Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

ল্যাম্বরগিনি: যে গাড়ি বদলে দেয় অটোমোবাইল বিশ্ব! | Evolution: Lamborghini Beat Ferrari

লাল রঙে জ্বলজ্বল করা গাড়িটা দেখেছেন? ইঞ্জিন স্টার্ট দিলেই বুকের ভেতর কাঁপুনি ধরে। গাড়িটার নাম ফেরারি। আর এই হলুদ দানবটা রাস্তায় নামলেই মানুষ থমকে দাঁড়ায়, মোবাইল বের করে ভিডিও করে। এটা ল্যাম্বরগিনি।  দুটিই পৃথিবীর সবচেয়ে দামি আর লোভনীয় গাড়ি। কোটি কোটি টাকার এই গাড়িগুলো দেখলেই মনে হয়, এদের শুরুটাও বোধহয় এমনই ঝকঝকে-চকচকে। কিন্তু সত্যিটা একদম উল্টো। দুটি ব্র্যান্ডের জন্মই হয় একটা তীব্র ঘৃণা আর অপমানের ঘটনা থেকে। একজন মানুষ একটা অপমানের ঘটনা হজম করতে না পেরে বানিয়ে ফেলেন ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল গাড়ি সাম্রাজ্য। যে সাম্রাজ্যের নাম ল্যাম্বরগিনি। আর যিনি অপমান করেন, তিনিও কিন্তু কম না। তার নাম এনজো ফেরারি। নাম শুনে বুঝতেই পারছেন তিনিও গাড়ি বানানোর রাজা।

সালটা ১৯৬২। ইতালির মারানেলো শহর। চারদিকে ইঞ্জিনের গর্জন আর কারখানায় ব্যস্ত মেকানিকরা। ঠিক তখনই একজন লোক নিজের দামি স্পোর্টস কার নিয়ে হাজির হন। গাড়িটা তার প্রিয়, কিন্তু ক্লাচে বারবার সমস্যা হওয়ায় তিনি বিরক্ত। সোজা কোম্পানির মালিকের অফিসে চলে গেলেন। যেহেতু নিজেই মেকানিক্স ভালো বোঝেন, নিজের একটা ট্রাক্টর তৈরির কারখানাও আছে। তাই যেচে পড়েই কিছু পরামর্শও দেন, কীভাবে ক্লাচ ঠিক করা যায়।

মালিক তখন রেসিং দুনিয়ার রাজা। তার হাসিতে তাচ্ছিল্য। তিনি সরাসরি বলেন, “তুমি একজন সাধারণ ট্র্যাক্টর প্রস্তুতকারক। স্পোর্টস কারের জটিল মেকানিজম তুমি কী বুঝবে? এসব আমার কাজ। তুমি তোমার ট্র্যাক্টর কারখানাতেই ফিরে যাও।” লোকটা রেগে গেলেও চুপ করে ফিরে যান। রাগটা ভেতরে ভেতরে পুষে রাখেন। কারখানা থেকে বেরোনোর সময় মনে মনে প্রতিজ্ঞা করেন, “আমি তোমাকে দেখিয়ে দেবো কীভাবে নিখুঁত স্পোর্টস কার বানাতে হয়।”

অহংকারী মালিকের নাম এনজো ফেরারি। আর অপমানিত লোকটার নাম ফেরুচিও ল্যাম্বরগিনি। নাম শুনে বুদ্ধিমান দর্শক বুঝে গেছেন নিশ্চয়ই, এরাই দুই বিশ্বখ্যাত গাড়ি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা।

