জারার সাফল্যের আড়ালে ভয়ংকর অন্ধকার সত্য! | Dark Side of Zara Fast Fashion

জারা

শুভেচ্ছা সবাইকে।

পৃথিবীর বড় বড় শহরের ঝকঝকে শপিং মলগুলোতে যেন এক অদৃশ্য জাদুর ফাঁদ পাতা আছে। শপিং মলে পা দিলেই মস্তিষ্ক আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। হয়তো ছুটির দিনে স্রেফ একটু ঘুরে দেখার জন্য দোকানে ঢুকবেন। কিন্তু ভেতরে পা রাখার সাথে সাথেই শুরু হয় এক নিখুঁত মনস্তাত্ত্বিক খেলা। আপনি হ্যাঙ্গার থেকে একটা ড্রেস হাতে নেবেন, কিন্তু বুঝতেই পারবেন না প্রাইস ট্যাগে রয়েছে অতিক্ষুদ্র গোপন চিপ। ড্রেসটা নেড়েচেড়ে দেখে কাউন্টারে যাবেন নয়তো নতুন অপশনের দিকে এগোবেন – চিপটা মুহূর্তে এই খবর পাঠায় সেন্ট্রাল কম্পিউটারে। দোকানে থাকা ম্যানেজারের স্ক্রিনে ভেসে ওঠে আপনার পছন্দের নিখুঁত হিসাব। এভাবেই ব্র্যান্ডটি শোরুম সাজায় কাস্টমারের পছন্দের কথা মাথায় রেখে। আর এতে তারা বছরে চার লক্ষ কোটি টাকার বেশি ব্যবসা করে। অথচ টিভিতে তাদের একটাও বিজ্ঞাপন নেই। রাস্তার মোড়ে বিলবোর্ড চোখে পড়ে না। ক্রিকেট-ফুটবল তারকা কিংবা সিনেমার সেলিব্রিটি দিয়েও প্রচারণা চালায় না। ব্র্যান্ডটির নাম জারা।

 সাধারণত যেকোনো বড় কোম্পানি নতুন প্রোডাক্ট লঞ্চে টিভি, পত্রিকা-ম্যাগাজিনের পাতা আর সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে ছেয়ে ফেলে। বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সাধারণ ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের মোট আয়ের তিন থেকে চার শতাংশ খরচ করে কেবল বিজ্ঞাপন আর তারকাদের পেছনে। এদিকে জারা হাঁটে সম্পূর্ণ ভিন্ন পথে। তারা প্রচারণার পেছনে খরচ করে আয়ের মাত্র দশমিক তিন শতাংশ। বিজ্ঞাপনের পেছনে খরচ না করে হাজার হাজার কোটি টাকা বাঁচিয়ে আসলে তারা কোথায় খরচ করে? কৌশলটি বেশ অভিনব। জারা আসলে পুরো টাকাটা খরচ করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের দামি জায়গাগুলোতে রাজকীয় শোরুম ভাড়া নেওয়ার পেছনে।

আপনি যদি প্যারিস, মিলান, দুবাই কিংবা নিউইয়র্কের সবচেয়ে অভিজাত রাস্তায় হাঁটেন, তবে খুব অদ্ভুত একটি দৃশ্য আপনার চোখে পড়বে। এলভি, প্রাডা কিংবা গুচির মতো দামী বিশ্বসেরা বিলাসবহুল ব্র্যান্ডের শোরুম রয়েছে, ঠিক তার পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে জারার শোরুম। আপনি যদি এলভি, প্রাডা বা গুচি সম্প‍‍র্কে জানতে চান ঘুরে আসতে পারেন আমাদের চ্যানেলে, কমেন্টে ভিডিওগুলোর লিংক দেয়া থাকবে।  

জারার শোরুমের ঝলমলে আলো, বিশাল আয়না আর রাজপ্রাসাদের মতো সাজসজ্জা বাইরে থেকে দেখলেই চোখ ধাঁধিয়ে যায়। ধরুন, ঢাকার সবচেয়ে অভিজাত কোনো এলাকায় পাঁচ তারকা হোটেলের ঠিক পাশেই যদি ঝকঝকে কাঁচ ঘেরা একটি চমৎকার রেস্তোরাঁ থাকে, তবে বাইরে থেকে দেখেই আমাদের মনে হয় জায়গাটা ভীষণ অভিজাত আর খাবারের দামও নিশ্চয়ই আকাশছোঁয়া। কিন্তু ভেতরে ঢুকে মেন্যু কার্ড হাতে নিয়ে আপনি যদি দেখেন খাবারের দাম একদম আপনার নাগালের মধ্যে, তখন আপনার মন নিশ্চয়ই খুশিতে ভরে ওঠে। জারার কৌশলটাও ঠিক তেমন। কোটি টাকার ব্র্যান্ডের পাশে জারার রাজকীয় দোকান দেখে মানুষের অবচেতন মন নিজে থেকেই ধরে নেয় জারাও বুঝি ওই একই মানের বিলাসবহুল ব্র্যান্ড। অথচ ভেতরে পা রাখলেই দেখা যায় দাম অনেকটাই হাতের নাগালে, অন্তত পাশের শোরুমগুলোর তুলনায়।

