বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা কে বানিয়েছে জানেন? হয়তো ভাবছেন কোনো আরব কনস্ট্রাকশন কোম্পানি। যদি বলি, মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের একটি কাদের তৈরি? উত্তরটা শুনলে আপনিও চমকে উঠবেন। এই সবকিছুই তৈরির পেছনে যুক্ত এমন একটি কোম্পানি, যাদের ডিভাইস দিয়েই হয়তো এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন! হ্যাঁ বলছি, স্যামসাং -এর কথা।
শুভেচ্ছা সবাইকে। আজকে যদি পৃথিবীতে স্মার্টফোন বা ইলেকট্রনিক্সের ব্যবহার একদম শেষ হয়ে যায়, তবুও স্যামসাংয়ের অস্তিত্ব হয়তো বিলীন হবে না! আমরা অনেকেই স্যামসাংকে চিনি মোবাইল বা টিভি প্রস্তুতকারক হিসেবে কিন্তু স্যামসাং শুধু মোবাইল বা টিভি বানায় না। কনস্ট্রাকশন, ইন্স্যুরেন্স, রিসোর্ট, স্কুল, হাসপাতাল, আর্টিলারি বা সামরিক অস্ত্র, এমনকি জাহাজ নির্মাণ শিল্প সব মিলিয়ে প্রায় ৮০টিরও বেশি আলাদা আলাদা সেক্টরে কাজ করে স্যামসাং। পুরো দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির ২০ শতাংশ আসে শুধু এই একটি মাত্র কোম্পানির কাছ থেকে! একটা দেশের অর্থনীতির পাঁচ ভাগের এক ভাগ একটা কোম্পানির হাতে! ভাবা যায়? শুঁটকি মাছ আর নুডলস বিক্রি করা একটা কোম্পানি আজ বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট! কিন্তু হলো কীভাবে?
স্যামসাংয়ের এই অবিশ্বাস্য জার্নিটা শুরু হয় ১৯৩৮ সালে। লি বিউং-চুল নামের মাত্র ২৮ বছর বয়সী এক কোরিয়ান যুবক ৪০ জন কর্মচারী নিয়ে একটি ছোট ট্রেডিং কোম্পানি শুরু করেন। কোরিয়ান ভাষায় স্যামসাংয়ের ‘স্যাম’ মানে হচ্ছে তিন আর ‘সাং’ মানে হচ্ছে তারা। অর্থাৎ থ্রি স্টারস। কোরিয়ান সংস্কৃতিতে ‘থ্রি স্টার’ বলতে বোঝায় বড় এবং শক্তিশালী কিছু। ঠিক, নামের মতোই এই কোম্পানিটি আজ বিশ্বকে শাসন করছে। কিন্তু শুরুতে তারা কোনো স্মার্টফোন বা টিভি বানাতো না। তাদের ব্যবসা ছিল ফলমূল, সবজি, চাল, শুঁটকি মাছ আর নিজেদের বানানো নুডলস চীনে বিক্রি করা। তখন বাজারে খুব বেশি কম্পিটিশনও ছিল না। ফলে মাত্র ১০-১২ বছরের মধ্যেই স্যামসাং কোরিয়ার টপ ১০টি কোম্পানির একটিতে পরিণত হয়। সব কিছুই ঠিকঠাক, কিন্তু তাদের এই মসৃণ যাত্রায় প্রথম বড় ধাক্কাটা আসে ১৯৫০ সালে।
শুরু হয় কোরিয়ান যুদ্ধ। নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়া নিজেদের মধ্যে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধ একটি দেশের অর্থনীতিকে কীভাবে পঙ্গু করে দেয় সে কথা আমরা বেশ ভালোভাবেই জানি। সাউথ কোরিয়ার অবস্থাও ঠিক তেমনই। এক্সপোর্ট পুরোপুরি বন্ধ, উল্টো মানুষের খাবারের জন্য ইমপোর্ট করার মতো করুণ অবস্থা সৃষ্টি হয়। এমন একটা সময়ে লি বিউং-চুল বুঝতে পারেন, শুধু এক্সপোর্ট ব্যবসায় পড়ে থাকলে কোম্পানি বাঁচানো যাবে না। ডাইভার্সিফিকেশন করতে হবে। তিনি লক্ষ্য করেন, সাউথ কোরিয়ায় আখের