৩০ বিলিয়ন ডলার, মানে ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার একটা কোম্পানি আর এমপ্লয়ি অর্থাৎ কর্মী মাত্র ৩০ জন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৩০ জনের কোর ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। আরও মজার ব্যাপার হলো, কোনো নির্দিষ্ট অফিসও নেই, সবাই যার যার ঘরে বসে রিমোটলি কাজ করে। বর্তমানে এই কোম্পানিটির ১০০ কোটিরও বেশি ইউজার আছে। গত বছর তারা প্রায় ৩৪২ মিলিয়ন ডলার বা ৪ হাজার কোটি টাকার কাছাকাছি রেভিনিউ জেনারেট করে! রেভিনিউ আছে, এমপ্লয়ি আছে, কিন্তু ইনভেস্টরদের কাছ থেকে এক টাকারও ফান্ডিং নেওয়া হয়নি। শতভাগ মালিকানাই ফাউন্ডারের নিজের।
শুভেচ্ছা সবাইকে। এতক্ষণে হয়তো আপনারা গোলকধাঁধায় পড়ে গেছেন, কী হতে পারে কোম্পানিটি? বলছি আমাদের পরিচিত মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিয়ে। এই কোম্পানির ফাউন্ডারের ভিশন এবং ডিসিপ্লিন শুনলে আপনারাও তার ফ্যান হয়ে যাবেন।
মানুষটি রাশিয়ায় বসে প্রথমে ফেসবুকের কম্পিটিটর একটা প্ল্যাটফর্ম দাঁড় করায়। ইউজারদের প্রাইভেসি আর ফ্রিডমের জন্য সরাসরি নিজের দেশের সরকারের সাথে চ্যালেঞ্জও নেয়! রাশিয়ায় সরকারের সাথে লড়াই করলে কী হয়, তা কমবেশি আমরা অনেকেই জানি। নিজের হাতে গড়া কোম্পানি ছাড়তে বাধ্য হয় সে, ছাড়তে হয় মাতৃভূমিও। কিন্তু এবার সে বানিয়ে ফেলে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় কম্পিটিটর, টেলিগ্রাম! ইনভেস্টররা ডিস্টার্ব করবে, তাদের কথা শুনতে হবে এই ভয়ে সে আজ পর্যন্ত ইক্যুইটি শেয়ার দিয়ে এক টাকারও ফান্ডিং নেয়নি।
টেলিগ্রামের পেছনের আসল গল্পটা কী? কেন ফাউন্ডারকে রাশিয়া ছাড়তে হয়? টেলিগ্রাম কীভাবে টাকা আয় করে বা তাদের বিজনেস মডেলই বা কী, তা নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ফান্ডিং ছাড়া কীভাবে চলে এত বড় সাম্রাজ্য?
আগেই বলেছি গল্পের শুরুটা হয়, রাশিয়ায়। কোম্পানির ফাউন্ডারের নাম পাভেল দুরভ। ছোটবেলা থেকেই সে অত্যন্ত জিনিয়াস। কোডিং আর কম্পিউটারের নেশা তার রক্তে। স্কুলে একবার টিচার তাকে বকা দেয়ায় সে পুরো স্কুলের সিস্টেম হ্যাক করে ফেলে! ধরে নিতে পারেন, সে হচ্ছে রাশিয়ার মার্ক জাকারবার্গ বা বিল গেটস। কলেজে ওঠার পর সে দেখে স্টুডেন্টদের নোটস বা স্টাডি ম্যাটেরিয়াল পেতে খুব কষ্ট হয়। সে বানিয়ে ফেলে durov.com নামের একটা ওয়েবসাইট, যেখানে সব নোটস পাওয়া যায়। ইউনিভার্সিটিতে পড়ার সময় এস-পি-বি-জি-ইউ (spbgu) নামের আরেকটা প্ল্যাটফর্ম বানায়, যেখানে স্টুডেন্টরা নিজেদের প্রোফাইল বানিয়ে একে অপরের সাথে চ্যাট করতে পারে।
একদিন তার এক বন্ধু এসে তাকে বলে, আমেরিকায় মার্ক জাকারবার্গ নামের এক লোক ‘ফেসবুক’ নামে একটা জিনিস বানিয়েছে, দেখেছো?” পাভেল দেখে জিনিসটা তো দারুণ! তখন সে ভাবে, আমেরিকানরা পারলে আমরা রাশিয়ানরা পারবো না কেন? ব্যস, ২০০৬ সালের শেষের দিকে পাভেল তার এই বন্ধু এবং আরেক ভাইকে নিয়ে একটা কোম্পানি লঞ্চ করে, যার নাম দেওয়া হয় ভি-কন্টাক্টে (VKontakte) বা সংক্ষেপে VK (ভিকে)। অর্থাৎ ‘ইন টাচ’ বা সংযোগে থাকা। এটাই ছিল রাশিয়ার নিজস্ব ফেসবুক।