আর দোকানের ভেতরে ঢোকার পর আপনার সাথে ঘটে সেকেন্ড সাইকোলজিকাল গেম। আমরা সাধারণত শপিং মলে গেলে কী করি? কোনো একটা সুন্দর পোশাক পছন্দ হলে প্রায়ই ভাবি, আজ তো কেবল দেখতে এসেছি, পছন্দের তালিকায় থাকুক, কয়েক দিন পর হাতে টাকা এলে কিনে নেব। কিন্তু জারার শোরুমে ঢুকলে আপনার মাথায় এই ভাবনাটা আসার সুযোগই পায় না। কারণ জারা ইচ্ছে করেই প্রতিটি ডিজাইনের খুব অল্প সংখ্যক পোশাক তৈরি করে দোকানে পাঠায়। ব্যবসার ভাষায় এই কৌশলকে বলা হয় আর্টিফিশিয়াল স্কারসিটি বা কৃত্রিম সংকট। সহজ বাংলায় বললে, বাজারে ইচ্ছে করেই ঘাটতি তৈরি করে রাখা হয়। বাজারে হঠাৎ কোনো পছন্দের জিনিসের সরবরাহ কমে গেলে মানুষ যেমন ফুরিয়ে যাওয়ার ভয়ে তখনই কিনে রাখে, এখানেও ঠিক তাই ঘটে। ক্রেতা খুব ভালো করেই জানে, এখনই যদি এই ড্রেসটি না কেনা হয়, তবে কাল এসে এটি পাওয়া যাবে না। আপনি যদি ভাবেন, পরে কিনবেন, তবে এসে দেখবেন ওই হ্যাঙ্গারে ঝুলছে সম্পূর্ণ নতুন অন্য আরেকটি ডিজাইন! আর যেহেতু প্রতিটি ডিজাইনের পোশাক খুব অল্প পরিমাণে তৈরি হয়, তাই আপনার কেনা সেই প্রিয় পোশাকটি শহরের অন্য কারও গায়ে দেখার অস্বস্তিও থাকে না। এই কৃত্রিম সংকট মানুষের কেনাকাটার অভ্যাসে এক অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসে। প্রচলিত ফ্যাশন ব্র্যান্ডগুলো সাধারণত গ্রীষ্ম, বর্ষা বা শীতের হিসাব করে তিন-চারবার নতুন পোশাক বাজারে আনে। কিন্তু জারা সেই পুরনো নিয়ম ভেঙে চুরমার করে দিয়েছে। তারা প্রতি সপ্তাহে অন্তুত একবার নতুন পোশাক তোলে শোরুমে। অর্থাৎ এক বছরে তারা তৈরি করে বায়ান্নটি নতুন ফ্যাশন সিজন! নিউইয়র্ক টাইমসের রিপোর্টে দেখা যায়, লন্ডনের মতো বড় শহরে একজন সাধারণ ক্রেতা অন্য যেকোনো কাপড়ের দোকানে বছরে গড়ে মাত্র তিন থেকে চারবার পা রাখে। অথচ জারার শোরুমে একজন ক্রেতা বছরে গড়ে ১৭ বারেরও বেশি প্রবেশ করে! কারণ ফ্যাশনপ্রেমীরা জানে, প্রতি তিন-চার দিন পরপরই এখানে নতুন কোনো চমক অপেক্ষা করে তাদের জন্য। তাই ক্রেতারাও নতুন ডিজাইনের খোঁজে বারবার জারার দোকানে ছুটে যায়।

এখন মনে প্রশ্ন জাগতে পারে, সপ্তাহে দুইবার করে পৃথিবীর হাজার হাজার দোকানে লাখ লাখ নতুন কাপড় পাঠালে তার হিসাব রাখা কি মানুষের পক্ষে সম্ভব? এই অসম্ভব কাজটিকে সম্ভব করার জন্যই জারা ব্যবহার করে তাদের সেই গোপন মাইক্রোচিপ প্রযুক্তি। জারার প্রতিটি পোশাকের প্রাইস ট্যাগের ভেতর বসানো থাকে আরএফআইডি নামের এক অতিক্ষুদ্র ইলেকট্রনিক চিপ। সহজ কথায় এটি হলো এক ধরনের ক্ষুদ্র রেডিও চিপ। আধুনিক ক্রিকেট খেলায় বলের ভেতর বা স্টাম্পে যেমন সূক্ষ্ম সেন্সর বসানো থাকে কিংবা বিমানবন্দরের রাডার যেমন দূর থেকেই প্রতি মুহূর্তে বিমানের অবস্থান ধরে ফেলে, এই ছোট্ট চিপটিও ঠিক তেমনভাবেই সিগন্যাল পাঠাতে থাকে। এই প্রযুক্তির কারণে জারার কর্মীদের কখনোই হাতে গুনে গুনে কাপড়ের হিসাব মেলাতে হয় না। দূর থেকে স্ক্যানার ধরলেই কম্পিউটার মুহূর্তের মধ্যে বলে দেয়, দোকানের কোন তাক থেকে মিডিয়াম সাইজের কয়টি কালো শার্ট বিক্রি হয়ে গেছে এবং গুদাম থেকে ঠিক কয়টি শার্ট নামাতে হবে। এমনকি আপনি যদি দোকানে দাঁড়িয়ে কোনো কর্মীকে জিজ্ঞেস করেন এই ড্রেসটার লার্জ সাইজ হবে কি না? তখন সে হাতের ছোট্ট ডিভাইসটির দিকে তাকিয়ে এক সেকেন্ডেই বলে দেয় পোশাকটি এই মুহূর্তে দোকানের কোন কোনায় আছে। এটা এক নিখুঁত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ দোকান ও গুদামের মালামালের একদম নিখুঁত হিসাব রাখার পদ্ধতি। এই প্রযুক্তির জাদুতে জারার গুদামে প্রায় কোনো কাপড়ই অবিক্রিত অবস্থায় জমে থাকে না। ফলে বিশ্বের অন্যান্য ব্র্যান্ডগুলো যেখানে বছর শেষে অর্ধেক দামে ছাড় দিয়ে কাপড় বিক্রি করে গোডাউন খালি করতে বাধ্য হয়, জারা সেখানে তাদের ৮৫ শতাংশ পোশাকই বিক্রি করে পুরো দামে। জারার মূল কোম্পানী Inditex-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জারা এবং তাদের সহযোগী ব্র্যান্ডগুলো মিলে বছরে আয় করে প্রায় ছত্রিশ বিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় হিসাব করলে যার পরিমাণ দাঁড়ায় চার লক্ষ কোটি টাকারও বেশি, যা আমাদের দেশের জাতীয় বাজেটের অর্ধেকের কাছাকাছি!