ফলন খুব ভালো। এ বিষয়টি মাথায় নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন একটি সুগার মিল। একবার ভাবুন, যে কোম্পানি আজ আইফোনের জন্য চিপসেট বানায়, তারা একদিন চিনিও বানাতো! চিনির ব্যবসায় ভালো প্রফিট করার পর, তারা একটি উলের কারখানা মানে টেক্সটাইল মিল খুলে বসে। এবং ধীরে ধীরে কাপড় বানানো শুরু করে। এভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে করতে লি বিউং-চুল সাউথ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হন।
আর এই ডাইভার্সিফিকেশনের অন্যতম মেগা প্রজেক্ট ছিল তাদের কনস্ট্রাকশন বা নির্মাণ খাত। ১৯৭৭ সালে ‘স্যামসাং সিঅ্যান্ডটি (Samsung C&T)’ নামে তাদের কনস্ট্রাকশন শাখাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরীণ বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে হাত দিলেও, ধীরে ধীরে তারা বিশ্বজুড়ে নিজেদের ইঞ্জিনিয়ারিং সক্ষমতার প্রমাণ রাখতে শুরু করে। ভিডিওর শুরুতে যে পেট্রোনাস টুইন টাওয়ারের কথা বলেছিলাম, ১৯৯৮ সালে এর একটি টাওয়ার তারা তৈরি করে। এরপর ২০০৪ সালে তাইওয়ানের ‘তাইপে ওয়ান ও ওয়ান( 101)’ টাওয়ার এবং সর্বশেষ ২০১০ সালে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’ও নির্মাণ করে এই স্যামসাং! ভাবলে অবাক লাগে, যে কোম্পানিটি আপনার হাতের ছোট্ট স্মার্টফোনটি বানাচ্ছে, তারাই আবার মেঘের বুক চিঁড়ে মাথা তুলে দাঁড়ানো বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোও তৈরি করেছে!
স্যামসাংয়ের জার্নির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ১৯৬৯ সালে, যখন তারা ‘স্যামসাং ইলেকট্রনিক্স’ গঠন করে। এক থেকে দেড় বছরের মধ্যে তাদের প্রথম প্রোডাক্ট লঞ্চ হয়, যেটা ছিলো একটি ১২ ইঞ্চি সাদাকালো টিভি।
এরপর তাদের আর পেছনে তাকাতে হয়নি। ১৯৭৯ সালে মাইক্রোওয়েভ, ৮০-তে এসি, ৮১ সালে কালার টিভি এবং ১৯৮৩ সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে প্রতিষ্ঠানটি। শুধু কি তাই? ১৯৯৩ সাল নাগাদ স্যামসাং হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ ম্যানুফ্যাকচারার। এখানে তাদের বিজনেস ভ্যালুর সবচেয়ে বড় পয়েন্টটি লুকিয়ে আছে। ২০০৭ সালে স্টিভ জবস যখন প্রথম আইফোন লঞ্চ করে পুরো দুনিয়াকে চমকে দেন, সেই আইফোনের প্রসেসর বা চিপটি কিন্তু অ্যাপল নিজে বানায়নি; সেটি বানায় স্যামসাং! হ্যাঁ, স্যামসাং তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর পার্টস এত বিপুল পরিসরে বানানো শুরু করে যে, অ্যাপলের মতো কোম্পানিও তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ২০০৫ সালের মধ্যেই তারা বিশ্বের সবচেয়ে বড় এলসিডি প্যানেল ম্যানুফ্যাকচারার হয়ে ওঠে। এমনকি আজও আইফোনের অনেক প্রিমিয়াম ওলেড ডিসপ্লে স্যামসাংয়ের ফ্যাক্টরি থেকেই যায়।
