Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Türkiye’de lisanslı yapısıyla güven kazanan bahsegel markası öne çıkıyor.

Bahis tutkunlarının favori platformu olan bettilt her gün yeni fırsatlar sunar.

Canlı casino oyunları segmenti, 2026 yılı itibarıyla online kumar pazarının %41’ini oluşturacaktır; bu büyümenin bir kısmı bettilt giriş gibi operatörlerden gelmektedir.

bahsegel bahsegel-orjinalgirisi.vip bahsegel bahsegel

৪ কোটি ৮০ লাখ টাকার চশমা! রে-ব্যানের আসল দাম কত? | World’s Most Expensive Sunglasses Explained

শুভেচ্ছা সবাইকে।

গল্পটা শুরুটা কোনো ফ্যাশন শো বা হলিউডের ঝলমলে দুনিয়ার নয়। শুরু হয় একেবারে সামরিক প্রয়োজন থেকে। সময়টা ১৯৩০-এর দশক। তখন আকাশপথে বিমান চালানোর প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, আর পাইলটরাও আগের চেয়ে অনেক বেশি উচ্চতায় উড়তে শুরু করে। কিন্তু নতুন এই উচ্চতা নিয়ে আসে নতুন এক সমস্যা। হাজার হাজার ফুট ওপরে উঠে গেলে সূর্যের তীব্র আলো আর ক্ষতিকর রশ্মি পাইলটদের চোখের ওপর ভয়ংকর চাপ সৃষ্টি করে। তাদের ব্যবহৃত পুরোনো গগলসগুলো বারবার কুয়াশায় ঢেকে যায়, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়, আর কখনও কখনও সূর্যের আলো এতটাই তীব্র হতো যে বিমান নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে।

এই সংকট সমাধানের দায়িত্ব নেন ইউএস আর্মি এয়ার কর্পসের কর্নেল জন ম্যাক্রেডি। তিনি যোগাযোগ করেন ‘বাউশ অ্যান্ড লম্ব’ নামের একটি চশমা তৈরির কোম্পানির সঙ্গে। তাঁর অনুরোধটা খুবই সহজ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের পাইলটদের এমন কিছু দেন, যা তাদের চোখকে রক্ষা করবে এবং আকাশে পরিষ্কার দেখতে সাহায্য করবে।” এই অনুরোধ থেকেই শুরু হয় এমন এক উদ্ভাবনের যাত্রা, যা প্রথমে তৈরি হয়েছিল যুদ্ধবিমান চালকদের জন্য, কিন্তু পরে বদলে দেয় বিশ্বের ফ্যাশন ইতিহাস। সেই উদ্ভাবনের নামই ছিল… রে-ব্যান।

বাউশ অ্যান্ড লম্ব অনেক পরীক্ষা-নিরীক্ষার পর এমন এক লেন্স তৈরি করে, যার আকৃতি অনেকটা চোখের জলের ফোঁটার মতো। এই ডিজাইনের পেছনে ছিল খুব বাস্তব একটা কারণ। পাইলটরা যেন ককপিটের ভেতর থেকেও চারপাশ পরিষ্কার দেখতে পায়, আবার সূর্যের তীব্র ঝলকানি থেকেও সুরক্ষা পায়। প্রথম মডেলটির নাম দেওয়া হয় অ্যান্টি-গ্লেয়ার। কিন্তু এটি কেবলই শুরু। এরপর আরও উন্নত ডিজাইন নিয়ে তৈরি হয় মেটাল ফ্রেম আর ইমপ্যাক্ট-রেজিস্ট্যান্ট গ্লাসের সমন্বয়ে নতুন এক সানগ্লাস। ১৯৩৭ সালে সেটির পেটেন্ট হয়, আর পৃথিবী পায় প্রথম রে-ব্যান এভিয়েটর। পাইলটদের জন্য তৈরি একটি সুরক্ষা সরঞ্জাম তখন মাত্রই নিজের কিংবদন্তির যাত্রা শুরু করেছে। কিন্তু রে-ব্যান থেমে থাকেনি। তারা বুঝতে পারে, ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য দরকার ভিন্ন ভিন্ন সমাধান। তাই খুব শিগগিরই বাজারে আসে রে-ব্যান শুটার। এতে ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের লেন্স, যা কুয়াশা, ধোঁয়া বা খারাপ আবহাওয়ার মধ্যে নীল আলো কমিয়ে দিয়ে চারপাশকে আরও পরিষ্কার করে তোলে।

