শুভেচ্ছা সবাইকে।
২০২৩ সালে বিশ্বের অন্যতম শীর্ষ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স-এর নিলামে উঠল একটা ব্যাগ। ব্যাগটার গায়ে কোনো ডায়মন্ড নেই, গোল্ড নেই, নেই বিশেষ কোনো পাথরও। শুধু চামড়া আর একটা লোগো। কিন্তু সেই ব্যাগ বিক্রি হলো প্রায় ১ কোটি টাকায়। কিনলেন একজন বিলাসবহুল পণ্যের কালেক্টর। এক কোটির সেই ব্যাগটা বিখ্যাত ব্র্যান্ড গুচির।
এখন প্রশ্ন হলো একটা ব্যাগ এত দামি হয় কীভাবে? শুধু কি নামের জোরে? নাকি অন্য কিছু? এর উত্তর জানতে হলে ফিরতে হবে ১০০ বছর পেছনে। যেখানে আছে একটা ছোট্ট দোকান থেকে বিলিয়ন ডলার সাম্রাজ্য হওয়ার যাত্রা, পরিবারের ভেতরে বিশ্বাসঘাতকতা, খুন, আর বারবার ধ্বংসের মুখ থেকে ফিরে আসার গল্প।
১৮৮১ সাল। ইতালির ফ্লোরেন্স শহর। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন গুচিও গুচি। ছোটবেলা থেকেই সুন্দর জিনিসের প্রতি তার বাড়তি আকর্ষণ। কিন্তু সুন্দর জিনিস কিনতে হলে অনেক টাকা লাগে। আর টাকা পেতে হলে লাগে কাজ। তাই কিশোর বয়সেই গুচি পাড়ি দেন লন্ডনে।
লন্ডনে তিনি চাকরি পেলেন স্যাভয় হোটেলের লিফটম্যান পদে। লিফট চালাতে গিয়ে দিনের পর দিন তিনি দেখেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো এই হোটেলে আসেন। তাদের হাতে, কাঁধে, গায়ের সবকিছুতেই এক অন্যরকম আভিজাত্য। বিশেষ করে তাদের চামড়ার ব্যাগ, লাগেজ, লেদার জ্যাকেট দেখে গুচিও’র মাথায় একটাই প্রশ্ন ঘোরে; “এই জিনিসগুলো বানানো কি এতটাই কঠিন? নাকি আমিও পারব?” এরপর থেকেই স্বপ্নপূরণের পথে হাঁটা শুরু।
লিফটম্যানের চাকরি ছেড়ে ১৯২১ সালে গুচিও ফিরে যান ইতালিতে। ফ্লোরেন্সে একটা ছোট্ট দোকান খোলেন। সেখানে শুধু চামড়ার জিনিস বানানো হতো। এই যেমন ব্যাগ, বেল্ট, গ্লাভস। মোটকথা শুরুটা সামান্য হলেও স্বপ্নটা বিশাল। আর সেই দোকানের নামফলকেই লেখা – গুচি। দোকান চালু হওয়ার পরেই সামনে এলো বিশাল এক সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে তখন চামড়ার ভয়াবহ সংকট। ভালো চামড়া পাওয়াই যাচ্ছে না। অন্য ব্যবসায়ী হলে হয়তো হাল ছেড়ে দিতেন। কিন্তু গুচিও গুচি পাট দিয়ে ব্যাগ বানানো শুরু করেন। পাটের তৈরি এ ব্যাগের চমৎকার ডিজাইন আর ফিনিশিং দেখে বেশিরভাগ মানুষ ভাবতে শুরু করে এগুলো চামড়ার তৈরি। আর এভাবেই গুচির হাত ধরে কোয়ালিটির চেয়েও বড় হয়ে ওঠে মানুষের ধারণা।