প্রতিযোগীদের সাথে তুলনার কথা বললে, অ্যাপল আর স্যামসাংয়ের সম্পর্কটা খুব-ই অদ্ভুত। একদিকে তারা একে অপরের সবচেয়ে বড় প্রতিযোগী, আবার অন্যদিকে স্যামসাং না হলে অ্যাপলের প্রোডাকশন লাইন স্থবির হয়ে পড়তে পারে। একেই বলে ‘ভার্টিক্যাল ইন্টিগ্রেশন’-এর মাস্টারমাইন্ড বিজনেস স্ট্র্যাটেজি! স্যামসাংয়ের প্রথম মোবাইল ফোন কিন্তু সুপারহিট হয়নি। ১৯৮৬ সালে তারা SC-100 নামে একটি কার ফোন বানায়, যা পুরোপুরি ফ্লপ। ১৯৮৮ সালে তারা SH-100 নামে আরেকটি মোবাইল আনে, সেটাও চলেনি। কিন্তু তাতে কী? স্যামসাং তো আর হাল ছাড়ার পাত্র নয়। ১৯৯৩ সালে SH-700 লঞ্চ করার পর তারা প্রথম সফলতার মুখ দেখে এবং পরের বছর SH-770 মডেলটি সুপার ডুপার হিট হয়। ১৯৯৬ থেকে ৯৮ সালের মধ্যে কোরিয়ান মোবাইল মার্কেটের ৫৭ শতাংশ শেয়ার স্যামসাংয়ের দখলে চলে যায়।
তখনকার ফোনগুলো কিন্তু আজকের স্মার্টফোনের মত নয়, এগুলো ছিল সিডিএমএ প্রযুক্তির ফোন। আমাদের বাংলাদেশের সিটিসেলের কথা মনে আছে? রিম কার্ড লাগানো ফোন, সিম খোলা যায় না। ভারতের রিলায়েন্স সিডিএমএ’র মতো আমাদের এখানে সিটিসেল। স্যামসাং সেই সিডিএমএ প্রযুক্তিতে একচ্ছত্র রাজত্ব করেছে। এরপর যখন নোকিয়া আর ব্ল্যাকবেরি বাজার থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন ২০০৯ সালে স্যামসাং নিয়ে আসে তাদের প্রথম অ্যান্ড্রয়েড চালিত ‘গ্যালাক্সি’ সিরিজের স্মার্টফোন। ব্যাস! ইতিহাস-ই বদলে যায়। স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং এবং সেলিং-এ স্যামসাং এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। তাদের সবচেয়ে বড় স্মার্টফোন বানানোর ফ্যাক্টরি কিন্তু আমাদের পাশের দেশ ভারতের নয়ডায়! এই লেভেলের প্রোডাকশন স্কেল তাদের প্রতিযোগীদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখে।
বর্তমান প্রোডাক্ট লাইনআপের কথা বলতে গেলে, স্যামসাং শুধু স্মার্টফোন বা টিভিতেই সীমাবদ্ধ নেই। তারা গ্যালাক্সি এস সিরিজের মতো অত্যাধুনিক এআই-চালিত (AI) স্মার্টফোন এবং জেড ফোল্ড বা ফ্লিপের মতো ফোল্ডেবল ফোনের দুনিয়ায় রাজত্ব করছে। এছাড়া স্মার্টওয়াচ, ইয়ারবাডস থেকে শুরু করে প্রিমিয়াম স্মার্ট টিভি, রেফ্রিজারেটর এবং স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স তাদের মূল প্রোডাক্ট লাইনআপের বড় অংশ।
আবার তাদের ইন্টারেস্টিং প্রজেক্ট ‘ব্যালি’ (Ballie) নামের এআই রোবটের কথা হয়তো অনেকেই শুনেছেন! এটি একটি ছোট্ট হলুদ রঙের বলের মতো রোবট, যা আপনার ঘরের চারপাশে পোষা প্রাণীর মতো ঘুরে বেড়াবে, স্মার্ট ডিভাইস কন্ট্রোল করবে এবং দেয়াল বা মেঝেতে প্রজেক্টরের মতো ভিডিও প্লে করতে পারবে। চমকের এখানেই শেষ নয়, সম্প্রতি তারা বাজারে এনেছে ‘গ্যালাক্সি রিং’ (Galaxy Ring), যা সাধারণ একটি আংটির মতো দেখতে হলেও এটি আপনার স্বাস্থ্য, হার্ট রেট, ঘুম এবং ফিটনেস নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে!