এর এক বছর পর হাজির হয় আরেক নতুন মডেল রে-ব্যান আউটডোরসম্যান। নাম থেকেই বোঝা যায়, এটি মূলত শিকারি, জেলে এবং মুক্ত প্রকৃতিতে কাজ করা মানুষদের জন্য বানানো হয়। তখনও রে-ব্যান ছিল না কোনো ফ্যাশন ব্র্যান্ড। এটি এমন এক কোম্পানি, যারা মানুষের চোখকে কঠিন পরিবেশে আরও ভালোভাবে কাজ করার ক্ষমতা দেয়। কিন্তু খুব শিগগিরই এই গল্প শুধু পাইলট, শিকারি আর জেলেদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রে-ব্যানের সামনে অপেক্ষা করে এমন এক মোড়, যা তাকে সামরিক ঘাঁটি থেকে সরাসরি নিয়ে যাবে হলিউডের রেড কার্পেটে।

বাউশ অ্যান্ড লম্ব কোম্পানির শুরুটা ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে। আমেরিকার নিউ ইয়র্কের রচেস্টার শহর। সেখানে জন জ্যাকব বাউশ নামে এক জার্মান অভিবাসী। এক সাধারণ পরিবার ছেলে। তার সাথে পরিচয় হয় হেনরি লম্ব নামের এক কাঠমিস্ত্রির। হেনরি লম্ব তার বন্ধু বাউশকে মাত্র ৬০ ডলার ধার দেন ব্যবসা বড় করার জন্য। সেই ৬০ ডলার দিয়ে শুরু করা একটা ছোট্ট অপটিক্যাল শপ থেকেই জন্ম নেয় বিশাল সাম্রাজ্য ‘বাউশ অ্যান্ড লম্ব’। প্রথমদিকে তারা ইউরোপ থেকে চশমা, দূরবীন আর মাইক্রোস্কোপ আমদানি করে। এরপর ১৯০০ সালের শুরুতে বাউশের ছেলে উইলিয়াম বাউশ গলিত কাঁচ থেকে লেন্স বানানোর কৌশল আবিষ্কার করেন। এই আবিষ্কার তাদের প্রোডাকশন খরচ একদম কমিয়ে দেয়। এভাবেই তারা আমেরিকার চশমার গ্লাস ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক হয়ে ওঠে।

যেকোনো বড় ব্র্যান্ডের পেছনেই কিছু কঠিন সময় থাকে। হেনরি লম্ব যখন আমেরিকার সিভিল ওয়ারে লড়তে যান, তখন একা হাতে ব্যবসা সামলান বাউশ। তখন একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করেন তিনি। তিনি দেখেন ‘ভালকানাইট’ নামের এক ধরণের বিশেষ রাবার দিয়ে চশমার ফ্রেম বানানো যায়। তৎকালীন সময়ে চশমার ফ্রেম বানানো হতো সোনা দিয়ে। অথবা হরিণের শিং আর কচ্ছপের খোলস দিয়ে। এগুলো ভীষণ দামি উপাদান। তাই চশমা পরাটা তখন বিশাল একটা লাক্সারি ব্যাপার। যুদ্ধের কারণে যখন সোনা আর হরিণের শিং আসা বন্ধ হয়ে যায়, তখন বাউশ অ্যান্ড লম্বের এই সস্তা কিন্তু মজবুত ভালকানাইট ফ্রেমের বিশাল চাহিদা তৈরি হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউএস গভর্নমেন্ট হয়ে যায় তাদের সবচেয়ে বড় কাস্টমার। তারা মিলিটারির জন্য গান সাইট, পেরিস্কোপ আর সার্চলাইটের আয়না বানাতে শুরু করে।

১৯৪০ এর দশক। যুদ্ধ শেষ। কিন্তু মানুষের মনে মিলিটারিদের জন্য একটা আলাদা ক্রেজ তৈরি হয়। সবাই পাইলটদের মতো সাজতে চায়। মিলিটারি রেগুলেশন টি-শার্ট আর রে-ব্যান এভিয়েটর হয়ে যায় তরুণদের ফ্যাশন স্টেটমেন্ট। রে-ব্যান বুঝতে পারে তাদের শুধু মিলিটারি ব্র্যান্ড হয়ে থাকলে চলবে না। ১৯৫০ এর দশকে তারা হলিউডেও জনপ্রিয়তা পায়। বাজারে আসে তাদের নতুন মডেল ‘রে-ব্যান ওয়েফারার’। হলিউড মেগাস্টার জেমস ডিন ‘রেবেল উইদাউট আ কজ’ মুভিতে এই ওয়েফারার পরেন। এরপর ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’ মুভিতে অড্রে হেপবার্ন এটা পরে পর্দায় আসেন। ব্যাস! রে-ব্যান ওয়েফারার হয়ে যায় দুনিয়ার সবচেয়ে আইকনিক সানগ্লাস।

