এক বোতল সাধারণ পানির দাম কত? বড়জোর বিশ টাকা। কিন্তু বিলিয়নিয়ার, হলিউড তারকা আর বিশ্বসেরা অ্যাথলিটরা যে পানি খান, সেই ইভিয়ান পানির দাম ছাড়িয়ে যায় হাজার টাকাও! শুনে অবাক লাগছে? ভাবছেন, স্বচ্ছ এক বোতল পানির দাম এত বেশি হয় কীভাবে? কারণ কোনো কারখানার মেশিনে এই পানি তৈরি হয় না। গল্পটা লুকিয়ে আছে আজ থেকে দুশো বছরের বেশি পুরনো এক জাদুকরী ঝরনায়।
বিষয়টা বুঝতে হলে আগে একটু পেছনে যেতে হবে। সালটা ১৭৮৯। ফ্রান্সে তখন বিপ্লবের হাওয়া বইছে। চারদিকে কেমন একটা থমথমে পরিস্থিতি। মার্কুয়েস দ্য লেসার্ত (Marquis de Lessert) নামের এক ফরাসি অভিজাত ব্যক্তি আল্পস পর্বতের কাছের একটা ছোট্ট গ্রাম দিয়ে হাঁটছেন। গ্রামটির নাম ইভিয়ান-লে-বাঁ। তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। দীর্ঘদিন ধরে তিনি কিডনির পাথর আর লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন। অনেক চিকিৎসা করেও তিনি কোনো ফল পাচ্ছেন না। হাঁটতে হাঁটতে তার ভীষণ তৃষ্ণা পায়। সামনেই গ্যাব্রিয়েল কাচাট নামের এক লোকের একটা ব্যক্তিগত বাগান। সেই বাগানের ভেতর দিয়ে আপন মনে বয়ে চলছে একটা ছোট্ট প্রাকৃতিক ঝরনা। লেসার্ট আর লোভ সামলাতে পারেন না। তিনি সেই ঝরনার পানি পান করেন।
আর ঠিক এখানেই ঘটে যায় সেই ম্যাজিক! লেসার্ট খেয়াল করেন, এই পানি পানের পর তার শরীরটা অন্যরকম সতেজ হয়ে উঠছে। তার পেটের ভেতরের যে অস্বস্তি, সেটা যেন অনেকটাই কমে আসে। তিনি এই পানির স্বাদে মুগ্ধ হয়ে যান। এরপর থেকে তিনি নিয়মিত ওই ঝরনার পানি পান করা শুরু করেন। আর অবাক করা ব্যাপার হলো, কয়েকদিন টানা এই পানি পানের পর তার কিডনির ব্যথা জাদুর মতো গায়েব হয়ে যায়! তার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হতে থাকে। এই খবর তো আর চাপা থাকে না। বাতাসের বেগে ছড়িয়ে পড়ে চারদিকে।
এখন প্রশ্ন হলো, এই জাদুকরী পানির খবর চারদিকে ছড়িয়ে পড়ার পর ঠিক কী ঘটে? চারপাশের মানুষের মধ্যে একটা হইচই পড়ে যায়। তখনকার দিনের বড় বড় ডাক্তাররা এই পানির গুণাগুণ পরীক্ষা করতে আসেন। তারা অবাক হয়ে দেখেন এই পানিতে সত্যিই এমন কিছু খনিজ উপাদান আছে, যা মানুষের শরীরের জন্য ভীষণ উপকারী। এরপর থেকে চিকিৎসকরা তাদের রোগীদের এই পানি পান করার পরামর্শ দেওয়া শুরু করেন। বিষয়টা অনেকটা আমাদের দেশের কোনো পীর বাবার পানিপড়া গল্পের মতো শোনালেও, এটা কিন্তু বিজ্ঞানভিত্তিক একটা ব্যাপারই ছিল।
বাগানের মালিক গ্যাব্রিয়েল কাচাট বুদ্ধিমান লোক। তিনি বুঝতে পারেন তার বাগানে আসলে কোনো সাধারণ পানি বইছে না, আক্ষরিক অর্থেই তরল সোনা বয়ে চলছে। তিনি এই পানি বিক্রি করার সিদ্ধান্ত নেন। বাগানের চারপাশটা সুন্দর করে ঘেরাও করেন। ১৮২৬ সালের দিকে এসে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে মাটির পাত্রে এই পানি বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়। সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় পাহাড়ের এই অমূল্য রতন। ইভিয়ান ওয়াটারের যে বিশাল সাম্রাজ্য আজ আমরা দেখি, তার মূল যাত্রাটা শুরু হয় ঠিক এভাবেই।
এটা কেবলই গল্পের শুরু। প্রশ্ন আসতে পারে, একটা সাধারণ পাহাড়ি ঝরনার পানি কীভাবে শত শত বছর ধরে সারা বিশ্বে মার্কেট ধরে রাখে? পেছনে আছে একটা দারুণ প্রাকৃতিক বিজ্ঞান। ফ্রেঞ্চ আল্পস পর্বতের চূড়ায় যখন বৃষ্টি বা তুষারের পানি কিন্তু সরাসরি বোতলে আসে না। সেই বরফগলা পানি পাহাড়ের বিভিন্ন স্তরের পাথর, বিশেষ করে হিমবাহের পাথর আর বালুর ভেতর দিয়ে আস্তে আস্তে ফিল্টার হতে থাকে। এই পুরো ফিল্টারেশন বা পরিশোধন প্রক্রিয়া শেষ হতে কত দিন সময় লাগে জানেন? পুরো ১৫ বছর! আপনি চিন্তা করতে পারেন? আজকে আপনি যে ইভিয়ানের বোতলটা খুলে এক ঢোকে পানিটা খাচ্ছেন, সেই পানিটা ১৫ বছর ধরে পাহাড়ের পেটের ভেতর একটু একটু করে পরিশুদ্ধ হয়ে আপনার হাতে এসে পৌঁছেছে।
