জার্সি নিয়ে নাইকি, অ্যাডিডাস আর পুমার যুদ্ধ! | Billion Dollar Jersey Wars in FIFA 2026

একটা ফুটবল ম্যাচের টিকেট দুই লাখ ডলার। বাংলা টাকায় প্রায় ২ কোটি ২০ লাখ। শুধু একটা ম্যাচ দেখার জন্য। আর ফিফার প্রেসিডেন্ট বলছেন এটা স্বাভাবিক। এই বিশ্বকাপে মাঠের বাইরে যে খেলাটা হচ্ছে সেটা অনেক বেশি বড়। কোটি কোটি ডলার, কে নিচ্ছে, কীভাবে নিচ্ছে, আর সাধারণ মানুষ কি পাচ্ছে?  

শুভেচ্ছা সবাইকে।

শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আমেরিকা, কানাডা আর মেক্সিকো তিন দেশ এর আয়োজক। ৪৮ দল, ১০৪ ম্যাচ। কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে বড় সংখ্যাগুলো মাঠের ভেতরে না, বাইরে। আজ আমরা দেখবো নাইকি, অ্যাডিডাস এবং পুমা কে কত ঢালছে, কে কত পাচ্ছে, আর এই পুরো ব্যবস্থায় আসলে কে সবচেয়ে বেশি লাভবান। সবশেষে এমন কিছু তথ্য বলবো যেগুলো শুনলে আপনি বুঝবেন, ফুটবলের দুনিয়াটা ঠিক কতটা বড় এবং কতটা অদ্ভুত।

এই বিশ্বকাপ খেলছে ৪৮টা দল। কিন্তু জার্সির বাজারে লড়াই মূলত তিন কোম্পানির মধ্যে- তা হলো অ্যাডিডাস, নাইকি আর পুমা। এই তিন ব্র্যান্ড মিলে ৪৮ দলের মধ্যে ৩৮টার জার্সি বানাচ্ছে। মানে প্রায় ৮০ শতাংশ দলের গায়ে এদের কারো না কারো জার্সি।

এবার সবচেয়ে বেশি দলের জার্সি বানাচ্ছে অ্যাডিডাস, ১৪টি। আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, বেলজিয়াম, জাপান, মেক্সিকোসহ বেশ কয়েকটা বড় দল তাদের হাতে। শুধু জার্সি না, অ্যাডিডাস ফিফার অফিশিয়াল পার্টনার। মানে বিশ্বকাপের বলটাও অ্যাডিডাসের, মাঠের বিজ্ঞাপনটাও অ্যাডিডাসের। এই পার্টনারশিপের জন্য তারা চার বছরে ১০০ মিলিয়ন ডলারের বেশি দেয়।

নাইকি এবার ১২ থেকে ১৩টা দল নিয়ে আছে। উল্লেখযোগ্য দল হচ্ছে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া। শুধু ব্রাজিলের সাথেই নাইকির চুক্তি বছরে ১০০ মিলিয়ন ডলার। এই চুক্তি চলবে ২০৩৮ সাল পর্যন্ত। মানে শুধু একটা দেশের জার্সি ডিলে গুনতে হচ্ছে ১৩ বছর ধরে। কিন্তু নাইকি এবার একটু চাপে আছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে তাদের বিক্রি কমেছে। আর এই বিশ্বকাপটা হচ্ছে আবার আমেরিকায়, যেটা আবার নাইকির নিজের বাড়ির মাঠ। মানে এখানে হারলে সেটা অনেক বড় ধাক্কা।

পুমা এবার ১১টা দলের সাথে রয়েছে। কিন্তু তাদের সবচেয়ে বড় চাল হলো রোনালদোর দেশ পর্তুগালকে নাইকি থেকে নিজেদের দিকে নিয়ে আসা। এই ডিলটা পুমার ইতিহাসের একটা বড় মাইলফলক। এছাড়া পুমা এবার তাদের মার্কেটিং বাজেট তিন গুণ বাড়িয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জার্সি ডিজাইন করছে।