এসব কিছু সম্ভব হয়েছে জারার দ্রুতগতির সাপ্লাই চেইনের কারণে। সাধারণ ব্র্যান্ডগুলোর যেখানে একটি নতুন ডিজাইনের পোশাক পরিকল্পনা করে বাজারে আনতে ছয় থেকে নয় মাস সময় লাগায়, জারা সেখানে মাত্র পনেরো দিনে নতুন পোশাক তৈরি করে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় কীভাবে? এই প্রশ্নের জবাব লুকিয়ে আছে ফাস্ট ফ্যাশন এবং জাস্ট ইন টাইম প্রোডাকশন ট্রিকসের ভেতর। ফাস্ট ফ্যাশন বিষয়টা হলো অনেকটা লাইভ টিভির ব্রেকিং নিউজের মতো। বড় কোনো ফ্যাশন শো বা সোশ্যাল মিডিয়ায় নতুন কোনো স্টাইল আসার সাথে সাথেই তা চোখের পলকে কম খরচে তৈরি করে দোকানে ঝুলিয়ে দেওয়াকেই বলে ফাস্ট ফ্যাশন। হাভার্ড বিজনেস রিভিউ-এর বিশ্লেষণে উঠে এসেছে জারার এই অবিশ্বাস্য গতির আসল চিত্র। প্রচলিত ব্র্যান্ডগুলো ছয় মাস আগে অনুমান করে আগামী শীতে বা উৎসবে মানুষ কী পরতে পারে এবং সেই অনুযায়ী গুদাম ভরে কাপড় বানায়। কিন্তু মানুষের রুচি তো আর ছয় মাস আগের ছকে বাঁধা থাকে না! গতকালকের খবরের কাগজ যেমন আজ আমাদের কাছে পুরনো বা মূল্যহীন, ছয় মাস আগের ডিজাইনও মানুষের কাছে ঠিক তেমনই আকর্ষণ হারিয়ে ফেলতে পারে। তাই জারা আগে থেকে অনুমান করার ঝুঁকিতেই যায় না। তারা ব্যবহার করে জাস্ট ইন টাইম প্রোডাকশন কৌশল। অর্থাৎ আগে থেকে গুদাম ভর্তি করে কাপড় না বানিয়ে, ঠিক এই মুহূর্তে ক্রেতা দোকানে এসে কী খুঁজছে, কেবল সেটাই তাৎক্ষণিকভাবে তৈরি করা।

এখন প্রশ্ন হলো, ক্রেতার মনের খবর জারা পায় কীভাবে? ঐ যে প্রতিদিন শোরুমগুলোতে চলে এক নীরব গোয়েন্দাগিরি। দোকানে এসে ক্রেতারা যখন বলে, এই পোশাকটার রঙ আরেকটু হালকা হলে ভালো হতো কিংবা হাতাটা আরেকটু ছোট হলে মানাতো, জারার কর্মীরা সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে নেয়। প্রতিদিন রাতে টোকিও থেকে লন্ডন কিংবা দুবাই থেকে নিউইয়র্ক, সারাবিশ্বের সবগুলো শোরুমের ম্যানেজাররা তাদের হাতের ট্যাবলেট দিয়ে স্পেনের সদর দপ্তরে রিপোর্ট পাঠায়। কোন পোশাকটা মানুষ ট্রায়াল রুমে নিয়ে যাচ্ছে কিন্তু না কিনেই ফেরত দিয়ে যাচ্ছে, আর কোন রঙের পোশাকটা দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তার সব তথ্য চলে যায় স্পেনে বসে থাকা তিনশ জনেরও বেশি ডিজাইনারের কাছে। ডিজাইনাররা পরদিন সকালেই সেই তথ্য দেখে নতুন স্কেচ তৈরি করে ফেলেন এবং সাপ্লাই চেইনের মাধ্যমে তা পাঠিয়ে দেয় কারখানায়।

সাপ্লাই চেইনের আসল জাদুটা ঘটে স্পেনের আরতেইশো শহরে জারার মূল দপ্তরের নিচে। সেখানে মাটির নিচে রয়েছে এক বিশাল গোপন জগত, আয়তনে প্রায় নব্বইটি ফুটবল মাঠের সমান! এই জায়গার মাটির নিচে তৈরি করা হয়েছে দুইশ কিলোমিটারের বেশি লম্বা অটোমেটেড টানেল বা স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা। কারখানা থেকে কাপড় আসার পর সেখানে কোনো মানুষ হাত দিয়ে কাপড় টানে না। মাথার ওপর থাকা স্বয়ংক্রিয় চেইন টানেল দিয়ে লক্ষ লক্ষ পোশাক ঝড়ের গতিতে সুড়ঙ্গ পার হতে থাকে। অপটিক্যাল ক্যামেরা এবং আধুনিক কম্পিউটার প্রতি ঘণ্টায় ষাট হাজারেরও বেশি পোশাক নিজে থেকেই বাছাই করে ফেলে। কোন বক্সটা দুবাই যাবে, কোনটা লন্ডন যাবে আর কোনটা টোকিও যাবে, তা মেশিনই নির্ধারণ করে দেয়। এরপর সরাসরি ট্রাক ও কার্গো বিমানে করে মাত্র আটচল্লিশ ঘণ্টার মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তের দোকানে পৌঁছে যায় সেই পোশাক।

এতক্ষণ তো জারার ম্যাজিকাল সাপ্লাই চেইনের গল্প শুনলাম, তবে আপনি কি জানেন এই গল্পের একটা বিশাল অংশজুড়ে বাংলাদেশও জড়িয়ে আছে। অনেকেই ভাবতে পারেন, জারা যেহেতু খুব কম সময়ে পোশাক বানায়, তাই তাদের সব কাপড়ই বুঝি ইউরোপে তৈরি হয়। কিন্তু আসল ঘটনা তা নয়। খুব দ্রুত বদলে যাওয়া ট্রেন্ডি পোশাকগুলো তারা স্পেন বা মরক্কোর কাছাকাছি কারখানায় তৈরি করলেও, সারা বছর বিক্রি হওয়া জিন্স, টি-শার্ট, সোয়েটার এবং শার্টের একটি বিশাল অংশ তৈরি হয় আমাদের বাংলাদেশে। BGMEA-এর প্রতিবেদন বলছে, জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স বাংলাদেশের গার্মেন্টস খাতের অন্যতম প্রধান ক্রেতা। আমাদের দেশের দেড়শোটিরও বেশি কারখানা থেকে তারা বিপুল পরিমাণ পোশাক সংগ্রহ করে। বিশ্বমানের এই ব্র্যান্ডের পোশাক তৈরির অংশীদার হওয়ায় আমাদের অর্থনীতির চাকা যেমন সচল রাখে, তেমনি বিশ্বের বুকে বাংলাদেশের নামকেও তুলে ধরে এক অনন্য উচ্চতায়।   

