শুভেচ্ছা সবাইকে।
আপনার হাতের ফোনটার দিকে একবার তাকান। চকচকে স্ক্রিন। প্রিমিয়াম ডিজাইন। কিন্তু আজ থেকে প্রায় ২০ বছর আগে দুনিয়াটা এমন ছিল না। মোবাইল মানেই ছিল কিবোর্ডে ঠাসা প্লাস্টিকের একটা বাক্স। ঠিক তখনই সব হিসাব-নিকাশ পাল্টে দেয় একটা মাত্র প্রেজেন্টেশন! যে কোম্পানিটা একসময় প্রায় দেউলিয়া হতে বসেছিল, তারাই জন্ম দেয় এমন এক জাদুকরী ডিভাইসের। আজ সেই ডিভাইসের এক বছরের আয় পৃথিবীর অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি! হ্যাঁ, বলছি আইফোনের কথা। প্লাস্টিকের একটা সাধারণ বাক্স থেকে আজকের টাইটানিয়াম সাম্রাজ্য কীভাবে তৈরি হলো? কেনই বা মানুষ আইফোন কেনার জন্য পাগলের মতো লাইনে দাঁড়ায়? এর পেছনে লুকিয়ে থাকা ডার্ক সিক্রেটগুলোই বা কী?
৯ জানুয়ারি, ২০০৭। ক্যালিফোর্নিয়ার এক কনফারেন্স স্টেজে উঠলেন লিজেন্ডারি স্টিভ জবস। তখনকার দিনে ফোনের অর্ধেকটা জুড়েই থাকতো ফিজিক্যাল কিবোর্ড। আর স্ক্রিন চালানোর জন্য একটা প্লাস্টিকের কাঠি, যাকে বলা হয় স্টাইলাস। জবস স্টেজে দাঁড়িয়ে পাম ট্রিও বা ব্ল্যাকবেরির মতো ফোনগুলোকে রীতিমতো তুলাধোনা করেন। হাসতে হাসতে বলেন, “স্টাইলাস আবার কার লাগে ভাই!” এরপর তিনি দুনিয়াকে দেখান ৩.৫ ইঞ্চির এমন এক ম্যাজিকাল ডিভাইস, যেটা চলবে শুধুই আপনার আঙুলের স্পর্শে। কোনো ফিজিক্যাল বাটন নেই, কোনো ঝামেলা নেই। তবে মজার ব্যাপার হলো, প্রথম আইফোনে কোনো ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিংবা ভিডিও রেকর্ডিং ফিচারও ছিল না। ইন্টারনেট কচ্ছপের মতো স্লো, কারণ এতে ছিল টু-জি নেটওয়ার্ক। এতসব সীমাবদ্ধতার পরও ফোনটির দাম রাখা হয় ৪৯৯ ডলার! অন্যদিকে তখনকার দিনে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের দাম ৩০০ থেকে ৪০০ ডলার।
সবাই ভাবে, এত দাম দিয়ে ফোন কে কিনবে? কিন্তু সবাইকে বোকা বানিয়ে প্রথম বছরেই আইফোন বিক্রি হয় প্রায় ৬০ লক্ষ পিস! এরপর ২০০৮ সালে আসে আইফোন থ্রিজি। আগের অ্যালুমিনিয়াম বডি বাদ দিয়ে তারা নিয়ে আসে ১০০% প্লাস্টিকের ব্যাক প্যানেল। কারণ মেটাল বডিতে সেলুলার সিগন্যাল ঠিকমতো পাস হতে পারে না। আইফোন থ্রিজি ফোনেই প্রথম থ্রিজি স্পিড আর জিপিএস ট্র্যাকিং অ্যাড হয়। দাম কমিয়ে আনা হয় ১৯৯ ডলারে। সবচেয়ে বড় গেম-চেঞ্জার অ্যাপলের ‘অ্যাপ স্টোর’। প্রথমে স্টিভ জবস চেয়েছিলেন ডেভেলপাররা শুধু ওয়েব অ্যাপ বানাক। কিন্তু মানুষের চাপে পড়ে অ্যাপল যখন থার্ড পার্টি অ্যাপ স্টোর চালু করে, তখন স্মার্টফোনের সংজ্ঞাই বদলে যায়। বিক্রি হয় প্রায় ২ কোটি ইউনিট!