এই দীর্ঘ ১৫ বছরের যাত্রায় পাহাড়ের পাথর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকম দরকারি খনিজ বা মিনারেল পানির সাথে খুব চমৎকারভাবে মিশে যায়। ফলে এই পানির স্বাদ হয়ে ওঠে একদম আলাদা। মুখে দিলে একটা মিষ্টি আর হালকা অনুভূতি হয়। ন্যাশনাল জিওগ্রাফিক বা বিভিন্ন বিজ্ঞান সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, মানুষের হাতের কোনো স্পর্শ ছাড়াই এই প্রাকৃতিক ফিল্টারেশনই ইভিয়ানকে বিশ্বের অন্যতম বিশুদ্ধ পানিতে পরিণত করে।
এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। পানি তো বিশুদ্ধ হলো, কিন্তু এটিকে একটি বৈশ্বিক লাক্সারি ব্র্যান্ডে পরিণত করলো কে? ১৯৭০ সালে ফরাসি বহুজাতিক কোম্পানি ড্যানন ইভিয়ান ব্র্যান্ডের মালিকানা কিনে নেয়। ড্যাননের হাতে যেতেই ইভিয়ানের রূপ পুরোপুরি বদলে যায়। তারা এই পানিকে আর দশটা সাধারণ পানির মতো শুধু তৃষ্ণা মেটানোর পণ্য হিসেবে মার্কেটিং করে না। বরং ইভিয়ানকে তুলে ধরে একটা ‘লাইফস্টাইল’ বা আভিজাত্যের প্রতীক হিসেবে। তাদের বক্তব্য সহজ এবং স্পষ্ট, ইভিয়ান পান করা মানে শুধু পানি পান করা না। ইভিয়ান মানে আপনি প্রিমিয়াম ও ক্লাসি জীবনযাপনের প্রতীক।
ড্যানন তাদের মার্কেটিংয়ের জন্য দারুণ সব আইডিয়া বের করে। বিশ্ববিখ্যাত সব ফ্যাশন ডিজাইনারদের তারা নিজেদের টিমে যুক্ত করে। আলেকজান্ডার ওয়াং বা ক্রিশ্চিয়ান ল্যাক্রোইক্স-এর মতো বিখ্যাত ডিজাইনারদের দিয়ে তারা লিমিটেড এডিশন বোতলের ডিজাইন করায়। ওই বোতলগুলো দেখতে এতই সুন্দর যে, মানুষ পানি পান করার পর বোতলগুলো ড্রয়িংরুমে সাজিয়ে রাখে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ইভিয়ানের ‘রোলার বেবিজ’ নামের একটা বিজ্ঞাপন ইন্টারনেটে সবচেয়ে বেশি দেখা বিজ্ঞাপনের বিশ্বরেকর্ড গড়ে ফেলে। ওই বিজ্ঞাপনে দেখানো হয়, ছোট ছোট বাচ্চারা রোলার স্কেট পায়ে দিয়ে দারুণ সব স্টান্ট করছে, হিপহপ গানের সাথে নাচছে। তাদের মূল মেসেজটা ছিল ‘লিভ ইয়াং’ বা তারুণ্য ধরে রাখুন। অর্থাৎ, এই বিশুদ্ধ পানি খেলে আপনি ভেতর থেকে সতেজ আর তরুণ অনুভব করবেন, ঠিক ওই বাচ্চাদের মতো।
শুধু ফ্যাশন বা লাইফস্টাইল নয়, খেলাধুলার জগতেও ইভিয়ান নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে। স্পোর্টস মার্কেটিংয়ে তাদের স্ট্র্যাটেজি দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। আপনি যদি টেনিস ভক্ত হন, তাহলে উইম্বলডন বা ইউএস ওপেনের মতো টুর্নামেন্টগুলোর দিকে খেয়াল করুন। রজার ফেদেরার বা মারিয়া শারাপোভার মতো তারকাদের পাশে কোর্টে সবসময় সাজানো থাকে ইভিয়ানের বোতল। বিবিসি-র স্পোর্টস আর্টিকেলেও বিষয়টি বারবার উঠে আসে। ইভিয়ান বছরের পর বছর ধরে উইম্বলডনের অফিশিয়াল স্পন্সর হিসেবে কাজ করে। যখন চরম উত্তেজনার মুহূর্তে একজন বিশ্বমানের অ্যাথলিট ইভিয়ানের বোতল থেকে পানি খান, তখন সারা বিশ্বের কোটি কোটি দর্শক টিভিতে সেটা দেখেন। অবচেতনভাবেই মানুষের মাথায় ঢুকে যায়—ফিটনেস আর পারফরম্যান্সের চূড়ান্ত পর্যায়ে থাকা মানুষগুলো এই পানি খান। তার মানে, এই পানি সাধারণ কোনো পানি নয়। আর এই স্পন্সরশিপগুলো ইভিয়ানের মার্কেট ভ্যালুকে বাড়িয়ে দেয় কয়েক গুণ।
তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ায় এমন, ইভিয়ান জানে কীভাবে পানিকে ইমোশনের সঙ্গে যুক্ত করতে হয়। আপনি হয়তো ভাবেন, এত দাম দিয়ে সত্যিই কি মানুষ এই পানি কেনে?
