Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Türkiye’de lisanslı yapısıyla güven kazanan bahsegel markası öne çıkıyor.

Cep telefonundan işlem yapmak isteyen kullanıcılar bettilt platformunu seçiyor.

রেডবুলের কোটি টাকার সাম্রাজ্য! Red Bull’s Billion Dollar Empire !

রেডবুল এখন তো বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু যে ক্যানটা আপনি দেখেন, সেটা রেডবুল কোম্পানি নিজে তৈরিই করে না। কী, শুনে চমকে গেলেন তো? বিশ্বের সবচেয়ে বড় এনার্জি ড্রিংক কোম্পানি, বছরে বিক্রি করে কোটি কোটি ক্যান, অথচ তাদের নিজেদের কোনো কারখানাই নেই। একজন শ্রমিকও কাজ করে না তাদের কোনো প্ল্যান্টে। তাহলে তারা করেটা কী? এত টাকা আসে কোথা থেকে? কীভাবে একটা কোম্পানি নিজে কিছু না বানিয়েও গোটা দুনিয়া জয় করে ফেলেছে?

শুভেচ্ছা সবাইকে। গল্পের শুরুটা হয় থাইল্যান্ডে। আশির দশকের কথা। একজন অস্ট্রিয়ান ভদ্রলোক, নাম ডিট্রিচ মাটেশিৎজ। পেশায় সেলসম্যান, একটি জার্মান কোম্পানির হয়ে টুথপেস্ট বিক্রি করেন। ব্যবসার কাজে থাইল্যান্ড যান। লম্বা ফ্লাইটের ধকলে শরীর ভেঙে পড়ে, চোখ বুজে আসে, মানে জেট ল্যাগ আর কি। ব্যাংককের রাস্তায় হাঁটতে হাঁটতে তার হাতে আসে একটা লোকাল ড্রিংকস। নাম ক্রাটিং দায়েং। এক চুমুক দিয়ে-ই অবাক হয়ে যান। সব ক্লান্তি যেন নিমিষে হারিয়ে যায়, শরীরে নতুন প্রাণ ফিরে আসে। এই ঘটনায় ডিট্রিচের মাথায় আসে একটা বিজনেস আইডিয়া।

থাই ফার্মাসিস্ট চালেও ইউভিদ্যা এই ড্রিংক বানান। ডিট্রিচ দেরি না করে সোজা তার সাথে হাত মেলান। দুজন মিলে ঠিক করেন, এই ড্রিংকটাকে পশ্চিমা দুনিয়ার জন্য বদলাতে হবে। তারা এতে যোগ করেন কার্বনেশন, সেই সাথে মিষ্টতা একটু কমান, আর নাম দেন রেডবুল। এভাবেই জন্ম হয় দুনিয়ার সবচেয়ে বিখ্যাত এনার্জি ড্রিংকটির।

থাইল্যান্ডে এই ড্রিংক খেত ট্রাক ড্রাইভার, নির্মাণ শ্রমিক, কারখানার মজুররা। সারাদিন কাজ করার পর সন্ধ্যার দিকে একটু জোর পেত ড্রিংকটা পান করে তারা। ডিট্রিচ এটাকে ইউরোপে এনে পুরো ছকটাই উলটে দেন। তিনি ভাবেন, শুধু শ্রমিকদের জন্য রাখলে তো বড় ব্যবসা হবে না। তাই টার্গেট বদলে ফেলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সারারাত জেগে কাজ করা আইটি প্রফেশনাল, লং ড্রাইভে বেরোনো তরুণ-তরুণী, ক্লাবে পার্টি করা মানুষ, এরাই তাদের নতুন টার্গেট কাস্টমার। একটা সাধারণ শ্রমিকের পানীয় রাতারাতি হয়ে যায় তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়, কারণ এতে থাকা ক্যাফেইন আর টরিনের পরিমাণ নিয়ে তাদের সন্দেহ হচ্ছে। পুরো তিনটা বছর ডিট্রিচ শুধু পরীক্ষা আর কাগজপত্র নিয়ে লড়ে যান। ১৯৮৭ সালে অবশেষে অনুমোদন পায় রেডবুল। এই তিন বছরের জেদটাই বলে দেয়, নিজের পণ্যের ওপর তার বিশ্বাস কতটা গভীর ছিল। সাধারণ কোনো ব্যবসায়ী হলে হয়তো তিন মাসেই হাল ছেড়ে দিত। কিন্তু ডিট্রিচ জানেন, এই পানীয়র মধ্যে যে সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা হাতছাড়া করার মতো না।