১৯৬০ এর দশকে যায় তাদের আরেক মাস্টারপিস। রে-ব্যান ক্লাবমাস্টার। এটা একটু শান্ত প্রকৃতির মানুষদের জন্য। কবি, অভিনেতা আর বিদ্রোহী ঘরানার মানুষজন এটা পরতে শুরু করে। ৭০ এর দশকে তাদের মডেল সংখ্যা ৩০ থেকে বেড়ে ৫০ পার হয়ে যায়। ক্লিন্ট ইস্টউড ‘ডার্টি হ্যারি’ মুভিতে পরেন রে-ব্যান বালোরামা। আশির দশকে রে-ব্যান যেন পুরো দুনিয়া রুল করতে শুরু করে। ১৯৮৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের কথা ভাবুন। মাইকেল জ্যাকসন চোখে রে-ব্যান এভিয়েটর পরে স্টেজে উঠেন। তৈরি হয় পপ ইতিহাসের অন্যতম সেরা সিগনেচার লুক। ‘ম্যালকম এক্স’ মুভিতে ডেনজেল ওয়াশিংটন পরেন রে-ব্যান ক্লাবমাস্টার। ‘মেন ইন ব্ল্যাক’ মুভিতে উইল স্মিথ আর টমি লি জোনস পরেন রে-ব্যান প্রিডেটর। আর টম ক্রুজের কথা তো বলতেই হয়! ‘রিস্কি বিজনেস’ মুভিতে টম ক্রুজ ওয়েফারার পরার পর রে-ব্যানের সেলস রাতারাতি ৫০% বেড়ে যায়! ঠিক তিন বছর পর ‘টপ গান’ মুভিতে তিনি এভিয়েটর পরেন। সেলস আবারও রকেটের মতো আকাশে ওড়ে।

অনেকেই প্রশ্ন করেন, রে-ব্যানের সবচেয়ে দামি সানগ্লাসটার দাম কত? রে-ব্যান তাদের ইতিহাসে সবচেয়ে দামি যে মডেলটি তৈরি করে, তার নাম ‘রে-ব্যান এভিয়েটর সলিড গোল্ড’। এর ফ্রেমটা তৈরি হয় খাঁটি ১৮ ক্যারেট সোনা দিয়ে! আন্তর্জাতিক বাজারে এই সানগ্লাসটির দাম ছিল প্রায় ৪ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি টাকায় যার দাম দাঁড়ায় প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা! কিন্তু এটাই কি পৃথিবীর সবচেয়ে দামি গ্লাস? একদমই না! রে-ব্যানের এই মডেলটি হয়তো নিজেদের ইতিহাসের সবচেয়ে দামি চশমা, কিন্তু পুরো পৃথিবীর হিসেবে এটা দামের দিক থেকে অন্যান্য লাক্সারি ব্র্যান্ডের ধারেকাছেও নেই। রেকর্ড অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে দামি সানগ্লাসগুলোর একটি হলো শোপার্ড ডি রিগো ভিশন (Chopard De Rigo Vision)। জানেন এর দাম কত? প্রায় ৪ লক্ষ মার্কিন ডলার! অর্থাৎ বাংলাদেশি টাকায় যার দাম প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা! এই চশমাটিতে ৬০ গ্রাম ২৪-ক্যারেট খাঁটি সোনা এবং ৫১টি ফুল-কাট রিভার ডায়মন্ড বা হীরা নিখুঁতভাবে বসানো আছে। এছাড়া কার্টিয়ার (Cartier), ডলচে অ্যান্ড গ্যাবানা (Dolce & Gabbana) বা মেবাখ (Maybach)-এর মতো বড় বড় ব্র্যান্ডগুলোর এমন অনেক কাস্টম সানগ্লাস আছে, যেগুলোর দাম অনায়াসেই কোটি টাকা ছাড়িয়ে যায়।

নব্বইয়ের দশকের শেষের দিকে এসে রে-ব্যান বিশাল সমস্যায় পড়ে? তার কারণ ফ্যাশন ট্রেন্ড বদলে যাওয়া।  তখন মার্কেটে গুঞ্জন উঠে রে-ব্যানের ফ্রেমের কোয়ালিটি আগের মতো নেই। ঠিক সেই সময়েই ত্রাতা হয়ে আসে ইতালিয়ান কোম্পানি, লুক্সোটটিকা। ১৯৯৯ সালে তারা বাউশ অ্যান্ড লম্বের কাছ থেকে রে-ব্যান কিনে নেয়। দাম কত ছিল জানেন? পুরো ৬৪০ মিলিয়ন ডলার!