লঞ্চের প্রথম বছরেই ইউজার ১ মিলিয়ন। পরের বছর অর্থাৎ ২০০৮ সালে ইউজার ১০ মিলিয়ন মানে ১ কোটি। তারপর দেখতে দেখতে এটি রাশিয়ার সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ২০১০ সাল আসতে আসতে ভিকে’র ইউজার দাঁড়ায় ১০ কোটিতে! একটু চিন্তা করুন, ওই সময় রাশিয়ার জনসংখ্যাও কিন্তু ১০-১১ কোটি! আর তখন পাভেলের বয়স কত জানেন? মাত্র ২৬ বছর! ২৬ বছর বয়সেই সে হয়ে যায় রাশিয়ার সবচেয়ে বড় টেক বিলিয়নিয়ারদের একজন। তার কোম্পানির ভ্যালুয়েশন তখনই ২ থেকে ৩ বিলিয়ন ডলার। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। পাভেল এটা টাকার জন্য বানায়নি, সে বানায় মানুষকে কানেক্ট করার জন্য, ফ্রিডম অফ স্পিচ বা কথা বলার স্বাধীনতার জন্য। কিন্তু রাশিয়ার মতো দেশে, যেখানে সরকারের কড়া নিয়ন্ত্রণ থাকে সবকিছুতে, সেখানে এই ফ্রিডম জিনিসটাই তো সবচেয়ে বড় সমস্যা!
২০১১ সালের ডিসেম্বর। রাশিয়ায় ইলেকশন নিয়ে সরকার বিরোধী বিশাল আন্দোলন শুরু হয়। আর এই আন্দোলনের সব প্ল্যানিং, সব গ্রুপ খোলা হয় পাভেলের প্ল্যাটফর্ম ভিকে-তে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’, যা একসময় ‘কেজিবি’ নামে পরিচিত ছিল, তারা পাভেলকে নির্দেশ দেয় আন্দোলনকারীদের সব ডেটা তাদের দিতে এবং গ্রুপগুলো ডিলিট করতে। দাঁড়ান একটু ভাবুন, বাংলাদেশের কোনো ২৬ বছরের ছেলেকে যদি গোয়েন্দা সংস্থা এসে ডেটা চায়, সে কী করবে? ভয়ে-ই তো কাঁপতে থাকবে! কিন্তু পাভেল কী করলো জানেন? সে তার প্ল্যাটফর্মে একটা হুডি পরে জিভ বের করা কুকুরের ছবি পোস্ট করে। এর মানে হলো, যাও, ডেটা দেবো না, যা পারো করে নাও! এই একটি পোস্ট রাতারাতি ইন্টারনেট ফ্রিডম বা ইন্টারনেটে বাকস্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়ায়।
এরপর ইউক্রেনের কিছু আন্দোলনের ডেটা চায় সরকার, পাভেল তখনও না করে দেয়। সরকার বুঝতে পারে এই ছেলেকে ভয় দেখিয়ে লাভ নেই। তখন শুরু হয় অন্য খেলা। বড় বড় টেক কোম্পানিগুলোকে দিয়ে পাভেলের কোম্পানি কিনে নেওয়ার প্রেশার দেওয়া হয়। পাভেলের কাছে যখন অফার আসে কোম্পানি বেচে দেয়ার, তখন সে সোশ্যাল মিডিয়ায় একটা মিডল ফিঙ্গার-এর ছবি পোস্ট করে বুঝিয়ে দেয়, সে কোম্পানি বেচবে না! কিন্তু পাভেল বুঝতে পারে, আজ হোক বা কাল, বড় কোনো ঝামেলা আসবেই। তাই সে ব্যাকগ্রাউন্ডে প্ল্যান-বি নিয়ে কাজ শুরু করে। সে ভাবে, এমন একটা চ্যাট অ্যাপ বানাতে হবে, যার ডেটা কোনো একটা দেশের সার্ভারে সেভ থাকবে না। বিভিন্ন দেশের সার্ভারে ডেটা ছড়ানো থাকবে, যাতে কোনো দেশের সরকার চাইলেই পুরো ডেটার অ্যাক্সেস না পায়। এই আইডিয়া থেকেই ২০১৩ সালে পাভেল তার ভাই নিকোলাইয়ের সাথে মিলে তৈরি করে টেলিগ্রাম ।
এদিকে রাশিয়ায় তার ওপর প্রেশার বাড়তে থাকে। পাভেল শেয়ার না বেচলেও তার পার্টনাররা প্রেশারে পড়ে সরকারের লোকজনের কাছে শেয়ার বেচে দেয়। শেষমেশ পাভেলের হাতে থাকে মাত্র ১২ শতাংশ শেয়ার। ১২ শতাংশ শেয়ার নিয়ে কি আর বোর্ড মিটিংয়ে কোনো ডিসিশন নেয়া যায়? তাই বাধ্য হয়ে-ই পাভেল তার শেয়ার ৩০০ মিলিয়ন ডলারে বেচে, চিরতরে রাশিয়া ছেড়ে চলে যায়। দেশ ছাড়ার সময় পাভেলের বয়স মাত্র ৩০ বছর। হাতে নগদ ৩০০ মিলিয়ন ডলার যা প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা, ২০০০ বিটকয়েন এবং তার নতুন প্রজেক্ট টেলিগ্রাম। দেশ তো ছাড়লো, কিন্তু এখন থাকবে কোথায়? আমেরিকায়? সে ভাবলো আমেরিকাও যেকোনো সময় ডাটা প্রাইভেসির দোহাই দিয়ে তার ওপর খবরদারি করতে পারে। তাই বড় বড় সব পরাশক্তির দেশ থেকে দূরে, সে পাড়ি জমায় দুবাইয়ে।