এবার আসল প্রশ্নে আসি। রেডবুল আসলে কীভাবে কাজ করে? একটা সাধারণ জুস কোম্পানির কথা চিন্তা করুন। কারখানা বানায়, কাঁচামাল আনে, বোতলে ভরে, ট্রাকে করে বাজারে পাঠায়, আর মার্কেটিং করে মানুষকে প্রোডাক্টের কথা জানায়। রেডবুলের গল্পটা একদমই উল্টো। ফোর্বস ম্যাগাজিন একবার লেখে, রেডবুল আসলে একটা মার্কেটিং কোম্পানি, ঘটনাচক্রে তারা এনার্জি ড্রিংকও বিক্রি করে। কারখানার সব ঝামেলা তারা অন্যের ঘাড়ে দিয়ে দেয়। আসলে রেডবুল নিজেরা এক ফোঁটা পানীয়ও বানায় না। তাদের হয়ে পুরো প্রোডাকশনের কাজটা করে ‘রাউখ’ (Rauch) নামের আরেকটা অস্ট্রিয়ান বেভারেজ কোম্পানি। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে থাকা রাউখের বিশাল কারখানায় এই ড্রিংক তৈরি হয় আর ক্যানে ভরা হয়, এরপর সেখান থেকেই সারা বিশ্বে ডিস্ট্রিবিউশন হয়। উপকরণ সংগ্রহ, বোতলে ভরা, শ্রমিকের বেতন, সব কিছুই অন্যের উপর। নিজেদের কোনো প্রোডাকশন প্ল্যান্ট নেই। ব্যবসার ভাষায় একে বলে আউটসোর্সিং মডেল। ঝুঁকি কম, খরচ কম, মাথাব্যথাও কম। তাহলে তাদের এত টাকা যায় কোথায়? পুরোটাই যায় ব্র্যান্ডিং আর মার্কেটিংয়ে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা তারা ঢালে শুধু মানুষের মাথায় নিজেদের নাম গেঁথে দিতে। পা‍র্থক্যটা অন্য জায়গায়, সাধারণ কোম্পানি টাকা খরচ করে পণ্য বানাতে, আর রেডবুল টাকা খরচ করে গল্প বানাতে।

যখন রেডবুল প্রথম ইউরোপের বাজারে আসে, তখন কেউ চেনেই না এই ড্রিংক। এমনকি টেস্ট করে অনেকের পছন্দও হয় না প্রথমে। সেসময় রেডবুল এক অদ্ভুত কৌশল নেয়। একে গেরিলা মার্কেটিং বলা যেতে পারে। রাতের অন্ধকারে লন্ডনের ক্লাব, পাব আর বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনের চারপাশে তারা রেখে আসে, অসংখ্য খালি রেডবুলের ক্যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখে, ডাস্টবিন ভর্তি খালি ক্যান। মনে ভাবে, নিশ্চয়ই দারুণ কিছু, নাহলে এত মানুষ খাচ্ছে কেন! বাস্তবে তো সেটাই ঘটে, কোনো খাবারের দোকানে ভিড় দেখলেই আমরা ধরে নিই, এই রেস্টুরেন্টের খাবার নিশ্চয়ই ভালো। এই সাধারণ মনস্তত্ত্বকে কাজে লাগিয়েই রেডবুল রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। সাথে আরেকটা চাল চালে তারা। বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষার্থীদের বানায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একটা বিশেষ মিনি কুপার গাড়ি, ছাদের উপর বিশাল একটা রেডবুলের ক্যান। ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে বিনামূল্যে ক্যান বিলি করা হয়। ফ্রিতে পেয়ে মানুষ খায়, ভালো লাগে, বন্ধুদের বলে। মুখে মুখে ছড়িয়ে পড়ে খবর। প্রাথমিক পর্যায়ে কোনো টিভি বিজ্ঞাপন লাগেনি তাদের, কোনো বিলবোর্ডও না। শুধু মানুষে মানুষে কথা। আর এই মুখে মুখে ছড়ানো প্রচারণাই সবচেয়ে শক্তিশালী। কারণ মানুষ বিজ্ঞাপনকে যতটা বিশ্বাস করে না, বন্ধুর কথাকে তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করে।

