শুভেচ্ছা সবাইকে। সালটা ২০২০। হলিউডের আকাশে তখন ক্যান্সেল কালচারের কালো মেঘ। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মারাত্মক অভিযোগ আর আইনি লড়াইয়ের ঝড়ে, মাত্র কয়েক দিনের ব্যবধানেই জনি ডেপের কয়েক দশকের সাজানো ক্যারিয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যে অভিনেতার হাত ধরে ডিজনি বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়েছে, সেই ডিজনিই এক রাতের নোটিশে তাকে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ থেকে বের করে দেয়। ওয়ার্নার ব্রাদার্সও কোনো সুযোগ না দিয়ে কেড়ে নেয় ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর চরিত্র। পুরো হলিউড যখন তাকে একপ্রকার বয়কট করে ফেলেছে, তখন সবার নজর গিয়ে পড়লো আটলান্টিকের ওপারে, প্যারিসের এক বিলাসবহুল ফ্যাশন হাউজের দিকে।
সবাই ধরে নেয়, আর কয়েক ঘণ্টার মধ্যেই হয়তো একটা প্রেস রিলিজ আসবে। তারাও এই ডুবন্ত জাহাজ থেকে নিজেদের সরিয়ে নেবে। কিন্তু দিন গিয়ে সপ্তাহ পেরোয়… প্যারিসের সদর দপ্তর থেকে কোনো নোটিশ আসে না। পুরো দুনিয়া যখন জনি ডেপের বিপক্ষে, তখনও ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড ‘ডিওর’ (Dior) তার হাত ছাড়েনি। আর ডিওরের এই একটি ‘নীরব সিদ্ধান্ত’ শুধু যে মিডিয়াকে চমকে দিয়েছে তা নয়, বরং জন্ম দেয় পারফিউম ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক মার্কেটিং মিরাকেলের। যেখানে কোনো নতুন বিজ্ঞাপন ছাড়াই ব্র্যান্ডটির প্রতিদিন আয় হতে থাকে সাড়ে চার মিলিয়ন ডলার, আর সারা বিশ্বে প্রতি তিন সেকেন্ডে বিক্রি হতে শুরু করে একটি পারফিউম বোতল! গল্পটা কেবল একটি দামি পারফিউমের সুবাসের নয়। চলুন দেখা যাক নক্ষত্রের পতন, অন্ধবিশ্বাস এবং কনজ্যুমার সাইকোলজির ইতিহাসের সবচেয়ে বড় মাস্টারস্ট্রোকের।
সাধারণত যখন কোনো তারকার নামে স্ক্যান্ডাল ছড়ায়, তখন বড় বড় কর্পোরেট ব্র্যান্ডগুলো সবার আগে প্যানিক বাটনে চাপ দেয়। তাদের চুক্তিতে একটা বিশেষ ধারা থাকে, যাকে বলা হয় ‘মোরালিটি ক্লজ’ বা নৈতিকতার ধারা। নিজেদের ক্লিন ইমেজ বাঁচাতে এই ধারা ব্যবহার করে তারা মুহূর্তের মধ্যে তারকাদের ছুঁড়ে ফেলে। ডিজনি আর ওয়ার্নার ব্রাদার্স ঠিক এই কাজটাই করে। তাহলে ডিওর কেন এই স্রোতের বিপরীতে হাঁটলো? এটা কি কেবলই জনি ডেপের প্রতি তাদের অন্ধ ভালোবাসা? একদমই না। বরং এটি ছিল কনজ্যুমার সাইকোলজি নিয়ে খেলা এক দূর্দান্ত কর্পোরেট জুয়া। ডিওরের বোর্ডরুম খুব ভালো করেই জানতো, জনি ডেপের ফ্যানবেস কতটা লয়াল এবং ইমোশনাল। হলিউড যখন ডেপকে বয়কট করে, তখন সারা বিশ্বের কোটি কোটি ফ্যান নিজেদের চরম অসহায় ভাবছে। তাদের প্রিয় তারকাকে সাপোর্ট করার কোনো রাস্তাই যেন আর খোলা নেই। ঠিক এই ইমোশনাল গ্যাপটাকেই কাজে লাগায় ডিওর। তারা যখন ডেপের পাশে অবিচল থাকার সিদ্ধান্ত নেয়, তখন ফ্যানরা একটা মেসেজ পায়। জনি ডেপকে সাপোর্ট করার একটাই উপায়, আর তা হলো ডিওরের ‘সভাজ’-কে (Sauvage) সাপোর্ট করা।
