Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

Türkiye’de yaygın olarak kullanılan bettilt güvenilir altyapısıyla fark yaratıyor.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

পেট্রোল পাম্পে লাইন কেন? ভয়ংকর সত্য! | Fuel Shortage in Bangladesh? Real Cause of Petrol Pump Lines

শুভেচ্ছা সবাইকে।

আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক সপ্তাহে পেট্রোল পাম্পে লাইনের অবস্থা? কোথাও মোটর সাইকেলের লম্বা লাইন, কোথাও ৫ কিলোমিটারের বেশি দীর্ঘ গাড়ির সারি, আবার কোথাও ঝুলছে “পেট্রোল নাই” সাইনবোর্ড। এখন প্রশ্ন হলো, সত্যিই কি তেল শেষ হয়ে যাচ্ছে? নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গল্প? আজকের ভিডিওতে আমরা জানবো- কেন তেলের দাম হঠাৎ বেড়ে যায়? ইরান আর আমেরিকার সংঘাত কীভাবে পুরো পৃথিবীকে প্রভাবিত করে? কোন দেশে সবচেয়ে বেশি তেল আছে? কারা এই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ- বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে?

চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে- তেল আসলে কার হাতে? পৃথিবীতে তেলের মজুদ সমানভাবে ছড়িয়ে নেই। কিছু নির্দিষ্ট দেশ এই সম্পদের ওপর বসে আছে। ওপেকের (OPEC) তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি তেল আছে ভেনেজুয়েলায়… প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তারপর সৌদি আরবে… প্রায় ২৬৭ বিলিয়ন। ইরানে… ২০৮ বিলিয়ন। কানাডায়… ১৬৩ বিলিয়ন। আর রাশিয়ায়… প্রায় ৮০ বিলিয়ন ব্যারেল। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার কাছে তেল আছে, সে-ই সবচেয়ে শক্তিশালী, এমনটা কিন্তু না। কারণ তেল থাকা আর তেল উৎপাদন করা- দুটো আলাদা জিনিস। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ যুক্তরাষ্ট্র। প্রতিদিন প্রায় ১৩ মিলিয়নের বেশি ব্যারেল তেল উৎপাদন করে। মানে- তেল শুধু সম্পদ না… এটা প্রযুক্তি, ক্ষমতা আর কৌশলের খেলা। ২০২৬ সালের ৩ এপ্রিলের ডেটা অনুযায়ী, বাণিজ্যিক ও স্ট্র্যাটেজিক রিজার্ভ মিলিয়ে বর্তমানে আমেরিকার মোট তেল মজুদের পরিমাণও কম নয়, প্রায় ৮৭৮ মিলিয়ন ব্যারেল।

এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে- তেলের দাম হঠাৎ কেন বাড়ে? এর উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে। ২০২৬ সালের শুরু থেকে, ইরান আর আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে গিয়ে ঠেকেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, যুদ্ধ শুরু হয়ে গেছে। একে অপরের হামলায় কেউই পিছিয়ে নেই। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা- হরমুজ প্রণালী। একে বলা হয় বিশ্বের ‘জুগলার ভেইন’ বা প্রাণের ধমনী। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই ছোট্ট সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। আমেরিকার সাথে যুদ্ধ শুরুর কিছুদিন পর থেকেই ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। আর আপনারা তো জানেন, যখন এই হরমুজ প্রণালী বন্ধ হয়, তখন পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে যায়। অবশ্য হরমুজ বন্ধের মাত্র কয়েক দিনের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি ৬৬ ডলার থেকে ১০০ ডলারের উপরে উঠে যায়। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই এই দাম ১২০… ১৩০… এমনকি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছে যায়। আসলে দুই দেশের মধ্যকার একটা যুদ্ধ যে পুরো পৃথিবীর প্রতিটি দেশকে ভোগাতে পারে তা আগে এতোটা কাছে থেকে দেখেনি বলে উপলব্ধিও হয়নি বাংলাদেশের মানুষের।  