এনজোর এক অদ্ভুত স্বভাব, বড় মানুষদের খেপিয়ে দেওয়া। শুধু ল্যাম্বরগিনিকে না, হেনরি ফোর্ডকেও তাচ্ছিল্য করেন একবার। ফলাফল? ফোর্ড জিটি৪০ আর লে মানস রেসে ফেরারির ঐতিহাসিক হার। একটা ছোট্ট অপমান থেকেই শুরু হয় অটোমোবাইল ইতিহাসের সবচেয়ে বড় লড়াই। আজ ফেরারিকে দেখলে মনে হয় সফলতার প্রতীক। মার্কেট ভ্যালু বর্তমানে ১২০ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে ল্যাম্বরগিনি এখন ভক্সওয়াগন গ্রুপের অধীনে। ২০২৩ সালে বছরে দশ হাজারের বেশি গাড়ি বিক্রি করে রেকর্ড গড়ে। কিন্তু এই চকচকে গল্পের নিচে লুকিয়ে আছে ধ্বংস করার যুদ্ধ আর দেউলিয়া হওয়ার গল্প।

এনজো ফেরারি মনে প্রাণে একজন খাঁটি রেসার। রেসিং ট্র্যাকই তার একমাত্র ধ্যানজ্ঞান। ‘স্কুডেরিয়া ফেরারি’ নামে একটা রেসিং টিম চালান তিনি। সাধারণ মানুষের জন্য গাড়ি বানানো তার কাছে শখ না, বাধ্যবাধকতা। রেসিং টিমের খরচ জোগাতেই গাড়ি বিক্রি করেন। গাড়ির ভেতরে আরামদায়ক কিনা, তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তার। শুধু একটাই চিন্তা, গাড়িটা কি সবচেয়ে দ্রুতগামী?

ফেরুচিও ল্যাম্বরগিনির গল্পটা আবার আলাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সেনাবাহিনী তাদের পুরোনো যান বাতিল করে দেয়। ফেরুচিও বুদ্ধিমান মানুষ। সেই বাতিল যন্ত্রাংশ জোগাড় করেন। শুরু করেন ট্র্যাক্টর বানানোর ব্যবসা। যুদ্ধবিধ্বস্ত ইতালিতে ট্র্যাক্টরের চাহিদা তখন আকাশছোঁয়া। খুব দ্রুত তিনি ইতালির অন্যতম ধনী মানুষ হয়ে ওঠেন। তার নিজের গ্যারেজ ভর্তি দামি স্পোর্টস কার।

শুরুতে বলা অপমানের ঘটনাটা আসলে তখনই ঘটে। অবশ্য অপমানিত হয়ে ফেরুচিও চুপ বসে থাকেননি। ট্র্যাক্টর কারখানার এক কোণায় জায়গা বের করে নতুন গাড়ির প্রজেক্ট শুরু করেন। এমন একজনকে দলে নেন, যিনি এনজোর সাথেই বহুবছর কাজ করেছেন, জিওত্তো বিজ্জারিনি। ফেরারির এই সাবেক টপ ইঞ্জিনিয়ার কোম্পানি ছাড়েন এনজোর ওপর রাগ করে। ফেরারির নিজের অস্ত্র দিয়েই ফেরারিকে ঘায়েল করার প্ল্যান। ইতালির সেরা তরুণ ইঞ্জিনিয়ারদেরও নিয়োগ দেন ফেরুচিও। লক্ষ্য একটাই, “ফেরারির চেয়েও ভালো গাড়ি বানাতে হবে”। কয়েক মাসের পরিশ্রম শেষে জন্ম নিল ল্যাম্বরগিনির প্রথম স্পোর্টস কার প্রোটোটাইপ ‘৩৫০ জিটিভি’, যা পরে ৩৫০ জিটি নামে প্রোডাকশনে যায়।

আসল চমক আসে ১৯৬৬ সালে। ল্যাম্বরগিনি বাজারে আনে তাদের মাস্টারপিস ‘ল্যাম্বরগিনি মিউরা’। অটোমোবাইল ইতিহাসের প্রথম সত্যিকারের সুপারকার। ডিজাইন দেখে মানুষের চোখ আটকে যায়। ইঞ্জিন একদম গাড়ির মাঝখানে। একে বলে মিড-ইঞ্জিন লেআউট। এই একটা ডিজাইনই গোটা গাড়ি শিল্পের বেসিক ডিজাইনই বদলে দেয়। ফেরারি তখনও পুরোনো ফ্রন্ট-ইঞ্জিন ডিজাইনে সন্তুষ্ট। ল্যাম্বরগিনির এই আগ্রাসী চাল ফেরারির সাম্রাজ্যে বিশাল ধাক্কা দেয়।