এরপর যা হলো, তা আধুনিক মার্কেটিংয়ের ইতিহাসে এক বিরল ঘটনা। ফ্যানরা ইন্টারনেটে এক অঘোষিত ক্যাম্পেইন শুরু করে, “Buy Sauvage”। একটা পারফিউম কেনাটা তখন আর শুধু সুগন্ধির প্রয়োজন বা শখে সীমাবদ্ধ নেই। ১০০ ডলারের এক বোতল ‘Sauvage’ কেনাটা পরিণত হয় ক্যান্সেল কালচারের বিরুদ্ধে যেন এক নীরব প্রতিবাদে। ফরাসি শব্দ ‘Sauvage’ (সভাজ)-এর অর্থ হলো ‘বন্য’ বা ‘Wild’। জনি ডেপ যখন হলিউড থেকে বিতাড়িত, তখন তার ইমেজটাও ছিল একটা আনপ্রেডিক্টেবল রেবেলের। ডিওরের এই পারফিউমের নাম এবং জনি ডেপের তৎকালীন বন্য পারসোনা যেন একই সুতোয় গাঁথা ছিল। আর এই সাইকোলজিক্যাল কানেকশনটাই সবচেয়ে বড় ম্যাজিকের মতো কাজ করেছে।
এই কানেকশনের ম্যাজিক এতটা শক্তিশালী ছিল যে এর ডেটা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। ২০২২ সালের এপ্রিলে যখন ডেপ বনাম তার স্ত্রী হার্ডের সেই আইকনিক মানহানির মামলা শুরু হয়, তখন ইন্টারনেটে ‘Dior Sauvage’ লিখে সার্চ করার হার এক ধাক্কায় ৪৮% বেড়ে যায়। টিকটকে কোনো অফিসিয়াল স্পন্সরশিপ ছাড়াই, শুধুমাত্র ফ্যানদের বানানো #DiorSauvage হ্যাশট্যাগের ভিউ ছাড়িয়ে যায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটিতে! ডিওর এই সময়ে নতুন কোনো বিজ্ঞাপন বানায়নি, কোনো বিশাল প্রমোশনও চালায়নি। তারা স্রেফ চুপ ছিল। আর তাদের এই নীরবতাই জন্ম দেয় পারফিউম দুনিয়ার সবচেয়ে বড় রেভল্যুশনের।
জনি ডেপের এই ঘটনাকে হয়তো অনেকেই একটা ‘লাকি এক্সিডেন্ট’ বা ভাগ্যের খেলা ভাবতে পারেন। কিন্তু ডিওরের ইতিহাস ঘাঁটলে বুঝবেন ঝুঁকি নেওয়া এবং স্রোতের বিপরীতে হাঁটাটা আসলে ডিওরের ডিএনএ-তেই মিশে আছে। ডিওর কখনোই সেফ গেম খেলতে শেখেনি।
অবশ্য এই সাহস ডিওর এমনি এমনি পায়নি। এর পেছনে রয়েছে তাদের প্যারেন্ট কোম্পানি LVMH এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট-এর বিশাল অর্থনৈতিক ব্যাকআপ। ডিওর কোনো সাধারণ ব্র্যান্ড নয়; বর্তমানে বিশ্বজুড়ে তাদের ৫৩০টিরও বেশি বিলাসবহুল শোরুম রয়েছে। যেখানে কাজ করছেন প্রায় দুই লক্ষ কর্মী! ডিওরের প্যারেন্ট কোম্পানি LVMH-এর বর্তমান ভ্যালু প্রায় ২৭০ বিলিয়ন ডলার এবং তাদের বার্ষিক আয় প্রায় ৮৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। এত বিশাল সাম্রাজ্য আর বিলিয়ন ডলারের লস সহ্য করার ক্ষমতা আছে বলেই তারা হয়তো এমন বাজি ধরতে পেরেছে।