সেকথা থাক, আমেরিকা ইরান উত্তেজনা ছেড়ে এবার তেল নিয়ে বিশ্ব রাজনীতি প্রসঙ্গে ঘুরে আসি চলুন। এখন প্রশ্ন হলো, তেলের বাজার শুধু কি দেশগুলো নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে- না। বিশ্বের বড় বড় তেল ট্রেডিং কোম্পানিগুলো— যেমন ভিটোল, ট্রাফিগোরা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেলের বাণিজ্য করে। মানে… দেশের পাশাপাশি কর্পোরেশনও এই খেলায় বড় ভূমিকা রাখে। এখন আসি রাশিয়ার প্রসঙ্গে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের বড় তেল সরবরাহকারী ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর- ইউরোপ সিদ্ধান্ত নেয়, তারা রাশিয়ার ওপর নির্ভরতা কমাবে। ফলাফল? ইউরোপ এখন রাশিয়ার তেল খুব কম ব্যবহার করে। কিন্তু রাশিয়া থেমে নেই। তারা নতুন বাজার খুঁজে নিয়েছে চীন এবং ভারত। তার মানে হলো রাশিয়ার তেল এখন ইউরোপের বাজারে না গিয়ে ঢুকছে এশিয়াতে। আর একটা চমকপ্রদ বিষয় হলো রাশিয়া তেল পরিবহণে শ্যাডো ট্যাঙ্কার ব্যবহার করছে। আন্তজা‍র্তিক নিষেধাজ্ঞা এড়াতে এমন কৌশলে তারা তেল পরিবহন করছে। এটি যেন গহীন সমুদ্রের এক রহস্যময় লুকোচুরি খেলা, যেখানে হাজার কোটি টাকার তেল হাতবদল হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আড়ালে।

এখন আসি আমাদের দেশ-বাংলাদেশে। অনেকেই ভাবছেন- দেশে কি তেল শেষ হয়ে যাচ্ছে? সত্যিটা হলো- না, পুরোপুরি শেষ হয়নি। বাংলাদেশে মোটামুটি এক মাসের মতো জ্বালানি মজুদ আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুই মাস মজুদের কথা। কিন্তু সমস্যা হচ্ছে— সব ধরনের জ্বালানির অবস্থা একরকম না। বিশেষ করে পেট্রোল। এ কারণেই আপনি পাম্পে গেলে সব জায়গায় তেল পান না। এখন প্রশ্ন- মজুদ থাকলেও পাম্পে তেল পাওয়া যাচ্ছে না কেন? এর পেছনে তিনটা বড় কারণ আছে। প্রথম কারণ- প্যানিক বায়িং। মানুষ ভয় পেয়ে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। যেখানে আগে একটা পাম্পে দিনে কয়েকশ গাড়ি আসত, এখন সেখানে হাজার হাজার মানুষ লাইন দিচ্ছে। দ্বিতীয় কারণ- মজুতকরণ। কিছু অসাধু ব্যবসায়ী তেল লুকিয়ে রেখে পরে বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে। এমনকি ভোক্তা পর্যায়েও এমনটি দেখা যাচ্ছে। তৃতীয় কারণ- সরবরাহ সমস্যা। ব্যাংক পেমেন্টে দেরি… ডিপো থেকে তেল আসতে দেরি… এই সব কারণে পুরো সাপ্লাই চেইনে সময় লাগছে।

এখন একটা বড় প্রশ্ন— কোন দেশগুলো তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল? বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া– এই দেশগুলো নিজেদের তেল খুব কম উৎপাদন করে। তাই এদের পুরো অর্থনীতি আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। অন্যদিকে- মধ্যপ্রাচ্যের দেশগুলো এই নির্ভরতার সুযোগ নেয়। তাহলে তেলের রাজনীতি কারা করে? এই খেলায় আছে বড় শক্তিধর দেশ… যেমন আমেরিকা, রাশিয়া, সৌদি আরব। আছে ওপেক— যারা ঠিক করে কত তেল উৎপাদন হবে। আর আছে বড় বড় কোম্পানি, যারা বাজার নিয়ন্ত্রণ করে। মানে… তেলের দাম শুধু বাজারে নির্ধারিত হয় না, এটা ক্ষমতার খেলাও।

