মায়ের একটা ‘মিথ্যা’ যেভাবে ইতিহাস বদলে দিল! | The Power of a Mother’s Lie | Thomas Edison

শুভেচ্ছা সবাইকে।

ভাবুন তো, আজ রাত ১০টায় হুট করে যদি সারা পৃথিবীর সব ইলেকট্রিক লাইট এক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে দৃশ্যটা কেমন হবে? মনে হবে না যে পৃথিবীটা থমকে গেছে? ১৯৩১ সালের ১৮ অক্টোবর ঠিক এমনটাই হওয়ার কথা ছিল। টমাস আলভা এডিসনের মৃত্যুতে শোক জানাতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হার্বার্ট হুভার পুরো দেশের বিদ্যুৎ এক মিনিটের জন্য বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু বিশেষজ্ঞরা আতঙ্কিত হয়ে বলেন, এটা অসম্ভব! কারণ ততদিনে এডিসন পৃথিবীকে বিদ্যুতের ওপর এতটাই নির্ভরশীল করে ফেলেছেন যে, এক মিনিটের জন্য বিদ্যুত বন্ধ করলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। এমনকি মানুষের জীবনও ঝুঁকিতে পড়বে। তবে প্রতীকী হিসেবে শুধু প্রধান শহরগুলোর আলো কমিয়ে রাখা হয়।

ভাবা যায়, একজন মানুষ পৃথিবীকে কতটা বদলে দিয়েছিলেন যে তার সম্মানে বাতি নেভানোটাও একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়? কিন্তু এই মানুষটিকেই ছোটবেলায় গাধা বলে স্কুল থেকে বের করে দেয়া হয়। আজ আমরা টমাস আলভা এডিসনের সেই অবিশ্বাস্য জীবনের গল্প শুনব, যেখানে আছে রোমাঞ্চ, জেদ, আর নিকোলা টেসলার সাথে এক কুখ্যাত লড়াইয়ের অন্ধকার ইতিহাস। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমাদের এই ঢাকা শহরের সাথেও কিন্তু এডিসনের এক দারুণ যোগসূত্র আছে যা আমরা অনেকেই জানি না।

এডিসনের জীবনের শুরুটা ভীষণ চ্যালেঞ্জিং। ১৮৪৭ সালে ওহাইওতে যখন তিনি জন্মগ্রহণ করেন, তখন তার মাথা ছিল অস্বাভাবিক বড় আর শরীর খুবই রুগ্ন। তাকে দেখে কেউই ভাবেনি এই ছেলে বড় হয়ে জাদুকর হবে। এডিসনের জীবন নিয়ে একটি জনপ্রিয় গল্প প্রচলিত আছে। স্কুলে যাওয়ার মাত্র তিন মাস পরেই হেডমাস্টার রেভারেন্ড এঙ্গেল তার মাকে ডেকে একটি চিঠি দিয়ে বললেন, আপনার ছেলেটা একদম অপদার্থ, পড়াশোনা ওকে দিয়ে হবে না। এডিসন বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞেস করেন, “মা, মাস্টারমশাই কি লিখেছেন?” মা ন্যান্সি এডিসন চোখের জল মুছে জোরে জোরে পড়ে শোনালেন, “আপনার ছেলে অসামান্য প্রতিভাবান। আমাদের স্কুল তার জন্য অনেক ছোট, এখানে তাকে শেখানোর মতো কোনো ভালো শিক্ষক নেই। তাই দয়া করে আপনিই ওকে বাড়িতে পড়ান”। অনেক বছর পর, এডিসন যখন জগদ্বিখ্যাত বিজ্ঞানী, তখন পুরনো ট্রাঙ্কে সেই চিঠিটা পেয়ে তিনি দেখেন সেখানে আসলে লেখা-“আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ, ওকে আর স্কুলে পাঠাবেন না।” এই ঘটনায় এডিসন ডায়েরিতে লিখেন, “আমি ছিলাম একজন মানসিকভাবে অসুস্থ শিশু, যাকে তার মা উনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভায় রূপান্তর করেন”।