তবে স্রোতের বিপরীতে হাঁটার এই সাহস ডিওর হঠাৎ করে পায়নি। এর শুরুটা হয় ক্রিশ্চিয়ান ডিওরের একদম ছোটবেলায়। তার ধনী এবং অভিজাত পরিবার চেয়েছিল ছেলে বড় হয়ে সম্মানজনক কূটনীতিক হবে। কিন্তু ডিওর হতে চান একজন শিল্পী। পরিবারের সব প্রত্যাশা এবং নিয়মের বেড়াজাল ভেঙে তিনি প্যারিসের রাস্তায় একটি ছোট আর্ট গ্যালারি খোলেন। প্রথা ভাঙার এই স্পর্ধাই পরবর্তীতে তার ফ্যাশন এবং পারফিউম সাম্রাজ্যের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।
পারফিউমের আদি ইতিহাসে বলছে প্রাচীন মিশর বা মেসোপটেমিয়ায় পারফিউমের জন্ম হয় মূলত দেবতাদের সন্তুষ্ট করতে। পরবর্তীতে এর ব্যবহার ছিল কেবলই মানুষের শরীরের দুর্গন্ধ ঢাকতে। হাজার বছর ধরে পারফিউম মানেই যেন নিতান্তই এক ‘সুগন্ধ’। কিন্তু ডিওর হাজার বছরের এই সাধারণ ধারণাকে চ্যালেঞ্জ করে। তারা পারফিউমকে কেবল সুগন্ধে সীমাবদ্ধ রাখেনি। তারা একে পরিণত করে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিগার এবং বোল্ড স্টেটমেন্টে। গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। যুদ্ধের ভয়াবহতা তখনো কাটেনি। ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দা, মানুষের চোখেমুখে বিষণ্ণতা আর কাপড়ের রেশনিং চলছে। ঠিক সেই অন্ধকার সময়ে ক্রিশ্চিয়ান ডিওর ফ্রেঞ্চ ফ্যাশনে নিয়ে আসেন ‘The New Look’। মেয়েদের পোশাকে তিনি ফিরিয়ে আনেন হারিয়ে যাওয়া আভিজাত্য। আর এই নতুন সাজকে পরিপূর্ণতা দিতেই তিনি লঞ্চ করেন তার প্রথম আইকনিক পারফিউম ‘Miss Dior’।
কিন্তু এই পারফিউমের নামকরণের পেছনে গ্ল্যামারের কোনো জায়গা ছিল না, ছিল ত্যাগ আর সাহসের এক অদ্ভুত ইতিহাস। ক্রিশ্চিয়ান ডিওর পারফিউমের নাম রাখেন তার নিজের বোন ‘ক্যাথরিন ডিওর’-এর সম্মানে। ক্যাথরিন ছিলেন ফরাসি প্রতিরোধ বাহিনীর (French Resistance) এক অকুতোভয় যোদ্ধা। তিনি নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের বীভৎসতা থেকে লড়াই করে প্রাণে বেঁচে ফেরেন। অর্থাৎ, ডিওরের কাছে পারফিউম কেবল একটি সুগন্ধি না, এটি যুদ্ধ-পরবর্তী ট্রমা কাটিয়ে উঠে নতুন করে স্বাধীনভাবে বাঁচার এক সাইকোলজিক্যাল ট্রিগার। আর এই পারফিউম তৈরির পেছনের গল্পটা আরও পাগলাটে। আর ডিওরের সুবাস কেন এত এক্সক্লুসিভ? চলুন সেটা দেখা যাক।
ফ্রান্সের ‘পারফিউম রাজধানী’ খ্যাত গ্রাস (Grasse) অঞ্চলে ডিওরের নিজস্ব ফুলের বাগান আছে। তাদের সিগনেচার জেসমিন ফুলগুলো কেবল আগস্ট থেকে অক্টোবরের মধ্যেই ফোটে। আর অদ্ভুত নিয়ম হলো, সূর্য ওঠার আগেই, একদম ভোরে হাত দিয়ে অত্যন্ত যত্ন করে প্রতিটি ফুল তুলতে হয়। কারণ গায়ে রোদ লাগলেই ফুলের সুগন্ধ বাষ্পীভূত হয়ে নষ্ট হতে শুরু করে। আন্দাজ করুন তো, মাত্র ১ কেজি জেসমিন অ্যাবসলিউট বা পারফিউমের মূল নির্যাস তৈরি করতে কয়টি ফুল লাগে? প্রায় ৮০ লক্ষ!
