches.com/2026/08/patek-philippe-history/
- Patek Philippe Generations Campaign https://www.patek.com/en/manufacture/inside-patek-philippe/the-generations-campaign
Patek Philippe
2019. A famous auction is taking place in the city of Geneva, Switzerland. There is absolute pin-drop silence all around. All the big billionaires and watch collectors are waiting with bated breath. The auction began. A battle of just twelve minutes. Bids are being called one after another. And when the hammer was struck and the final price was announced, the people in the entire room were stunned. The price of a single wristwatch had reached 31.2 million dollars! If you calculate this a little in our Bangladeshi Taka, the figure is close to around 375 crore Taka. With the price of this single watch, several luxury projects could easily be built in the heart of Dhaka.
The watch was the ‘Patek Philippe Grandmaster Chime’. One of the most complicated hand-made watches in the world. It has 20 different complications or functions inside it, and has more than 1000 parts. Simply put, this is no ordinary watch, but rather a piece of the universe strapped onto a human wrist! The watch shattered all previous auction records. However, the good part is that the entire money from this auction was donated for research on a rare disease called Duchenne Muscular Dystrophy. The company’s current president Thierry Stern thought the price of the watch might reach 15 or 20 million, but 31 million was beyond their calculations!
And even more thrilling than this huge price or record is the story behind the company. Usually, when we hear the name of a Swiss watch, we think of a quiet Swiss craftsman, perhaps making watches generation after generation. Or of some immensely wealthy industrialist. But the beginning of Patek Philippe was nothing like that. This brand was born at the hands of a Polish refugee soldier who had no money in his pocket or good clothes to wear, and on the contrary, a death warrant was hanging over his head. Moreover, he knew nothing about making watches. Now the question arises, starting from zero, how did he create this most desired and luxurious watch brand in the world?
The story began on June 14, 1812. Antoni Norbert Patek was born in Piaski, a small village in eastern Poland. Losing his father at the age of only 15, Antoni joined the Polish army at a young age. In 1830, he fought bravely in Poland’s rebellion against Russian occupation and even received the highest military honor. But in the end, the Polish rebels lost. Antoni Patek realized that if he stayed in the country, his death was certain. So, to save his life, he fled his motherland destitute. After spending some time living a subhuman life as a printing press worker in France, Antoni Patek, left with almost no other choice, came to the city of Geneva in Switzerland. And this city completely turned the course of his life around.
Geneva already had a massive watchmaking tradition. There were many watch workshops in the alleys of the city. Although Antoni had no knowledge of watchmaking, he possessed an immense sense of aristocracy and a sharp business acumen. He noticed that wealthy people did not see a watch merely as a time-telling device, but as a status symbol and a work of art! So, instead of making watches directly, he bought high-quality watch mechanisms. Then, he had the best goldsmiths and artists in Geneva create flawless designs with gold, diamonds, and enamel on the outer covers of the watches. On May 1, 1839, Antoni, along with another Polish watchmaker, François Czapek, started his first company, ‘Patek, Czapek & Company’. But Antoni’s dream was much bigger, to do something no one had seen before.
That opportunity came in 1844. A huge industrial exhibition was taking place in Paris. There, Antoni met a French watchmaker, Jean-Adrien Philippe. This Philippe invented a mechanism that changed the world of watches forever. In that era, a separate small key had to be used to wind a pocket watch. If the key was lost, the watch was useless. But Philippe created a system where the watch could be wound simply by turning a crown or button attached to it. Seeing this mechanism, Antoni immediately understood that this was the future of watches. Philippe won a Gold Medal at that exhibition for this invention. Meanwhile, due to disagreements with his partner Czapek, Patek’s company broke apart.
In 1845, Antoni brought Philippe into his company as the Technical Director. In 1851, the new name of the company became ‘Patek Philippe & Co.’. Antoni was a master of marketing; he knew how to sell things to the royal family. And Philippe was an absolute genius engineer who was an expert at making flawless things. The pairing of these two worked like magic. In 1851, a huge exhibition was held at the famous Crystal Palace in London, which can be called the world’s first global exhibition. Queen Victoria visited their stall there. She bought a stunning pocket watch with blue enamel and diamonds. Not only did she buy it, but she also declared Patek Philippe as the official watch supplier to the British Royal Family. That one declaration turned Patek Philippe overnight into one of Europe’s elite brands.