ছোটবেলা থেকেই এডিসন ছিলেন এক পাগলাটে গবেষক। সবকিছুতেই তার কৌতূহল ব্যাপক। একবার তিনি দেখলেন একটা রাজহাঁস তার ডিমের ওপর বসে আছে। বিষয়টা তিনি তার মায়ের কাছে জানতে চান। মা জানান, হাঁসের শরীরের গরমে ডিম ফুটে বাচ্চা বের হবে। ব্যস! কয়েক ঘণ্টা পর এডিসনকে পাওয়া গেল প্রতিবেশীর গোয়ালঘরে, যেখানে তিনি নিজে এক গাদা রাজহাঁসের ডিমের উপর বসে আছেন বাচ্চা ফোটানোর চেষ্টায়! ফলাফল ছিল শুধু নষ্ট হওয়া প্যান্ট আর পরিবারের সবার হাসি।

তার এই কৌতূহল মাঝে মাঝে বিপদের কারণও হতো। মাত্র ছয় বছর বয়সে তিনি দেখতে চাইলেন আগুনের শিখা ঠিক কীভাবে কাজ করে। এই ‘দেখা’র চক্করে তিনি তার বাবার বিশাল খামারে আগুন লাগিয়ে দেন। রাগে তার বাবা তাকে পুরো শহরের সামনে বেত দিয়ে মারেন। কিন্তু তাতেও কি এডিসনকে থামানো গেছে? একদম না। একবার তার বন্ধু মাইকেলকে প্রচুর পরিমাণে সিডলিটজ পাউডার অর্থাৎ যা পানিতে মেশালে গ্যাস তৈরি হয় এমন পাউডার খাইয়ে দেন। এডিসনের যুক্তি ছিল, বেলুন যেমন গ্যাসে উড়ে, পেটে গ্যাস ঢুকলে মাইকেলও হয়তো ডানা ছাড়াই উড়তে শুরু করবে! উড়বে কী, মাইকেলের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তখন তাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে হয়।

জীবনের তাগিদে, বারো বছর বয়সে এডিসন ট্রেনে খবরের কাগজ আর লজেন্স বিক্রি শুরু করেন। কিন্তু তার মাথায় তখন ঘুরছিল রসায়নের সমীকরণ আর পদার্থবিজ্ঞানের নানা সূত্র। তিনি ট্রেনের কন্ডাক্টরকে রাজি করিয়ে মালবাহী কামরার এক কোণায় নিজের ছোট্ট একটা ল্যাবরেটরি বানান। সেখানেই তিনি ‘গ্র্যান্ড ট্রাঙ্ক হেরাল্ড’ নামে একটি সংবাদপত্র ছাপানো শুরু করেন। এটি ছিল পৃথিবীর ইতিহাসে চলন্ত ট্রেনে ছাপা প্রথম পত্রিকা। কিন্তু একদিন এক বড় অঘটন ঘটে যায়। ট্রেনের তীব্র ঝাকুনিতে এক টুকরো ফসফরাস মেঝেতে পড়ে ল্যাবে আগুন লাগে। প্রচণ্ড রেগে গিয়ে কন্ডাক্টর এডিসনকে চড় মারেন এবং কান ধরে ট্রেন থেকে নিচে ফেলে দেন। অনেকে বলেন, সেই চড় বা কান টেনে নিচে ফেলার কারণেই এডিসন কানে কম শুনতেন। যদিও এডিসন পরে জানিয়েছিলেন যে ছোটবেলার অসুস্থতাই ছিল এর মূল কারণ। এডিসন নিজেও ছিলেন পজিটিভ মানুষ। তাই তিনি বলতেন, কানে কম শোনা তার জন্য আশীর্বাদ, কারণ এতে কোলাহল তাকে আর ডিস্টার্ব করতে পারে না, গবেষণায় মনোযোগ বাড়ে। এডিসনের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন তিনি এক স্টেশন মাস্টারের তিন বছরের বাচ্চাকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাঁচান। কৃতজ্ঞ বাবা এডিসনকে টেলিগ্রাফ চালানো শেখান, যা ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তি।