ব্লুমবার্গ বা ফোর্বসের রিপোর্ট দেখলে চোখ কপালেই ওঠে। ড্যাননের ওয়াটার ডিভিশনের আয়ের বিশাল অংশ আসে ইভিয়ান থেকেই। প্রায় ১৪০টির বেশি দেশে রপ্তানি করে তারা এই পানি। আর বিক্রির পরিমাণ? বছরে ২০০ কোটি বোতলেরও বেশি! ড্যাননের বার্ষিক রিপোর্ট বলে, তাদের পানির বাজারদর ছাড়িয়ে যায় কয়েক বিলিয়ন ইউরো। ইভিয়ান প্রমাণ করে, সাধারণ পানি বিক্রি করেও বিলিয়ন ডলারের ব্যবসা দাঁড় করানো যায়।
ইউরোপ বা আমেরিকার বড় বড় ফাইভ স্টার হোটেলে গেলে দেখবেন, ওয়েটাররা অত্যন্ত সম্মানের সাথে আপনাকে ওয়াইনের মতো করে ইভিয়ানের বোতল অফার করছে। শুধু তাই না, হলিউডের পাপারাজ্জিদের তোলা ছবিগুলোতে খেয়াল করলে দেখবেন, বড় বড় সেলিব্রিটিরা জিম থেকে বের হচ্ছেন, আর তাদের হাতে ধরা আছে একটা ইভিয়ানের বোতল। এই যে তারকাদের হাতে হাতে এই বোতল, এটাও কিন্তু তাদের মার্কেটিংয়ের একটা বিশাল অংশ। সাধারণ মানুষ যখন দেখে তাদের প্রিয় তারকা এই পানি পান করছে, তখন তারাও সেই পানি পানের জন্য আগ্রহী হয়ে ওঠে।
তবে বর্তমান পৃথিবী অনেকটাই বদলে গেছে। পরিবেশ দূষণ, বিশেষ করে প্লাস্টিক দূষণ নিয়ে পরিবেশবাদীরা এখন খুব সোচ্চার। বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতলের কারণে ইভিয়ানকেও প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয়। তবে তারা এই বিষয়টা মোটেও হালকাভাবে নেয় না। রয়টার্সের এক প্রতিবেদন বলে, ইভিয়ান নিজেদের ‘কার্বন নিউট্রাল’ বা কার্বন নিরপেক্ষ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ, পানি উৎপাদন আর পরিবহনে তারা পরিবেশের যতটুকু ক্ষতি করে, গাছ লাগানো বা অন্যান্য সবুজ প্রকল্পের মাধ্যমে ঠিক ততটুকুই পুষিয়ে দেয়। এছাড়া, শতভাগ রিসাইকেলড বা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের দিকেও তারা অগ্রসর হচ্ছে।
বাংলাদেশেও আজকাল ইউনিমার্ট, মিনা বাজার বা দারাজের মতো প্ল্যাটফর্মে আধা লিটার ইভিয়ানের বোতল ২৫০ থেকে ৩০০ টাকায় পাওয়া যায়। ইভিয়ান ছাড়াও পেরিয়ার (Perrier), ভস (Voss) বা স্যান পেলেগ্রিনোর (San Pellegrino) মতো প্রিমিয়াম লাক্সারিয়াস পানিগুলো এখন দেশের বাজারে বেশ সহজলভ্য।
আমাদের দেশের রাস্তার ধারের টং দোকানের সেই ২০ টাকার পানির বোতল থেকে শুরু করে ইভিয়ানের এই হাজার টাকার পানির বোতলের দুনিয়াটা আসলেই অন্যরকম। একটা শুধু তৃষ্ণা মেটায়, আরেকটা মেটায় আভিজাত্যের শখ। ইভিয়ানের এই গল্পটা শুধু এক বোতল পানির গল্প নয়, এটা একটা ইতিহাস, একটা বিশ্বাস আর দুর্দান্ত এক মার্কেটিংয়ের নিখুঁত মাস্টারক্লাস।
ফ্রেঞ্চ আল্পসের একটা ছোট্ট ঝরনা থেকে শুরু করে বিলিয়ন ডলারের গ্লোবাল ব্র্যান্ড হয়ে ওঠার এই জার্নি প্রমাণ করে, সঠিক প্যাকেজিং আর চমৎকার গল্প বলতে পারলে সাধারণ পানিও তরল সোনায় পরিণত হতে পারে। আপনার কী মনে হয়, এক বোতল পানির জন্য এত দাম দেওয়া কি যৌক্তিক? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত!
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Evian: Water or Liquid Gold
How much does a bottle of ordinary water cost? At most, twenty taka. But the Evian water consumed by billionaires, Hollywood stars, and the world’s top athletes can cost more than a thousand taka! Sounds surprising? You might be wondering, how can a transparent bottle of water cost so much? Because this water is not produced by machines in any factory. The story is hidden in a magical spring that is more than two hundred years old.