২০১০ সাল। স্মার্টফোনের দুনিয়ায় বোমা ফাটায় আইফোন ফোর। আগের সব ডিজাইন ছুঁড়ে ফেলে স্টেইনলেস স্টিল আর গ্লাস প্যানেলের এক প্রিমিয়াম লুক নিয়ে আসে অ্যাপল। সাথে রেটিনা ডিসপ্লে আর এইচডি ভিডিও রেকর্ডিং। কিন্তু এত চমকের মাঝেও বাঁধে এক বিশাল ঝামেলা। ফোনটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে হাতে ধরলেই নেটওয়ার্ক সিগন্যাল জিরো হয়ে কল ড্রপ হতে থাকে। ইন্টারনেটে রীতিমতো ঝড় ওঠে। জন্ম নেয় আইফোনের প্রথম বড় স্ক্যান্ডাল- অ্যান্টেনাগেট। পরিস্থিতি সামাল দিতে অ্যাপল বাধ্য হয় সবাইকে ফ্রি ব্যাককভার বা কেস দিতে।
পরের বছর, অর্থাৎ ২০১১-তে আসে ফোর-এস। দুনিয়া প্রথমবারের মতো পরিচিত হয় ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট সিরি-র সাথে। আপনি মুখে কমান্ড দেবেন, আর ফোন আপনার কথা শুনে কাজ করবে, তখনকার দিনে এটা একদম কল্পবিজ্ঞানের মতো! কিন্তু ২০১২ সালে আইফোন ফাইভ রিলিজের সময় অ্যাপল এমন এক কাজ করে, যা দেখে মানুষ রেগে আগুন।
আগের চওড়া ৩০-পিনের চার্জিং পোর্টের বদলে তারা নিয়ে এলো ছোট্ট ‘লাইটনিং পোর্ট’। মানুষকে বাধ্য হয়ে নতুন ক্যাবল আর অ্যাডাপ্টার কিনতে হয়। অনেকেই বলে, শুধু এক্সট্রা টাকা কামানোর জন্যই অ্যাপল চালাকিটা করে। এবার ফোনটির স্ক্রিনের সাইজ বাড়িয়ে ৪ ইঞ্চি করে। তবে স্ক্রিন চওড়া না করে শুধু লম্বায়ই বাড়ানো হয়, যাতে এক হাতেই ফোন চালানো যায়। ২০১৩ সালে অ্যাপল একসাথে আনে ফাইভ-এস এবং ফাইভ-সি। ফাইভ-এস মডেলে হোম বাটনে যুক্ত হয় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ‘টাচ আইডি’। অন্যদিকে কম দামে প্লাস্টিক বডির ফাইভ-সি মার্কেট ধরতে চরমভাবে ব্যর্থ হয়। মানুষ বুঝিয়ে দেয়, আইফোন মানেই প্রিমিয়াম, এখানে সস্তার কোনো জায়গা নেই।
২০১৪ সাল আসতে আসতে মার্কেট পুরোপুরি বদলে যায়। স্যামসাংয়ের মতো অ্যান্ড্রয়েড ফোনগুলো বড় বড় স্ক্রিন নিয়ে বাজার কাঁপাচ্ছে। কাস্টমারদের চাপে পড়ে অ্যাপল তাদের ইগো সরিয়ে রেখে বাজারে আনে বিশাল স্ক্রিনের আইফোন সিক্স (৪.৭ ইঞ্চি) এবং সিক্স প্লাস (৫.৫ ইঞ্চি)। ফোনগুলো এতই পাতলা আর বড় ছিল যে, টাইট পকেটে রাখলে সেগুলো আক্ষরিক অর্থেই বাঁকা হয়ে যায়! ইউটিউবে মানুষ আইফোন বাঁকা করার ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ পেতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটার ‘বেন্ডগেট’ স্ক্যান্ডাল নামে পরিচিতি পায়। পরের বছর সিক্স-এস মডেলে অ্যাপল ৭০০০ সিরিজের শক্তিশালী অ্যালুমিনিয়াম ব্যবহার করে সমস্যাটার সমাধান করে। আর সেই ফোনেই প্রথম দেখা মেলে রোজ গোল্ড কালারের।
২০১৬ সালে বাজারে আসে আইফোন সেভেন। অ্যাপল এবার আরও এক ধাপ পাগলপারা সিদ্ধান্ত নেয়। ফোন থেকে চিরচেনা ৩.৫ এমএম হেডফোন জ্যাক গায়েব! স্টেজ থেকে বুক ফুলিয়ে বলা হয়, পুরোনো প্রযুক্তি বাদ দেওয়ার ‘সাহস’ দেখিয়েছে তারা। কাস্টমাররা তো রেগে ফায়ার! গান শুনতে শুনতে ফোন চার্জ দেওয়ার দিন শেষ। কিন্তু অ্যাপল ঠিকই জানে তারা কী করছে। তারা বাজারে ছাড়ে ওয়্যারলেস ‘এয়ারপডস’। আর আজ সেই এয়ারপডস একাই বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে।
২০১৭ সালে আইফোনের দশ বছর পূর্তিতে আসে আইফোন এক্স বা টেন। কোনো হোম বাটন নেই, পুরোটাই স্ক্রিন। আর ওপরে একটা অদ্ভুত খাঁজ বা ‘নচ’, যার ভেতরে লুকিয়ে রাখা ফেস আনলক করার জাদুকরী সেন্সর ‘ফেস আইডি’। দাম হাঁকানো হয় ১ হাজার ডলার! সবাই ভাবে, “এত দাম দিয়ে এমন খাঁজকাটা ফোন কে কিনবে!” কিন্তু ইতিহাস সাক্ষী, স্মার্টফোন ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক তৈরি করে আইফোন এক্স। এরপর থেকে আইফোন শুধু সামনের দিকেই এগিয়েছে। ২০১৯-এ আইফোন ইলেভেন আনে মাল্টি-ক্যামেরা রেভোল্যুশন আর নাইট মোড। ২০২০-এ আইফোন টুয়েলভ সিরিজে বক্স থেকে চার্জার গায়েব হয় ‘পরিবেশ বাঁচানোর’ নামে, আর যুক্ত হয় ফাইভ-জি। ২০২২-এর আইফোন ফোর্টিন প্রো-তে সেই বিরক্তিকর নচ হয়ে যায় ‘ডায়নামিক আইল্যান্ড’। স্ক্রিনের কালো অংশটা নোটিফিকেশন আর কাজের ওপর ভিত্তি করে জাদুর মতো বড়-ছোট হতে থাকে। ফিফটিন-এ এলো টাইটানিয়াম বডি আর বহুল প্রতীক্ষিত টাইপ-সি পোর্ট। আর আইফোন সিক্সটিন সিরিজে যুক্ত হয় ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ বা শক্তিশালী এআই, ডেডিকেটেড ক্যামেরা বাটন এবং স্পেশাল থ্রিডি ভিডিও রেকর্ডিং সুবিধা।