পরে নিউ ইয়র্কে এডিসনের আসাটা ছিল অনেকটা সিনেমার হিরোর মতো। পকেটে ফুটো পয়সাও নেই, দুদিন ধরে না খেয়ে রাস্তায়। এক চায়ের দোকানে ঢুকে বিনামূল্যের স্যাম্পল চা খেয়ে খিদের জ্বালা মেটানোর চেষ্টা করেন তিনি। ঠিক সেই সময় ওয়াল স্ট্রিটের গোল্ড ইন্ডিকেটর কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মেশিন নষ্ট হয়ে যায়, যা দিয়ে সোনার দাম দেখানো হতো। বড় বড় ইঞ্জিনিয়াররা হিমশিম খাচ্ছিলেন। এডিসন এগিয়ে গিয়ে বললেন, “আমি কি একবার ট্রাই করব?” প্রথমে কেউ তাকে গুরুত্ব দিল না। শেষে অবশ্য উপায়হীন হয়ে তারা এডিসনকে একটা সুযোগ দেন। এডিসন মাত্র কয়েক মিনিটে একটা ছোট্ট স্প্রিং ঠিক করে মেশিনটা সচল করে দেন। সবাই অবাক! খুশি হয়ে কোম্পানি প্রচুর টাকা পুরস্কার দেয় এবং তিনি প্রথমবার বড় অংকের টাকার মুখ দেখেন। এরপর ১৮৭০ সালে মাত্র ২৩ বছর বয়সে তিনি নিজের আবিস্কার করা ‘ইউনিভার্সাল স্টক টিকার’ বিক্রি করে পান ৪০ হাজার ডলার, যা আজকের দিনে কয়েক কোটি টাকার সমান। এই টাকা দিয়েই তিনি নিউ জার্সিতে গড়ে তোলেন তার স্বপ্নের ‘আইডিয়া ফ্যাক্টরি’ মেনলো পার্ক। যেখানে তিনি প্রতিদিন অন্তত একটি নতুন আইডিয়া নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

এডিসন কিন্তু শুধু বিজ্ঞানী নন, একজন ঝানু ব্যবসায়ীও। তিনি জানতেন কেবল আবিষ্কার করলেই হবে না, তা মানুষের ঘরে পৌঁছাতে হবে। ১৮৭৭ সালে তিনি যখন ফনোগ্রাফ বা শব্দ রেকর্ড করার যন্ত্র আবিষ্কার করেন, তখন পুরো পৃথিবী তাকে ‘মেনলো পার্কের জাদুকর’ উপাধি দেয়। যখন তিনি প্রথমবার এই যন্ত্রে ‘ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্ব’ গানটি নিজের কণ্ঠে রেকর্ড করে বাজিয়ে শোনালেন, তার নিজের সহকারীরাই ভয়ে ফ্যাকাশে হয়ে যান। তারা ভাবেন, এটা হয়তো কোনো ভূতুড়ে কাণ্ড।

এডিসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বৈদ্যুতিক আলো। তার আগে অনেক বিজ্ঞানী বাল্ব তৈরির চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বাল্ব জ্বলার কয়েক মিনিটের মধ্যেই পুড়ে যেত। এডিসন হাল ছাড়েননি। তিনি ১৬০০ টিরও বেশি আলাদা আলাদা উপাদান দিয়ে পরীক্ষা করান, শুধু জানতে যে কোনটা দিয়ে দীর্ঘক্ষণ আলো জ্বালানো যায়। এমনকি তিনি দাড়ি বা মানুষের চুল দিয়েও পরীক্ষা করেছন! অবশেষে ১৮৭৯ সালে তিনি কার্বনযুক্ত সুতো ব্যবহার করে এমন এক বাল্ব তৈরি করেন যা সাড়ে ১৩ ঘণ্টা জ্বলে। পরে জাপানি বাঁশ ব্যবহার করে সেই আয়ু ১২০০ ঘণ্টায় নিয়ে যান।