ভিডিওর শুরুতে বলেছিলাম, স্যামসাং মিলিটারির অস্ত্রও বানায়। হ্যাঁ, ‘স্যামসাং টেকউইন’ নামের একটি সাবসিডিয়ারি কোম্পানি; যা পরবর্তীতে হানওয়া গ্রুপের কাছে বিক্রি করা হয়। কোম্পানিটা সাউথ কোরিয়ার সেনাবাহিনীর জন্য আর্টিলারি উইপন, রোবট এবং জেট ইঞ্জিন তৈরি করে। বর্তমানে স্যামসাংয়ের মার্কেট ক্যাপ ৩২৫ বিলিয়ন ডলারের বেশি, আমাদের মুদ্রায় যা ৪০ লক্ষ কোটি টাকা! একে যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বোঝাই, আমাদের পুরো বাংলাদেশের এক বছরের বাজেটের চার গুনেরও বেশি। অর্থাত এই পরিমাণ টাকায় বাংলাদেশের চার বছর চলবে।
এখন একটা বড় প্রশ্ন হলো, এশিয়ার একটি দেশ থেকে এত বড় কোম্পানি কীভাবে জন্ম নিলো? এর পেছনে রয়েছে ‘সরকারের সরাসরি সাপোর্ট’। কোরিয়ান যুদ্ধের পর যখন দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন তৎকালীন সরকার সিদ্ধান্ত নেয়, দেশকে বাঁচাতে হলে ব্যবসায়ী বা শিল্পপতিদের বড় করতে হবে। তারা কয়েকটি বিজনেস গ্রুপকে বেছে নিয়ে তাদের অন্ধের মতো সাপোর্ট দেয়া শুরু করে। জিরো ইন্টারেস্টে লোন দেওয়া, ট্যাক্স মওকুফ করা, যখন যে লাইসেন্স লাগে সব দিয়ে দেওয়া, সোজা কথায়, সব রকম সুবিধা সরকার দিতে থাকে। দক্ষিণ কোরিয়ায় এই ধরনের মেগা বিজনেস গ্রুপকে বলা হয় “চায়েবল”। এই চায়েবলদের উত্থানের ফলেই সাউথ কোরিয়ার অর্থনীতির অভাবনীয় পরিবর্তন ঘটে, যাকে ইতিহাসে “Miracle on the Han River” বা “হান নদীর অলৌকিক ঘটনা” হিসেবে উল্লেখ করা হয়।
কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। পুরো দেশ একটি কোম্পানির ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে যে, সাউথ কোরিয়াকে অনেকে “রিপাবলিক অফ স্যামসাং” বলেও ডাকে। কোরিয়ায় একটি কঠিন পরীক্ষা হয় যার নাম CSAT, বাচ্চারা ছোটবেলা থেকে দিনরাত পড়ে এই পরীক্ষায় পাস করার জন্য, যাতে তারা টপ ইউনিভার্সিটিতে চান্স পায় এবং পাস করে স্যামসাংয়ে চাকরি করতে পারে। স্যামসাংয়ে চাকরি পাওয়া সেখানে জীবনের সবচেয়ে বড় সফলতা।
এতো এতো সাফল্য আর এতো মানুষের আগ্রহ যেখানে, সেখানে বিতর্ক থাকবে না, তা কি হয়? ১৯৯৬ সালে স্যামসাংয়ের দ্বিতীয় চেয়ারম্যান লি কুন-হির বিরুদ্ধে কোরিয়ার প্রেসিডেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। মিডিয়াতে ঝড় ওঠে, কিন্তু কিছু দিন পর তাকে ক্ষমা করে দেওয়া হয়। ২০০৮ সালে ট্যাক্স ফাঁকি ও কেলেঙ্কারির অভিযোগে তার বিচার হয়, কিন্তু আবারও তাকে মাফ করে দেওয়া হয়। পরবর্তীতে তার ছেলে লি জে-ইয়ং-এর বিরুদ্ধেও প্রেসিডেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, জেল হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকেও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ক্ষমা করে দেওয়া হয়! কারণটা খুব পরিষ্কার, সবাই জানে স্যামসাংকে ডুবতে দেওয়া মানে পুরো সাউথ কোরিয়ার অর্থনীতিকে ডুবিয়ে দেওয়া। “Too big to fail” কনসেপ্টের সবচেয়ে বড় উদাহরণ হলো, এই স্যামসাং।