স্পনসরশিপের দিক থেকে ফিফার কাঠামোটা একটা পিরামিডের মতো। একদম উপরে আছে সাতটা কোম্পানি, যারা ফিফার সব ইভেন্টে থাকে। অ্যাডিডাস, কোকা-কোলা, আরামকো, হুন্দাই-কিয়া, ভিসা, কাতার এয়ারওয়েজ, লেনোভো। এরা প্রতেকে কমপক্ষে ৯৫ মিলিয়ন ডলার দেয়। তার নিচে আছে শুধু ২০২৬ বিশ্বকাপের জন্য স্পনসরগুলো- বাডওয়াইজার, ম্যাকডোনালডস, ব্যাংক অফ আমেরিকা, ইউনিলিভার, ভেরিজন। এরা দেয় ৬৫ থেকে ৯৫ মিলিয়ন ডলার করে। শুধু এই স্পনসরশিপ থেকেই ফিফা পাবে আড়াই থেকে তিন বিলিয়ন ডলার, যা টাকায় কমবেশি ৩৫ হাজার কোটি টাকা। যেটা ২০২২ এর বিশ্বকাপের তুলনায় আবার ৩৭ শতাংশ বেশি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত টাকা আসছে কোথা থেকে আর যাচ্ছেই বা কোথায়? মোট পুরস্কারের অর্থ এবার ৮৭১ মিলিয়ন ডলার, যেটা বাংলা টাকায় প্রায় ৯৫০০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫৩.৫ মিলিয়ন ডলার, রানার্সআপ পাবে প্রায় ৩০ মিলিয়নের বেশি। আর গ্রুপ পর্যায়ে প্রথম রাউন্ডেই বাদ পড়লেও পাবে কমপক্ষে ১২.৫ মিলিয়ন ডলার। এর উপরে প্রস্তুতির খরচ হিসেবে আলাদা দেড় মিলিয়ন ডলার। মানে বিশ্বকাপে খেলতে আসলেই নিশ্চিত পাওয়া প্রায় ১৪ মিলিয়ন ডলার মানে ১৭৫ কোটি টাকা।

কিন্তু এই টাকা সরাসরি খেলোয়াড়দের হাতে যায় না। ফিফা দেয় ফেডারেশনকে, মানে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে। তারপর ফেডারেশন ভাগ করে খেলোয়াড় আর স্টাফদের মধ্যে। কোনো দেশে খেলোয়াড়রা পান ৫০ থেকে ৬০ শতাংশ, কোনো দেশে আরও কম। আবার কিছু দেশে এই টাকা নিয়ে বিবাদও হয়েছে।

এবারের বিশ্বকাপ থেকে ফিফার মোট রাজস্ব আসবে প্রায় ৮.৯ বিলিয়ন ডলার। ব্যয় মাত্র ৩.৭৬ বিলিয়ন। মানে লাভ ৫ বিলিয়ন ডলারের বেশি। এই অর্থের বড় একটি উৎস সম্প্রচার স্বত্ব, যা থেকে আসবে ৩.৯ বিলিয়ন, টিকেট আর আতিথেয়তা থেকে আসবে ৩ বিলিয়ন। এই সংখ্যাগুলো আসলে কতটা বড় সেটা বুঝতে হলে ইতিহাসের দিকে তাকাতে হবে।

২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ৪০ মিলিয়ন ডলার। ২০২২ সালে কাতারে হলো ৪৪০ মিলিয়ন। আর ২০২৬ এ হচ্ছে ৮৭১ মিলিয়ন। মাত্র চার বছরে প্রায় দ্বিগুণ। স্পনসরশিপের ছবিটা আরও অবাক করা। ২০১৯ থেকে ২০২২ চার বছরে ফিফার মোট মার্কেটিং আয় ছিল ১.০৭ বিলিয়ন ডলার। ২০২৩ থেকে ২০২৬ চার বছরে হচ্ছে ২.৬৯ বিলিয়ন। বৃদ্ধির হার ১৫২ শতাংশ। কেন এত বাড়ছে? কারণ দল বেড়েছে ৩২ থেকে ৪৮ এ। ম্যাচ বেড়েছে ৬৪ থেকে ১০৪ এ। বেশি ম্যাচ মানে বেশি সম্প্রচার, বেশি টিকেট, বেশি স্পনসরশিপ। পুরো ব্যবসাটা বড় হয়েছে।