ধীরে ধীরে নাম ছড়িয়ে পড়লো। ১৯৫০-৬০-এর দশকে গুচিও রোম, মিলান আর নিউইয়র্কে শোরুম খোলে। কিন্তু আসল গেম চেঞ্জার এলো অন্য জায়গা থেকে। গ্রেস কেলি, অড্রে হেপবার্ন, জ্যাকি কেনেডির মতো পৃথিবীর সবচেয়ে গ্ল্যামারাস মেগাস্টাররা যখন গুচি ব্যবহার শুরু করে, তখন আর পেছনে তাকাতে হয়নি। গুচি মানে শুধু ব্যাগ না, গুচি মানে হয়ে যায় সোশ্যাল স্ট্যাটাস।
এই সময়ে তৈরি হয় গুচির সবচেয়ে জনপ্রিয় কিছু ডিজাইন। ১৯৪৭-এ আসে ব্যাম্বু হ্যান্ডেল ব্যাগ। যার হাতলটা আসল বাঁশ দিয়ে তৈরি, কারণ তখন যুদ্ধের কারণে কোথাও মেটাল নেই। সেই সীমাবদ্ধতা থেকে জন্ম নেয় একটি কালজয়ী ডিজাইন; যা আজও বিক্রি হয়। এই ব্যাম্বু ব্যাগের মজার বিষয় হলো, এর হাতলগুলো কোনো প্লাস্টিক বা সাধারণ কাঠ নয়, বরং আসল বাঁশ আগুনে পুড়িয়ে কারিগররা হাত দিয়ে বাঁকিয়ে নেন। এ কারণেই একটি ব্যাগের হাতল অন্যটির সাথে হুবহু কখনোই মেলে না।
১৯৫৩ সালে আসে হর্সবিট লোফার। ঘোড়ার লাগামের ডিজাইনে তৈরি সেই জুতা আজও গুচির সবচেয়ে পরিচিত পণ্যগুলোর একটি। গুচির জনপ্রিয় ‘ডায়োনিসাস’ ব্যাগের সামনের দিকে যে দুটি বাঘের মাথা দেখা যায়, তার পেছনেও একটা গল্প আছে। গ্রীক পুরাণ অনুযায়ী, দেবতা ডায়োনিসাস একটি বাঘের পিঠে চড়ে টাইগ্রিস নদী পার হন। এই আভিজাত্য বোঝাতেই ব্যাগের ডিজাইনে ‘টাইগার হেড ক্লোজার’ বা বাঘের মাথা ব্যবহার করা হয়। আর সেই ডাবল-জি লোগো? এটা গুচিও গুচি নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি, আর আজ পৃথিবীর যেকোনো প্রান্তে এই দুটো জি দেখলে মানুষ বুঝে যায়, এটা গুচি।
১৯৫৩ সালে গুচিও গুচি মারা যান। ব্যবসার ভার এসে পড়ে তার তিন ছেলে আলদো, ভাস্কো, আর রোদোলফোর হাতে। বাবার গড়া সাম্রাজ্য তখন পুরো ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে গেছে। মনে হচ্ছিল এই রাজত্ব আর কোনো দিন থামবে না। কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় গুচি পরিবারের সবচেয়ে কালো অধ্যায়।
টাকা আসলে কী করে জানেন? টাকা মানুষকে সম্পদ দেয়, কিন্তু অনেক সময় পরিবার কেড়ে নেয়। গুচি পরিবারেও ঠিক এটাই হলো। ভাইয়ে ভাইয়ে শুরু হলো ক্ষমতার টানাটানি। কে কত বেশি কোম্পানির শেয়ার পাবে, কে সিইও হবে? এই নিয়ে আদালতে মামলা, পাল্টা মামলা। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনাটা ঘটে ১৯৮০-র দশকে। তখন অবশ্য গুচিও গুচির দ্বিতীয় প্রজন্মের হাতে কোম্পানির দায়িত্ব। আলদো গুচির নিজের ছেলে পাওলো বাবাকে নিয়ে মার্কিন কর বিভাগের কাছে রিপোর্ট করেন। অভিযোগ ১১ মিলিয়ন ডলারের ট্যাক্স ফাঁকি। আলদো গুচির বয়স তখন ৮১। সেই বয়সেও তাকে জেলে যেতে হয়। তাও আবার নিজের ছেলের অভিযোগে।