১৯৪৬ সালে বিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার ক্রিশ্চিয়ান ডিওরের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিলাসবহুল ব্র্যান্ডটি শুধু পারফিউমেই সীমাবদ্ধ নেই। ফ্যাশন দুনিয়ায় নারীদের জমকালো হাই ফ্যাশন, পুরুষদের ট্রেন্ডি স্যুট, আইকনিক ল্যাডি ডিওর (Lady Dior) বা স্যাডল ব্যাগ-এর মতো চামড়াজাত পণ্য, কিংবা প্রিমিয়াম মেকআপ ও স্কিনকেয়ার- সব জায়গাতেই তাদের একচেটিয়া রাজত্ব। এর পাশাপাশি তারা তৈরি করে চোখ ধাঁধানো লাক্সারি ঘড়ি দামি গহনা এবং প্রিমিয়াম ওয়াইন।
আভিজাত্য আর শিল্পের পাশাপাশি ডিওর সবসময়ই একটু ডমিনেটিং বা আধিপত্য বিস্তার করতে ভালোবাসে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যখনই তারা নতুন কিছু বাজারে এনেছে, তা রীতিমতো কালচারাল ইমপ্যাক্ট তৈরি করেছে। প্রচলিত সিস্টেমের চোখে যারা ‘বিদ্রোহী’, ডিওর সবসময় তাদেরই আইকন বানিয়েছে। নব্বইয়ের দশকে ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে চর্চিত এবং বিদ্রোহী চরিত্র ছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজপরিবারের শত প্রটোকল ভেঙে তিনি সাধারণ মানুষের সাথে মিশেছিলেন। পুরো সিস্টেম যখন ডায়ানার বিপক্ষে, ডিওর তখন তার সম্মানে তৈরি করে তাদের আইকনিক ‘লেডি ডিওর’ (Lady Dior) ব্যাগ। ডিওর বুঝিয়ে দেয়, তারা সাহসী এবং ছকভাঙা মানুষদেরই প্রতিনিধিত্ব করে।
আর এই সাহসের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের পারফিউম লাইনে। সময়টা ১৯৮৫, পপ-কালচার আর ফ্যাশনের এক পাগলাটে যুগ। ডিওর তখন বাজারে নিয়ে আসে তাদের নতুন পারফিউম যার নাম দেওয়া হয় ‘Poison’ বা বিষ! নামটা যেমন আনপ্রেডিক্টেবল, এর সুবাস ঠিক তেমনই তীব্র, কড়া আর নেশা ধরানো। পারফিউমটি লঞ্চ হওয়ার সাথে সাথেই এটি পুরো বিশ্বে ঝড় তোলে। কিন্তু এই আকাশচুম্বী জনপ্রিয়তাই জন্ম দেয় এক অদ্ভুত সংকটের। নিউইয়র্কের নামিদামি এবং বিলাসবহুল রেস্তোরাঁগুলোতে তখন এক নতুন সমস্যা দেখা দেয়। কোনো নারী যদি ‘Poison’ মেখে রেস্তোরাঁয় আসেন, তবে এর সুবাস এতই তীব্র হয় যে, আশেপাশের মানুষের খাবারের স্বাদ আর ঘ্রাণ ম্লান হয়ে যায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, আশির দশকের শেষের দিকে নিউইয়র্কের বেশ কিছু এলিট রেস্তোরাঁ তাদের গেটে সাইনবোর্ড ঝুলিয়ে দিতে বাধ্য হয় “No Poison in the dining room!”