এডিসনের এই বৈদ্যুতিক বাল্বের আলো আমেরিকার পর খুব দ্রুতই বাংলাদেশে পৌঁছে যায়। ১৯০১ সালের ৭ ডিসেম্বর, ঢাকার নবাব খাজা আহসানউল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় আর বিশাল অংকের অর্থায়নে প্রথমবার ঢাকা শহর বিদ্যুতের আলোতে আলোকিত হয়। ঢাকার আহসান মঞ্জিল আর সদরঘাট এলাকা হাজার হাজার এডিসন বাল্বের আলোতে ঝলমল করে উঠে। হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুত এ দৃশ্য দেখে অবাক হয়ে পড়ে। অনেকে তো একে জাদুকরী কোনো আলো বা অলৌকিক ঘটনা বলে মনে করেছিলেন। ভাবুন তো, নিউ ইয়র্কে বিদ্যুৎ আসার মাত্র ১৯ বছর পরেই আমাদের ঢাকা শহর বিদ্যুতের দেখা পায়। শুধু তাই নয়, সিনেমার আবিষ্কারের পেছনেও এডিসনের প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। ১৮৯৮ সালে ঢাকার ক্রাউন থিয়েটারে প্রথম যখন ‘বায়োস্কোপ’ দেখানো হয়, সেই প্রজেক্টর আর ক্যামেরার মূলে ছিল এডিসনেরই কাইনেটোগ্রাফ প্রযুক্তি। এমনকি মানিকগঞ্জের অকুতোভয় হীরালাল সেন, যাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়, তিনিও এডিসনের এই প্রযুক্তি দেখেই সিনেমা বানাতে উদ্বুদ্ধ হন।

আলোকিত এই মানুষের জীবনের সবটুকু কি আলোয় ভরা? একদম-ই না। তার চরিত্রের একটা বিতর্কিত দিক বেরিয়ে আসে নিকোলা টেসলার সাথে দ্বন্দ্বে। টেসলা ছিলেন এডিসনের ল্যাবের একজন মেধাবী কর্মচারী। এডিসন বলেছিলেন টেসলা যদি ডিসি মোটর উন্নত করতে পারেন, তবে তাকে ৫০ হাজার ডলার বোনাস দেবেন। টেসলা হাড়ভাঙা খাটুনি খেটে তা করে দেখান। কিন্তু যখন তিনি টাকা চান, এডিসন হেসে বললেন, “টেসলা, তুমি আমেরিকান জোক বা কৌতুক বোঝো না!”। অপমানিত টেসলা চাকরি ছেড়ে দেন এবং শুরু হয় ইতিহাসের কুখ্যাত ‘কারেন্ট ওয়ার’ বা বিদ্যুতের যুদ্ধ। এডিসন চেয়েছিলেন ডিসি বা ডাইরেক্ট কারেন্ট দিয়ে পৃথিবী চালাতে, আর টেসলা চেয়েছিলেন এসি বা অল্টারনেটিং কারেন্ট। এডিসন টেসলার এসি কারেন্টকে ভয়ংকর প্রমাণ করার জন্য এমন কিছু করেন যা আজও বিজ্ঞান জগতের এক বড় কলঙ্ক। ১৯০৩ সালে  এডিসন রাস্তার কুকুর, বিড়াল এমনকি ‘টপসি’ নামের একটি হাতিকে প্রকাশ্যে এসি কারেন্টে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলেন, যাতে মানুষ টেসলার প্রযুক্তিকে ভয় পায়। এমনকি ইলেকট্রিক চেয়ার দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থাও এডিসনই গোপনে উৎসাহ দেন; যাতে মানুষ এসি কারেন্টকে মৃত্যুর প্রতীক বলে মনে করে। শেষ পর্যন্ত অবশ্য টেসলার এসি কারেন্টই জয়ী হয়, কারণ তা অনেক দূর পর্যন্ত পাঠানো যেত।

এডিসনের ব্যক্তিগত জীবনও ছিল অদ্ভুত। তিনি কাজে এতটাই ডুবে থাকতেন যে, তার প্রথম স্ত্রী মেরি তাকে খুব একটা কাছে পেতেন না। এমনকি বিয়ের রাতেও তিনি ল্যাবে কাজ করতে করতে বাড়ি ফিরতেই ভুলে যান। শোনা যায়, এডিসন তার প্রথম দুই সন্তানের ডাকনাম দেন ‘ডট’ এবং ‘ড্যাশ’ যা আসলে টেলিগ্রাফের মোর্স কোডের সংকেত। তার মানে নিজের সন্তানদের সাথেও তিনি যেন বিজ্ঞানের মাধ্যমেই যুক্ত থাকেন। তার বন্ধুত্বের তালিকাটাও সিলেক্টিভ। হেনরি ফোর্ড, যিনি পৃথিবী বদলে দেওয়া গাড়ি নির্মাতা, তিনি ছিলেন এডিসনের গুণগ্রাহী এবং আজীবন বন্ধু। ফোর্ড প্রথম গ্যাসোলিন চালিত গাড়ির আইডিয়া নিয়ে এলে এডিসন উৎসাহ দিয়ে বলেন, “তরুণ বন্ধু, এটাই আসল জিনিস, তুমি সঠিক পথে আছো”। এডিসনের এই কথাতেই ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠার সাহস পান।