কিন্তু এই বিশাল সম্রাজ্যের পেছনের কারিগর আসলে কে? আমরা প্রতিদিন খবরের পাতায় বা সোশ্যাল মিডিয়ায় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ কিংবা মুকেশ আম্বানির মতো ধনীদের ছবি দেখি। অথচ জারার প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা যেন এক অদৃশ্য জাদুকর। ১৯৭৫ সালে জারা প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মিডিয়ায় তার একটিও ছবি প্রকাশ পায়নি। দীর্ঘ চব্বিশ বছর কোনো সাংবাদিক তার ছবি তুলতে পারেনি। এমনকি তিনি নিজের দোকানে দাঁড়িয়ে থাকলেও কর্মীরা তাকে চিনতে পারে না। অথচ Forbes-এর বিলিয়নিয়ার তালিকার তথ্য অনুযায়ী, আমানসিও ওর্তেগা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বরাবরই প্রথম সারিতে থাকেন। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ একশ বিলিয়ন ডলারেরও বেশি। মাঝেমধ্যেই তিনি সম্পদের হিসাবে বিল গেটসকেও ছাড়িয়ে যান। কিন্তু এত বিপুল সম্পদের মালিক হয়েও এই মানুষটির নিজের অফিসে কোনো আলাদা বিলাসবহুল কক্ষ নেই। প্রতিদিন সাধারণ ডিজাইনার ও কর্মীদের সাথে এক টেবিলে বসে কাজ করেন। দুপুরের খাবার খান সবার সাথে অফিসের ক্যান্টিনে।

আমানসিও ওর্তেগা শূন্য থেকে একটি বৃহৎ ফ্যাশন প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে তার ছোটবেলার কষ্টটাই মূল শক্তি হিসেবে কাজ করেছে। তার শুরুটা স্পেনের লা করুনা নামের বন্দর শহরে। এক সাধারণ রেলওয়ে কর্মীর পরিবারে। চৌদ্দ বছর বয়সে মায়ের সঙ্গে মুদি দোকানে গিয়ে বাকিতে খাবার চাইলে দোকানদার তা প্রত্যাখ্যান করেন। মায়ের সেই অসহায়ত্ব তাঁকে গভীরভাবে প্রভাবিত করে এবং টাকার জন্য মাকে আর কারও কাছে হাত পাততে না দেওয়ার সংকল্প জাগায়। পরদিনই তিনি স্কুল ছাড়েন এবং স্থানীয় একটি শার্টের দোকানে সহকারী হিসেবে কাজ শুরু করেন। দোকানে কাজ করার সময় তিনি ফ্যাশন ব্যবসার একটি বড় দুর্বলতা লক্ষ করেন। কারখানা থেকে পোশাক সাধারণ ক্রেতার কাছে পৌঁছানোর আগে বহু মধ্যস্বত্বভোগী যুক্ত থাকে, ফলে উৎপাদন ব্যয়ের তুলনায় দোকানে পোশাকের দাম অনেক বেড়ে যায়। তিনি উপলব্ধি করেন মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে সরাসরি ক্রেতার কাছে পোশাক পৌঁছালে দাম কমবে। এই ধারণা থেকে স্ত্রী রোজালিয়া মেরাকে সঙ্গে নিয়ে নিজের বসার ঘরে ঘরোয়া পোশাক সেলাই শুরু করেন। দিনে অন্যের দোকানে কাজ আর রাতে নিজের ঘরে কাপড় কাটা ও সেলাই ।

এমন কঠোর পরিশ্রমের ফসল হিসেবেই ১৯৭৫ সালে তারা খোলেন নিজেদের প্রথম ছোট্ট কাপড়ের একটি দোকান। দোকানটির নাম ‘জারা’ (ZARA) হওয়ার পেছনে রয়েছে এক মজার ঘটনা। আমানসিও প্রথমে তাঁর প্রিয় সিনেমা ‘জোরবা দ্য গ্রিক’-এর নামানুসারে দোকানটির নাম রাখেন ‘জোরবা’ (ZORBA)। এবং সাইনবোর্ডের জন্য লোহার ছাঁচে এই পাঁচটি অক্ষরও (Z-O-R-B-A) তৈরি করে ফেলেন।

কিন্তু দোকান খোলার ঠিক আগমুহূর্তে দুই গলি পরের এক পানশালার মালিক এসে উপস্থিত হন। তিনি এসে বলেন, “ভাই, আমার দোকানের নামও তো জোরবা! একই রাস্তায় দুটো জোরবা থাকলে মানুষ তো দ্বিধায় পড়ে যাবে।”

নতুন করে সম্পূর্ণ আলাদা সাইনবোর্ডের ছাঁচ বানানোর মতো বাড়তি টাকা তখন আমানসিওর পকেটে ছিল না। তাই খরচ বাঁচাতে তিনি বুদ্ধি খাটিয়ে আগের বানানো ‘ZORBA’ নামের ছাঁচগুলোই কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। সেখান থেকে ‘O’ এবং ‘B’ অক্ষর দুটি বাদ দিয়ে এবং কেবল বাড়তি একটি ‘A’ যোগ করে অক্ষরগুলোকে একটু ওলটপালট করে সাজিয়ে নেন। আর এভাবেই তৈরি হয় চার অক্ষরের নাম ‘জারা’ (ZARA)।

ব্লুমবার্গের (Bloomberg) এক প্রতিবেদনে বলা হয়, সাইনবোর্ডের অক্ষর মেলানোর এই কাকতালীয় ঘটনাই পরবর্তীতে জন্ম দেয় বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন প্যারেন্ট কোম্পানি ‘ইনডিটেক্স’ (Inditex)-এর। ইনডিটেক্সের ছাতার নিচে বর্তমানে জারা ছাড়াও ‘পুল অ্যান্ড বিয়ার’ (Pull&Bear) কিংবা ‘ম্যাসিমো দুত্তি’ (Massimo Dutti)-র মতো বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলো পরিচালিত হয়।