ভাবতে পারেন? একটি পারফিউম কতটা পাওয়ারফুল হলে রেস্তোরাঁয় সেটা মেখে আসা নিষিদ্ধ করতে হয়! ডিওর মূলত মানুষকে শুধু সুগন্ধিই দেয় না, এক ধরনের ‘অ্যাটিটিউড’ এবং বোল্ড স্টেটমেন্টও দেয়। এই যে একটু ডমিনেট করার প্রবৃত্তি, কিংবা স্রোতের বিপরীতে হাঁটার যে সাহস এটা কি কেবলই শিল্পের খাতিরে? একদমই না। বরং ডিওরের এই ‘বিদ্রোহী’ ইমেজটাই তাদের সবচেয়ে বড় আয়ের উৎস। ইমোশন আর আর্টকে কীভাবে বিলিয়ন ডলারের বিজনেসে রূপ দিতে হয়, তার ফাইন্যান্সিয়াল ডেটাগুলো দেখলে যে কারো চোখ কপালে উঠবে।
শুরুতে বলা জনি ডেপের গল্পেই ফিরে যাই। ডিওর যখন জনি ডেপের পাশে থাকার সেই ‘নীরব’ জুয়াটা খেলে, তার ফাইন্যান্সিয়াল পে-অফ বা রিটার্ন কেমন ছিল জানেন? ২০২১ সালের ফাইন্যান্সিয়াল ডেটা বলছে, তখন বিশ্বজুড়ে প্রতি ৩ সেকেন্ডে Sauvage-এর একটি করে বোতল বিক্রি হয়েছে! একটু হিসাব করলেই দেখবেন, শুধুমাত্র এই একটি পারফিউম লাইন থেকে ডিওর দিনে আয় করেছে প্রায় ৪.৫ মিলিয়ন ডলার, অর্থাৎ ৪৫ লক্ষ ডলার! যেখানে অনেক নামিদামি কর্পোরেট কোম্পানির পুরো বছরের রেভিনিউ এটা ছুঁতে পারে না, সেখানে ডিওর দিনে শুধু একটি সুগন্ধি বেচে এই টাকা ঘরে তুলেছে। সবচেয়ে বড় কথা হলো, মেয়েদের পারফিউম মার্কেট সবসময় ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও, Sauvage এসময় মেয়েদের সব আইকনিক পারফিউমকে পেছনে ফেলে বিশ্বের ‘ওভারঅল বেস্ট সেলিং’ পারফিউম হয়ে ইতিহাস তৈরি করে।
আর জনি ডেপ? ২০২২ সালে মানহানির মামলায় জেতার পর, ডিওর প্রমাণ করে যে তাদের সেই নীরব সমর্থন ছিল সম্পূর্ণ সঠিক। ২০২৩ সালে ডিওর জনি ডেপের সাথে তাদের চুক্তি রিনিউ করে। চুক্তির অর্থমূল্য শুনলে চোখ কপালে ওঠে, ২০ মিলিয়ন ডলারেরও বেশি! পারফিউমের ইতিহাসে কোনো পুরুষ তারকার সাথে এত বড় চুক্তি আর কখনোই হয়নি। এর আগে রবার্ট প্যাটিনসনের সাথে ডিওরের চুক্তি ১২ মিলিয়ন ডলারের এবং ব্র্যাড পিটের সাথে শ্যানেলের চুক্তি ছিল ৭ মিলিয়ন ডলারের। জনি ডেপ এবং ডিওরের এই যুগলবন্দি অতীতের সব ফাইন্যান্সিয়াল রেকর্ড ভেঙে চুরমার করে দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রমা কাটিয়ে ওঠা ক্যাথরিন ডিওরের ‘Miss Dior’ থেকে শুরু করে, আশির দশকের রেস্তোরাঁয় নিষিদ্ধ হওয়া ‘Poison’, আর হালের ক্যান্সেল কালচারের বিরুদ্ধে জনি ডেপের ‘Sauvage’- এই পুরো জার্নিটা খেয়াল করলে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। ক্রিশ্চিয়ান ডিওর নিজে একবার বলেছিলেন, “একজন মানুষের পারফিউম তার হাতের লেখার চেয়েও তার সম্পর্কে বেশি কিছু বলে দেয়।”
ডিওর খুব ভালো করেই জানে কীভাবে মানুষের সাইকোলজি বুঝতে হয়, কীভাবে ইমোশনের সাথে নিখুঁতভাবে ব্যবসাকে মেলাতে হয়। জনি ডেপ যখন খাদের কিনারায়, পুরো পৃথিবী যখন তার বিপক্ষে, তখন তার হাত না ছাড়াটা কোনো ভুল বা আবেগের সিদ্ধান্ত না। এটা ডিওরের সেই পুরোনো বিদ্রোহী ডিএনএ-র এক আধুনিক প্রকাশ। তারা প্রমাণ করে, পারফিউম কেবল ল্যাবরেটরিতে তৈরি কিছু রাসায়নিক পদার্থের মিশ্রণ নয়। এটি কখনো ইমোশন, কখনো নীরব সমর্থন, আবার কখনো বা বিলিয়ন ডলারের এক মাস্টারস্ট্রোক!