To understand the matter, we have to go a little back in time first. The year was 1789. The French Revolution was sweeping across France at that time. There was a tense atmosphere everywhere. A French aristocrat named Marquis de Lessert was walking through a small village near the Alps. The name of the village was Evian-les-Bains. His health was not going very well. He had been suffering from kidney stones and serious liver problems for a long time. Despite receiving treatment from many doctors, he was not getting any results. While walking, he became extremely thirsty. Right in front of him was the private garden of a man named Gabriel Cachat. A small natural spring was flowing freely through that garden. Lessert could not resist the temptation. He drank the water from that spring.
And this is exactly where the magic happened! Lessert noticed that after drinking this water, his body was feeling refreshed in a different way. The discomfort inside his stomach seemed to have reduced considerably. He became fascinated by the taste of this water. From then on, he started drinking water from that spring regularly. And amazingly, after drinking this water continuously for several days, his kidney pain disappeared as if by magic! His health began to improve much more than before. Of course, this news could not remain hidden. It spread everywhere with the speed of the wind.
Now the question is, what exactly happened after the news of this magical water spread everywhere? A huge commotion broke out among the people around them. The leading doctors of that time came to examine the qualities of this water. They were surprised to discover that the water really contained certain mineral elements that were highly beneficial for the human body. After that, doctors began recommending that their patients drink this water. The whole thing may sound somewhat like the stories of blessed water given by a religious healer in our country, but this was actually something based on science.
The owner of the garden, Gabriel Cachat, was an intelligent man. He realized that there was no ordinary water flowing through his garden; literally, liquid gold was flowing through it. He decided to sell this water. He beautifully enclosed the area around the garden. Around 1826, this water was commercially sold for the first time in earthen containers on an organized basis. The priceless treasure from the mountains reached ordinary people. The enormous empire of Evian Water that we see today began its journey exactly like this.
But this is only the beginning of the story. You might ask, how can the water of an ordinary mountain spring maintain its market around the world for hundreds of years? Behind it lies an amazing natural science. At the summit of the French Alps, when rain or snow falls, the water does not come directly into a bottle. That melted snow water slowly filters through different layers of rocks in the mountains, especially glacial rocks and sand. Do you know how long this entire filtration or purification process takes? A full 15 years! Can you imagine? The bottle of Evian that you open today and drink in one gulp contains water that has spent 15 years slowly being purified inside the mountain before reaching your hands.