ল্যাম্বরগিনির নাম আর লোগো নিয়েও একটা মজার গল্প আছে। ফেরুচিও জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী ছিলেন। তার রাশি ছিল বৃষ, মানে টরাস। তাই কোম্পানির লোগোতে বসালেন একটা ক্ষিপ্ত ষাঁড়। মিউরা, গ্যালার্দোর মতো তাদের বিখ্যাত গাড়িগুলোর নামও রাখা হলো বিখ্যাত স্প্যানিশ ফাইটিং বুলের নামে।

শুরু হয় তীব্র স্নায়ুযুদ্ধ। ফেরারি রেসিং ট্র্যাকে নিজেদের রাজত্ব ধরে রাখে। রেসিং প্রযুক্তি সাধারণ গাড়িতেও ঢুকিয়ে দেয় তারা। ক্রেতারা মুগ্ধ। তবে ফেরারির লক্ষ্য একটাই, রেসিং ট্র্যাকে পারফরম্যান্স।

ল্যাম্বরগিনির দর্শন সম্পূর্ণ ভিন্ন। তারা বানায় এমন গাড়ি, দেখতে যেন এলিয়েনের স্পেসশিপ। তরুণদের ঘরের দেয়ালে দেয়ালে সেই পোস্টার। এই গাড়ির দরজা সাধারণ গাড়ির মতো খোলে না, খোলে ওপরের দিকে। নাম সিজার ডোর। এটা হয়ে গেল বিলাসবহুল গাড়ি দুনিয়ার এক ক্লাসিক চিহ্ন। সিনেমাতেও এই গাড়ি দেখানোর ট্রেন্ড শুরু হয়, হিরোদের এন্ট্রি হতে থাকে এই গাড়ির দরজা খুলে।

দুই কোম্পানির কৌশল একদমই বিপরীত। ফেরারি ইচ্ছা করে চাহিদার চেয়ে কম গাড়ি বানায়। এতে মানুষের আকাঙ্ক্ষা বাড়ে, ব্র্যান্ড ভ্যালুও বাড়ে। এনজো নিজেই গর্ব করে বলেন, “আমি সবসময় চাহিদার চেয়ে একটা গাড়ি কম বানাই।” ল্যাম্বরগিনি উল্টো পথে হাঁটে। আগ্রাসী, ভবিষ্যৎমুখী ডিজাইন দিয়ে তরুণদের টানে। এই লড়াই বদলে দেয় স্পোর্টস কারের সংজ্ঞাই।

প্রতিটা গল্পে একটা পতনের অধ্যায় থাকে। ল্যাম্বরগিনিও এর বাইরে না। ১৯৭৩ সালে বিশ্বজুড়ে তেলের সংকট। অর্থনৈতিক মন্দা। তেল বেশি খাওয়া স্পোর্টস কারের বিক্রি রাতারাতি শূন্যের কোঠায়। ফেরুচিও বাধ্য হন সব শেয়ার বিক্রি করে দিতে। শুরু হয় ল্যাম্বরগিনির অন্ধকার অধ্যায়। সত্তর থেকে নব্বইয়ের দশক পর্যন্ত কোম্পানি বারবার মালিকানা বদলায় স্রেফ টিকে থাকতে। একবার পুরোপুরি দেউলিয়াও হয়। আমেরিকান কোম্পানি ক্রাইসলার কিনে নেয়। কিছুদিন পর আবার হাতবদল। ইন্দোনেশিয়ার কোম্পানি মেগাটেক মালিকানা পায়। সবাই ভাবে, ল্যাম্বরগিনির নাম ইতিহাস থেকেই মুছে যাবে।