ডিওরের গল্প তো শুনলেন। এবার বলুন তো, আপনার পছন্দের পারফিউম কোনটি? কমেন্টে জানান। আর কন্টেন্টটি শেয়ার করুন পারফিউম লাভারদের সাথে।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Dior Perfume
Greetings everyone. The year is 2020. The dark clouds of cancel culture are in the Hollywood sky. In the storm of serious allegations and legal battles by his ex-wife Amber Heard, Johnny Depp’s decades-long decorated career crumbles like a house of cards in just a matter of days. The very actor whose hands helped Disney build a billion-dollar empire is ousted by Disney from ‘Pirates of the Caribbean’ on an overnight notice. Warner Bros. also snatches away his role in ‘Fantastic Beasts’ without giving him a chance. When the entire Hollywood has practically boycotted him, everyone’s attention fell across the Atlantic, on a luxurious fashion house in Paris.
Everyone assumes that perhaps a press release will arrive within a few hours. They too will distance themselves from this sinking ship. But days turn into weeks… no notice comes from the Paris headquarters. Even when the whole world was against Johnny Depp, the French luxury brand ‘Dior’ did not let go of his hand. And this single ‘silent decision’ of Dior not only surprised the media, but rather gave birth to one of the most incredible marketing miracles in perfume history. Where, without any new advertisement, the brand started earning four and a half million dollars every day, and one perfume bottle started selling every three seconds worldwide! The story is not just about the fragrance of an expensive perfume. Let’s take a look at the biggest masterstroke in the history of the fall of a star, blind faith, and consumer psychology.
Usually, when a scandal spreads in a star’s name, large corporate brands are the first to hit the panic button. There is a special clause in their contracts, known as the ‘morality clause’. To save their clean image, they use this clause to throw away stars in an instant. Disney and Warner Bros. did exactly this. Then why did Dior walk against this tide? Is it simply their blind love for Johnny Depp? Not at all. Rather, it was a brilliant corporate gamble playing with consumer psychology. Dior’s boardroom knew very well how loyal and emotional Johnny Depp’s fanbase was. When Hollywood boycotts Depp, millions of fans around the world feel extremely helpless. It seems as if there is no avenue left open to support their favorite star. Dior utilizes exactly this emotional gap. When they decided to stand firmly by Depp, the fans received a message. There is only one way to support Johnny Depp, and that is to support Dior’s ‘Sauvage’.