কিন্তু গুচি পরিবারের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা আসে আরও পরে। মাউরিজ্জিও গুচি, রোদোলফোর ছেলে। ১৯৮০-র দশকে তিনি গুচির প্রধান হন। বিয়ে করেন প্যাট্রিজিয়া রেজিয়ানিকে। প্যাট্রিজিয়া অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, সুন্দরী এবং ভীষণ রকম বুদ্ধিমান। তাদের দুটো সুন্দর কন্যা সন্তান হয়। রূপকথার মতো জীবন তাদের। কিন্তু রূপকথা বেশিদিন টেকে না। মাউরিজ্জিও আর প্যাট্রিজিয়ার মধ্যে সম্পর্ক ভেঙ্গে যায়, মাউরিজ্জিও নতুন একজনের সাথে সম্পর্কে জড়ায়। সেকারণে ১৯৯১ সালে ডিভোর্স হয় তাদের। প্যাট্রিজিয়ার কাছে এটা শুধু বিচ্ছেদ না; এটা এক ধরনের অপমান। কারণ তিনি বিশ্বাস করতেন, মাউরিজ্জিও গুচির আজ যা কিছু, এর পেছনে তার অবদানও কম নয়।
এর পরের ঘটনা হলিউড সিনেমার গল্পের চেয়েও বেশি ড্রামাটিক। ১৯৯৫ সালের ২৭ মার্চ। মিলান শহরে তখন সকালবেলা। মাউরিজ্জিও গুচি ঢুকবেন নিজের অফিসে। সিঁড়িতে অপেক্ষায় এক ভাড়াটে খুনি। দেখা মাত্রই তিন দফা গুলি। সাথে সাথে মাউরিজ্জিও অধ্যায়ের সমাপ্তি। কয়েক মাস পর পুলিশ তদন্তে উঠে আসে প্যাট্রিজিয়ার নাম। খুনিকে ৩৬ লাখ টাকা দিয়ে ভাড়া করার বিষয়টি সামনে আসে। ভাবতে পারেন, একটা গুচি ব্যাগের দামের চেয়েও কম টাকা দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়। এই খুনের পর প্যাট্রিজিয়াকে সবাই ব্ল্যাক উইডো নামেই চেনে। হত্যার ঘটনায় ২৯ বছরের কারাদণ্ড হয় তার। ২০০১ সালে প্রকাশিত সারা গে ফোরডেনের দ্য হাউজ অব গুচি বইয়ে রয়েছে এসব তথ্য।
এই পুরো ঘটনা নিয়েই ২০২১ সালে তৈরি হয়েছে হলিউড সিনেমা ‘হাউজ অব গুচি’। অভিনয় করেন লেডি গাগা আর অ্যাডাম ড্রাইভার। অবশ্য পারিবারিক এই কলহ আর কেলেঙ্কারিতে ৯০-এর দশকের শুরুতে গুচির অবস্থা ছিল প্রায় ধ্বংসের দোরগোড়ায়। ব্র্যান্ড ভ্যালু তলানিতে গিয়ে ঠেকে। বিক্রি কমে যায়। কোম্পানিও প্রায় দেউলিয়া হওয়ার মুখে। ঠিক তখন আগমন ঘটে ৩২ বছর বয়সী আমেরিকান টম ফোর্ডের। ফ্যাশন জগতে তখনো তিনি তেমন পরিচিত নাম না। কিন্তু ১৯৯৪ সালে গুচির ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে তিনি যা করলেন, তা ফ্যাশনের ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। ফাইন্যান্স পাবলিকেশন কেরিং গ্রুপের বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, টম আসার মাত্র কয়েক বছরের মধ্যে গুচির আয় ১ বিলিয়ন ডলার ছাড়ায়। এতে মৃতপ্রায় একটা ব্র্যান্ড নতুন করে প্রাণ ফিরে পায়।