লুক্সোটটিকার হাতে যাওয়ার পর রে-ব্যানের গল্পটা পুরোপুরি বদলে যায়। তারা ব্র্যান্ডটাকে আক্ষরিক অর্থেই নতুন জীবন দেয়। অবাক করা ব্যাপার কী জানেন? যে সানগ্লাস আগে মাত্র ১৯ ডলারে পাওয়া যেত, লুক্সোটটিকার হাতে পড়ার পর সেটার দামই গিয়ে ঠেকে ১৫০ ডলারে! কিন্তু কেন? কারণ এই লুক্সোটটিকা যেমন-তেমন কোনো কোম্পানি নয়। আপনি শখ করে বাজার থেকে প্রাডা কিনুন বা ভারসাচি; বেশিরভাগ দামি চশমার ব্র্যান্ড আসলে পেছন থেকে এই একটাই কোম্পানি কন্ট্রোল করে। তাদের কারণেই পুরো গ্লোবাল সানগ্লাস মার্কেটের প্রায় ১৪ শতাংশ শেয়ার একাই ধরে রেখেছে শুধু রে-ব্যান। আর লাক্সারি আইওয়্যার রিটেইল মার্কেটের হিসাবটা শুনলে তো আপনার চোখ কপালে উঠবে! পুরো মার্কেটের প্রায় ৮০ ভাগই এখন লুক্সোটটিকার একক দখলে। বিশ্বজুড়ে তাদের প্রায় ৯ হাজার রিটেইল স্টোর ছড়িয়ে আছে। বিখ্যাত ‘সানগ্লাস হাট’ থেকে শুরু করে ‘লেন্সক্রাফটার্স’- পুরো ডিস্ট্রিবিউশন চ্যানেলটাই তাদের ইশারায় চলে।

অনেকের মনে হতে পারে, একটা প্লাস্টিক আর কাঁচের ফ্রেমের এত দাম কেন হবে! রে-ব্যানের তৈরির প্রক্রিয়া জানলে আপনি ব্যাপারটা বুঝবেন। বেশিরভাগ রে-ব্যান ফ্রেম তৈরি হয় অ্যাসিটেট দিয়ে। এই অ্যাসিটেট আসে কোথা থেকে? তুলা আর কাঠের মণ্ড থেকে। হ্যাঁ, একদম খাঁটি তুলা। এই সেলুলোজ মেশানো হয় অ্যাসিটিক এসিডের সাথে। তৈরি হয় ছোট এক মণ্ড। এই কাঁচা মণ্ডের ভেতরেই মেশে অর্গানিক পিগমেন্ট আর অ্যাসিটোন। তারপর রঙটা বেক করা হয়। ফলে রঙ কখনো হালকা হয় না, উঠেও যায় না। এরপর এই মণ্ড থেকে তৈরি হয় বড় বড় রঙিন ব্লক। এই ব্লকগুলো হাইড্রোলিক ব্লেড দিয়ে কাটা হয় পনিরের স্লাইসের মতো। একদম নিখুঁত। এরপর আসে থার্মাল স্টেবিলাইজেশন। সিএনসি মেশিন সেই স্লাইস কেটে দেয় ফ্রেমের আকার। এই মেশিন ব্যবহার হয় এরোস্পেস আর লাক্সারি গাড়ির ইন্ডাস্ট্রিতে। কাটা হয় এত নিখুঁতভাবে যে রোবোটিক প্রিসিশনেও ভুল থাকে না। কিন্তু কাটার পর আসে মানুষের হাতের স্পর্শ। ফ্ল্যাট একটা ফ্রেম মানুষের মুখে ঠিকমতো বসে না। তাই প্রতিটা ফ্রেমকে হালকা তাপ দিয়ে বাঁকানো হয় মানুষের মুখের শেপে। এজন্যই রে-ব্যান পরলে মনে হয়, এটা শুধু আপনার জন্যই বানানো। টেম্পল বা চশমার ডাঁটিগুলোর ভেতরে থাকে একটা মেটাল কোর বা লোহার শিক। ফলে এটা থাকে ফ্লেক্সিবল আর মজবুত। এরপর ফিনিশিংয়ের জন্য এগুলো ঘোরানো হয় কাঠের ব্যারেলের ভেতর। একে বলে ব্যারেল টাম্বলিং বা ইন্ডাস্ট্রিয়াল এক্সফোলিয়েশন। শেষে হাতের সাহায্যে বাফিং হুইল দিয়ে এমনভাবে পলিশ করা হয় যাতে দেখতে চকচকে লাগে।