আলোর নিচে যেমন অন্ধকার থাকে, জারার এই আকাশছোঁয়া সাফল্যের পেছনেও কিন্তু আছে কিছু বিতর্কিত অধ্যায়। প্রথম বড় অভিযোগটি ওঠে ডিজাইন নকল করা নিয়ে। অনেক গবেষক এবং ফ্যাশন বিশ্লেষক মনে করেন, জারা এত দ্রুত নতুন পোশাক বাজারে আনতে পারে কারণ তারা বড় বড় লাক্সারি ব্র্যান্ড এবং ছোটখাটো স্বাধীন ডিজাইনারদের কাজ থেকে সরাসরি অনুপ্রেরণা নেয়, যা অনেক সময় হুবহু নকলের পর্যায়ে চলে যায়। বিশ্বের বহু তরুণ শিল্পী ও ডিজাইনার প্রায়ই অভিযোগ তোলেন যে তাদের মৌলিক ডিজাইন কোনো অনুমতি ছাড়াই জারা নিজেদের পোশাকে ব্যবহার করে। জারা এসব ডিজাইন খুব অল্প সময়ের জন্য বাজারে রাখে বলে কেউ আদালতে মামলা করতে করতেই সেই পোশাক দোকান থেকে উধাও হয়ে যায়। এর চেয়েও বড় দুশ্চিন্তা হলো পরিবেশের ওপর ফাস্ট ফ্যাশনের ভয়াবহ প্রভাব। BBC-এর এক প্রতিবেদনে বলা হয়, ফাস্ট ফ্যাশন শিল্পের কারণে প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ টন কাপড়ের বর্জ্য তৈরি হয়। বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় দশ শতাংশের জন্য দায়ী এই পোশাক খাত। জারা মানুষের মনে এমন এক অভ্যাস তৈরি করে দেয় যে একটি পোশাক পাঁচ থেকে সাতবার পরার পরই তা পুরনো মনে হয়। মানুষ তা ফেলে দিয়ে আবার নতুন পোশাক কেনে। এছাড়া কম খরচে আর ঝড়ের গতিতে কাপড় তৈরি করতে গিয়ে উন্নয়নশীল দেশের কারখানা শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়। যদিও ইনডিটেক্স কর্তৃপক্ষ দাবি করে, তারা এখন পরিবেশবান্ধব রিসাইকেলড সুতা ব্যবহার করছে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবু বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। পরিবেশবাদীরা এই দ্রুত ভোগবাদী ব্যবসায়িক মডেল নিয়ে নিয়মিত প্রশ্ন তোলেন।

মায়ের চোখের পানি দেখে চৌদ্দ বছরের এক কিশোরের সেই নীরব প্রতিজ্ঞা আজ শাসন করছে পুরো পৃথিবীর ফ্যাশন দুনিয়া। কোনো তারকার ঝলকানি আর কোনো বিজ্ঞাপনের কোলাহল ছাড়াই কেবল মানুষের মনের সুক্ষাতি-সুক্ষ স্পন্দন বুঝে এত বড় সাম্রাজ্য গড়া যায়, জারা তার সবচেয়ে বড় প্রমাণ।  তবে দিনশেষে প্রশ্নটা থেকেই যায়; প্রতি সপ্তাহে নতুন পোশাকের এই অবিরাম দৌড় কি আমাদের সত্যিই আধুনিক করে, নাকি এক অদৃশ্য মনস্তাত্ত্বিক জালের ভেতর বন্দী করে? জারার এই পুরো ব্যবসায়িক কৌশলের মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়, তা কমেন্টে জানান।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Resources:

  1. Inditex Group Annual Accounts 2023 – https://static.inditex.com/annual_report_2023/en/Inditex_Group_Annual_Accounts_2023.pdf?ts=20260814015205
  2. Inditex Group Annual Report 2024 – https://www.inditex.com/itxcomweb/api/media/604197b9-50de-4f4f-ab84-c1e379cb3fd0/Inditex_Group_Annual_Report_2024.pdf
  3. Inditex Group Annual Accounts, Directors’ Report, and Audit Report Consolidated 2025 – https://www.inditex.com/itxcomweb/api/media/50ba1fc0-3862-4408-8da2-4f973f1be18e/AnnualAccountsDirectorsReportandAuditReportconsolidated.pdf
  4. Inditex Sustainability Overview – https://www.inditex.com/itxcomweb/es/en/sustainability
  5. Inditex Workers at the Centre 2025 – https://www.inditex.com/itxcomweb/api/media/8059aed3-421d-4438-b660-8ee749bb4d79/WorkersattheCentre2025.pdf?t=1785170216208
  6. Supporting Efforts for a Higher Minimum Wage for RMG Workers in Bangladesh (Inditex) – https://www.inditex.com/itxcomweb/api/media/dc83d245-ef5a-4060-97f3-c7ba40d86075/Supporting%20efforts%20for%20a%20higher%20minimum%20wage%20for%20RMG%20workers%20in%20Bangladesh.pdf?t=1790171399963
  7. BGMEA Team Flies to Spain (BGMEA) – https://www.bgmea.com.bd/page/BGMEA_team_flies_to_Spain
  8. Rapid-Fire Fulfillment (Harvard Business Review) – https://store.hbr.org/product/rapid-fire-fulfillment/R0411G
  9. Zara: Disrupting the Traditional Cycle of Fashion (Harvard Business School) – https://aiinstitute.hbs.edu/platform-rctom/submission/zara-disrupting-the-traditional-cycle-of-fashion/
  10. Zara Clothing Company Supply Chain (SCM Globe) – https://www.scmglobe.com/zara-clothing-company-supply-chain/
  11. How Zara Grew Into the World’s Largest Fashion Retailer (The New York Times / USC Reading Packet) – https://ceo.usc.edu/wp-content/uploads/2020/09/ZARA-COMBINED-Articles-for-WEEK-4.pdf
  12. Amancio Ortega Profile (Forbes) – https://www.forbes.com/profile/amancio-ortega/
  13. Forbes Real-Time Billionaires List – https://www.forbes.com/real-time-billionaires/
  14. Fast Fashion Garments Pile Up in South Asia as Middle East Conflict Grounds Planes (The Daily Star) – https://www.thedailystar.net/business/news/fast-fashion-garments-pile-south-asia-middle-east-conflict-grounds-planes-4123911
  15. Fashion Brand Zara Accused of Copying LA Artist’s Designs (The Guardian) – https://www.theguardian.com/fashion/2016/jul/21/zara-accused-copying-artist-designs-fashion
  16. Why Clothes Are So Hard to Recycle / BBC Future Summary (CityU HK) – https://www.cityu.edu.hk/see/outreach/news-center/bbc-reported-dr-carol-lins-research-recycling-fabrics-made-cotton-and
  17. The Surprising New Materials for Rebuilding Our World (BBC StoryWorks) – https://www.bbc.com/storyworks/natures-building-blocks/the-surprising-new-materials-for-rebuilding-our-world
  18. How Zara Boss Amancio Ortega Makes and Spends His Billions (South China Morning Post) – https://www.scmp.com/magazines/style/entertainment/article/3236130/how-zara-boss-amancio-ortega-makes-and-spends-his-billions-one-2023s-top-wealth-gainers-built-fast
  19. Bloomberg Originals: Inside the Secret World of Zara (YouTube) – https://www.youtube.com/watch?v=lsR-cVRK3Y8