What happened next is a rare event in the history of modern marketing. Fans started an undeclared campaign on the internet, “Buy Sauvage”. Buying a perfume was then no longer limited just to the need for a fragrance or a hobby. Buying a $100 bottle of ‘Sauvage’ turned into what seemed like a silent protest against cancel culture. The meaning of the French word ‘Sauvage’ is ‘Wild’. When Johnny Depp was expelled from Hollywood, his image was also that of an unpredictable rebel. The name of this Dior perfume and Johnny Depp’s then-wild persona seemed to be tied to the same thread. And it is this psychological connection that worked like the biggest magic.
The magic of this connection was so powerful that looking at its data is truly shocking. In April 2022, when the iconic defamation trial of Depp versus his wife Heard began, the rate of searching ‘Dior Sauvage’ on the internet jumped by 48% at once. Without any official sponsorship on TikTok, views of the #DiorSauvage hashtag created solely by fans exceeded 3 billion! Dior did not make any new advertisements during this time, nor did they run any massive promotions. They were simply quiet. And this silence of theirs gave birth to the biggest revolution in the perfume world.
Many might consider this incident with Johnny Depp a ‘lucky accident’ or a game of fate. But if you delve into the history of Dior, you will understand that taking risks and walking against the tide is actually blended into Dior’s DNA. Dior never learned to play a safe game.
However, Dior did not get this courage out of nowhere. Behind this lies the massive economic backup of their parent company LVMH and one of the world’s richest men, Bernard Arnault. Dior is no ordinary brand; currently, they have more than 530 luxury showrooms worldwide. Where almost two hundred thousand employees are working! Dior’s parent company LVMH’s current value is about 270 billion dollars and their annual revenue is close to 86 billion dollars. Perhaps they could place such a bet because they have such a massive empire and the capacity to endure billion-dollar losses.
Yet, Dior did not suddenly gain this courage to walk against the tide. It began in Christian Dior’s very early childhood. His wealthy and aristocratic family wanted the boy to grow up to be a respected diplomat. But Dior wanted to be an artist. Breaking all the expectations and strict rules of his family, he opened a small art gallery on the streets of Paris. This audacity to break conventions later became the main foundation of his fashion and perfume empire.
The ancient history of perfume says that perfume was born in ancient Egypt or Mesopotamia primarily to satisfy the gods. Later, its use was merely to cover the bad odor of the human body. For thousands of years, perfume essentially meant just a ‘fragrance’. But Dior challenged this thousand-year-old common perception. They did not keep perfume limited to just fragrance. They transformed it into a powerful psychological trigger and a bold statement. To understand the story, we have to go back to the post-World War II era. The horrors of the war had not yet faded. Across Europe, there is an economic depression, melancholy in people’s faces, and clothing rationing is ongoing. Right in that dark time, Christian Dior introduced ‘The New Look’ to French fashion. He brought back the lost elegance in women’s clothing. And to give completeness to this new attire, he launched his first iconic perfume ‘Miss Dior’.
But there was no place for glamour behind the naming of this perfume; instead, there was a strange history of sacrifice and courage. Christian Dior named the perfume in honor of his own sister ‘Catherine Dior’. Catherine was a fearless fighter of the French Resistance. She fought her way back alive from the horrors of the Nazi concentration camps. In other words, to Dior, perfume is not just a fragrance, it is a psychological trigger to overcome post-war trauma and live freely anew. And the story behind the making of this perfume is even crazier. And why is Dior’s fragrance so exclusive? Let’s take a look at that.
Dior has its own flower garden in the Grasse region of France, known as the ‘perfume capital’. Their signature jasmine flowers only bloom between August and October. And the strange rule is, before the sun rises, very early in the morning, each flower must be hand-picked with extreme care. Because as soon as sunlight touches them, the fragrance of the flowers evaporates and begins to ruin. Can you guess how many flowers it takes to produce just 1 kg of jasmine absolute, or the main extract of the perfume? Almost 8 million!
Established in 1946 by the famous French fashion designer Christian Dior, this luxury brand is not limited to just perfume. In the fashion world, from glamorous high fashion for women, trendy suits for men, leather goods like the iconic Lady Dior or Saddle bag, to premium makeup and skincare—they have a monopoly everywhere. Alongside this, they also create dazzling luxury watches, expensive jewelry, and premium wine.