এই পুরো গল্প থেকে একজন উদ্যোক্তা কী শিখতে পারে? প্রথমত: ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ। লি বিউং-চুল যদি শুধু এক্সপোর্ট ব্যবসাতেই পড়ে থাকতেন, যুদ্ধের পর কোম্পানিটি হারিয়ে যেতো। তারা সময়মতো চিনি, উল, ইলেকট্রনিক্স এবং পরবর্তীতে মোবাইলে ডাইভার্সিফাই করে বলেই আজ তারা টিকে আছে। ব্যক্তিগত জীবনেও ইনকামের সোর্স ডাইভার্সিফাই করাটা খুব জরুরি। আপনার স্কিল বাড়ান, জমানো টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করুন। শুধু একটা চাকরি বা একটা ব্যবসার ওপর নির্ভরশীল থাকবেন না। ফিনান্সিয়াল লিটারেসি বা টাকার সঠিক ব্যবহার জানাটা বর্তমান যুগে সবচেয়ে বড় স্কিল।
দ্বিতীয়ত: কোয়ালিটি এবং ইনোভেশন। শুধু সরকারের সাপোর্ট পেলেই কেউ স্যামসাং হতে পারে না। দক্ষিণ কোরিয়ায় এলজি-র মতো কোম্পানিও সরকারের সাপোর্ট পায়। কিন্তু স্যামসাং তাদের কোয়ালিটি, আরএন্ডডি এবং কন্টিনিউয়াস ইনোভেশন দিয়ে এলজি-কে অনেক পেছনে ফেলে দেয়। স্মার্টফোনের দুনিয়ায় নোকিয়া যেখানে যুগের সাথে তাল মেলাতে না পেরে হারিয়ে যায়, স্যামসাং সেখানে অ্যান্ড্রয়েডকে আপন করে নিয়ে বিশ্বের শীর্ষ স্থান দখল করেছে।
তৃতীয়ত: সঠিক সম্পর্ক বা নেটওয়ার্কিং। ট্যালেন্ট এবং পরিশ্রম অবশ্যই দরকার। কিন্তু সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক সাপোর্ট পাওয়াটাও ব্যবসার বড় একটি অংশ। স্যামসাং সরকারের সাপোর্ট পেয়েছিল ঠিকই, তারা সেই সুযোগের হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করে দেশের অর্থনীতিকেও বদলে দেয়।
স্যামসাংয়ের এই সাম্রাজ্য গড়ার এ তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি বর্তমানে স্যামসাংয়ের কোনো স্মার্টফোন ব্যবহার করছেন, নাকি অন্য কোনো ব্র্যান্ডের? কিংবা স্যামসাং এর অন্য কোনো পণ্য কি আপনার বাসায় আছে? কমেন্ট করে জানাবেন! আমাদের দেশেও কি এমন কোনো কোম্পানি আছে যারা ভবিষ্যতে স্যামসাংয়ের মতো গ্লোবাল স্কেলে পৌঁছাতে পারবে বলে আপনি মনে করেন? আমরা আপনার মতামত জানতে চাই।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
তথ্যসূত্র:
Corporate History & Founding
• History of Samsung Electronics
Britannica: Samsung Electronics
Construction & Infrastructure
• Burj Khalifa Construction by Samsung C&T
Wikipedia: Burj Khalifa
• Petronas Twin Towers (Samsung C&T)
Samsung C&T Official Newsroom
Economic Impact & Market Dominance
• Understanding the Chaebol Structure and South Korean Economy
Investopedia: Chaebol
• The Miracle on the Han River
Wikipedia: Miracle on the Han River
Technology & Product Milestones
• Apple’s First iPhone Processor Manufactured by Samsung
Wikipedia: Early iPhone Systems-on-Chip
• Samsung Inaugurates World’s Largest Mobile Factory in India
Samsung Newsroom India
• Samsung AI Robot (Ballie) and Galaxy Ring
Samsung Global Newsroom
Defense & Military Equipment
• Samsung Techwin / Hanwha Aerospace (K9 Thunder)
Army Technology: K9 Thunder Self-Propelled Howitzer
Controversies, Law & Politics
• Lee Jae-yong (Samsung Chairman) – Criminal Information, Bribery Scandals & Presidential Pardons
Wikipedia: Lee Jae-yong
Samsung!