রে-ব্যানের লেন্সগুলোও সাধারণ প্লাস্টিক নয়। ১২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিকা বালি গলিয়ে লাভা বা তরল কাঁচ বানানো হয়। এর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড। যাতে কাঁচটা মজবুত হয় আর সবকিছু একদম পরিষ্কার দেখা যায়। এই খাঁটি কাঁচ থেকে তৈরি হয় মিনারেল লেন্স। বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে এই কাঁচকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে ভেতরে কোনো ফাটল না থাকে। এরপর এর ওপর দাগ না পড়া, আলো না চমকানো এবং ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার আস্তরণ দেওয়া হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, লেন্সগুলো ফ্রেমে বসানোর কাজটা কোনো রোবট করে না। বছরের পর বছর অভিজ্ঞতা থাকা মানুষরা নিজেদের হাতে লেন্সগুলো ফ্রেমে ফিট করে। একটু বেশি টাইট হলে ফ্রেম ভেঙে যাবে। একটু লুজ হলে কথা বলার সময় লেন্স খুলে পড়ে যাবে। পারফেক্ট ব্যালেন্স থাকাটা খুব জরুরি।

আর চশমার কবজা বা হিঞ্জে পুরনো দিনের ঘড়ি বানানোর মতো নিখুঁতভাবে ছিদ্র করে নিকেল সিলভারের কবজা আর স্টিলের স্ক্রু বসানো হয়। যাকে বলে রিভেট ড্রিলিং মেথড। যাতে কোনো কারণে নষ্ট হলে আপনি পুরো চশমা না ফেলে শুধু কবজাটা বদলে নিতে পারেন। স্থায়িত্বের দিক দিয়ে রে-ব্যান কোনো আপস করে না। ফাইনাল প্যাকেজিংয়ের সময় রে-ব্যানের লোগোটা লেজার দিয়ে খোদাই করা হয় যাতে দেখলেই চেনা যায়।

লুক্সোটটিকা শুধু পুরনো ডিজাইন আঁকড়ে বসে থাকেনি। তারা টেকনোলজির সাথে হাত মিলিয়েছে। কয়েক বছর আগে তারা লঞ্চ করেছে ‘রিমিক্স’। এখানে কাস্টমাররা নিজেদের পছন্দমতো ফ্রেম, লেন্স আর কালার কাস্টমাইজ করতে পারে। এতে তাদের চশমা প্রায় ২ লাখ ২০ হাজার ভ্যারিয়েশন করা সম্ভব। রে-ব্যানের অনলাইন রেভিনিউর ৪০ শতাংশই আসে এই রিমিক্স থেকে। তারা গুগলের সাথে মিলে গুগল গ্লাস নিয়ে কাজ করেছে। মেটা বা ফেসবুকের সাথে মিলে বানিয়েছে রে-ব্যান মেটা স্মার্ট গ্লাসেস। যেটা দিয়ে ছবি তোলা যায়, কল রিসিভ করা যায়, গান শোনা যায়। তারা লাক্সারি কার ব্র্যান্ড ফেরারির সাথে মাল্টি ইয়ার পার্টনারশিপ করেছে। ফ্রান্সের অপটিক্স কোম্পানি এসিলর-এর সাথে মার্জ করার পর তাদের সম্মিলিত মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে প্রায় ৬৪ বিলিয়ন ডলারে। তারা ফ্রেমে যুক্ত করেছে ‘লাইট ফোর্স’ নামের থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল, যা আরও হালকা ও মজবুত।

অবশ্য এত জনপ্রিয়তার একটা অন্ধকার দিকও আছে। রে-ব্যান দুনিয়ার অন্যতম বেশি নকল হওয়া একটা ব্র্যান্ড। গত পাঁচ বছরে লুক্সোটটিকা প্রায় ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ নকল রে-ব্যান ধরেছে। বন্ধ করে দিয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি ফেইক ওয়েবসাইট। যার ৮৬ শতাংশই আসতো চাইনিজ মার্কেট থেকে। তাই আসল রে-ব্যান চেনার জন্য এর প্যাকেজিং আর ডিটেইলিং জানাটা খুব জরুরি।

১৯৩৭ সালে যে জিনিসটা মিলিটারিদের একটা প্রোটেকটিভ গিয়ার হিসেবে জন্ম নেয়, আজ প্রায় এক শতাব্দী পর সেটা ফ্যাশনের দুনিয়ায় রাজত্ব করছে। নিজেকে লুকানোর কিছু নেই। রে-ব্যান পরা মানে শুধু দুনিয়াকে দেখা নয়। দুনিয়াকে নিজেকে দেখানো। তুলা থেকে শুরু করে ১২০০ ডিগ্রি সেলসিয়াসের আগুন পার হয়ে, মানুষের হাতের নিখুঁত ছোঁয়ায় তৈরি হয়েছে এই মাস্টারপিস।