এই সময় ফেরারিও কিন্তু সংকটে। ১৯৮৮ সালে এনজো ফেরারি মারা যান। কোম্পানি নেতৃত্বহীন। ফর্মুলা ওয়ানে টানা ব্যর্থতা। নব্বইয়ের শুরুতে বিক্রি তলানিতে।

খাদের কিনারা থেকে ফেরার গল্পও কম নাটকীয় না। নব্বইয়ের শেষে ফেরারির হাল ধরেন লুকা ডি মন্টেজেমোলো। কোম্পানিতে বিশাল পরিবর্তন আনেন। গাড়ির মানও বাড়ে। আর তখনই ফর্মুলা ওয়ানে আসেন কিংবদন্তি মাইকেল শুমাখার। ফেরারি ফিরে পায় তাদের হারানো গৌরব।

ল্যাম্বরগিনির ত্রাণকর্তা হয়ে আসে ভক্সওয়াগন গ্রুপ। ১৯৯৮ সালে তারা কিনে নেয় কোম্পানিটা। অডির অধীনে নতুন জার্নি শুরু। জার্মান নিখুঁত প্রযুক্তি আর ইতালিয়ান আবেগের মিশেল জন্ম দেয় দুর্দান্ত সব সৃষ্টির। বাজারে আসে ‘গ্যালার্দো’ আর ‘মুরসিয়েলাগো’। এই দুই মডেল পুরোপুরি বদলে দেয় কোম্পানির ভাগ্য। ল্যাম্বরগিনি আবার উঠে আসে সুপারকার দুনিয়ার শীর্ষে।

এই দুই ব্র্যান্ডের ইতিহাস আর ক্রেতাদের আচরণও বেশ অদ্ভুত। ল্যাম্বরগিনির ট্র্যাক্টরের কথাই ধরুন। আজও পশ্চিমা অনেক ধনাঢ্য ব্যক্তি গর্ব করে বলেন, গ্যারেজে সুপারকারের পাশাপাশি তাদের ফার্মহাউসে একটা ল্যাম্বরগিনি ট্র্যাক্টরও আছে। অদ্ভুত এক স্ট্যাটাস সিম্বল এই ট্রাক্টরও।

এবার আসি আমাদের ঢাকার কথায়। ইদানীং রাজধানীতে এই গাড়িগুলো বেশ চোখে পড়ে। গুলশান, বনানী, ৩০০ ফিট, কিংবা উত্তরার রাস্তায় মাঝে মাঝে দেখা মেলে বিলাসবহুল এসব গাড়ির। একটা উজ্জ্বল হলুদ ল্যাম্বরগিনি বা টকটকে লাল ফেরারি গর্জন তুলে গেলে মানুষ একটু হলেও তাকিয়ে দেখে। মোবাইল বের করে ভিডিও বা ছবিও তোলে কেউ কেউ।

তবে ঢাকার রাস্তায় এই গাড়ি চালানোরও একটা অদ্ভুত ব্যাপার আছে। সুপারকারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম। তাই এদের সবচেয়ে বড় শত্রু ঢাকার উঁচু স্পিডব্রেকার। হুট করে সামনে পড়লে ড্রাইভার একদম সাবধানে, আড়াআড়ি করে গাড়ি পার করেন। আর জ্যামের শহর ঢাকায় বাসের ফাঁক গলে কোটি টাকার স্পিড মনস্টার চলে ধীরগতিতে। দৃশ্যটা অদ্ভুত, কিন্তু বেশ মজার।

এখন দুই কোম্পানিই আছে উদ্ভাবনের চূড়ায়। ল্যাম্বরগিনির সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি এখন ‘উরুস’, একটা সুপার-এসইউভি। এই একটা মডেলই কোম্পানির বিক্রি প্রায় দ্বিগুণ করে দিয়েছে। তাদের সবচেয়ে অত্যাধুনিক গাড়ি ‘রেভুয়েলতো’। ব্যাটারি আর তেল – দুটোতেই চলে এই হাইব্রিড সুপারকারটি, যার হর্সপাওয়ার এক হাজারের বেশি।