Do you know who built Burj Khalifa, the world’s tallest skyscraper? You might think it was some Arab construction company. If I tell you, who built one of Malaysia’s famous Petronas Twin Towers? You will also be shocked to hear the answer. Behind all of these is a company whose devices you may be using to watch this video right now! Yes, I am talking about Samsung.
Greetings to everyone. Today, even if the use of smartphones or electronics completely ends in the world, Samsung’s existence may still not disappear! Many of us know Samsung as a mobile or TV manufacturer, but Samsung does not only make mobiles or TVs. From construction, insurance, resorts, schools, hospitals, artillery or military weapons, even to shipbuilding industries, Samsung works in more than 80 different sectors in total. 20 percent of South Korea’s total GDP comes from this one company alone! One-fifth of a country’s economy is in the hands of one company! Can you imagine? A company that sold dried fish and noodles is today the world’s biggest tech giant! But how did it happen?
Samsung’s incredible journey began in 1938. A 28-year-old Korean young man named Lee Byung-chul started a small trading company with 40 employees. In Korean, ‘Sam’ of Samsung means three and ‘Sang’ means stars. That means Three Stars. In Korean culture, ‘Three Stars’ means something big and powerful. Exactly like its name, this company is ruling the world today. But at the beginning, they did not make any smartphones or TVs. Their business was selling fruits, vegetables, rice, dried fish, and noodles they made themselves in China. There was not much competition in the market at that time either. As a result, within only 10–12 years, Samsung became one of the top 10 companies in Korea. Everything was going well, but the first major blow to their smooth journey came in 1950.
The Korean War began. North Korea and South Korea became involved in a devastating war among themselves. We know very well how a war can cripple a country’s economy. The situation in South Korea was exactly the same. Exports completely stopped, and instead, a desperate situation arose where imports had to be made just to feed the people.
At such a time, Lee Byung-chul realized that the company could not be saved by remaining only in the export business. Diversification was necessary. He noticed that sugarcane production was very good in South Korea. Keeping this in mind, he established a sugar mill. Just think, the company that makes chipsets for iPhones today once made sugar! After making good profits in the sugar business, they opened a wool factory, meaning a textile mill. And gradually started making clothes. By investing in different businesses in this way, Lee Byung-chul became the richest person in South Korea.