Zara

Greetings everyone. In the glittering shopping malls of the world’s major cities, it is as if an invisible magic trap has been set. The moment we step into a shopping mall, our brain is no longer under our control. Perhaps on a holiday, you enter a store simply to look around a bit. But the very instant you step inside; a flawless psychological game begins. You pick up a dress from a hanger, without realizing at all that there is a microscopic secret chip inside the price tag. Whether you examine the dress and head to the counter or move on toward a new option—the chip instantly sends this information to the central computer. On the screen of the manager in the store appears an exact record of your preferences. In this way, the brand arranges its showrooms keeping customer preferences in mind. And through this, they do business worth more than four lakh crore taka a year. Yet they do not have a single advertisement on TV. Not a single billboard is seen at street corners. Nor do they run promotions using cricket or football stars or movie celebrities. The brand’s name is Zara.

Generally, when launching a new product, any major company floods TV, newspaper and magazine pages, and social media with advertisements. According to analysts’ reports, ordinary fashion brands around the world spend three to four percent of their total revenue solely on advertisements and celebrities. Meanwhile, Zara walks a completely different path. They spend only 0.3 percent of their revenue on promotion. By not spending on advertisements and saving thousands of crores of taka, where do they actually spend it? The strategy is quite innovative. Zara actually spends all that money on renting grand, royal showrooms in the expensive locations of the world’s most costly cities.

If you walk down the most upscale streets of Paris, Milan, Dubai, or New York, a very unusual sight will catch your eye. Right next to the showrooms of the world’s finest, expensive luxury brands like LV, Prada, or Gucci, Zara’s showroom stands tall. If you want to know about LV, Prada, or Gucci, you can visit our channel; the links to those videos will be given in the comments.

The dazzling lights, massive mirrors, and palace-like decor of Zara’s showrooms captivate the eye just from looking from the outside. Suppose in one of the most upscale areas of Dhaka, right next to a five-star hotel, there is a wonderful glass-enclosed sparkling restaurant; just by looking from the outside, we feel the place is extremely elite and the food prices must surely be sky-high. But if you step inside, pick up the menu card, and see that the food prices are completely within your reach, your heart surely fills with joy. Zara’s strategy is just like that. Seeing Zara’s royal store next to crore-taka brands, people’s subconscious mind automatically assumes that Zara must also be a luxury brand of that same caliber. Yet the moment you step inside, you see that the prices are quite affordable, at least compared to the neighboring showrooms.

And after entering the store, the second psychological game happens to you. What do we usually do when we go to a shopping mall? If we like a nice outfit, we often think, I only came to look today, let it stay on my wishlist, I’ll buy it in a few days when I have money in hand. But when you enter a Zara showroom, this thought doesn’t even get a chance to enter your head. Because Zara deliberately manufactures a very small number of pieces of each design and sends them to the stores. In business terms, this strategy is called artificial scarcity. In simple Bengali, a shortage is deliberately created in the market. Just as when the supply of a favorite item suddenly drops in the market, people buy it right away out of fear that it will run out, the exact same thing happens here. The buyer knows very well that if this dress is not bought right now, it will not be available tomorrow. If you think you will buy it later, you will come back to find a completely new and different design hanging on that hanger! And since each design is produced in very small quantities, there is also no awkwardness of seeing that favorite outfit you bought worn by someone else in the city. This artificial scarcity brings an unbelievable change in people’s shopping habits. Traditional fashion brands usually bring out new clothes three to four times a year, accounting for summer, monsoon, or winter. But Zara has shattered that old rule. They put new clothes in their showrooms at least once every week. That means in one year, they create fifty-two new fashion seasons! A report by The New York Times shows that in a major city like London, an average shopper steps into any other clothing store only three to four times a year on average. Yet in a Zara showroom, a shopper enters more than 17 times a year on average! Because fashion lovers know that every three to four days, a new surprise awaits them here. Therefore, customers repeatedly rush to Zara’s stores in search of new designs.

Now a question may arise in your mind: if millions of new clothes are sent twice a week to thousands of stores around the world, is it possible for humans to keep track of them? To make this impossible task possible, Zara uses its secret microchip technology. Embedded inside the price tag of every Zara garment is a microscopic electronic chip called RFID. In simple words, it is a type of tiny radio chip. Just as delicate sensors are placed inside the ball or stumps in modern cricket, or just as airport radar detects the exact location of an airplane from afar every moment, this little chip keeps sending signals in the exact same way. Because of this technology, Zara’s employees never have to count clothes by hand to tally inventory. Just by holding up a scanner from a distance, the computer tells them within moments how many medium-sized black shirts have been sold from which shelf in the store and exactly how many shirts need to be brought down from the warehouse. Even if you stand in the store and ask an employee whether this dress is available in a large size, they look at the small device in their hand and tell you within one second which corner of the store the outfit is in at that very moment. This is a flawless inventory management system, meaning a method of keeping a completely accurate account of goods in the store and warehouse. Through the magic of this technology, almost no clothes pile up unsold in Zara’s warehouses. As a result, whereas other brands around the world are forced to empty their warehouses at the end of the year by selling clothes at half-price discounts, Zara sells 85 percent of its clothes at full price. According to a recent report by Zara’s parent company Inditex, Zara and its sister brands together earn about thirty-six billion euros a year. Calculated in Bangladeshi taka, that amounts to more than four lakh crore taka, which is close to half of our country’s national budget!