রে-ব্যানের গল্পটা কেমন লাগলো? রে-ব্যানের কোন মডেলটা আপনার সবচেয়ে ফেভারিট? এভিয়েটর নাকি ওয়েফারার? কমেন্ট করে জানিয়ে দিন এখনই। আর হ্যাঁ, সানুগ্লাসের মতো বিলাসবহুল ঘড়ি নিয়েও যদি আগ্রহ থাকে, তাহলে দেখে আসতে পারেন রোলেক্সের এই ভিডিওটি। এরকম আরও দারুণ সব অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং বেল আইকন টি অ্যাক্টিভ করে রাখুন।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Resources:

  • রে-ব্যানের উৎপত্তি ও সামরিক ইতিহাস

লিঙ্ক: https://en.wikipedia.org/wiki/Ray-Ban

  • লুক্সোটটিকার (Luxottica) ৬৪০ মিলিয়ন ডলারে অধিগ্রহণ

লিঙ্ক: https://theclassicmachines.com/2023/01/02/ray-ban-the-icon-factory/

  • হলিউডে রে-ব্যানের প্রভাব (টম ক্রুজ ও অড্রে হেপবার্ন)

লিঙ্ক: https://www.wolfonwealth.com/p/how-tom-cruise-saved-ray-bans

  • রে-ব্যানের ম্যানুফ্যাকচারিং ও অ্যাসিটেট ফ্রেম প্রক্রিয়া

লিঙ্ক: https://www.eyewearglobo.com/sunglass-manufacturing/

  • রে-ব্যান মেটা (Meta) স্মার্ট গ্লাসেস

লিঙ্ক: https://www.meta.com/ai-glasses/ray-ban-meta/

  • ৪ লক্ষ ডলারের দামি চশমা (Chopard De Rigo Vision)

লিঙ্ক: https://www.supermoney.com/most-expensive-sunglasses

Ray-Ban

Greetings, everyone.

The story does not begin with a fashion show or the glamorous world of Hollywood. It begins with a purely military necessity. The time was the 1930s. At that time, the technology of flying aircraft was advancing rapidly, and pilots were beginning to fly at much higher altitudes than before. But this new altitude brought a new problem. When they went thousands of feet into the sky, the intense sunlight and harmful rays put tremendous pressure on the pilots’ eyes. The old goggles they used would repeatedly become covered in fog, their vision would become blurred, and sometimes the sunlight was so intense that even controlling the aircraft became difficult.

Colonel John Macready of the U.S. Army Air Corps took responsibility for solving this crisis. He contacted a company called ‘Bausch & Lomb,’ which manufactured eyewear. His request was very simple, but extremely important. He said, “Give our pilots something that will protect their eyes and help them see clearly in the sky.” This request began the journey of an invention that was initially created for fighter pilots, but later changed the history of fashion around the world. The name of that invention was… Ray-Ban.

After many experiments, Bausch & Lomb developed a lens whose shape was somewhat like a teardrop. There was a very practical reason behind this design. It was so that pilots could see everything clearly even from inside the cockpit, while also being protected from the intense glare of the sun. The first model was named Anti-Glare. But this was only the beginning. Later, a new pair of sunglasses was created with a more advanced design, combining a metal frame and impact-resistant glass. It was patented in 1937, and the world received the first Ray-Ban Aviator. A protective piece of equipment made for pilots had just begun its legendary journey. But Ray-Ban did not stop there. They realized that different situations required different solutions. So very soon, Ray-Ban Shooter came to the market. It used a special type of lens that reduced blue light in fog, smoke, or bad weather, making the surroundings clearer.

A year later, another new model appeared, Ray-Ban Outdoorsman. As the name suggests, it was mainly made for hunters, fishermen, and people who worked in the outdoors. Even then, Ray-Ban was not a fashion brand. It was a company that enabled people’s eyes to function better in harsh environments. But very soon, this story was no longer limited to pilots, hunters, and fishermen. A turning point was waiting ahead for Ray-Ban, one that would take it directly from military bases to the red carpets of Hollywood.

Bausch & Lomb began in the middle of the 1800s. In Rochester, New York, America. There lived a German immigrant named John Jacob Bausch. He was a boy from an ordinary family. He became acquainted with a carpenter named Henry Lomb. Henry Lomb lent his friend Bausch only 60 dollars to expand the business. From a small optical shop started with that 60 dollars was born the huge empire ‘Bausch & Lomb.’ At first, they imported eyeglasses, binoculars, and microscopes from Europe. Then, in the early 1900s, Bausch’s son William Bausch discovered a technique for making lenses from molten glass. This discovery dramatically reduced their production costs. In this way, they became pioneers of America’s eyeglass glass industry.