Alongside elegance and art, Dior always loves to be a bit dominating or exert dominance. If you delve into history, it can be seen that whenever they brought something new to the market, it truly created a cultural impact. In the eyes of the conventional system, those who are ‘rebels’ are always made icons by Dior. In the nineties, the most discussed and rebellious character of the British royal family was Princess Diana. Breaking hundreds of royal protocols, she mingled with the common people. When the entire system was against Diana, Dior created their iconic ‘Lady Dior’ bag in her honor. Dior made it clear that they represent the brave and the rule-breakers.
And the biggest proof of this courage is found in their perfume line. The time was 1985, a crazy era of pop culture and fashion. Dior then brought their new perfume to the market, which was named ‘Poison’! Just as the name is unpredictable, its fragrance is equally intense, strong, and intoxicating. As soon as the perfume was launched, it took the whole world by storm. But this skyrocketing popularity gave birth to a strange crisis. A new problem emerged in the famous and luxurious restaurants of New York at that time. If a woman came to a restaurant wearing ‘Poison’, its fragrance was so intense that the taste and aroma of the food of the people around faded away. The situation went out of control so much that towards the end of the eighties, several elite restaurants in New York were forced to hang signboards on their gates, “No Poison in the dining room!”
Can you imagine? How powerful a perfume has to be for it to be banned from being worn in a restaurant! Dior fundamentally does not just give people a fragrance, it also gives a kind of ‘attitude’ and a bold statement. This tendency to dominate a little, or the courage to walk against the tide—is this solely for the sake of art? Not at all. Rather, this ‘rebellious’ image of Dior is their biggest source of income. Seeing the financial data on how to turn emotion and art into a billion-dollar business will make anyone’s eyes pop.
Let’s return to the story of Johnny Depp mentioned at the beginning. Do you know what the financial payoff or return was when Dior played that ‘silent’ gamble of staying by Johnny Depp’s side? The 2021 financial data says that at that time, one bottle of Sauvage was sold every 3 seconds worldwide! If you calculate a bit, you will see that from this single perfume line alone, Dior earned about 4.5 million dollars a day, meaning 4.5 million dollars! Where the full-year revenue of many renowned corporate companies cannot touch this, Dior brought this money home by selling just one fragrance in a day. The biggest thing is, even though the women’s perfume market has always ruled the industry, Sauvage made history at this time by becoming the ‘overall best-selling’ perfume in the world, leaving behind all the iconic perfumes for women.
And Johnny Depp? After winning the defamation case in 2022, Dior proved that their silent support was completely right. In 2023, Dior renewed their contract with Johnny Depp. Hearing the financial value of the contract will raise your eyebrows, more than 20 million dollars! In the history of perfumes, such a huge contract has never been made with any male star before. Previously, Robert Pattinson’s contract with Dior was for 12 million dollars and Brad Pitt’s contract with Chanel was for 7 million dollars. This collaboration between Johnny Depp and Dior shattered all previous financial records.
Starting from Catherine Dior’s ‘Miss Dior’ overcoming the trauma of the Second World War, to ‘Poison’ which was banned in restaurants in the eighties, and Johnny Depp’s ‘Sauvage’ against recent cancel culture—if you observe this entire journey, one thing becomes very clear. Christian Dior himself once said, “A person’s perfume tells more about them than their handwriting.”
Dior knows very well how to understand human psychology, how to perfectly blend business with emotion. When Johnny Depp was on the edge of the abyss, when the whole world was against him, not letting go of his hand was not a mistake or an emotional decision. This is a modern expression of Dior’s old rebellious DNA. They prove that perfume is not just a mixture of some chemical substances created in a laboratory. It is sometimes emotion, sometimes silent support, and sometimes a billion-dollar masterstroke!
So, you have heard the story of Dior. Now tell me, which is your favorite perfume? Let us know in the comments. And share the content with perfume lovers.
Thank you everyone. Stay healthy, stay well.