আইফোনের মার্কেট এখন ঠিক কতটা বড়? শুনলে আপনার চোখ নিশ্চিত কপালে উঠবে। অ্যাপল বর্তমানে শুধু আইফোন বিক্রি করেই বছরে ২০০ বিলিয়ন ডলারের বেশি আয় করে! ২০২৫ সালের হিসাব অনুযায়ী তাদের টোটাল অ্যাসেট প্রায় ৩৫৯ বিলিয়ন ডলার, আর পুরো পৃথিবীতে কাজ করছে প্রায় ১ লাখ ৬৬ হাজার কর্মী! সংখ্যাটা আমাদের বাংলাদেশের এক বছরের জাতীয় বাজেটের প্রায় আড়াই থেকে তিন গুণ! প্রতিযোগীদের কথা যদি বলি, গ্লোবাল মার্কেটে মোট ফোন বিক্রির দিক থেকে স্যামসাং হয়তো মাঝে মাঝে অ্যাপলকে টপকে যায়। কিন্তু ‘প্রিমিয়াম মার্কেট’ বা দামি স্মার্টফোনের প্রায় ৭১ শতাংশই এখন অ্যাপলের দখলে! নতুন ইনোভেশনের ক্ষেত্রে অ্যাপল কখনোই ফার্স্ট বয় হতে চায় না। ফোল্ডিং ফোন বা হাই-রিফ্রেশ রেট স্ক্রিন অ্যান্ড্রয়েড অনেক আগেই এনেছে। কিন্তু অ্যাপল অপেক্ষা করে। তারা টেকনোলজিটাকে নিখুঁত করে তারপর বাজারে ছাড়ে। আর তাদের সবচেয়ে ভয়ংকর অস্ত্র ‘অ্যাপল ইকোসিস্টেম’।
আপনি একবার আইফোন, এয়ারপডস, আর ম্যাকবুক ব্যবহার শুরু করলে, আইমেসেজ আর এয়ারড্রপের মায়াজালে এমনভাবে আটকে যাবেন যে, অন্য কোনো ব্র্যান্ডে শিফট করা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। স্যামসাং বা গুগল দুর্দান্ত হার্ডওয়্যার বানালেও, কাস্টমারদের এমন অন্ধ ভালোবাসা বা লয়্যালটি তাদের নেই।
আচ্ছা, সবকিছুরই তো একটা অন্ধকার দিক থাকে, তাই না? আইফোনের পেছনেও কিছু ডার্ক সিক্রেট আর মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস রয়েছে।
‘ব্যাটারিগেট’ স্ক্যান্ডালের কথা মনে আছে? একটা সময় মানুষ খেয়াল করে, নতুন আইফোন বাজারে আসার ঠিক আগে আগেই তাদের পুরোনো আইফোনগুলো স্লো হয়ে যাচ্ছে। পরে জানা যায়, অ্যাপল ইচ্ছাকৃতভাবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে পুরোনো আইফোনগুলোর পারফরম্যান্স কমিয়ে দেয়! তারা যুক্তি দেখায়, পুরোনো ব্যাটারি বাঁচাতে তারা এমন স্ট্র্যাটেজিতে যায়। কিন্তু আসল টার্গেট যে মানুষকে নতুন আইফোন কিনতে বাধ্য করা, সেটা বুঝতে কারো বাকি থাকে না। প্রমাণ হওয়ার পর অ্যাপলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়।
দ্বিতীয় ফ্যাক্ট হলো ‘মেমোরি স্টোরেজের ফাঁদ’। আইফোনে কোনোদিনও মেমোরি কার্ড লাগানো যায় না। আপনি যদি বেস মডেলের চেয়ে একটু বেশি স্টোরেজের মডেল কিনতে চান, যেমন ১২৮ জিবি থেকে ২৫৬ জিবি, আপনাকে এক্সট্রা ১০০ ডলার বেশি দিতে হবে। অথচ বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, ওই বাড়তি স্টোরেজ চিপটা বানাতে অ্যাপলের খরচ হয় মাত্র ৮ থেকে ১০ ডলার!
ভাবুন, শুধু স্টোরেজ আপগ্রেডের নামেই তারা আপনার পকেট থেকে কত পারসেন্ট লাভ করছে! আর ম্যানুফ্যাকচারিংয়ের গল্পটা তো আরও ভয়াবহ। আইফোনগুলো অ্যাসেম্বল হয় চীনে ‘ফক্সকন’ নামের বিশাল সব ফ্যাক্টরিতে। আইফোন ফোর আর ফাইভের সময় গ্লোবাল ডিমান্ড এত বেশি যে, সেখানকার শ্রমিকরা দিনের পর দিন মেশিনের মতো ওভারটাইম কাজ করেন। কাজের অমানবিক প্রেশার, হতাশা আর মানসিক চাপে অনেক শ্রমিক ফ্যাক্টরির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করা শুরু করেন। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছায় যে, ফক্সকন কর্তৃপক্ষ ফ্যাক্টরির বিল্ডিংগুলোর চারপাশে বিশাল বিশাল অ্যান্টি-সুইসাইড নেট বা জাল বসাতে বাধ্য হয়! যাতে কেউ ছাদ থেকে লাফ দিলে জালের ওপর পড়ে বেঁচে যায়।