এডিসনের নামে ১০৯৩টি পেটেন্ট ছিল, যার মধ্যে অনেকগুলোর কৃতিত্ব তিনি হয়তো তার সহকর্মীদের দেননি। যেমন লুই ল্যাটিমার নামে এক কৃষ্ণাঙ্গ বিজ্ঞানী এডিসনের বাল্বকে টেকসই করার জন্য কার্বন ফিলামেন্ট আবিষ্কার করেন, কিন্তু ইতিহাসে তার নাম খুব একটা শোনা যায় না। ১৯৩১ সালে যখন এই মহান উদ্ভাবক মৃত্যুশয্যায়, তখন এক বিচিত্র ঘটনা ঘটে। মৃত্যুর সময় বাবার শেষ নিঃশ্বাসটি একটি কাঁচের টিউবে ভরে রেখেছিলেন ছেলে চার্লস। আজও মিশিগানের হেনরি ফোর্ড মিউজিয়ামে সেই টেস্ট টিউবটি রাখা আছে, যেখানে মানুষের ধারণা এডিসনের ‘লাস্ট ব্রেথ’ বা শেষ নিঃশ্বাস বন্দি হয়ে আছে।

টমাস আলভা এডিসন হয়তো একজন নিখুঁত মানুষ নয়, হয়তো টেসলার প্রতি ছিলেন নিষ্ঠুর, কিন্তু তার একটা কথা আজও আমাদের সবার জন্য ধ্রুব সত্য সফলতা হলো ১ ভাগ মেধা আর ৯৯ ভাগ পরিশ্রম। তিনি ১০ হাজার বার ব্যর্থ হওয়ার পরও বলেছেন, আমি হারিনি, বরং আমি ১০ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যেগুলো দিয়ে কাজটি হবে না।

আজ যখন শহরের ঝলমলে আলো দেখি বা হাতের স্মার্টফোনটি চার্জ করি, মনে রাখবেন এর সবকিছুর শুরু হয়েছিল সেই মানুষটির হাত ধরে যাকে একসময় ‘গাধা’ বলে ডাকা হতো। এডিসনের এই রহস্যময় জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? রাজহাঁসের ডিম ফোটানো, নাকি সেই শেষ নিঃশ্বাসের টেস্ট টিউব? কমেন্টে জানান। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাসের ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Thomas Alva Edison: The Wizard of Light in the Dark

Greetings to everyone.

Just imagine, if suddenly at 10 PM tonight, all the electric lights across the entire world were turned off for just one minute, what would that scene look like? Wouldn’t it feel like the Earth had come to a standstill? On October 18, 1931, exactly this was supposed to happen. To mourn the death of Thomas Alva Edison, the then-President of America, Herbert Hoover, proposed turning off the country’s electricity for one minute. But experts became panicked and said that this was impossible! Because by then, Edison had made the world so dependent on electricity that cutting off the power for even a single minute would cause the entire system to collapse. It would even put human lives at risk. However, as a symbolic gesture, the lights were dimmed only in major cities.

Can you imagine how much one person changed the world that turning off the lights in his honor became a cause of danger? Yet, this very person was kicked out of school in his childhood after being called a dunce. Today, we will listen to that incredible life story of Thomas Alva Edison, which is filled with romance, stubbornness, and the dark history of a infamous battle with Nikola Tesla. However, the most surprising thing is that our city of Dhaka also has a wonderful connection with Edison, which many of us do not know.