টম ফোর্ডের পরেও গুচি নিজেকে বারবার নতুন করে তৈরি করেছে। ২০১৫ সালে আসেন আলেসান্দ্রো মিশেল। তখন নতুন আরেক পরিচয় পায় গুচি। জমকালো সাজগোজ, বৈচিত্র্যময় ডিজাইন আর ছেলে-মেয়ের ভেদাভেদহীন ফ্যাশন। রানওয়েতে দেখা যায় পুরুষের হাতে ফুলের বাগান, নারীর পোশাকে স্যুট। তা দেখে নতুন প্রজন্ম তো রীতিমতো পাগল। ‘গুচি’ শব্দটা এমন এক পর্যায়ে পৌছায় যে, কোনো কিছু অনেক ভালো হলে তরুণরা বলতে শুরু করে ‘দ্যাটস গুচি!’।
শুরুতেই প্রশ্ন করেছিলাম, একটা গুচি ব্যাগের দাম কেন এত বেশি? একটা সাধারণ গুচি ডায়ানা টোট ব্যাগের দাম শুরু হয় প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা থেকে। আর দুর্লভ চামড়া দিয়ে তৈরি স্পেশাল এডিশন ব্যাগের দাম যেতে পারে ৫০ লাখ থেকে ১ কোটি টাকারও বেশিতে। এটা কি শুধু নামের দাম? নাকি এর পেছনে আরো কারণ আছে?
অবশ্যই কারণ আছে। গুচির প্রতিটা ব্যাগ হাতে তৈরি হয়। ইতালির টাস্কানি অঞ্চলের দক্ষ কারিগররা একটা ব্যাগ বানাতে সময় নেন ১৮ থেকে ৩০ ঘণ্টা। ব্যবহার করা হয় সেরা মানের বাছুর বা গরুর চামড়া। যার জোগান সারা পৃথিবীতেই সীমিত। দামী কালেকশনে থাকে কুমির, অজগর বা উটপাখির চামড়া। এই জিনিসগুলো সহজে পাওয়া যায় না, তাই দামও আকাশচুম্বী। কিন্তু শুধু উপাদানের দাম দিয়ে এই চড়া মূল্য বোঝানো যায় না। আসল কারণটা আরো গভীরে।
লাক্সারি কনসাম্পশনের মনোবিজ্ঞান শিরোনামের এক গবেষণায় ডুবোয়া, জুং ও অর্দাবায়েভা বলেন, আপনি যখন একটা গুচি ব্যাগ কেনেন, আপনি আসলে একটা ব্যাগ কিনছেন না। আপনি কিনছেন একটা পরিচয়। একটা স্টাইল স্টেটমেন্ট। ‘আমার পছন্দ দারুণ, আমি সফল।’ এটাই লাক্সারি ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় রহস্য। গুচি সেই রহস্যটা বিক্রি করছে ১০০ বছরেরও বেশি সময় ধরে। তাই ২০২৩ সালে গুচির বার্ষিক আয় ছিল প্রায় ৯০ হাজার কোটি টাকা।