ফেরারিও পিছিয়ে নেই। জনপ্রিয় মডেলের মধ্যে আছে ‘রোমা’। নতুন চার দরজার মডেল ‘পুরোসাংগে’। ফেরারি একে এসইউভি বলতে নারাজ, তারা বলে স্পোর্টস কারের নতুন রূপ। সবচেয়ে আধুনিক গাড়ি ‘এসএফ৯০ স্ট্রাডালে’, একটা হাইব্রিড হাইপারকার। ফর্মুলা ওয়ানের রেসিং প্রযুক্তি সরাসরি রাস্তায় নেমে এসেছে।

বিশ্বজুড়ে এখন ইলেকট্রিক গাড়ির যুগ। ল্যাম্বরগিনি ইতিমধ্যে দেখিয়েছে তাদের প্রথম ইলেকট্রিক কনসেপ্ট কার, নাম ‘লানজাদোর’। আশা করা যায়, ২০২৮ সালের দিকে বাজারে আসবে গাড়িটি। ফেরারিও ঘোষণা দিয়ে রেখেছে তাদের প্রথম ইলেকট্রিক সুপারকার তৈরির।

১৯৬২ সালের সেই একটা ক্লাচ প্লেটের সমস্যা আর এক সকালের অহংকার। তা থেকেই জন্ম হয় পৃথিবীর অন্যতম সেরা এক ব্র্যান্ডের। তারপর দুই কোম্পানির তীব্র লড়াই অটোমোবাইল শিল্পকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। একজন শিখিয়েছে কীভাবে রেসিং ট্র্যাক শাসন করতে হয়, আরেকজন শিখিয়েছে কীভাবে আগ্রাসী ডিজাইন দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। ঠিক এমনই ইগো আর শত্রুতা থেকে জন্ম নিয়েছিল স্পোর্টস জগতের দুই জায়ান্ট – অ্যাডিডাস আর পুমা! দুই ভাইয়ের সেই রোমাঞ্চকর গল্পটা জানতে এই ভিডিওটি দেখতে ভুলবেন না।

লাল রঙের রেসিং ঐতিহ্য, নাকি হলুদ ষাঁড়ের আগ্রাসী গর্জন? ফেরারি নাকি ল্যাম্বরগিনি, আপনার পছন্দ কোনটা? কমেন্টে জানান। ঢাকার রাস্তায় বা অন্য কোথাও সুপারকার দেখার অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করুন।

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার দিন। কার-ফ্রিক বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন পেইজটি।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

**The Battle of Pride, Humiliation, and Speed: Lamborghini vs. Ferrari!**

Have you seen that bright red car? The moment its engine starts, it sends a shiver through your chest. That car is called a Ferrari. And when this yellow beast hits the road, people stop in their tracks, pull out their phones, and start recording. This is a Lamborghini. Both are among the world’s most expensive and desirable cars. Looking at these multimillion-dollar machines, it feels like their beginnings must have been just as glamorous. But the truth is exactly the opposite. Both brands were born from an intense story of hatred and humiliation. One man could not digest an insult and ended up creating one of the most luxurious automotive empires in history. That empire is called Lamborghini. And the man who insulted him was no ordinary person either. His name was Enzo Ferrari. As the name suggests, he too was a king in the world of automobiles.

The year was 1962. Maranello, Italy. The air echoed with the roar of engines as mechanics worked tirelessly inside the factory. At that very moment, a man arrived with his expensive sports car. He loved the car, but he was frustrated because its clutch kept failing. He walked straight into the owner’s office. Since he understood mechanics very well and owned a tractor manufacturing company himself, he even offered some advice on how the clutch could be improved.

The owner was already the king of the racing world. There was a hint of contempt in his smile. He replied directly, “You are just a tractor manufacturer. What could you possibly know about the complex mechanics of a sports car? That’s my job. Go back to your tractor factory.” Although furious, the man quietly left. But he buried that anger deep inside. As he walked out of the factory, he made a promise to himself: “I will show you how to build the perfect sports car.”