২০১৩-তে টেলিগ্রাম লঞ্চ হওয়ার পর ইতিহাস তৈরি হলো। অ্যাপসটি ২০১৬ সালে ডাউনলোড হলো ১০০ মিলিয়ন, ২০১৮-তে ২০০ মিলিয়ন, ২০২২-এ ৭০০ মিলিয়ন এবং ২০২৪-২৫ সালে এসে এর ইউজার সংখ্যা ১ বিলিয়ন বা ১০০ কোটি ছাড়িয়ে যায়! আগে যেহেতু ফান্ডিং নিয়ে ঝামেলায় পড়ে নিজের কোম্পানিই হারাতে হয়, সেই শিক্ষা থেকে পাভেল ঠিক করে এবার সে এক টাকারও ফান্ডিং নেবে না। নিজের কাছে থাকা ৩০০ মিলিয়ন ডলার আর বিটকয়েন দিয়েই কোম্পানি চালাবে।
এখন প্রশ্ন হলো, টেলিগ্রাম আসলে কীভাবে কাজ করে বা এর বিশেষ ফিচারগুলো কী? এটি সাধারণ মেসেজিং অ্যাপের মতো হলেও এর ক্লাউড-বেসড আর্কিটেকচার একে একদম আলাদা করেছে। আপনি যেকোনো ডিভাইস থেকে লগইন করলেই আপনার সব মেসেজ সিঙ্ক হয়ে যাবে। এতে রয়েছে ‘সিক্রেট চ্যাট’ ফিচার, যা সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এছাড়া ২ লাখ মেম্বার নিয়ে গ্রুপ তৈরি, আনলিমিটেড মেম্বারের চ্যানেল, এআই বট (Bot), ফোল্ডার ম্যানেজমেন্ট এবং ২ জিবি পর্যন্ত বিশাল সাইজের ফাইল শেয়ার করার সুবিধা টেলিগ্রামকে সাধারণ চ্যাটিং অ্যাপ থেকে একটি পাওয়ারফুল টুলে পরিণত করেছে।
বাংলাদেশেও বর্তমানে টেলিগ্রামের জনপ্রিয়তা আকাশচুম্বী। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন প্রফেশনাল কমিউনিটির কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। বড় বড় পিডিএফ বই, সফটওয়্যার, স্টাডি ম্যাটেরিয়াল এবং টিউটোরিয়াল আদান-প্রদানের জন্য টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলগুলো এদেশের শিক্ষার্থীদের প্রধান ভরসা। এছাড়া মুভি বা ওয়েব সিরিজ ডাউনলোডের ক্ষেত্রেও দেশে এর ব্যাপক ব্যবহার রয়েছে।
এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে। ফেসবুকে কাজ করে হাজার হাজার মানুষ, অ্যামাজনে লাখ লাখ। সেখানে ১০০ কোটিরও বেশি ইউজারের একটা অ্যাপ, মাত্র ৩০ জন মানুষ কীভাবে চালায়? এত অল্প মানুষ দিয়ে এই বিশাল প্ল্যাটফর্ম সামলানোর মূল চাবিকাঠি হলো, তাদের সেন্ট্রালাইজড আর্কিটেকচার, যেখানে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে পাভেল একাই দ্রুত সব সিদ্ধান্ত নেন। এছাড়া ডিস্ট্রিবিউটেড রিমোট ওয়ার্কফোর্স, ফুল অটোমেশন, থার্ড-পার্টি ডেভেলপার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজারো ভলান্টিয়ারের কারণে তাদের কোনো বিশাল অফিসের প্রয়োজনই হয় না।
টেলিগ্রামের কোটি কোটি টাকার আয়ের পেছনেও আছে আরেক দারুণ গল্প। ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সি বুমের সময় পাভেল ‘TON’ প্রজেক্টের জন্য ১.৭ বিলিয়ন ডলার ধার করলেও আমেরিকার SEC তা অবৈধ ঘোষণা দিয়ে, ব্যান করে দেয়। বিপুল জরিমানার চাপেই জন্ম নেয় টেলিগ্রামের মাস্টারস্ট্রোক বিজনেস মডেল। মেটা বা ফেসবুকের মতো ইউজারদের ডাটা বিক্রির বদলে তারা ২০২২ সালে সাবস্ক্রিপশন ভিত্তিক ‘টেলিগ্রাম প্রিমিয়াম’ চালু করে। পাশাপাশি বড় পাবলিক চ্যানেলগুলোতে অ্যাড বসিয়ে লভ্যাংশের ৫০ শতাংশ ক্রিয়েটরদের সাথে শেয়ার করে। তাছাড়া ইন-অ্যাপ পারচেসের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি এবং কাস্টমার ম্যানেজমেন্টের দুর্দান্ত সব টুলস বিক্রি করে তারা বিশাল রেভিনিউ জেনারেট করছে।