আবার রেডবুলের দাম কেন এত বেশি, ভেবে দেখেছেন কখনো? এটাও একটা মাস্টারপ্ল্যান। কম দামে বিক্রি করলে মানুষ একে সাধারণ একটা ড্রিংক ভেবে নিত। তাই ইচ্ছে করেই দাম চড়া রাখা হয়, যাতে মানুষের মনে হয়, এটা প্রিমিয়াম কিছু। ঠিক আইফোনের মতো। দাম বেশি মানেই মান বেশি, এই ধারণাটাই তারা বিক্রি করে। মজার ব্যাপার হলো, মানুষ কিন্তু এই দামের হিসাব নিয়ে কখনো প্রশ্নই তোলে না। কারণ মাথার ভেতর একটা ধারণা গেঁথে গেছে, ভালো জিনিসের দাম একটু বেশিই হয়। ক্যানের ডিজাইনটাও দেখুন। মোটাসোটা নয়; লম্বা, চিকন, চকচকে ক্যান। অন্যদের থেকে আলাদা, দেখতেই মনে হয় দামি প্রিমিয়াম কিছু হাতে নিয়েছেন। শেলফে অন্য সব ড্রিংকের ভিড়ে এই ক্যানটা এক নজরেই আলাদা করে চোখে পড়ে।

রেডবুলে থাকে ক্যাফেইন আর টরিন নামের অ্যামিনো অ্যাসিড। একসময় গুজব ছড়ায়, এই টরিন নাকি সরাসরি ষাঁড়ের শরীর থেকে নেওয়া হয়। সাধারণ কোনো কোম্পানি হলে সাথে সাথে সংবাদ সম্মেলন ডেকে গুজব বলে উড়িয়ে দিত। কিন্তু রেডবুল চুপ থাকে। মাসের পর মাস। মানুষ ভাবে, নিশ্চয়ই সত্যি, নাহলে রেডবুল অস্বীকার করছে না কেন! কেন তারা চুপ থাকে জানেন? কারণ এই গুজব যত ছড়ায়, তত বেশি মানুষ তাদের নিয়ে কথা বলে। খবরের কাগজে লেখালেখি হয়, টিভিতে আলোচনা হয়। ফ্রি পাবলিসিটি। একটা বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করেই তারা পেয়ে যায় লাখো মানুষের আগ্রহ। যখন আলোচনা চরমে পৌঁছায়, তখন হাসিমুখে জানিয়ে দেয়, টরিন ল্যাবে তৈরি হয়, ষাঁড়ের সাথে কোনো সম্পর্কই নেই। ততক্ষণে অবশ্য রেডবুলের নাম ঘরে ঘরে পৌঁছে গেছে।

কোম্পানীর মার্কেটিং নিয়ে আরো মজার কিছু ঘটনা রয়েছে। আমাদের এখানে যেমন ক্রিকেট নিয়ে পাগলামি, পশ্চিমা দেশগুলোতে তেমনি এক্সট্রিম স্পোর্টস নিয়ে উন্মাদনা। রেডবুল শুধু স্পন্সর করে বসে থাকেনি, তারা নিজেরাই এসব দল বা ইভেন্টের মালিক হয়ে গেছে। ফর্মুলা ওয়ান রেসিংয়ে তাদের নিজেদেরই একটা টিম আছে, রেডবুল রেসিং, বারবার বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারা। সেবাস্টিয়ান ভেটেল থেকে শুরু করে ম্যাক্স ভার্স্টাপেন, এরা সবাই রেডবুলেরই তৈরি করা তারকা। জার্মানি, অস্ট্রিয়া, আমেরিকায় তাদের নিজস্ব ফুটবল ক্লাবও আছে। আরবি লাইপজিগ নামে জার্মান ক্লাবটার কথা অনেকেই হয়তো শুনেছেন। শুধু ফুটবল, রেসিং না; আইস হকি টিমও রয়েছে। স্নোবোর্ডিং, স্কেটবোর্ডিং, ক্লিফ ডাইভিং সব জায়গাতেই রেডবুলের নাম। নিউইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে বলা হয়েছে, খেলাধুলার মধ্য দিয়ে রেডবুল মানুষের মনে এমন একটা জায়গা করে নিয়েছে, যেখানে এটা শুধু একটা পানীয় নয়, বরং একটা লাইফস্টাইল। আর এখানেই তাদের চালাকিটা লুকিয়ে। মানুষ যখন রোমাঞ্চ দেখে, উত্তেজনা অনুভব করে, ঠিক তখনই তাদের চোখের সামনে ভেসে ওঠে রেডবুলের লোগো।