And one of the mega projects of this diversification was their construction or building sector. In 1977, their construction branch was established under the name ‘Samsung C&T’. Although they initially started building major infrastructure within South Korea, gradually they began proving their engineering capabilities around the world. The Petronas Twin Tower that I mentioned at the beginning of the video, they built one of its towers in 1998. Then, in 2004, Taiwan’s ‘Taipei 101’ Tower, and finally in 2010, the world’s tallest building, Dubai’s ‘Burj Khalifa’, was also built by this Samsung! It is astonishing to think that the same company that makes the small smartphone in your hand has also built the world’s tallest buildings that rise through the clouds!
The biggest turning point in Samsung’s journey came in 1969, when they formed ‘Samsung Electronics’. Within one to one and a half years, their first product was launched, which was a 12-inch black-and-white TV.
After that, there was no looking back. The company produced microwaves in 1979, ACs in 1980, color TVs in 1981, and personal computers in 1983. Is that all? By 1993, Samsung had become the world’s largest memory chip manufacturer. The biggest point of their business value is hidden here. In 2007, when Steve Jobs shocked the entire world by launching the first iPhone, the processor or chip of that iPhone was not made by Apple itself; it was made by Samsung! Yes, Samsung started manufacturing its own semiconductor parts on such a massive scale that even companies like Apple became dependent on them. By 2005, they had become the world’s largest LCD panel manufacturer. Even today, many premium OLED displays for iPhones come from Samsung’s factories.
When talking about comparison with competitors, the relationship between Apple and Samsung is very strange. On one hand, they are each other’s biggest competitors, while on the other hand, without Samsung, Apple’s production line could come to a standstill. This is what is called the mastermind business strategy of ‘Vertical Integration’! Samsung’s first mobile phone, however, was not a superhit. In 1986, they made a car phone called SC-100, which was a complete flop. In 1988, they brought another mobile called SH-100, and that also did not work. But so what? Samsung is not the kind to give up. After launching the SH-700 in 1993, they saw their first success, and the following year, the SH-770 model became a super-duper hit. Between 1996 and 1998, Samsung captured 57 percent of the Korean mobile market.
The phones of that time were not like today’s smartphones; these were phones based on CDMA technology. Do you remember Citycell in Bangladesh? Phones with removable cards, where the SIM could not be removed. Like Reliance CDMA in India, we had Citycell here. Samsung ruled this CDMA technology exclusively. Then, when Nokia and BlackBerry gradually disappeared from the market, in 2009 Samsung introduced its first Android-powered ‘Galaxy’ series smartphone. That’s it! History changed. Samsung built a huge empire in smartphone manufacturing and selling. Their largest smartphone-making factory is not in our neighboring country India, but in Noida! This level of production scale always keeps them one step ahead of their competitors.
Speaking of the current product lineup, Samsung is not limited only to smartphones or TVs. They are ruling the world of advanced AI-powered smartphones like the Galaxy S series and foldable phones like the Z Fold or Flip. Besides, starting from smartwatches and earbuds to premium smart TVs, refrigerators, and smart home appliances, they make up a major part of their core product lineup.
Again, many of you may have heard about their interesting project, the AI robot called ‘Ballie’! It is a small yellow ball-like robot that will move around your home like a pet, control smart devices, and can play videos on the wall or floor like a projector. The surprises do not end here; recently they brought the ‘Galaxy Ring’ to the market, which looks like an ordinary ring but can accurately track your health, heart rate, sleep, and fitness!
At the beginning of the video, I said that Samsung also makes military weapons. Yes, a subsidiary company named ‘Samsung Techwin’; which was later sold to the Hanwha Group. The company manufactures artillery weapons, robots, and jet engines for the South Korean military. Currently, Samsung’s market cap is more than 325 billion dollars, which in our currency is 4 million crore taka! If we explain it in the context of our country, it is more than four times the annual budget of our entire Bangladesh. That means Bangladesh could run for four years with this amount of money.