বাইরে থেকে আপনার হাতের আইফোনটাকে যতটা লাক্সারিয়াস আর পারফেক্ট মনে হয়, এর পেছনের ইতিহাস কিন্তু ঠিক ততটাই রোলারকোস্টারের মতো। অ্যাপলের পুরো ইতিহাসটাও কিন্তু ভীষণ চমকপ্রদ। তা জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ সেপ্টেম্বর অ্যাপল বাজারে এনেছে তাদের লেটেস্ট আইফোন ১৮ সিরিজ! এবারের আইফোনের সবচেয়ে বড় চমকটা হলো, অ্যাপল অবশেষে তাদের ইগো সরিয়ে ফোল্ডিং ফোনের দুনিয়ায় পা রেখেছে! ‘আইফোন ডুয়ো’ নামের এই বহু প্রতীক্ষিত ফোল্ডিং ফোনটি স্মার্টফোনের মার্কেটকে আবারও চমকে দিয়েছে। ফোল্ডিং ফোনের পাশাপাশি রেগুলার লাইনআপের হিসেব-নিকেশও এবার পুরোপুরি আলাদা। স্ক্রিনের ওপর থেকে ডায়নামিক আইল্যান্ডের ঝামেলা চুকিয়ে ফেস আইডির সেন্সরকে পাঠিয়ে দেওয়া হয়েছে সরাসরি স্ক্রিনের নিচে, ফলে ইউজাররা পাচ্ছেন ট্রু ফুল-স্ক্রিন এক্সপেরিয়েন্স। এর সাথে ডিএসএলআর ক্যামেরার মতো ভেরিয়েবল অ্যাপারচার লেন্স আর A-20 প্রো চিপের দানবীয় এআই শক্তি মিলে আইফোন 18 যেন আক্ষরিক অর্থেই কল্পবিজ্ঞানের কোনো ডিভাইস!
এতদিন পর অ্যাপলের ফোল্ডিং ফোন বাজারে আনা নিয়ে বেশ মজার এক কাণ্ড ঘটেছে। সুযোগ পেয়ে তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বী স্যামসাং রীতিমতো খোঁচা দিয়ে একটি ভিডিও রিলিজ করেছে, যেখানে লেখা- Welcome to foldables। স্যামসাং যে প্রযুক্তি বহু বছর আগেই এনেছে, অ্যাপলের সেখানে পৌঁছাতে এতটা সময় লেগে যাওয়ায় তারা এই মজাটা নিয়েছে। আর স্যামসাংয়ের কথাই যেহেতু বললাম, তাদের ইতিহাসটাও জেনে নিতে পারেন এই ভিডিও থেকে।
জানলে অবাক হবেন, বিশ্বজুড়ে ২৭টি দেশে অ্যাপলের ৫৪০টির মতো চোখধাঁধানো অফিসিয়াল স্টোর থাকলেও, বাংলাদেশে তাদের কোনো স্টোর নেই। কেন জানেন? কারণ, বাংলাদেশে আইফোন ব্যবহারকারীর হার মাত্র ৪ শতাংশের কাছাকাছি! পাশাপাশি উচ্চ আমদানি শুল্ক আর আনঅফিসিয়াল বা গ্রে-মার্কেটের আধিপত্যের কারণে অ্যাপল হয়তো এখনও সরাসরি আমাদের বাজারে আসেনি। আচ্ছা, আপনার কাছে কী মনে হয়, আইফোনের আকাশছোঁয়া দাম কি সত্যিই জাস্টিফাইড? নাকি পুরোটাই ব্র্যান্ডিংয়ের খেলা? আপনি এখন কোন কোম্পানির ফোন ব্যবহার করছেন? আইফোনের লেটেস্ট মডেলে শিফট করার ভাবনা আছে কাদের? আলোচনা চলতে পারে কমেন্ট বক্সে।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
iPhone
Greetings everyone. Take a look at the phone in your hand. A shiny screen. Premium design. But about 20 years ago from today, the world was not like this. A mobile phone simply meant a plastic box crammed with a keyboard. Right then, a single presentation changed all the equations! The company that was once on the verge of bankruptcy gave birth to such a magical device. Today, the one-year revenue of that device is more than the total GDP of many countries in the world! Yes, I am talking about the iPhone. How was today’s titanium empire created from a simple plastic box? And why do people stand in line like crazy to buy an iPhone? What are the dark secrets hidden behind it? January 9, 2007. The legendary Steve Jobs took the stage at a conference in California. In those days, a physical keyboard would take up half of the phone. And to operate the screen, there was a plastic stick called a stylus. Standing on the stage, Jobs harshly criticized phones like the Palm Treo or BlackBerry. Laughing, he said, “Who even needs a stylus, man!” He then showed the world a 3.5-inch magical device that would run solely on the touch of your finger. No physical buttons, no hassle. However, the funny thing is, the first iPhone did not even have a front-facing camera or a video recording feature. The internet was as slow as a turtle because it had a 2G network. Despite all these limitations, the phone was priced at 499 dollars! On the other hand, the price of other flagship phones back then was 300 to 400 dollars. Everyone thought, who