২০১২ সালে রেডবুল আরো ক্রেজি মার্কেটিং করে। ফেলিক্স নামের একজন স্কাইডাইভার মহাকাশ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই পুরো প্রজেক্টের একমাত্র স্পন্সর এবং আয়োজক, রেডবুল। নাম দেওয়া হয় ‘রেডবুল স্ট্র্যাটোস’। ইউটিউবে লাইভ দেখানো হয় পুরো লাফ। মিলিয়ন মিলিয়ন মানুষ চোখ আটকে যায় স্ক্রিনের সামনে। ফেলিক্স যখন শব্দের গতিও ছাড়িয়ে যান, নিরাপদে মাটি ছুঁয়ে ফেলেন, তখন নতুন এক ইতিহাস তৈরি হয়। বিজনেস ইনসাইডারের বিশ্লেষকরা বলেন, এই একটা মাত্র ইভেন্ট রেডবুলকে যে পরিচিতি এনে দিয়েছে, হাজার কোটি টাকার টিভি বিজ্ঞাপনেও সেটা সম্ভব হতো না।

খেলাধুলার বাইরেও রেডবুল থেমে থাকেনি। গানের জগতে আছে রেডবুল মিউজিক একাডেমি, বিশ্বের প্রতিভাবান শিল্পীদের এক ছাদের নিচে আনার উদ্যোগ। ব্রেকড্যান্সিং, বি-বয়িংয়ের মতো স্ট্রিট কালচারকে বিশ্বমঞ্চে নিয়ে আসে রেডবুল বিসি ওয়ানের মাধ্যমে। এমনকি গেমিং জগতেও তাদের আধিপত্য বিশাল। বড় বড় ই-স্পোর্টস টুর্নামেন্টে স্পনসর হিসেবে সবসময় দেখা যায় তাদের। তারা ঠিক সেখানেই হাত দেয়, যেখানে থাকে এনার্জি, স্পিড, প্যাশন, আর নতুন কিছু করার নেশা। মানে যেখানেই তরুণ প্রজন্মের হৃদস্পন্দন, ঠিক সেখানেই রেডবুলের উপস্থিতি। এটাই তাদের আসল কৌশল। পণ্য বিক্রি না করে তারা বিক্রি করে একটা কালচার।

রেডবুল নিয়ে বিশ্বের বড় বড় বিজনেস স্কুলগুলোতে অসংখ্য রিসার্চ পেপার আর কেস স্টাডি করানো হয়। সেসব রিসার্চে তাদের এই কালচারাল মার্কেটিং স্ট্র্যাটেজিকে একটা ‘মাস্টারক্লাস’ হিসেবে দেখা হয়। তবে রিসার্চ পেপারগুলোতে তাদের একটা বড় দুর্বলতার কথাও বারবার উঠে এসেছে, সেটা হলো স্বাস্থ্যঝুঁকি। অতিরিক্ত ক্যাফেইন আর চিনি থাকার কারণে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) প্রায়ই তাদের প্রোডাক্ট নিয়ে প্রশ্ন তোলে। স্বাস্থ্যগত এসব সমালোচনা থাকা সত্ত্বেও, রেডবুলের প্রিমিয়াম ব্র্যান্ডিং আর মানুষের ইমোশনের সাথে কানেক্ট করার ক্ষমতা এতই শক্তিশালী যে, এসব নেতিবাচক দিক তাদের ব্যবসায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি।