There are difficult times behind every major brand. When Henry Lomb went to fight in the American Civil War, Bausch managed the business alone. At that time, he discovered something revolutionary. He found that eyeglass frames could be made using a special type of rubber called ‘vulcanite.’ At that time, eyeglass frames were made of gold. Or deer antlers and tortoiseshell. These were extremely expensive materials. So wearing glasses was a huge luxury at that time. When the supply of gold and deer antlers stopped because of the war, there was huge demand for Bausch & Lomb’s inexpensive but strong vulcanite frames. During the First World War, the U.S. government became their biggest customer. They began making gun sights, periscopes, and searchlight mirrors for the military.

The 1940s. The war was over. But a special craze for the military developed in people’s minds. Everyone wanted to dress like pilots. Military regulation T-shirts and Ray-Ban Aviators became a fashion statement among young people. Ray-Ban realized that they could not remain only a military brand. In the 1950s, they also became popular in Hollywood. Their new model ‘Ray-Ban Wayfarer’ came to the market. Hollywood megastar James Dean wore these Wayfarers in the movie ‘Rebel Without a Cause.’ Then Audrey Hepburn appeared on screen wearing them in the movie ‘Breakfast at Tiffany’s.’ That was it! Ray-Ban Wayfarer became the most iconic sunglasses in the world.

In the 1960s came another masterpiece. Ray-Ban Clubmaster. It was for people with a somewhat calmer nature. Poets, actors, and people from the rebellious crowd began wearing it. In the 1970s, their number of models increased from 30 to more than 50. Clint Eastwood wore Ray-Ban Balorama in the movie ‘Dirty Harry.’ In the 1980s, Ray-Ban seemed to start ruling the whole world. Think about the 1984 Grammy Awards. Michael Jackson stepped onto the stage wearing Ray-Ban Aviators. One of the greatest signature looks in pop history was created. Denzel Washington wore Ray-Ban Clubmaster in the movie ‘Malcolm X.’ Will Smith and Tommy Lee Jones wore Ray-Ban Predator in the movie ‘Men in Black.’ And Tom Cruise simply must be mentioned! After Tom Cruise wore Wayfarers in the movie ‘Risky Business,’ Ray-Ban’s sales increased by 50% overnight! Exactly three years later, he wore Aviators in the movie ‘Top Gun.’ Sales once again soared into the sky like a rocket.

Many people ask, how much does Ray-Ban’s most expensive sunglasses cost? The most expensive model Ray-Ban has ever made in its history is called ‘Ray-Ban Aviator Solid Gold.’ Its frame is made of pure 18-karat gold! In the international market, the price of these sunglasses was around 4,500 dollars. In Bangladeshi taka, the price comes to around five and a half to six lakh taka! But are these the most expensive glasses in the world? Not at all! This Ray-Ban model may be the most expensive pair of glasses in its own history, but in terms of the entire world, it is nowhere near other luxury brands in terms of price. According to records, one of the most expensive sunglasses in the world is the Chopard De Rigo Vision. Do you know how much it costs? Around 400 thousand U.S. dollars! That means its price in Bangladeshi taka is around 4 crore 80 lakh taka! These glasses have 60 grams of 24-karat pure gold and 51 full-cut river diamonds or diamonds perfectly set into them. Besides, major brands such as Cartier, Dolce & Gabbana, or Maybach have many custom sunglasses whose prices can easily exceed crore taka.

By the end of the 1990s, Ray-Ban faced a huge problem? The reason was changing fashion trends. At that time, rumors began circulating in the market that the quality of Ray-Ban’s frames was no longer as good as before. At exactly that time, the Italian company Luxottica came as a savior. In 1999, they bought Ray-Ban from Bausch & Lomb. Do you know the price? A full 640 million dollars!

After coming into the hands of Luxottica, Ray-Ban’s story completely changed. They literally gave the brand a new life. Do you know what is surprising? The sunglasses that were previously available for only 19 dollars reached a price of 150 dollars after coming into the hands of Luxottica! But why? Because Luxottica is not just any company. Whether you buy Prada or Versace from the market as a hobby; most expensive eyewear brands are actually controlled from behind by this one company. Because of them, Ray-Ban alone holds around 14 percent of the global sunglasses market. And if you hear the figures for the luxury eyewear retail market, your eyes will pop out of your head! Around 80 percent of the entire market is now under Luxottica’s sole control. They have around 9 thousand retail stores spread around the world. From the famous ‘Sunglass Hut’ to ‘LensCrafters’—the entire distribution channel operates at their command.