would buy a phone for such a high price? But fooling everyone, nearly 6 million iPhones were sold in the first year alone! Then, the iPhone 3G arrived in 2008. Discarding the previous aluminum body, they brought in a 100% plastic back panel. Because cellular signals cannot pass properly through a metal body. 3G speed and GPS tracking were added for the first time in the iPhone 3G. The price was reduced to 199 dollars. The biggest game-changer was Apple’s ‘App Store’. Initially, Steve Jobs wanted developers to only build web apps. But when Apple launched a third-party app store under public pressure, the very definition of a smartphone changed. Nearly 20 million units were sold! The year 2010. The iPhone 4 dropped a bombshell in the smartphone world. Throwing away all previous designs, Apple introduced a premium look with stainless steel and glass panels. Along with a Retina display and HD video recording. But amidst all these surprises, a massive problem arose. Holding the phone at a certain angle in the hand would cause the network signal to drop to zero, leading to dropped calls. A literal storm erupted on the internet. The iPhone’s first major scandal was born—Antennagate. To handle the situation, Apple was forced to give everyone free back covers or cases. The following year, that is in 2011, the 4S arrived. The world was introduced to the virtual AI assistant Siri for the first time. You give voice commands, and the phone listens to your words and performs the task; in those days, this was exactly like science fiction! But during the release of the iPhone 5 in 2012, Apple did something that made people absolutely furious. Instead of the previous wide 30-pin charging port, they brought in the small ‘Lightning port’. People were forced to buy new cables and adapters. Many said that Apple pulled this trick just to make extra money. This time, the screen size of the phone was increased to 4 inches. However, the screen was not made wider, but only increased in length, so that the phone could be operated with just one hand. In 2013, Apple simultaneously brought the 5S and 5C. A fingerprint sensor or ‘Touch ID’ was added to the home button in the 5S model. On the other hand, the lower-priced plastic-bodied 5C failed miserably to capture the market. People made it clear that iPhone means premium, there is no place for cheap things here. By the time 2014 arrived, the market had completely changed. Android phones like Samsung were shaking up the market with their large screens. Under pressure from customers, Apple set aside their ego and brought the massive-screened iPhone 6 (4.7 inches) and 6 Plus (5.5 inches) to the market. The phones were so thin and large that keeping them in tight pockets would literally bend them! People started getting millions of views on YouTube by making videos of bending iPhones. The incident became known as the ‘Bendgate’ scandal on social media. The following year, with the 6S model, Apple solved the problem by using strong 7000 series aluminum. And that phone was also the first to feature the Rose Gold color. The iPhone 7 entered the market in 2016. Apple took another crazy decision this time. The familiar 3.5mm headphone jack disappeared from the phone! From the stage, it was proudly declared