শুধু ব্যাগ নয়, গুচির অন্যান্য পণ্যগুলোর দাম শুনলেও চোখ কপালে উঠবে! তাদের সাধারণ জুতা বা স্নিকার্সের দাম ১ থেকে ৩ লাখ টাকা হলেও, বিশেষ পশুর চামড়ার জুতার দাম ৫-৬ লাখ টাকা পর্যন্ত হয়। সানগ্লাস পাওয়া যায় ৫০ হাজার থেকে ১ লাখ ২০ হাজারের মধ্যে। আর ঘড়ির দাম সাধারণত ২ থেকে ১০ লাখ টাকা হলেও স্পেশাল এডিশনগুলোর দাম কোটির ঘর ছাড়িয়ে যায়। এমনকি গুচির সাধারণ বেল্ট ১ থেকে ২ লাখ টাকায় মিললেও, গুচির ইতিহাসে সবচেয়ে দামী পণ্য ছিল একটি বেল্ট ‘স্টুয়ার্ট হিউজ গুচি বেল্ট’, ৩০ ক্যারেট হীরা বসানো সেই বেল্টের দাম ছিল প্রায় ৩ কোটি টাকা! প্যান্টের কথাই বা বাদ যাবে কেন, ১৯৯৮ সালে গুচি আফ্রিকান পুঁতি আর এমব্রয়ডারি করা একটি বিশেষ জিন্স বাজারে আনে, যার নাম ‘জিনিয়াস জিন্স’। সেটির দাম প্রায় চার লাখ টাকা। যা সেই সময়ে সবচেয়ে দামী জিন্স হিসেবে বিশ্ব রেকর্ড গড়ে।
কিন্তু এই দামের আরেকটা দিক আছে যা অনেকে জানেন না। ‘অ্যাবানডান্ট রেয়ারিটি: দ্য কি টু লাক্সারি গ্রোথ’ নামের এক গবেষণায় ক্যাপফেরার ও জ্য নোয়েল দেখান, গুচি সচেতনভাবে তাদের তৈরি পণ্যের সংখ্যা সীমিত রাখে। তারা চাইলে অনেক বেশি বানাতে পারত। কিন্তু বানায় না। কারণ কম বানালে চাহিদা বাড়ে, দাম বাড়ে, আর এটার এক্সক্লুসিভিটি বা অনন্যতা বজায় থাকে। আজ যদি আপনি একটা গুচি ব্যাম্বু ব্যাগ কিনতে চান, ওয়েটিং লিস্টে থাকতে হবে। অনেকের কাছে বাড়াবাড়ি মনে হলেও এটাই বাস্তব। কারণ মানুষ যেটার জন্য অপেক্ষা করে, সেটার মূল্য অনেক বেশি মনে হয়।
লুই ভিতো, শ্যানেল, আর প্রাডার সাথে গুচির পার্থক্যটা বোঝা দরকার। লুই ভিতো মানে ঐতিহ্যবাহী ভ্রমণ আর চিরচেনা লোগো, যা বেশি ট্র্যাডিশনাল। শ্যানেল মানে অতি-অভিজাত, নারীসুলভ আভিজাত্য যার ব্যাগের দাম গুচির চেয়েও অনেক বেশি। প্রাডা মানে ছিমছাম, মার্জিত ও শান্ত আভিজাত্য। আর গুচি? গুচি মানে বোল্ড, জমকালো গল্প, এবং একটু আওয়াজ করে নিজের পরিচয় দেওয়া। গুচি কখনো চুপ করে থাকেনি। এটাই তাকে বাকিদের থেকে আলাদা করেছে।
গুচির গল্পে আরো কিছু মজার তথ্য আছে যেগুলো না বললেই নয়। ২০১৮ সালে গুচি একটা সোয়েটার বাজারে আনে যেটার ডিজাইন দেখতে বৈষম্যমূলক ও আপত্তিকর। এতে সারা পৃথিবীতে তীব্র সমালোচনা হয়। গুচি সবার সামনে ক্ষমা চায় এবং সেই সোয়েটার বাজার থেকে তুলে নেয়। এই ঘটনা দেখিয়ে দিল বিলিয়ন-ডলার ব্র্যান্ডও ভুল করতে পারে। আর সেই ভুলের দাম দিতে হয় সুনামে।
আবার হাউজ অব গুচি সিনেমায় প্যাট্রিজিয়ার চরিত্রে অভিনয় করা লেডি গাগা নাকি পুরো ১৮ মাস সেই চরিত্রের ভেতরেই বেঁচে ছিলেন। শুটিংয়ের বাইরেও ইটালিয়ান টোনে কথা বলতেন, প্যাট্রিজিয়ার মতো করে ভাবতেন। চরিত্রের সাথে এতটাই মিশে গিয়েছিলেন; যা দেখে তার সহ-অভিনেতা অ্যাডাম ড্রাইভার তো রীতিমতো ভয় পেয়ে যান!