Many may wonder, why would a plastic and glass frame cost so much! If you know Ray-Ban’s manufacturing process, you will understand the matter. Most Ray-Ban frames are made from acetate. Where does this acetate come from? From cotton and wood pulp. Yes, pure cotton. This cellulose is mixed with acetic acid. A small pulp is created. Organic pigments and acetone are mixed into this raw pulp. Then the color is baked. As a result, the color never becomes lighter and never comes off. Then large colored blocks are made from this pulp. These blocks are cut with hydraulic blades like slices of cheese. Absolutely precise. Then comes thermal stabilization. A CNC machine cuts those slices into the shape of frames. This machine is used in the aerospace and luxury car industries. They are cut so precisely that there is no error even with robotic precision. But after cutting comes the touch of human hands. A flat frame does not fit properly on a human face. So each frame is slightly heated and bent into the shape of the human face. That is why when you wear Ray-Ban, it feels like it was made only for you. Inside the temples, or the arms of the glasses, there is a metal core or iron rod. As a result, it remains flexible and strong. Then, for finishing, these are rotated inside wooden barrels. This is called barrel tumbling or industrial exfoliation. Finally, they are polished by hand using a buffing wheel in such a way that they look shiny.

Ray-Ban’s lenses are not ordinary plastic either. Silica sand is melted at a temperature of 1,200 degrees Celsius to make lava or liquid glass. Sodium carbonate and calcium oxide are mixed with it. So that the glass becomes strong and everything can be seen completely clearly. Mineral lenses are made from this pure glass. Through a special method, this glass is slowly cooled so that there are no cracks inside. Then coatings are applied to prevent scratches, reduce glare, and protect against harmful rays. The most surprising thing is that the lenses are not fitted into the frames by any robot. People with years of experience fit the lenses into the frames with their own hands. If it is a little too tight, the frame will break. If it is a little loose, the lens will come out and fall while talking. Having the perfect balance is very important.

And in the hinges of the glasses, holes are drilled with the precision of making old-fashioned watches, and nickel-silver hinges and steel screws are fitted. This is called the rivet drilling method. So that if it gets damaged for any reason, you can replace only the hinge instead of throwing away the entire pair of glasses. In terms of durability, Ray-Ban does not compromise. During final packaging, the Ray-Ban logo is engraved with a laser so that it can be recognized at a glance.

Luxottica did not simply cling to old designs. They joined hands with technology. A few years ago, they launched ‘Remix.’ Here, customers can customize the frame, lenses, and colors according to their own preferences. This makes it possible to create nearly 220 thousand variations of their glasses. Forty percent of Ray-Ban’s online revenue comes from this Remix. They worked with Google on Google Glass. Together with Meta or Facebook, they created Ray-Ban Meta smart glasses. With them, photos can be taken, calls can be received, and music can be listened to. They have a multi-year partnership with the luxury car brand Ferrari. After merging with the French optics company Essilor, their combined market value reached around 64 billion dollars. They have added a thermoplastic material called ‘Light Force’ to the frames, which is even lighter and stronger.

Of course, such popularity also has a dark side. Ray-Ban is one of the most counterfeited brands in the world. In the last five years, Luxottica has seized around 12 million or 1 crore 20 lakh fake Ray-Bans. They have shut down more than 120 thousand fake websites. Eighty-six percent of them came from the Chinese market. Therefore, to identify an authentic Ray-Ban, it is very important to know its packaging and detailing.

The thing that was born in 1937 as protective gear for the military is ruling the world of fashion today, almost a century later. There is nothing to hide about yourself. Wearing Ray-Ban does not only mean seeing the world. It means showing yourself to the world. From cotton to passing through fire at 1,200 degrees Celsius, this masterpiece has been created with the perfect touch of human hands.

How did you like the story of Ray-Ban? Which Ray-Ban model is your favorite? Aviator or Wayfarer? Let us know in the comments right now. And yes, if you are also interested in luxury watches like sunglasses, you can watch this video about Rolex. To learn more amazing unknown stories like this, subscribe to the channel. And keep the bell icon activated.

Thank you, everyone. Stay healthy, stay well.

Resources:

  • Origin of Ray-Ban and Military History

Link: https://en.wikipedia.org/wiki/Ray-Ban

  • Luxottica’s $640 Million Acquisition of Ray-Ban

Link: https://theclassicmachines.com/2023/01/02/ray-ban-the-icon-factory/

  • Ray-Ban’s Impact in Hollywood (Tom Cruise & Audrey Hepburn)

Link: https://www.wolfonwealth.com/p/how-tom-cruise-saved-ray-bans

  • Ray-Ban Manufacturing and Acetate Frame Process

Link: https://www.eyewearglobo.com/sunglass-manufacturing/

  • Ray-Ban Meta Smart Glasses

Link: https://www.meta.com/ai-glasses/ray-ban-meta/

  • The $400,000 Chopard De Rigo Vision Sunglasses

Link: https://www.supermoney.com/most-expensive-sunglasses

Published By

Himu

2