The arrogant owner was Enzo Ferrari. The insulted man was Ferruccio Lamborghini. By now, the smarter viewers have probably guessed that these two men would become the founders of two of the world’s most famous automobile brands.

Enzo had a peculiar habit of provoking influential people. Lamborghini was not the only one. He once looked down on Henry Ford as well. The result? The Ford GT40 and Ferrari’s historic defeat at the 24 Hours of Le Mans. From one small insult began one of the greatest rivalries in automotive history. Today, Ferrari represents success itself. Its market value is now over $120 billion. On the other hand, Lamborghini is now owned by the Volkswagen Group. In 2023, it set a record by selling more than ten thousand cars in a single year. But beneath this glamorous story lies a tale of destruction and near bankruptcy.

Enzo Ferrari was, at heart, a pure racer. The racing track was his only passion. He ran a racing team called Scuderia Ferrari. Building cars for ordinary people was never his dream—it was simply a necessity. He sold road cars only to finance his racing team. He never cared whether the car was comfortable inside. His only concern was one thing: was it the fastest car possible?

Ferruccio Lamborghini’s story was completely different. After World War II, the military discarded its old vehicles. Ferruccio, being a clever businessman, collected those discarded mechanical parts and started a tractor manufacturing business. In war-torn Italy, the demand for tractors was sky-high. Very quickly, he became one of the wealthiest men in Italy. His garage was filled with expensive sports cars.

The incident of humiliation mentioned earlier happened during this period. But Ferruccio did not sit quietly after being insulted. He cleared out a corner of his tractor factory and started a new sports car project. He recruited Giotto Bizzarrini, a man who had worked alongside Enzo Ferrari for many years. This former top Ferrari engineer had left the company after becoming frustrated with Enzo. The plan was simple—use Ferrari’s own weapons against Ferrari. Ferruccio also hired some of Italy’s finest young engineers. There was only one goal: “We must build a better sports car than Ferrari.” After months of hard work, Lamborghini’s first sports car prototype, the 350 GTV, was born. It later entered production as the 350 GT.

The real breakthrough came in 1966. Lamborghini introduced its masterpiece, the Lamborghini Miura. It became the world’s first true supercar. People were captivated by its design. The engine was positioned right in the middle of the car, known as a mid-engine layout. This single design completely changed the basic blueprint of the automotive industry. Ferrari, meanwhile, was still satisfied with its traditional front-engine design. Lamborghini’s bold move dealt a huge blow to Ferrari’s empire.

There is also an interesting story behind Lamborghini’s name and logo. Ferruccio believed in astrology. His zodiac sign was Taurus, the bull. That is why he chose an enraged bull as the company’s logo. Even famous Lamborghini models like the Miura and Gallardo were named after legendary Spanish fighting bulls.

Thus began an intense cold war. Ferrari maintained its dominance on the racing track. It brought racing technology into its road cars as well, and customers loved it. Ferrari’s only objective remained racing performance.

Lamborghini’s philosophy was completely different. It built cars that looked like alien spaceships. Posters of these cars covered the walls of young enthusiasts around the world. Their doors did not open like ordinary cars—they opened upward. These became known as scissor doors. They soon became an iconic symbol of the luxury car world. Movies also began showcasing these cars, with heroes making dramatic entrances as the doors swung upward.

The two companies followed completely opposite strategies. Ferrari intentionally produced fewer cars than market demand. This increased desire among buyers and strengthened the brand’s value. Enzo himself proudly said, “I always build one car fewer than the market demands.” Lamborghini took the opposite path. With aggressive, futuristic designs, it attracted younger buyers. This rivalry completely redefined the meaning of sports cars.