এতক্ষণে নিশ্চয়ই সবাই কৌতূহলী হয়ে উঠেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কী? আমরা কি সবসময় এভাবেই অন্য দেশের ওপর নির্ভরশীল থাকবো? না, স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের আমদানির বিকল্প হিসেবে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে।

প্রথমত, বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানে বড় বিনিয়োগ প্রয়োজন। ‘Model PSC 2023’ চুক্তিনামার মাধ্যমে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করা এবং সিসমিক সার্ভের মাধ্যমে সাগরের তলদেশের সম্পদের সঠিক মানচিত্র তৈরি করা এখন সময়ের দাবি।

দ্বিতীয়ত, আমাদের নিজস্ব সংস্থা বাপেক্স-কে আরও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করতে হবে। ৫ হাজার মিটারের বেশি গভীরে ‘ডিপ ড্রিলিং’ এবং পুরোনো হয়ে যাওয়া কূপগুলোতে ‘ওয়ার্কওভার’ বা সংস্কার কাজ করলে নতুন তেলের স্তরের সন্ধান পাওয়া সম্ভব।

বাংলাদেশ ইতিমধ্যে কিছু বড় পদক্ষেপ নিচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র- যা চালু হলে বিদ্যুৎ উৎপাদনে বড় পরিবর্তন আসবে। আর দেশে পর্যাপ্ত বিদ্যুৎ থাকলে আমরা ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকেল (EV) বা বৈদ্যুতিক গণপরিবহনের দিকে যেতে পারবো, যা সরাসরি পেট্রোল-ডিজেলের ওপর নির্ভরতা কমাবে। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে বড় জাহাজে সরাসরি তেল আমদানি করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের তেল শোধনাগারের সক্ষমতা বাড়ানো জরুরি। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত চালু করতে পারলে আমরা বিদেশ থেকে সস্তায় অপরিশোধিত তেল এনে দেশেই শোধন করতে পারবো, যা সরাসরি পরিশোধিত তেল কেনার চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এটি কেবল আমাদের খরচ বাঁচাবে না, বরং বাংলাদেশের ‘জ্বালানি সার্বভৌমত্ব’ নিশ্চিত করবে।

চতুর্থত, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের নবায়নযোগ্য জ্বালানি এবং জ্যাট্রোফা চাষ বা বর্জ্য থেকে বায়ো-ডিজেল উৎপাদনের মতো বিকল্প প্রযুক্তিতে গবেষণা ও বিনিয়োগ বাড়াতে হবে। যেমন, দেশের অনাবাদি ও পতিত জমিগুলোতে জ্যাট্রোফা বা ভেন্নার মতো গাছ চাষ করে তা থেকে পরিবেশবান্ধব বায়ো-ডিজেল তৈরি করা সম্ভব। এছাড়া, বর্জ্য থেকে জ্বালানি বা ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রযুক্তি কাজে লাগিয়েও প্রচলিত ডিজেলের একটি কার্যকর বিকল্প তৈরি করা যায়।

এছাড়া সরকার এখন বিকল্প উৎস খুঁজছে- যেমন কাজাখস্তান, মালয়েশিয়া। কিন্তু শুধু সরকারের ওপর নির্ভর করলে হবে না। আমাদেরও দায়িত্ব আছে। অপ্রয়োজনীয় তেল ব্যবহার কমানো… গণপরিবহন ব্যবহার করা… এগুলো এখন সময়ের দাবি।

তেল শুধু জ্বালানি না। এটা বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র। একটা যুদ্ধ হাজার কিলোমিটার দূরে হলেও— তার প্রভাব পড়ে আমাদের প্রতিদিনের জীবনে। বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। আমরা কি নির্ভরশীলই থাকবো… নাকি নিজেদের শক্তি তৈরি করবো? আপনার মতামত, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন— কারণ বিষয়টা সবাই জানার প্রয়োজন আছে।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Published By

Himu

2

Ahmed Pipul – Enlightening the World with Infotainment