Now, a big question is, how did such a huge company emerge from a country in Asia? Behind this is ‘direct government support’. After the Korean War, when South Korea’s economy turned into ruins, the then government decided that if the country was to be saved, businessmen or industrialists had to be made bigger. They selected several business groups and started supporting them blindly. Providing loans at zero interest, waiving taxes, giving whatever licenses were needed, in simple words, the government continued providing all kinds of benefits. In South Korea, these types of mega business groups are called “Chaebol”. As a result of the rise of these Chaebols, South Korea’s economy underwent an incredible transformation, which is referred to in history as the “Miracle on the Han River” or the “miracle of the Han River.”
But there is also a dark side to this. The entire country became so dependent on one company that South Korea is often called the “Republic of Samsung.” Korea has a difficult examination called CSAT, and children study day and night from a young age to pass this exam so that they can get into top universities and, after graduating, get jobs at Samsung. Getting a job at Samsung is considered the biggest success in life there.
With so much success and so much public interest, how can there not be controversy? In 1996, Samsung’s second chairman, Lee Kun-hee, was accused of bribing the Korean president. A storm arose in the media, but after a few days, he was pardoned. In 2008, he was tried on charges of tax evasion and scandal, but once again, he was pardoned. Later, his son Lee Jae-yong was also proven guilty of bribing the president and was imprisoned, but surprisingly, he too was pardoned considering the national interest! The reason is very clear; everyone knows that letting Samsung sink means sinking the entire South Korean economy. This Samsung is the biggest example of the “Too big to fail” concept.
What can an entrepreneur learn from this entire story? First: Diversification. If Lee Byung-chul had remained only in the export business, the company would have disappeared after the war. They survived today because they diversified into sugar, wool, electronics, and later mobile phones at the right time. In personal life too, diversifying sources of income is very important. Increase your skills, invest your savings in the right places. Do not depend only on one job or one business. Financial literacy or knowing how to use money properly is the biggest skill in the current era.
Second: Quality and Innovation. No one can become Samsung simply by receiving government support. Companies like LG in South Korea also received government support. But Samsung left LG far behind through their quality, R&D, and continuous innovation. In the smartphone world, while Nokia disappeared because it failed to keep up with the times, Samsung embraced Android and captured the top position in the world.
Third: Proper relationships or networking. Talent and hard work are certainly necessary. But getting the right support at the right time and in the right place is also a major part of business. Samsung did receive government support, but they used one hundred percent of that opportunity and also changed the country’s economy.
How did you like these facts about Samsung’s empire-building journey? Are you currently using a Samsung smartphone, or another brand? Or do you have any other Samsung products at home? Let us know in the comments! Do you think there is any company in our country that could reach a global scale like Samsung in the future? We want to know your opinion.
Thank you everyone. Stay healthy, stay well.
Resource:
Corporate History & Founding
• History of Samsung Electronics
Britannica: Samsung Electronics
Construction & Infrastructure
• Burj Khalifa Construction by Samsung C&T
Wikipedia: Burj Khalifa
• Petronas Twin Towers (Samsung C&T)
Samsung C&T Official Newsroom
Economic Impact & Market Dominance
• Understanding the Chaebol Structure and South Korean Economy
Investopedia: Chaebol
• The Miracle on the Han River
Wikipedia: Miracle on the Han River
Technology & Product Milestones
• Apple’s First iPhone Processor Manufactured by Samsung
Wikipedia: Early iPhone Systems-on-Chip
• Samsung Inaugurates World’s Largest Mobile Factory in India
Samsung Newsroom India
• Samsung AI Robot (Ballie) and Galaxy Ring
Samsung Global Newsroom
Defense & Military Equipment
• Samsung Techwin / Hanwha Aerospace (K9 Thunder)
Army Technology: K9 Thunder Self-Propelled Howitzer
Controversies, Law & Politics
• Lee Jae-yong (Samsung Chairman) – Criminal Information, Bribery Scandals & Presidential Pardons
Wikipedia: Lee Jae-yong