Edison’s life had a very challenging start. When he was born in Ohio in 1847, his head was abnormally large and his body was very sickly. Looking at him, no one ever thought this boy would grow up to be a wizard. There is a popular story about Edison’s life. After going to school for only three months, the headmaster, Reverend Engle, called his mother and handed her a letter, saying, “Your boy is completely useless, studies are not meant for him.” Returning home, Edison asked his mother, “Mother, what did the schoolmaster write?” His mother, Nancy Edison, wiped her tears and read aloud, “Your son is an extraordinary genius. Our school is too small for him, and we do not have any good teachers here who can teach him. So please, teach him at home yourself.” Many years later, when Edison was a world-renowned scientist, he found that letter in an old trunk and saw that it actually read—”Your son is mentally ill, do not send him to school anymore.” Regarding this incident, Edison wrote in his diary, “I was a mentally ill child, whose mother transformed him into the greatest genius of the nineteenth century.”

From his childhood, Edison was a crazy researcher. His curiosity about everything was immense. Once he saw a goose sitting on its eggs. He wanted to know about this from his mother. His mother told him that the warmth of the goose’s body would make the eggs hatch into chicks. That’s it! A few hours later, Edison was found in the neighbor’s barn, where he himself was sitting on a pile of goose eggs trying to hatch them! The result was only a ruined pair of pants and laughter from the whole family.

This curiosity of his would sometimes become a cause of danger too. At just six years old, he wanted to see exactly how a fire flame works. In the process of this ‘seeing’, he set fire to his father’s huge barn. In anger, his father whipped him in front of the whole town. But could that stop Edison? Not at all. Once, he fed his friend Michael a large amount of Seidlitz powder, which is a powder that generates gas when mixed with water. Edison’s logic was that since balloons fly with gas, if gas entered the stomach, Michael might also start flying without wings! Let alone flying, Michael’s condition became so bad that he had to be rushed to a doctor.

Driven by the needs of life, at the age of twelve, Edison started selling newspapers and lozenges on trains. But his mind was spinning with chemistry equations and various formulas of physics. He convinced the train conductor and set up his own small laboratory in a corner of the baggage car. Right there, he started printing a newspaper named ‘The Grand Trunk Herald’. This was the first newspaper in human history to be printed on a moving train. But one day, a major accident happened. Due to the severe jerking of the train, a piece of phosphorus fell on the floor and caught fire in the lab. Getting furiously angry, the conductor slapped Edison and threw him down from the train by pulling his ear. Many say that because of that slap or the pulling of the ear to throw him down, Edison became hard of hearing. Although, Edison later stated that his childhood illness was the main reason for it. Edison himself was a positive person. So he used to say that being hard of hearing was a blessing for him, because chaos could no longer disturb him, and his focus on research increased. The biggest turning point in Edison’s life came when he saved a station master’s three-year-old child by jumping in front of a moving train. The grateful father taught Edison how to operate the telegraph, which was the most modern technology of that time.

Later, Edison’s arrival in New York was much like that of a movie hero. Not a single penny in his pocket, walking the streets without food for two days. He entered a tea shop and tried to appease the pangs of hunger by drinking free sample tea. Right at that time, a crucial machine of Wall Street’s Gold Indicator Company broke down, which was used to display gold prices. Big engineers were struggling. Edison stepped forward and said, “May I try once?” At first, no one gave him importance. In the end, having no other choice, they gave Edison an opportunity. Within just a few minutes, Edison fixed a small spring and made the machine operational. Everyone was amazed! Being delighted, the company rewarded him with a huge sum of money, and he saw a large amount of money for the first time. After that, in 1870, at just 23 years of age, he received 40,000 dollars by selling his invented ‘Universal Stock Ticker’, which is equal to crores of taka in today’s money. With this money, he built his dream ‘Idea Factory’ Menlo Park in New Jersey, where he vowed to work on at least one new idea every day.

Edison was not just a scientist, but a shrewd businessman too. He knew that merely inventing things wouldn’t do; they had to reach people’s homes. In 1877, when he invented the phonograph, a machine to record sound, the whole world gave him the title ‘The Wizard of Menlo Park’. When he recorded and played back the song ‘Mary Had a Little Lamb’ in his own voice on this machine for the first time, his own assistants turned pale with fear. They thought it might be some kind of ghostly affair.