হোয়াটসঅ্যাপের সাথে তুলনা করলে টেলিগ্রাম যোজন যোজন এগিয়ে। হোয়াটসঅ্যাপ প্রথমদিকে শুধু চ্যাটিংয়ে আটকে থাকলেও টেলিগ্রাম শুরু থেকেই চ্যানেল, বিশাল গ্রুপ আর বড় ফাইল শেয়ারিংয়ের সুবিধা দিয়ে আসছে। পাভেলের মতে, হোয়াটসঅ্যাপ মূলত টেলিগ্রামকেই কপি করার চেষ্টা করে। সিকিউরিটি এবং স্পিডে টেলিগ্রাম সেরা হলেও এর চরম স্বাধীনতার একটি অন্ধকার দিকও আছে।
যেহেতু টেলিগ্রাম খুব সহজে ব্যবহারকারীদের ডেটা কোনো দেশের সরকারকে দেয় না, তাই প্ল্যাটফর্মটিকে মডারেট করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং প্রাইভেসি পলিসির সুযোগ নিয়ে মুভি ডাউনলোড, প্রশ্ন ফাঁস থেকে শুরু করে ক্রিপ্টো স্ক্যাম বা অবৈধ ব্ল্যাকমার্কেটের কাজগুলো এই প্ল্যাটফর্মেই বেশি হচ্ছে। এমনকি এই মডারেশনের অভাব ও সিকিউরিটি ইস্যুর কারণেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার টেলিগ্রামের ওপর চাপ সৃষ্টি করছে এবং পাভেল দুরভকেও আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে।
কিন্তু তাতে বিন্দুমাত্র পিছপা হননি পাভেল। কোন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং ছাড়াই এক হাতে এত বড় সাম্রাজ্য গড়া পাভেলের লাইফস্টাইল আপনাকে অবাক করবে। তিনি প্রতিদিন ১১-১২ ঘণ্টা নিজের জন্য বরাদ্দ রাখেন এবং সকালে উঠেই ফোন ধরেন না, যাতে অ্যালগরিদম তার সকালের চিন্তা নিয়ন্ত্রণ করতে না পারে। ব্রেইনকে নিজের কন্ট্রোলে রাখতে তিনি প্রতিদিন সকালে ৩০০ পুশ-আপ ও স্কোয়াট করেন, যাকে তিনি ‘রিভার্স অ্যালকোহল রুল’ বলেন। গত ২০ বছর ধরে চা, কফি, ড্রাগস বা চিনি না খাওয়া পাভেল প্রতিদিন ১৮ ঘণ্টা ফাস্টিং করেন। ঘণ্টার পর ঘণ্টা সুইমিং করা এই মানুষটি বিশ্বাস করেন মানসিক চাপ বা স্ট্রেস কোনো সমস্যা থেকে আসে না, বরং সময়মতো অ্যাকশন না নেওয়ার কারণেই আসে।
পাভেল দুরভ ও টেলিগ্রামের এই স্টার্টআপ জার্নিটা হলিউড মুভির গল্পকেও ছাড়িয়ে যায়! টেলিগ্রামের সাফল্য আর পাভেলের এই স্বাধীনচেতা সংগ্রামকে আপনি কিভাবে দেখেন? তাছাড়া হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম কোন অ্যাপসটি আপনার বেশি পছন্দ? ওহ, আরেকটি কথা! হোয়াটসঅ্যাপের বিজনেস মডেল জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
A 300-Trillion-Taka Company
Run by 30 People
A company worth 30 billion dollars, meaning 3 lakh 60 thousand crore taka, and only 30 employees. Yes, you heard that right, the organization is run by a core engineering team of just 30 people. What’s even more interesting is that there is no specific office either; everyone works remotely from their own homes. Currently, this company has more than 1 billion users. Last year, they generated around 342 million dollars in revenue, or nearly 4 thousand crore taka! It has revenue, it has employees, but it has not taken even a single taka of funding from investors. One hundred percent of the ownership belongs to the founder himself.
Greetings, everyone. By now, you may have fallen into a maze, wondering what the company could be. I’m talking about the familiar messaging app ‘Telegram’. If you hear about the vision and discipline of this company’s founder, you too will become his fan.