টিকেট। ফাইনালের একটা টিকেটের সরকারি দাম রাখা হয়েছে সর্বোচ্চ ১০ হাজার ৯৯০ ডলার। বাংলা টাকায় প্রায় ১২ লাখ টাকা- শুধু একটা ম্যাচের জন্য। আর ফিফার নিজস্ব পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে? সেই ফাইনালের টিকেট উঠেছিল ২ লাখ ৩০ হাজার ডলারে। আগেই বলেছি, যা বাংলা টাকায় প্রায় আড়াই কোটি টাকা। একটা ম্যাচের একটা টিকেট। তার উপরে ফিফা এই পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম থেকে কেনা-বেচা উভয় পক্ষ থেকে ১৫ শতাংশ করে কমিশন নিচ্ছে। মানে ফিফা নিজেই টিকেটের কালোবাজারি থেকে মুনাফা তুলছে। নিউইয়র্ক আর নিউজার্সির অ্যাটর্নি জেনারেল ফিফাকে তলব করেছে। অভিযোগ, টিকেট কেনার পরে ক্যাটাগরি পালটে দেওয়া হয়েছে, কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। এই মামলা এখনও চলছে।

দ্বিতীয়ত, শহরগুলোর আসলে লাভ নেই। ১৯৬৬ সালের পর থেকে ১৪টা বিশ্বকাপের মধ্যে ১২টাতেই আয়োজক দেশগুলো আর্থিক ক্ষতিতে পড়েছে। শেষ তিনটা বিশ্বকাপে গড় রিটার্ন ছিল মাইনাস ৩১ শতাংশ। আর ২০২৬ এ আমেরিকার শহরগুলো নিজেদের পকেট থেকে শত শত কোটি ডলার দিচ্ছে নিরাপত্তা, অবকাঠামো আর লজিস্টিকস এর জন্য। ফিফার নতুন মডেল অনুযায়ী সব রাজস্ব নিজে রাখছে ফিফা, শহরগুলো শুধু খরচ বহন করছে। তাই এখানে নিজ শহরকে বিশ্ব দরবারে তুলে ধরা আর ট্যুরিজম থেকে অল্পকিছু আয় ছাড়া কিছুই থাকে না।

তৃতীয়ত, কাগজে-কলমে ফিফা একটা অলাভজনক সংস্থা। অথচ তাদের প্রেসিডেন্ট ইনফান্তিনো বছরে ৬ মিলিয়ন ডলার বেতন পান। অন্যদিকে, ফিফা দাবি করেছে, টিকেটে কর ছাড় দিতে হবে কারণ তারা অলাভজনক। সেকারণে টিকেট বিক্রি থেকে শহরগুলোর কোন আয়ই নেই।

চতুর্থত, তিন মিনিটের বাণিজ্যিক বিরতি। এবার বিশ্বকাপে প্রচণ্ড গরমের জন্য ফিফা প্রতি ফার্স্টহাফে তিন মিনিটের বাধ্যতামূলক পানীয় বিরতি রাখছে। এটা একটা মানবিক সিদ্ধান্ত। কিন্তু ফিফা একই সাথে ঘোষণা করেছে, এই তিন মিনিটে সম্প্রচারকারীরা বিজ্ঞাপন দেখাতে পারবে। মানে খেলোয়াড়দের স্বাস্থ্যরক্ষার নামে তৈরি বিরতিতেও বিজ্ঞাপনের টাকা। এটা নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা হচ্ছে।

পঞ্চমত, ইনফান্তিনো ২০১৬ সালে যখন ফিফার প্রেসিডেন্ট হন, তখন ফিফার ৪ বছরের মোট আয় ছিল ৬ বিলিয়ন ডলারের ঘরে। আর এখন, ২০২৩-২০২৬ সাইকেলে সেই আয় ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে। শুধু আয়ই নয়, ইনফান্তিনো ফিফার জমানো রিজার্ভ ফান্ডকেও ১ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় চার গুণ করেছেন। কথা রেখেছেন বটে। কিন্তু এই বৃদ্ধি হয়েছে কীভাবে? বেশি ম্যাচ, বেশি দল, বেশি টিকেটের দাম, আর স্পনসরশিপের জন্য নতুন দরজা খোলার কারণে কি? সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফরচুন ম্যাগাজিন বলেছে ফিফা আসলে একটা রাজনৈতিক কার্টেলের মতো কাজ করে, যেখানে ক্ষমতা পুরোটাই প্রেসিডেন্টের হাতে।