Every great story has a chapter of downfall, and Lamborghini was no exception. In 1973, the global oil crisis triggered an economic recession. Overnight, sales of fuel-hungry sports cars collapsed. Ferruccio was forced to sell all of his shares. Thus began Lamborghini’s darkest chapter. From the 1970s through the 1990s, the company changed ownership repeatedly just to survive. At one point, it even went bankrupt. American automaker Chrysler acquired the company, only for it to be sold again later. Ownership eventually passed to the Indonesian company Megatech. Everyone believed Lamborghini’s name would disappear from history.

Ferrari also faced difficult times during this period. Enzo Ferrari passed away in 1988, leaving the company without its legendary leader. Formula One results declined continuously, and by the early 1990s, sales had reached rock bottom.

Ferrari’s comeback from the edge of collapse was no less dramatic. In the late 1990s, Luca di Montezemolo took charge of the company. He introduced sweeping changes and significantly improved the quality of Ferrari’s cars. Around the same time, Formula One legend Michael Schumacher joined Ferrari. The company reclaimed its lost glory.

Lamborghini’s savior arrived in the form of the Volkswagen Group. In 1998, Volkswagen acquired the company. Under Audi’s leadership, Lamborghini began a new journey. The combination of German engineering precision and Italian passion produced extraordinary creations. Models like the Gallardo and Murciélago entered the market, completely transforming the company’s future. Lamborghini once again rose to the top of the supercar world.

The history of these two brands and the behavior of their customers are equally fascinating. Consider Lamborghini tractors. Even today, many wealthy people in the West proudly say that alongside their Lamborghini supercar, they also own a Lamborghini tractor on their farm. Surprisingly, the tractor itself has become a status symbol.

Now let’s talk about Dhaka. In recent years, these cars have become increasingly visible in the capital. They are occasionally spotted in Gulshan, Banani, the 300 Feet road, or Uttara. Whenever a bright yellow Lamborghini or a blazing red Ferrari roars past, people naturally stop and stare. Many even pull out their phones to take videos or photos.

However, driving these cars in Dhaka comes with a unique challenge. Supercars have extremely low ground clearance, making Dhaka’s tall speed breakers their biggest enemy. Whenever one suddenly appears ahead, drivers carefully cross it at an angle. And in a city famous for traffic jams, these multimillion-dollar speed monsters crawl slowly between buses. The sight is unusual, yet strangely amusing.

Today, both companies remain at the forefront of innovation. Lamborghini’s best-selling model is now the Urus, a super SUV. This single model has nearly doubled the company’s sales. Its most advanced car is the Revuelto, a hybrid supercar powered by both electricity and gasoline, producing over one thousand horsepower.

Ferrari is not far behind. Among its popular models is the Roma. It also introduced the four-door Purosangue. Ferrari refuses to call it an SUV, instead describing it as a new form of sports car. Its most advanced model is the SF90 Stradale, a hybrid hypercar that brings Formula One racing technology directly onto public roads.

The world is now entering the era of electric vehicles. Lamborghini has already unveiled its first electric concept car, called the Lanzador, which is expected to reach the market around 2028. Ferrari has also officially announced that it is developing its first fully electric supercar.

A clutch problem and one arrogant morning back in 1962 gave birth to one of the world’s greatest automotive brands. Since then, the fierce rivalry between these two companies has pushed the automotive industry to extraordinary heights. One taught the world how to dominate the racing track, while the other showed how bold, aggressive design can capture people’s hearts. A similar story of ego and rivalry also gave birth to two giants in the sportswear world—Adidas and Puma! Don’t forget to watch that fascinating story of the two brothers.

So, which do you prefer—the legendary red racing heritage of Ferrari, or the aggressive roar of Lamborghini’s yellow bull? Let us know in the comments. If you’ve ever seen a supercar on the streets of Dhaka or anywhere else, share your experience as well.

If you enjoyed the video, don’t forget to like and share it. Share it with your car-loving friends. Subscribe to the channel and follow the page for more stories like this.

Thank you, everyone. Stay healthy and take care.

Published By

Himu

2

Ahmed Pipul – Enlightening the World with Infotainment