Antoni knew that just sitting around with Europe would not be enough. So he decided to enter the American market. In America at that time, many new multi-millionaires were rapidly emerging. There, he made an agreement with Charles Lewis Tiffany, the founder of Tiffany & Co. This is one of the longest-lasting agreements in luxury brand history. From Pope Pius IX and Leo Tolstoy to all the dignitaries of Europe, they joined their client list. In 1868, Patek Philippe created the world’s first Swiss wristwatch for a Hungarian countess. Before this, people only used pocket watches; at that time, no one could really even conceive the idea of wearing a wristwatch.
Arriving in Geneva as a refugee, Antoni Patek traveled the world and made his watch an essential part of royal palaces. Until the last day of his life, he did not compromise even an inch on the quality of the company. On March 1, 1877, at the age of 64, this visionary of the watch world passed away in Geneva. The interesting thing is that after Antoni Patek’s death, his 20-year-old son did not want to take charge of the company. He sold all of his father’s shares. As a result, the full responsibility of the company fell into the hands of partner Adrien Philippe and his family. Antoni Patek departed from the world, but the name remains immortal on the dial of the watch.
In the world of luxury watches, there are many renowned brands like Rolex or Omega. But the difference between them and Patek Philippe is in exclusivity or rarity. Rolex makes several hundred thousand watches a year. Their business model is mass-luxury or reaching a much larger number of people. On the other hand, Patek Philippe produces only about 60,000 watches a year. Because to them, craftsmanship or flawless handiwork is much more valuable than volume. The philosophy of Patek Philippe in the watch world is quite different from Rolex. We have an excellent case study on our channel about how Rolex has maintained its brand value despite making millions of watches a year. Those who haven’t watched it yet can click on the link given in the comments to go and watch the video.
From 1839 until today, Patek Philippe has made fewer than 1 million watches in total. Many other brands release more watches than this in the market in a single year. Patek Philippe is not under any massive luxury corporate group. They are a completely independent company. They have no shareholders, so they do not have to worry about quarterly earnings reports. They make decisions keeping decades upon decades in mind. And this is what keeps their product quality distinct from everyone else.
In the 1920s and 30s, Patek Philippe became the main weapon for billionaires to display their power. A fascinating incident of this brand is the story of the ‘Supercomplication’ watch. In 1925, a New York banker named Henry Graves Jr. gave Patek Philippe a challenge. He had an arch-enemy or rival named James Ward Packard, another wealthy individual. To outdo each other, both had entered a competition to make the world’s most expensive and complicated watch. Graves said he had to be made a watch that no one else in the world had ever been able to make. Patek Philippe accepted this challenge. The watch took three years to design, and another five years to build. The watch was delivered in 1933. This watch had 24 different functions. The watch featured a perpetual calendar, the phases of the moon, and even a map of exactly what the night sky looked like from Graves’ New York apartment! The watch was named the Graves Supercomplication. Later, in an auction in 2014, this exact watch was sold for 24 million dollars, which is equal to about 288 crore Taka in our currency.
Of course, the company’s journey was not always this smooth. During the Great Depression of 1929, when America’s Wall Street collapsed, big clients stopped buying watches. The company was on the verge of bankruptcy. Then, in 1932, two brothers named Charles and Jean Stern bought the company and saved it. They used to supply dials to the company from before. Interestingly, starting from that 1932 until today, the Stern family has been the owner of Patek Philippe.
In the 1970s, the Swiss watch industry faced its biggest peril. Battery-powered quartz watches arrived in the market. Companies like Japan’s Seiko started making cheap watches that kept perfect time. The market for Swiss mechanical watches then faced destruction. In history, this period is called the ‘Quartz Crisis’. Many renowned Swiss watch brands closed down forever. But the Stern family was not willing to admit defeat.
In 1976, they made a huge gamble. They brought a sports watch of the ‘Nautilus’ model into the market. Famous designer Gérald Genta designed this watch on a napkin while sitting in a restaurant. The watch is made of stainless steel and looks like the round porthole of a ship. Back then, when people thought of a luxury watch, they understood it to be a watch made of gold. There was a lot of doubt about whether anyone would buy a steel watch. But this Nautilus model became such a huge hit that today, it is one of the most desired models in the watch world. Just a few years ago in 2021, a Nautilus with a Tiffany Blue dial was sold at auction for 6.5 million dollars, which is about 78 crore Taka!