আপনি যখন দোকান থেকে একটা রেডবুল কেনেন, আপনি শুধু ক্যাফেইন আর চিনি মেশানো পানি কেনেন না। আপনি কেনেন একটা অনুভূতি। তাদের স্লোগান, “রেডবুল গিভস ইউ উইংস”। রেডবুল আপনাকে ওড়ার জন্য ডানা দেয়। এই ডানা কোনো জাদুকরী ডানা না। এটা সাহস, তারুণ্য, নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার একটা তাড়না। ব্লুমবার্গ বলে, রেডবুল আসলে একটা আস্ত মিডিয়া কোম্পানি। তাদের ম্যাগাজিন আছে, টিভি চ্যানেল আছে, প্রোডাকশন হাউজ আছে। তারা এমন কনটেন্ট বানায়, যা থেকে চোখ সরানো যায় না। আর সেই কনটেন্টের ফাঁকেই, খুব নিঃশব্দে, তারা বিক্রি করে দেয়, ছোট্ট ক্যানটা।

এটাই রেডবুলের আসল ম্যাজিক। নিজের কারখানায় এক ফোঁটা ড্রিংক না বানিয়েও দুনিয়ার সবচেয়ে বড় এনার্জি ড্রিংক ব্র্যান্ড হয়ে ওঠা, শুধু গল্প বলে। মানুষের মনস্তত্ত্ব বুঝে শুধু মার্কেটিং দিয়ে। একটা ছোট ড্রিংক কোম্পানি থেকে শুরু করে আজ তারা বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য। অস্ট্রিয়ার ছোট্ট শহর ফুশল অ্যাম সি-তে (Fuschl am See) তাদের হেড অফিস। বর্তমানে বিশ্বের ১৭১টিরও বেশি দেশে তাদের এই ড্রিংক বিক্রি হয়। কারখানায় সরাসরি উৎপাদন না করলেও মার্কেটিং, সেলস আর স্পোর্টস ম্যানেজমেন্ট মিলিয়ে সাম্প্রতিক হিসাব অনুযায়ী সারা বিশ্বে তাদের কর্মী সংখ্যা প্রায় ১৮ হাজার ! ২০২৩ সালের পরিসংখ্যান বলছে, বছরে তাদের আয় ১০.৫৫ বিলিয়ন ইউরো বা দেড় লাখ কোটি টাকা। তাদের টোটাল অ্যাসেটের পরিমাণও এই বিপুল আয়ের সাথে তাল মিলিয়ে বেড়েই চলেছে, কারণ তারা টাকা জমিয়ে না রেখে পুরোটাই ঢেলে দেয় স্পোর্টস টিম আর ইভেন্টের পেছনে। অথচ শুরুতে কারো বিশ্বাসই ছিল না এই ড্রিংক চলবে।

ডিট্রিচ প্রমাণ করে দিয়েছে, পণ্য যত ভালোই হোক, মানুষের মনে জায়গা না করতে পারলে সেটা শুধু একটা বোতল। আর পণ্য তৈরি না করে শুধু মা‍র্কেটিংয়ের উপর নি‍র্ভর করেই সফল হয়েছে এমন কোন ঘটনা আপনার জানা থাকলে আমাদেরকে শেয়ার করুন।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Red Bull

Red Bull is now known all over the world. But the can you see is not actually manufactured by the Red Bull company itself. What, surprised to hear that? The world’s largest energy drink company, selling millions of cans every year, yet they do not have a single factory of their own. Not even a single worker works in any of their plants. Then what do they actually do? Where does all this money come from? How has a company conquered the whole world without making anything itself?

Greetings everyone. The story begins in Thailand. It was the eighties. An Austrian gentleman named Dietrich Mateschitz. By profession, he was a salesman, selling toothpaste for a German company. He went to Thailand for business. After the exhaustion of a long flight, his body felt exhausted, his eyes became heavy, meaning jet lag. While walking through the streets of Bangkok, he came across a local drink in his hand. The name was Krating Daeng. With just one sip, he was amazed.

All the tiredness seemed to disappear in an instant, and new energy returned to his body. This incident gave Dietrich a business idea.