that they had shown the ‘courage’ to drop old technology. Customers were completely furious! The days of charging the phone while listening to music were over. But Apple knew exactly what they were doing. They released wireless ‘AirPods’ to the market. And today, those AirPods alone are doing a multi-billion dollar business. In 2017, on the iPhone’s tenth anniversary, came the iPhone X or Ten. There was no home button, it was entirely screen. And at the top was a weird cutout or ‘notch’, inside which hid the magical sensor for face unlocking, ‘Face ID’. The price was set at 1,000 dollars! Everyone thought, “Who would buy such a notched phone at this price!” But history is a witness, the iPhone X set a new benchmark for the smartphone industry. From then on, the iPhone only moved forward. In 2019, the iPhone 11 brought a multi-camera revolution and night mode. In 2020, the charger vanished from the iPhone 12 series box in the name of ‘saving the environment’, and 5G was added. In 2022’s iPhone 14 Pro, that annoying notch became the ‘Dynamic Island’. The black part of the screen magically expands and shrinks based on notifications and activities. The 15 brought a titanium body and the highly anticipated Type-C port. And the iPhone 16 series added ‘Apple Intelligence’ or powerful AI, a dedicated camera button, and special 3D video recording features. Exactly how big is the iPhone market right now? Your eyes will surely pop out if you hear it. Apple currently earns more than 200 billion dollars a year just by selling iPhones! According to 2025 estimates, their total assets are around 359 billion dollars, and nearly 166,000 employees are working worldwide! This number is about two and a half to three times the annual national budget of our Bangladesh! Speaking of competitors, Samsung might occasionally overtake Apple in terms of total phone sales in the global market. But nearly 71 percent of the ‘premium market’ or expensive smartphones is now under Apple’s control! Apple never wants to be the first boy when it comes to new innovations. Android brought folding phones or high-refresh-rate screens a long time ago. But Apple waits. They perfect the technology and then release it to the market. And their most dangerous weapon is the ‘Apple Ecosystem’. Once you start using an iPhone, AirPods, and a MacBook, you will be so trapped in the illusion of iMessage and AirDrop that shifting to another brand will become almost impossible for you. Even if Samsung or Google makes excellent hardware, they do not have such blind love or loyalty from customers. Well, everything has a dark side, doesn’t it? There are some dark secrets and mind-blowing facts behind the iPhone as well. Remember the ‘Batterygate’ scandal? At one point, people noticed that just right before a new iPhone hits the market, their older iPhones were slowing down. Later, it was found out that Apple intentionally reduced the performance of older iPhones through software updates! They argued that they adopted this strategy to save old batteries. But it wasn’t hard for anyone to realize that the real target was forcing people to buy new iPhones. After it was proven, Apple had to pay 500 million dollars in fines as compensation. The second fact is the ‘memory storage trap’. A