During this long 15-year journey, calcium, magnesium, and various other essential minerals from the mountain rocks mix wonderfully with the water. As a result, the taste of this water becomes completely different. When you put it in your mouth, it has a sweet and light sensation. According to reports from National Geographic and various science magazines, this natural filtration process, without any human intervention, makes Evian one of the purest waters in the world.
Now let us come to another important aspect. The water became pure, but who turned it into a global luxury brand? In 1970, the French multinational company Danone acquired ownership of the Evian brand. Once it came under Danone, the appearance of Evian completely changed. They did not market this water simply as another ordinary product for quenching thirst. Instead, they presented Evian as a ‘lifestyle’ or symbol of luxury. Their message was simple and clear: drinking Evian does not mean simply drinking water. Evian means you are a symbol of a premium and classy lifestyle.
Danone came up with excellent ideas for its marketing. They brought world-famous fashion designers onto their team. They had famous designers such as Alexander Wang and Christian Lacroix design limited-edition bottles. Those bottles looked so beautiful that people would keep them decorated in their living rooms after drinking the water. According to Guinness World Records, in 2009, Evian’s advertisement called ‘Roller Babies’ set a world record as the most-viewed advertisement on the internet. The advertisement showed small babies wearing roller skates, performing amazing stunts, and dancing to hip-hop music. Their main message was ‘Live Young’ or ‘Stay Young’. In other words, drinking this pure water would make you feel fresh and young from within, just like those babies.
Evian has also established a strong position in the world of sports, not just in fashion or lifestyle. Anyone would be amazed to see their strategy in sports marketing. If you are a tennis fan, take a look at tournaments such as Wimbledon or the US Open. Evian bottles are always placed beside stars like Roger Federer or Maria Sharapova on the court. The issue has repeatedly appeared in BBC sports articles as well. Evian has been an official sponsor of Wimbledon for years. When a world-class athlete drinks water from an Evian bottle during a highly intense moment, millions of viewers around the world see it on television. Subconsciously, a message enters people’s minds—the people who are at the highest level of fitness and performance drink this water. That means this water is not just ordinary water. And these sponsorships increase Evian’s market value several times over.
So the whole matter comes down to this: Evian knows how to connect water with emotion. You might wonder, do people really buy this water at such a high price?
If you look at reports from Bloomberg or Forbes, you would be shocked. A huge portion of the revenue of Danone’s water division comes from Evian. They export this water to more than 140 countries. And the sales volume? More than 2 billion bottles a year! Danone’s annual report says that the market value of their water exceeds several billion euros. Evian proves that even by selling ordinary water, it is possible to build a billion-dollar business.
If you go to large five-star hotels in Europe or America, you will see waiters offering you a bottle of Evian with great respect, almost like wine. Not only that, if you look at photographs taken by Hollywood paparazzi, you will see major celebrities coming out of gyms with a bottle of Evian in their hands. This presence of the bottle in the hands of celebrities is also a huge part of their marketing. When ordinary people see their favorite celebrities drinking this water, they also become interested in drinking it.
However, the world has changed quite a lot today. Environmentalists are now very vocal about environmental pollution, especially plastic pollution. Evian has also faced intense criticism because of the huge amount of plastic bottles. However, they do not take this issue lightly at all. A Reuters report says that Evian has declared itself a ‘carbon neutral’ brand. In other words, whatever environmental damage they cause through the production and transportation of the water, they compensate for the same amount through tree planting and other green projects. In addition, they are moving toward 100% recycled or recyclable plastic.
In Bangladesh as well, these days a half-liter bottle of Evian can be found for 250 to 300 taka on platforms such as Unimart, Meena Bazar, or Daraz. Besides Evian, premium luxury waters such as Perrier, Voss, or San Pellegrino are now quite easily available in the country’s market.
The world of water, from that 20-taka bottle of water at a roadside tea stall in our country to Evian’s thousand-taka bottle of water, is truly a different one. One simply quenches thirst, while the other satisfies the desire for luxury. The story of Evian is not merely the story of a bottle of water; it is a perfect masterclass in history, belief, and brilliant marketing.
This journey, from a small spring in the French Alps to becoming a billion-dollar global brand, proves that with the right packaging and excellent storytelling, even ordinary water can be turned into liquid gold. What do you think, is it reasonable to pay so much for a bottle of water? You can share your opinion in the comments!
Thank you, everyone. Stay healthy, stay well.