The man initially built a platform in Russia that was a competitor to Facebook. He even directly challenged his own country’s government for users’ privacy and freedom! We more or less know what happens when you fight with the government in Russia. He was forced to leave the company he had built with his own hands, and he also had to leave his motherland. But this time, he created WhatsApp’s biggest competitor, Telegram! Fearing that investors would interfere and that he would have to listen to them, he has never taken even a single taka of funding by giving away equity shares.
What is the real story behind Telegram? Why did the founder have to leave Russia? How does Telegram make money, or what is their business model, surely these questions are going around in your head. How does such a huge empire operate without funding?
As I said earlier, the story begins in Russia. The founder of the company is Pavel Durov. Since childhood, he has been extremely brilliant. Coding and computers are in his blood. Once at school, after a teacher scolded him, he hacked the entire school system! You can consider him the Russian Mark Zuckerberg or Bill Gates. After entering college, he saw that students had a lot of difficulty getting notes or study materials. So he created a website called durov.com, where all the notes could be found. While studying at university, he created another platform called SPBGU, where students could create their own profiles and chat with one another.
One day, one of his friends came to him and said, “A guy named Mark Zuckerberg in America has created something called ‘Facebook’, have you seen it?” Pavel looked at it and thought it was amazing! Then he thought, if Americans can do it, why can’t we Russians? So, toward the end of 2006, Pavel launched a company with this friend and another brother, and named it VKontakte, or VK for short. Meaning “In Touch,” or staying connected. This was Russia’s own Facebook.
In its very first year after launch, the number of users reached 1 million. The following year, in 2008, the number of users reached 10 million, meaning 1 crore. Then, before long, it became Russia’s largest social media platform. By 2010, VK’s users had reached 100 million! Just think about it, at that time Russia’s population was also around 100–110 million! And do you know how old Pavel was then? Only 26 years old! At just 26, he became one of Russia’s biggest tech billionaires. His company’s valuation was already 2 to 3 billion dollars. But the problem was somewhere else. Pavel did not build it for money; he built it to connect people, for freedom of speech or the freedom to express oneself. But in a country like Russia, where the government has strict control over everything, this freedom itself was the biggest problem!