এবার আসি ইরানের বিষয়টা। এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক টানাটানি হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের দলকে স্বাগত জানালেও তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। একজন আমেরিকান বিশেষ দূত প্রস্তাব করেছিলেন ইতালিকে ইরানের বদলে নেওয়ার; সেটা ফিফা, ইতালিয়ান কর্তৃপক্ষ আর সমর্থকরা সবাই প্রত্যাখ্যান করে। ইরান শেষ পর্যন্ত ট্রেনিং ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নিয়ে গেছে। এটাই হলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসল ছবি। মাঠে খেলা হয় ৯০ মিনিট, কিন্তু এই টুর্নামেন্ট ঘিরে টাকার খেলাটা চলে বছরের পর বছর। নাইকি, অ্যাডিডাস, পুমা জার্সির বাজারে লড়ছে। বড় কোম্পানিগুলো স্পনসরশিপে কোটি কোটি ঢালছে। ফিফা ৫ বিলিয়ন ডলারের বেশি লাভ করছে। আর আয়োজক শহরগুলো বেশিরভাগ ক্ষেত্রে লোকসান গুনছে। খেলোয়াড়রা মাঠে লড়াই করছে, কিন্তু পুরস্কারের টাকা কতটুকু তাদের হাতে পৌঁছাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন আছে।

আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই পুরো ব্যবস্থাটা কি ঠিক আছে? নাকি ফুটবলের মাঠের টাকা ফুটবলের মানুষদের কাছেই বেশি যাওয়া উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে পারেন ফুটবলপ্রেমি বন্ধুদের কাছে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

FIFA World Cup 2026: The game of money

A ticket for one football match is two hundred thousand dollars. In Bangladeshi Taka, it’s about 22 million. Just to watch a single match. And the FIFA President says this is normal. The game happening outside the pitch in this World Cup is much bigger. Billions of dollars—who is taking it, how are they taking it, and what are the common people getting?

Greetings, everyone.

The FIFA World Cup 2026 has begun. Three countries—America, Canada, and Mexico—are its hosts. 48 teams, 104 matches. But the biggest numbers of this tournament are not inside the field, but outside. Today we will look at how much Nike, Adidas, and Puma are pouring in, who is getting how much, and who actually benefits the most in this entire system. Finally, I will share some facts that, upon hearing, will make you realize just how big and how bizarre the world of football really is.

48 teams are playing in this World Cup. But the battle in the jersey market is mainly among three companies—namely Adidas, Nike, and Puma. Together, these three brands are making jerseys for 38 out of the 48 teams. That means nearly 80 percent of the teams are wearing a jersey from one of them.

This time, Adidas is making jerseys for the highest number of teams, 14. Several big teams including Argentina, Germany, Spain, Belgium, Japan, and Mexico are in their hands. Not just jerseys, Adidas is an official partner of FIFA. Meaning, the World Cup ball is from Adidas, and the stadium advertising is also from Adidas. For this partnership, they pay over 100 million dollars over four years.

Nike is with 12 to 13 teams this time. Notable teams are Brazil, France, England, America, the Netherlands, and Croatia. Nike’s contract with Brazil alone is 100 million dollars a year. This contract will run until 2038. Meaning, for just one country’s jersey deal, they have to pay for 13 years. But Nike is under a bit of pressure this time because their sales have declined in recent years. And this World Cup is happening in America, which is Nike’s own home ground. Meaning, losing here would be a very big blow.

Puma is with 11 teams this time. But their biggest move has been bringing Ronaldo’s country, Portugal, over to their side from Nike. This deal is a major milestone in Puma’s history. Furthermore, Puma has tripled its marketing budget this time and is designing jerseys using artificial intelligence.

From a sponsorship perspective, FIFA’s structure is like a pyramid. At the very top are seven companies that are present in all FIFA events: Adidas, Coca-Cola, Aramco, Hyundai-Kia, Visa, Qatar Airways, and Lenovo. Each of them pays at least 95 million dollars. Below them are the sponsors exclusively for the 2026 World Cup—Budweiser, McDonald’s, Bank of America, Unilever, Verizon. They pay between 65 and 95 million dollars each. From this sponsorship alone, FIFA will receive two and a half to three billion dollars, which in Taka is roughly 350 billion. Which is again 37 percent higher compared to the 2022 World Cup.

The most important question is, where is all this money coming from and where is it going? The total prize money this time is 871 million dollars, which is about 95 billion Taka. The champion team will get 53.5 million dollars, the runner-up will get over 30 million. And even if eliminated in the first round at the group stage, a team will get at least 12.5 million dollars. On top of this, there is a separate one and a half million dollars as preparation costs. Meaning, just by coming to play in the World Cup, a guaranteed amount of about 14 million dollars is received, meaning 1.75 billion Taka.