Not just the Nautilus, their ‘Aquanaut’ created for young billionaires, or the ‘Sky Moon Tourbillon’ containing complex astronomical calculations, and the watches of the ‘Grand Complications’ series are each a moving marvel! The price of a regular watch of theirs starts from 3 to 4 million Taka, and the prices of the limited editions go well over a billion Taka!
Now let’s come to Patek Philippe’s advertising strategy. Nowadays, where Rolex or Omega pay millions to big celebrities or athletes to make them brand ambassadors, Patek Philippe in their 185-year history has never paid any star to wear their watches. On the contrary, celebrities themselves buy these watches to show their status. From Jay-Z, Drake, and Ed Sheeran to stars like Robert Downey Jr. and Cristiano Ronaldo are massive fans of Patek Philippe. Geniuses like Albert Einstein and Pablo Picasso have also used watches from this brand.
They have a famous slogan, which is practically a masterpiece in the advertising world. The slogan is—”You never actually own a Patek Philippe. You merely look after it for the next generation.” In Bengali, the meaning stands, you actually never own a Patek Philippe watch, you only keep it in care for your next generation. Let’s compare this with our own lives. Just as our fathers and grandfathers very carefully left behind their favorite old radios or gold jewelry for us, we too protect them with emotion. Patek Philippe has converted exactly this human emotion and family bonding into their brand value. Each of their watches is made in such a way that it survives for hundreds of years. They even guarantee that if any Patek Philippe watch made from 1839 until today breaks down, they will repair it! That means a watch truly lasts from generation to generation. If you look closely at the Patek Philippe logo, you will see a beautiful cross symbol on the dial. This is called the Calatrava Cross. They adopted this logo in 1887, which is basically the symbol of the valor and bravery of 12th-century Spanish knights.
At the beginning of the story, I mentioned that Polish refugee Antoni Patek. Who had no country of his own, had no address. But unknowingly, he created a legacy that today is stronger than an empire. Even today, in the Patek Philippe factory in Geneva, each watch is made with the flawless touch of a hand. Perhaps this watch will never grace your wrist, but this story teaches us—how a fairytale can be created from zero even after losing everything. What is the most interesting brand in the watch world to you? Let us know in the comments. And to hear such wonderful stories, keep subscribed to the Ahmed Pipul channel.
Thank you everyone. Stay healthy, stay well.
Resource:
Auction Records & Financial Data
- Grandmaster Chime Sells For CHF 31 Million https://www.hodinkee.com/articles/patek-philippe-grandmaster-chime-6300a-only-watch-2019-most-expensive-31-million
- Gold watch breaks world record with $24m sale https://www.theguardian.com/lifeandstyle/2014/nov/11/watch-world-record-21-million-bid-geneva-auction
Historical Biographies & Company Origins
- Secretly Polish: The luxury watch giant with a Polish heart https://tvpworld.com/93803787/the-polish-background-of-luxury-watch-giant-patek-philippe
- Antoine Norbert de Patek (Wikipedia) https://fr.wikipedia.org/wiki/Antoine_Norbert_de_Patek
Horological Innovations & Royal Patronage
- The History of Patek Philippe https://www.oreillysfineart.com/news-item/the-history-of-patek-philippe/
- The Queen’s Watchmaker: Patek Philippe’s 19th Century Women’s Watches https://www.thehourglass.com/en-TH/story/patekphilippe-womens-watches-history
- The First Swiss Wristwatch Ever Made https://www.watches.com/blogs/news/the-first-swiss-watch-ever-patek-philippe
- The History of the Nautilus https://www.jewelsbylove.com/blog/post/history-of-patek-philippe-nautilus-and-evolution.html
Corporate Strategy & Brand Identity
- Patek Philippe History https://www.vintagegoldwatches.com/2026/08/patek-philippe-history/
- Patek Philippe Generations Campaign https://www.patek.com/en/manufacture/inside-patek-philippe/the-generations-campaign