Edison’s biggest challenge was electric light. Before him, many scientists tried to make a bulb and failed because the bulb would burn out within a few minutes of lighting up. Edison did not give up. He experimented with more than 1600 different elements just to know which one could stay lit for a long time. He even experimented with beard or human hair! Finally, in 1879, he created a bulb using carbonized thread that stayed lit for 13.5 hours. Later, using Japanese bamboo, he extended that lifespan to 1200 hours.

The light of Edison’s electric bulb reached Bangladesh very quickly after America. On December 7, 1901, through the earnest efforts and massive financial funding of the Nawab of Dhaka, Khwaja Ahsanullah, the city of Dhaka was illuminated with electric light for the first time. Dhaka’s Ahsan Manzil and Sadarghat areas dazzled with the light of thousands of Edison bulbs. Thousands of people stood on the streets and were astonished to see this strange sight. Many even thought of it as some magical light or a miraculous event. Just imagine, within only 19 years of electricity coming to New York, our Dhaka city saw electricity. Not only that, Edison’s technology also played a big role behind the invention of cinema. In 1898, when ‘Bioscope’ was shown for the first time at Dhaka’s Crown Theatre, Edison’s Kinetograph technology was at the root of that projector and camera. Even the fearless Hiralal Sen of Manikganj, who is called the father of Indian cinema, was inspired to make movies after seeing this technology of Edison.

Is the life of this illuminated man completely full of light? Not at all. A controversial side of his character comes out in his feud with Nikola Tesla. Tesla was a brilliant employee in Edison’s lab. Edison had said that if Tesla could improve the DC motor, he would give him a 50,000-dollar bonus. Tesla worked himself to the bone and achieved it. But when he asked for the money, Edison laughed and said, “Tesla, you don’t understand American jokes or humor!”. Insulted, Tesla resigned from his job, and thus began the infamous ‘War of Currents’ in history. Edison wanted to run the world with DC or Direct Current, while Tesla wanted AC or Alternating Current. To prove Tesla’s AC current dangerous, Edison did something that remains a huge stain on the scientific world to this day. In 1903, Edison publicly executed stray dogs, cats, and even an elephant named ‘Topsy’ with electric shocks using AC current, so that people would fear Tesla’s technology. Edison even secretly encouraged execution by the electric chair, so that people would consider AC current as a symbol of death. In the end, however, Tesla’s AC current won because it could be transmitted over long distances.

Edison’s personal life was also strange. He was so immersed in work that his first wife, Mary, hardly got him near her. Even on their wedding night, he forgot to return home while working in the lab. It is heard that Edison nicknamed his first two children ‘Dot’ and ‘Dash’, which are actually Morse code signals of the telegraph. This means he remained connected with his own children through science as well. His list of friendships was also selective. Henry Ford, the car manufacturer who changed the world, was an admirer and lifelong friend of Edison. When Ford first came up with the idea of a gasoline-powered car, Edison encouraged him saying, “Young friend, that’s the thing, you are on the right track.” With these words from Edison, Ford found the courage to establish the Ford Motor Company.

Edison held 1093 patents in his name, for many of which he perhaps did not give credit to his colleagues. For instance, a Black scientist named Lewis Latimer invented the carbon filament to make Edison’s bulb durable, but his name is not heard much in history. In 1931, when this great innovator was on his deathbed, a peculiar event occurred. At the time of death, his son Charles captured his father’s last breath in a glass tube. Even today, that test tube is kept at the Henry Ford Museum in Michigan, where people believe Edison’s ‘Last Breath’ is captured.

Thomas Alva Edison might not be a perfect human being, he might have been cruel to Tesla, but one statement of his stands as an eternal truth for all of us today: success is 1% genius and 99% hard work. Even after failing 10,000 times, he said, “I have not failed. I’ve just found 10,000 ways that won’t work.”

Today, when you see the dazzling lights of the city or charge the smartphone in your hand, remember that everything started from the hands of that very person who was once called a ‘dunce’. Which incident from this mysterious life of Edison surprised you the most? Hatching goose eggs, or that test tube of the last breath? Let us know in the comments. And to watch videos of such thrilling history, subscribe to the channel right now. See you in the next video. Thank you everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top