But this money does not go directly into the hands of the players. FIFA gives it to the federation, meaning the country’s football association. Then the federation divides it among the players and staff. In some countries, players get 50 to 60 percent, in some countries even less. And in some countries, there have been disputes over this money as well.

FIFA’s total revenue from this World Cup will be about 8.9 billion dollars. The expenditure is only 3.76 billion. Meaning, the profit is more than 5 billion dollars. A major source of this money is broadcasting rights, from which 3.9 billion will come, while tickets and hospitality will bring in 3 billion. To understand just how big these numbers actually are, one has to look back at history.

In the 2002 Korea-Japan World Cup, the total prize money was 40 million dollars. In Qatar in 2022, it became 440 million. And in 2026, it is 871 million. Almost double in just four years. The sponsorship picture is even more surprising. Over the four years from 2019 to 2022, FIFA’s total marketing revenue was 1.07 billion dollars. Over the four years from 2023 to 2026, it is 2.69 billion. A growth rate of 152 percent. Why is it increasing so much? Because the teams have increased from 32 to 48. Matches have increased from 64 to 104. More matches mean more broadcasting, more tickets, more sponsorship. The entire business has grown bigger.

Tickets. The official maximum price of a ticket for the final has been set at 10,990 dollars. In Bangladeshi Taka, about 1.2 million—just for one match. And on FIFA’s own resale platform? Tickets for that final went up to 230,000 dollars. As I said earlier, which is about 25 million Taka. One ticket for one match. On top of that, FIFA is taking a 15 percent commission from both the buying and selling sides on this resale platform. Meaning, FIFA itself is profiting from the ticket black market. The Attorneys General of New York and New Jersey have summoned FIFA. The allegation is that after buying tickets, the categories were changed, and prices were raised by artificially creating a crisis. This case is still ongoing.

Secondly, the cities actually have no profit. Out of 14 World Cups since 1966, host countries have suffered financial losses in 12 of them. In the last three World Cups, the average return was minus 31 percent. And in 2026, American cities are spending billions of dollars out of their own pockets for security, infrastructure, and logistics. According to FIFA’s new model, FIFA is keeping all the revenue for itself, while the cities are only bearing the costs. So here, apart from showcasing one’s city on the world stage and a little income from tourism, nothing else remains.

Thirdly, on paper, FIFA is a non-profit organization. Yet their President Infantino receives a salary of 6 million dollars a year. On the other hand, FIFA has demanded that tax exemptions be given on tickets because they are non-profit. For that reason, the cities have absolutely no income from ticket sales.

Fourthly, the three-minute commercial break. Due to extreme heat in this World Cup, FIFA is keeping a mandatory three-minute drinks break in every first half. This is a humanitarian decision. But FIFA has simultaneously announced that broadcasters will be able to show advertisements during these three minutes. Meaning, advertising money even during a break created in the name of protecting players’ health. There is massive criticism going on worldwide regarding this.

Fifthly, when Infantino became FIFA President in 2016, FIFA’s total 4-year revenue was in the 6 billion dollar range. And now, in the 2023-2026 cycle, that revenue is exceeding 13 billion dollars. Not just the revenue, Infantino has also increased FIFA’s accumulated reserve fund from 1 billion to almost four times that amount. He certainly kept his word. But how did this growth happen? Is it because of more matches, more teams, higher ticket prices, and opening new doors for sponsorship? That question remains. Fortune Magazine has said that FIFA actually operates like a political cartel, where power is entirely in the hands of the President.

Now coming to the issue of Iran. There has been political tug-of-war regarding Iran’s participation in this World Cup. Although American President Donald Trump welcomed the Iranian team, he expressed doubts about their security. An American special envoy had proposed taking Italy instead of Iran; that was rejected by FIFA, the Italian authorities, and the fans altogether. Iran ultimately moved its training camp from Arizona in America to Tijuana in Mexico. This is the real picture of the FIFA World Cup 2026. The game is played on the field for 90 minutes, but the game of money surrounding this tournament goes on for years. Nike, Adidas, and Puma are fighting in the jersey market. Big companies are pouring billions into sponsorships. FIFA is making over 5 billion dollars in profit. And the host cities are suffering losses in most cases. Players are fighting on the field, but there is also a question about how much of the prize money actually reaches their hands.

I have only one question for you, is this entire system right? Or should the money from the football pitch go more towards the people of football? Let me know in the comments. If you liked the video, you can like and share it with your football-loving friends. Thank you, everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top