memory card can never be inserted into an iPhone. If you want to buy a model with slightly more storage than the base model, such as going from 128 GB to 256 GB, you have to pay an extra 100 dollars. Yet, according to a Business Insider report, it costs Apple only 8 to 10 dollars to manufacture that extra storage chip! Think about it, what percentage of profit they are making from your pocket just in the name of a storage upgrade! And the manufacturing story is even more horrifying. iPhones are assembled in massive factories named ‘Foxconn’ in China. During the time of the iPhone 4 and 5, the global demand was so high that the workers there worked overtime day after day like machines. Due to inhumane work pressure, depression, and mental stress, many workers started committing suicide by jumping off the factory roof. The situation reached such a point that the Foxconn authorities were forced to install massive anti-suicide nets around the factory buildings! So that if anyone jumped from the roof, they would fall on the net and survive. As luxurious and perfect as the iPhone in your hand seems from the outside, the history behind it is just as much like a rollercoaster. Apple’s entire history is also very fascinating. To know that, you can check out this video. However, putting an end to all speculations, on September 9, Apple released their latest iPhone 18 series into the market! The biggest surprise of this year’s iPhone is that Apple has finally set their ego aside and stepped into the world of folding phones! This highly anticipated folding phone named ‘iPhone Duo’ has surprised the smartphone market once again. Along with the folding phone, the calculations for the regular lineup are also completely different this time. Getting rid of the hassle of the Dynamic Island from the top of the screen, the Face ID sensor has been sent directly under the screen, as a result of which users are getting a true full-screen experience. With a variable aperture lens like a DSLR camera and the monstrous AI power of the A-20 Pro chip combined, the iPhone 18 is literally a device straight out of science fiction! A rather funny incident occurred regarding Apple releasing a folding phone to the market after so long. Taking the opportunity, their old rival Samsung literally took a jab and released a video, where it was written – Welcome to foldables. Since Samsung brought this technology many years ago, they made fun of the fact that it took Apple so much time to reach there. And since I mentioned Samsung, you can also learn about their history from this video. You will be surprised to know that although Apple has around 540 dazzling official stores in 27 countries worldwide, they do not have any store in Bangladesh. Do you know why? Because the rate of iPhone users in Bangladesh is only around 4 percent! Moreover, due to high import duties and the dominance of the unofficial or grey market, Apple perhaps hasn’t come directly to our market yet. Well, what do you think, is the sky-high price of the iPhone really justified? Or is it all a branding game? Which company’s phone are you using right now? Who is thinking of shifting to the latest iPhone model? The discussion can continue in the comment box. Thank you everyone. Stay healthy, stay well.