All of this has been possible because of Zara’s fast-paced supply chain. Whereas ordinary brands take six to nine months to plan a newly designed outfit and bring it to market, how does Zara manufacture new clothes and distribute them worldwide in just fifteen days? The answer to this question lies hidden within fast fashion and just-in-time production tricks. Fast fashion is much like breaking news on live TV. As soon as a new style appears at a major fashion show or on social media, producing it in the blink of an eye at a low cost and hanging it in stores is called fast fashion. An analysis by Harvard Business Review has revealed the real picture of this incredible speed of Zara’s. Traditional brands guess six months in advance what people might wear in the upcoming winter or festival and fill warehouses with clothes accordingly. But people’s tastes are not bound to a template from six months ago! Just as yesterday’s newspaper is old or worthless to us today, a design from six months ago can lose its appeal to people in the exact same way. That is why Zara does not take the risk of guessing in advance at all. They use the just-in-time production strategy. That means instead of making clothes beforehand to fill warehouses, producing instantaneously only what customers are coming into the store looking for at this very moment.

Now the question is, how does Zara find out what is on the customer’s mind? That silent espionage goes on every day in the showrooms. When customers come into the store and say that this outfit would look better if the color were a bit lighter or if the sleeves were a bit shorter, Zara’s staff take those comments very seriously. Every night, from Tokyo to London or Dubai to New York, managers of all showrooms worldwide send reports to the headquarters in Spain using their handheld tablets. Which outfit people are taking into the trial room but returning without buying, and which color outfit is selling out by noon—all of that information goes to more than three hundred designers sitting in Spain. The very next morning, looking at that data, the designers create new sketches and send them to the factories through the supply chain.

The real magic of the supply chain takes place underneath Zara’s headquarters in the town of Arteixo, Spain. Underground there lies a vast secret world, roughly the size of ninety football fields! Beneath this area, an automated tunnel or automated transport system more than two hundred kilometers long has been built. Once clothes arrive from the factories, no human drags the clothes by hand there. Millions of garments race through the tunnels at storm-like speed via automated overhead chain tunnels. Optical cameras and modern computers automatically sort more than sixty thousand garments every hour. Which box will go to Dubai, which will go to London, and which will go to Tokyo is determined by machines themselves. Then, directly via trucks and cargo planes, those clothes reach stores in any corner of the world within just forty-eight hours.

So far we have heard the story of Zara’s magical supply chain, but do you know that Bangladesh is also intertwined with a huge part of this story? Many might think that since Zara makes clothes in such a short time, all of their clothes must be made in Europe. But that is not the actual fact. Although they manufacture rapidly changing trendy clothes in nearby factories in Spain or Morocco, a huge portion of the jeans, T-shirts, sweaters, and shirts sold throughout the year are made in our Bangladesh. A BGMEA report says that Zara’s parent company Inditex is one of the major buyers in Bangladesh’s garment sector. They source a massive quantity of clothing from more than one hundred and fifty factories in our country. Being a partner in manufacturing clothes for this world-class brand keeps the wheels of our economy turning, while also elevating Bangladesh’s name to a unique height on the global stage.

But who is actually the mastermind behind this massive empire? Every day in newspapers or on social media, we see photos of billionaires like Elon Musk, Mark Zuckerberg, or Mukesh Ambani. Yet Zara’s founder Amancio Ortega is like an invisible magician. From founding Zara in 1975 until 1999, not a single photograph of him was published in the media. For twenty-four long years, no journalist could take his picture. Even if he stands inside his own store, employees cannot recognize him. Yet according to Forbes’s billionaire list, Amancio Ortega consistently ranks at the very top among the world’s richest people. His personal wealth amounts to more than one hundred billion dollars. Occasionally, he even surpasses Bill Gates in terms of wealth. Yet despite owning such immense wealth, this man does not have a separate luxurious room of his own in the office. Every day he sits and works at the same table alongside ordinary designers and employees. He eats lunch with everyone in the office cafeteria.

Behind Amancio Ortega building a massive fashion company from scratch, the hardship of his childhood served as the primary driving force. His beginning was in a port city in Spain named La Coruña. In the family of an ordinary railway worker. At the age of fourteen, when he went to a grocery store with his mother and asked for food on credit, the shopkeeper refused. His mother’s helplessness deeply affected him and sparked a determination never to let his mother have to beg anyone for money again. The very next day, he left school and started working as an assistant at a local shirt shop. While working at the shop, he noticed a major flaw in the fashion business. Before clothes reached ordinary customers from the factory, many middlemen were involved, causing store prices to become much higher than production costs. He realized that by eliminating middlemen and delivering clothes directly to customers, prices would drop. From this idea, together with his wife Rosalía Mera, he began sewing household garments in their own living room. Working in someone else’s shop by day, and cutting and sewing fabric in his own home by night.

As the fruit of such hard work, in 1975 they opened their first small clothing store. There is an interesting story behind how the store got the name ‘Zara’ (ZARA). Amancio initially named the store ‘Zorba’ (ZORBA) after his favorite movie, ‘Zorba the Greek’. And he even had these five letters (Z-O-R-B-A) made in iron molds for the signboard.

But right before the store opened, the owner of a bar two alleys away showed up. He came and said, “Brother, the name of my shop is also Zorba! If there are two Zorbas on the same street, people will get confused.”