Thai pharmacist Chaleo Yoovidhya made this drink. Without wasting time, Dietrich went straight to him and joined hands with him. The two decided that this drink had to be modified for the Western world. They added carbonation to it, reduced the sweetness a little, and named it Red Bull. This is how the world’s most famous energy drink was born.

In Thailand, this drink was consumed by truck drivers, construction workers, and factory laborers. After working all day, they would get a little boost in the evening by drinking the beverage. Dietrich brought it to Europe and completely turned the whole concept upside down. He thought that keeping it only for workers would not create a big business. So he changed the target. University students, IT professionals who stay awake all night working, young men and women going on long drives, people partying in clubs, these became their new target customers. An ordinary worker’s drink suddenly became extremely popular among the younger generation. However, the beginning was not easy at all. Austria’s Ministry of Health directly refused to approve it because they had doubts about the amount of caffeine and taurine in it. For three whole years, Dietrich fought only with tests and paperwork. Finally, in 1987, Red Bull received approval. The persistence of these three years shows how deep his belief in his product was. An ordinary businessman might have given up within three months. But Dietrich knew that the potential hidden inside this beverage was not something he could afford to lose.

Now let’s come to the real question. How does Red Bull actually operate? Think of an ordinary juice company. It builds factories, brings in raw materials, fills bottles, sends them to the market by trucks, and markets the product to make people aware of it. Red Bull’s story is completely the opposite. Forbes magazine once wrote that Red Bull is actually a marketing company that happens to sell energy drinks as well. They put all the hassle of factories on someone else’s shoulders. In fact, Red Bull does not make even a single drop of the beverage themselves. The entire production process is carried out on their behalf by another Austrian beverage company called ‘Rauch’. The drink is produced and filled into cans in Rauch’s huge factories in Austria and Switzerland, and from there it is distributed throughout the world. Collecting ingredients, filling bottles, paying workers’ salaries, everything is handled by others. They do not have any production plants of their own. In business language, this is called the outsourcing model. Less risk, less cost, and less headache. Then where does all their money go? It all goes into branding and marketing. Every year, they pour thousands of crores of taka just to engrave their name into people’s minds. The difference lies somewhere else: ordinary companies spend money to make products, while Red Bull spends money to make stories.

When Red Bull first entered the European market, nobody knew this drink. At first, many people did not even like the taste after trying it. At that time, Red Bull adopted a strange strategy. It could be called guerrilla marketing. In the darkness of night, they would leave countless empty Red Bull cans around the dustbins of London’s clubs, pubs, and universities. The next morning, people would wake up and see, dustbins filled with empty cans. They would think, it must be something great, otherwise why are so many people drinking it! In reality, that is exactly what happens, whenever we see a crowd at a food shop, we assume that the food at this restaurant must be good. By using this simple psychology, Red Bull became popular overnight. They made another move as well. They made popular university students brand ambassadors. A special Mini Cooper car, with a huge Red Bull can on its roof. Cans were distributed for free from campus to campus. People got it for free, drank it, liked it, and told their friends. The news spread by word of mouth. In the initial stage, they did not need any TV advertisements, nor any billboards. Just people talking to people. And this word-of-mouth promotion is the most powerful. Because people do not trust advertisements as much as they trust what their friends say.

Again, have you ever wondered why Red Bull is so expensive? This is also a master plan. If they sold it at a low price, people would consider it an ordinary drink. So the price was deliberately kept high, so that people would think it was something premium. Just like the iPhone. They sell the idea that higher price means higher quality. The funny thing is, people never really question the calculation behind this price. Because an idea has already been planted in their minds: good things are a little more expensive. Look at the design of the can too. Not fat; tall, slim, and shiny. Different from the others, just by looking at it, it feels like you are holding something expensive and premium. Among all the other drinks crowded on the shelf, this can immediately catches the eye as something different.

Red Bull contains caffeine and an amino acid called taurine. At one point, a rumor spread that this taurine was supposedly taken directly from the body of bulls. If it were an ordinary company, they would immediately call a press conference and dismiss it as a rumor. But Red Bull remained silent. For months. People thought, it must be true, otherwise why isn’t Red Bull denying it? Do you know why they stayed silent? Because the more this rumor spread, the more people talked about them. Newspapers wrote about it, television discussed it. Free publicity. Without spending money behind an advertisement, they gained the attention of millions of people. When the discussion reached its peak, they calmly announced that taurine is made in laboratories and has absolutely no connection with bulls. By then, of course, the name Red Bull had already reached households everywhere.