প্যাট্রিজিয়া রেজিয়ানি সত্যিই এক বিচিত্র ক্যারেক্টার। জেল থেকে বের হওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়, আপনার কি কোনো অনুতাপ নেই? তিনি বলেন, “আমার অনুতাপ এটা না যে আমি কী করেছি। অনুতাপ এটা যে আমি নিজ হাতে করিনি।” এই নারী সত্যিই অন্যরকম।
ফ্লোরেন্সের সেই ছোট্ট দোকান থেকে শুরু হয়েছিল যাত্রা। পথে এসেছে যুদ্ধ, পরিবারের বিশ্বাসঘাতকতা, খুন, কেলেঙ্কারি। কিন্তু গুচি প্রতিবারই উঠে এসেছে। কারণ এই ব্র্যান্ড শুধু পণ্য বেঁচে না, গল্প বেঁচে। ইতিহাস বেঁচে। একটা পরিচয় বেঁচে। আপনি কি এতো টাকা দিয়ে গুচি কেনার পক্ষে? কমেন্টে জানান। আর যদি এই কনটেন্টটা ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এমন কাউকে যে ফ্যাশন নিয়ে খুবই সচেতন।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Gucci
A bag! Price is 1 crore Taka! Greetings to everyone. In 2023, a bag was put up for auction at Christie’s, one of the world’s top auction houses. The bag had no diamonds, no gold, and no special stones on it. Just leather and a logo. But that bag was sold for almost 1 crore Taka. A collector of luxury goods bought it. That one-crore bag belongs to the famous brand Gucci.
Now the question is, how does a bag become so expensive? Is it just because of the name? Or is it something else? To know the answer to this, we have to go back 100 years. Where there is a journey of becoming a billion-dollar empire from a small shop, betrayal within the family, murder, and the story of coming back from the brink of destruction time and again.
The year 1881. The city of Florence, Italy. Guccio Gucci was born into a middle-class family. Since childhood, he had an extra attraction towards beautiful things. But buying beautiful things requires a lot of money. And to get money, one needs to work. So, at a young age, Gucci traveled to London.
In London, he got a job as a liftman at the Savoy Hotel. While operating the elevator day after day, he saw that the richest people in the world came to this hotel. There was a different kind of elegance in everything on their hands, shoulders, and bodies. Especially seeing their leather bags, luggage, and leather jackets, only one question revolved in Guccio’s mind: “Is it that difficult to make these things? Or can I do it too?” From then on, the walk towards fulfilling the dream began.
Leaving the liftman job, Guccio returned to Italy in 1921. He opened a small shop in Florence. Only leather goods were made there. Things like bags, belts, and gloves. In short, even though the beginning was modest, the dream was huge. And written on the signboard of that shop was – Gucci. Right after the shop opened, a huge problem emerged. After the First World War, there was a severe crisis of leather in Italy. Good leather was not available at all. Had it been any other businessman, he might have given up. But Guccio Gucci started making bags with jute. Seeing the excellent design and finishing of these jute-made bags, most people started thinking they were made of leather. And this is how, through Gucci, people’s perception became even bigger than the quality.
Gradually, the name spread. In the 1950s and 60s, Guccio opened showrooms in Rome, Milan, and New York. But the real game-changer came from elsewhere. When the world’s most glamorous megastars like Grace Kelly, Audrey Hepburn, and Jackie Kennedy started using Gucci, there was no looking back. Gucci no longer just meant bags, Gucci became a social status.