Amancio did not have the extra money in his pocket at that time to make molds for a completely new signboard. So to save money, he used his wits and decided to make use of the molds already made for the name ‘ZORBA’. Dropping the two letters ‘O’ and ‘B’ from it and adding just one extra ‘A’, he rearranged the letters a bit. And that is how the four-letter name ‘Zara’ (ZARA) was created.

A Bloomberg report states that this coincidence of rearranging signboard letters later gave birth to the world’s largest fashion parent company, ‘Inditex’ (Inditex). Under the Inditex umbrella, besides Zara, globally popular brands like ‘Pull&Bear’ (Pull&Bear) and ‘Massimo Dutti’ (Massimo Dutti) are currently operated.

Just as there is darkness beneath the light, behind this sky-high success of Zara, there are also some controversial chapters. The first major allegation arises regarding copying designs. Many researchers and fashion analysts believe Zara can bring new clothes to market so quickly because they take direct inspiration from the work of major luxury brands and small independent designers, which often reaches the level of exact imitation. Many young artists and designers worldwide frequently allege that Zara uses their original designs in its clothes without any permission. Because Zara keeps these designs on the market for a very short time, by the time someone files a lawsuit in court, those clothes disappear from the stores. An even bigger concern is the devastating impact of fast fashion on the environment. A BBC report states that because of the fast fashion industry, millions of tons of textile waste are generated worldwide every year. This clothing sector is responsible for about ten percent of global carbon emissions. Zara creates such a habit in people’s minds that an outfit feels old after being worn just five to seven times. People throw it away and buy new clothes again. In addition, in trying to produce clothes at low cost and at storm-like speed, excessive work pressure is created on factory workers in developing countries. Although Inditex authorities claim that they are now using eco-friendly recycled yarn and working to ensure fair wages and safety for workers, debate still remains on the issue. Environmentalists regularly question this rapid consumerist business model.

That silent vow of a fourteen-year-old boy upon seeing tears in his mother’s eyes today rules the entire world’s fashion industry. Zara is the greatest proof that without the glitz of any celebrity and the noise of any advertisement, such a huge empire can be built simply by understanding the subtlest pulse of the human mind. Yet at the end of the day, the question remains: does this endless race for new clothes every week truly make us modern, or does it trap us inside an invisible psychological web? Which aspect of Zara’s entire business strategy do you find the most astonishing? Let us know in the comments.

Thank you everyone. Stay healthy, stay well.

Resources:

  1. Inditex Group Annual Accounts 2023 – https://static.inditex.com/annual_report_2023/en/Inditex_Group_Annual_Accounts_2023.pdf?ts=20260814015205
  2. Inditex Group Annual Report 2024 – https://www.inditex.com/itxcomweb/api/media/604197b9-50de-4f4f-ab84-c1e379cb3fd0/Inditex_Group_Annual_Report_2024.pdf
  3. Inditex Group Annual Accounts, Directors’ Report, and Audit Report Consolidated 2025 – https://www.inditex.com/itxcomweb/api/media/50ba1fc0-3862-4408-8da2-4f973f1be18e/AnnualAccountsDirectorsReportandAuditReportconsolidated.pdf
  4. Inditex Sustainability Overview – https://www.inditex.com/itxcomweb/es/en/sustainability
  5. Inditex Workers at the Centre 2025 – https://www.inditex.com/itxcomweb/api/media/8059aed3-421d-4438-b660-8ee749bb4d79/WorkersattheCentre2025.pdf?t=1785170216208
  6. Supporting Efforts for a Higher Minimum Wage for RMG Workers in Bangladesh (Inditex) – https://www.inditex.com/itxcomweb/api/media/dc83d245-ef5a-4060-97f3-c7ba40d86075/Supporting%20efforts%20for%20a%20higher%20minimum%20wage%20for%20RMG%20workers%20in%20Bangladesh.pdf?t=1790171399963
  7. BGMEA Team Flies to Spain (BGMEA) – https://www.bgmea.com.bd/page/BGMEA_team_flies_to_Spain
  8. Rapid-Fire Fulfillment (Harvard Business Review) – https://store.hbr.org/product/rapid-fire-fulfillment/R0411G
  9. Zara: Disrupting the Traditional Cycle of Fashion (Harvard Business School) – https://aiinstitute.hbs.edu/platform-rctom/submission/zara-disrupting-the-traditional-cycle-of-fashion/
  10. Zara Clothing Company Supply Chain (SCM Globe) – https://www.scmglobe.com/zara-clothing-company-supply-chain/
  11. How Zara Grew Into the World’s Largest Fashion Retailer (The New York Times / USC Reading Packet) – https://ceo.usc.edu/wp-content/uploads/2020/09/ZARA-COMBINED-Articles-for-WEEK-4.pdf
  12. Amancio Ortega Profile (Forbes) – https://www.forbes.com/profile/amancio-ortega/
  13. Forbes Real-Time Billionaires List – https://www.forbes.com/real-time-billionaires/
  14. Fast Fashion Garments Pile Up in South Asia as Middle East Conflict Grounds Planes (The Daily Star) – https://www.thedailystar.net/business/news/fast-fashion-garments-pile-south-asia-middle-east-conflict-grounds-planes-4123911
  15. Fashion Brand Zara Accused of Copying LA Artist’s Designs (The Guardian) – https://www.theguardian.com/fashion/2016/jul/21/zara-accused-copying-artist-designs-fashion
  16. Why Clothes Are So Hard to Recycle / BBC Future Summary (CityU HK) – https://www.cityu.edu.hk/see/outreach/news-center/bbc-reported-dr-carol-lins-research-recycling-fabrics-made-cotton-and
  17. The Surprising New Materials for Rebuilding Our World (BBC StoryWorks) – https://www.bbc.com/storyworks/natures-building-blocks/the-surprising-new-materials-for-rebuilding-our-world
  18. How Zara Boss Amancio Ortega Makes and Spends His Billions (South China Morning Post) – https://www.scmp.com/magazines/style/entertainment/article/3236130/how-zara-boss-amancio-ortega-makes-and-spends-his-billions-one-2023s-top-wealth-gainers-built-fast
  19. Bloomberg Originals: Inside the Secret World of Zara (YouTube) – https://www.youtube.com/watch?v=lsR-cVRK3Y8
Published By

Himu

2