December 2011. A massive anti-government movement began in Russia over the election. And all the planning and all the groups for this movement were created on Pavel’s platform, VK. Russia’s intelligence agency, the FSB, which was once known as the KGB, instructed Pavel to hand over all the data of the protesters to them and delete the groups. Wait a moment and think, if an intelligence agency came to a 26-year-old boy in Bangladesh and asked for data, what would he do? He would surely tremble with fear! But do you know what Pavel did? He posted a picture of a dog wearing a hoodie and sticking out its tongue on his platform. This meant, go ahead, I won’t give you the data, do whatever you can! This one post overnight became a symbol of internet freedom or freedom of speech on the internet.
After that, the government asked for data on some movements in Ukraine, and Pavel refused again. The government realized that there was no point in trying to scare this young man. Then another game began. Pressure was put on Pavel to sell his company to major tech companies. When Pavel received offers to sell the company, he posted a picture of a middle finger on social media to make it clear that he would not sell the company! But Pavel realized that sooner or later, some major trouble would come. So, in the background, he started working on Plan B. He thought he needed to create a chat app whose data would not be stored on the servers of any single country. The data would be distributed across servers in different countries, so that no single government could access all the data whenever it wanted. From this idea, in 2013, Pavel created Telegram together with his brother Nikolai.
Meanwhile, the pressure on him increased in Russia. Although Pavel did not sell his shares, his partners came under pressure and sold their shares to people connected to the government. Eventually, only 12 percent of the shares remained in Pavel’s hands. Can any decision be made in a board meeting with just 12 percent of the shares? So, Pavel was forced to sell his shares for 300 million dollars and leave Russia forever. When he left the country, Pavel was only 30 years old. He had 300 million dollars in cash, which is around three and a half thousand crore taka, 2,000 bitcoins, and his new project, Telegram. He left the country, but where would he live now? America? He thought that America could also monitor him at any time in the name of data privacy. So, away from all the major superpower countries, he moved to Dubai.
After Telegram launched in 2013, it created history. The app was downloaded 100 million times in 2016, 200 million in 2018, 700 million in 2022, and by 2024–25, its number of users had crossed 1 billion, or 100 crore! Since he had already lost his own company after facing problems with funding, Pavel decided that this time he would not take even a single taka of funding. He would run the company with the 300 million dollars and bitcoins he already had.
Now the question is, how does Telegram actually work, or what are its special features? Although it is similar to an ordinary messaging app, its cloud-based architecture has made it completely different. If you log in from any device, all your messages will be synchronized. It has a ‘Secret Chat’ feature, which is completely end-to-end encrypted. Besides, the ability to create groups with 200,000 members, channels with unlimited members, AI bots, folder management, and the ability to share files as large as 2 GB have turned Telegram from an ordinary chatting app into a powerful tool.
In Bangladesh too, Telegram’s popularity is currently sky-high. It is especially popular among university admission candidates, job seekers, and various professional communities. For exchanging large PDF books, software, study materials, and tutorials, Telegram groups and channels are a major source of support for students in this country. It is also widely used in the country for downloading movies or web series.
Now a big question may come to your mind. Thousands of people work at Facebook, and hundreds of thousands at Amazon. So how does an app with more than 1 billion users operate with only 30 people? The main key to managing this huge platform with so few people is their centralized architecture, where Pavel alone makes quick decisions as the product manager. In addition, because of a distributed remote workforce, full automation, third-party developers, and thousands of volunteers spread around the world, they do not need a huge office.
There is another fascinating story behind Telegram’s revenue of crores of taka. During the cryptocurrency boom in 2018, Pavel borrowed 1.7 billion dollars for the ‘TON’ project, but the U.S. SEC declared it illegal and banned it. It was under the pressure of a huge fine that Telegram’s masterstroke business model was born. Instead of selling users’ data like Meta or Facebook, they launched the subscription-based ‘Telegram Premium’ in 2022. In addition, they place ads on large public channels and share 50 percent of the revenue with creators. Besides, through in-app purchases, they sell digital products and various excellent customer-management tools, generating huge revenue.
Compared with WhatsApp, Telegram is miles ahead. While WhatsApp was initially limited to just chatting, Telegram has offered channels, huge groups, and large file-sharing facilities from the beginning. According to Pavel, WhatsApp is basically trying to copy Telegram itself. Telegram is the best in terms of security and speed, but its extreme freedom also has a dark side.
Since Telegram does not easily provide users