There are even more interesting incidents regarding the company’s marketing. Just as we are crazy about cricket here, Western countries have a similar obsession with extreme sports. Red Bull did not just sit back and sponsor them; they became owners of these teams or events themselves. In Formula One racing, they have their own team, Red Bull Racing, and they have become world champions again and again. From Sebastian Vettel to Max Verstappen, all of them are stars created by Red Bull. They also have their own football clubs in Germany, Austria, and America. Many may have heard of the German club called RB Leipzig. Not just football and racing; they also have an ice hockey team. Snowboarding, skateboarding, cliff diving, Red Bull’s name is everywhere. A report by the New York Times said that through sports, Red Bull has created such a place in people’s minds where it is not just a beverage, but rather a lifestyle. And this is where their clever strategy is hidden. When people watch excitement and feel the thrill, at that exact moment, the Red Bull logo appears before their eyes.

In 2012, Red Bull carried out even crazier marketing. A man named Felix decided to jump from space. The sole sponsor and organizer of this entire project was Red Bull. It was named ‘Red Bull Stratos’. The entire jump was shown live on YouTube. Millions and millions of people remained glued to their screens. When Felix surpassed the speed of sound and safely touched the ground, a new history was created. Analysts at Business Insider said that the recognition this single event brought to Red Bull could not have been achieved even with billions of taka worth of television advertising.

Red Bull did not stop outside sports either. In the world of music, there is Red Bull Music Academy, an initiative to bring talented artists from around the world under one roof. Through Red Bull BC One, Red Bull brings street culture such as breakdancing and B-boying to the world stage. Even in the gaming world, their dominance is huge. They are always seen as sponsors at major e-sports tournaments. They reach exactly where there is energy, speed, passion, and an obsession with doing something new. Meaning, wherever the heartbeat of the younger generation is, Red Bull is right there. This is their real strategy. Instead of selling a product, they sell a culture.

Numerous research papers and case studies about Red Bull are taught at major business schools around the world. In those studies, their cultural marketing strategy is viewed as a ‘masterclass’. However, the research papers also repeatedly highlight one major weakness of theirs, and that is health risks. Due to the high amount of caffeine and sugar, the Food and Drug Administration (FDA) often raises questions about their products. Despite these health-related criticisms, Red Bull’s premium branding and ability to connect with people’s emotions are so powerful that these negative aspects have not had much impact on their business.

When you buy a Red Bull from a shop, you are not just buying water mixed with caffeine and sugar. You are buying a feeling. Their slogan, “Red Bull Gives You Wings”. Red Bull gives you wings to fly. These wings are not magical wings. They are courage, youth, and the urge to go beyond your own limits. Bloomberg says Red Bull is actually a full-fledged media company. They have a magazine, they have television channels, they have a production house. They create content that you cannot take your eyes off. And in the gaps between that content, very quietly, they sell the little can.

This is the real magic of Red Bull. Becoming the world’s largest energy drink brand without making a single drop of the drink in their own factory, simply by telling stories. By understanding human psychology and using only marketing. Starting from a small drink company, today they are an empire worth billions of dollars. Their head office is in the small Austrian town of Fuschl am See (Fuschl am See). Currently, their drink is sold in more than 171 countries around the world. Even though they do not directly manufacture the product in factories, combining marketing, sales, and sports management, their total number of employees worldwide is approximately 18,000 according to recent estimates! Statistics from 2023 say that their annual revenue is 10.55 billion euros, or one and a half lakh crore taka. The amount of their total assets is also continuing to grow in line with this huge revenue, because instead of saving money, they pour it all into sports teams and events. Yet in the beginning, no one believed this drink would work.

Dietrich has proven that no matter how good a product is, if it cannot find a place in people’s minds, it is just a bottle. And if you know of any incident where someone has succeeded by relying only on marketing without producing the product, share it with us.

Thank you everyone. Stay healthy, stay well.

Published By

Ahmed Pipul

2

Ahmed Pipul – Enlightening the World with Infotainment