During this time, some of Gucci’s most popular designs were created. In 1947 came the bamboo handle bag. Whose handle was made of real bamboo, because due to the war there was no metal anywhere at that time. From that limitation, a timeless design was born; which is still sold today. The interesting thing about this bamboo bag is that its handles are not any plastic or ordinary wood, but rather artisans manually bend real bamboo by burning it in fire. For this reason, the handle of one bag never matches exactly with another.
In 1953 came the Horsebit Loafer. That shoe, made in the design of a horse’s bridle, is still one of Gucci’s most recognizable products today. There is also a story behind the two tiger heads seen on the front of Gucci’s popular ‘Dionysus’ bag. According to Greek mythology, the god Dionysus crossed the river Tigris riding on the back of a tiger. To convey this elegance, the ‘Tiger Head Closure’ or tiger’s head is used in the bag’s design. And that double-G logo? It is made from the first letters of the name Guccio Gucci, and today, seeing these two Gs in any corner of the world, people understand that it is Gucci.
Guccio Gucci died in 1953. The burden of the business fell into the hands of his three sons Aldo, Vasco, and Rodolfo. The empire built by the father had then spread all over Europe and America. It seemed like this reign would never stop. But right from here begins the darkest chapter of the Gucci family.
Do you know what money actually does? Money gives people wealth, but often takes away family. Exactly this happened in the Gucci family too. A tug of war for power started among the brothers. Who would get more company shares, who would be the CEO? Regarding this, there were lawsuits and counter-lawsuits in court. But the most tragic incident happened in the 1980s. By then, of course, the responsibility of the company was in the hands of Guccio Gucci’s second generation. Aldo Gucci’s own son Paolo reported his father to the US tax department. The allegation was 11 million dollars in tax evasion. Aldo Gucci’s age was 81 then. Even at that age, he had to go to jail. That too upon the accusation of his own son.
But the biggest tragedy of the Gucci family comes even later. Maurizio Gucci, Rodolfo’s son. In the 1980s, he became the head of Gucci. He married Patrizia Reggiani. Patrizia was extremely ambitious, beautiful, and fiercely intelligent. They had two beautiful daughters. Theirs was a fairy-tale-like life. But fairy tales do not last long. The relationship between Maurizio and Patrizia broke down, and Maurizio got involved in a relationship with someone new. Because of that, they got divorced in 1991. To Patrizia, this was not just a separation; it was a kind of insult. Because she believed that whatever Maurizio Gucci had today, her contribution behind it was not insignificant.
The events that followed are more dramatic than the story of a Hollywood movie. March 27, 1995. It was morning time in the city of Milan. Maurizio Gucci was about to enter his office. A hired killer was waiting on the stairs. Fired three shots upon sight. Instantly, the end of the Maurizio chapter. A few months later, Patrizia’s name came up in the police investigation. The matter of hiring the killer for 36 lakh Taka came to light. Can you imagine, this murder incident was committed with less money than the price of a Gucci bag. After this murder, everyone knows Patrizia by the name Black Widow. She was sentenced to 29 years in prison for the murder incident. Sara Gay Forden’s book The House of Gucci, published in 2001, contains these details.
Based on this whole incident, the Hollywood movie ‘House of Gucci’ was made in 2021. Lady Gaga and Adam Driver acted in it. However, due to this family feud and scandal, Gucci’s condition was almost on the verge of destruction in the early 90s. The brand value hit rock bottom. Sales decreased. The company was also almost on the verge of bankruptcy. Right then arrived 32-year-old American Tom Ford. He was not a very familiar name in the fashion world then. But what he did by becoming Gucci’s Creative Director in 1994 has become legendary in the history of fashion. As known from the annual report of finance publication Kering Group, within just a few years of Tom’s arrival, Gucci’s revenue crossed 1 billion dollars. With this, a nearly dead brand was brought back to life anew.
Even after Tom Ford, Gucci has recreated itself time and again. Alessandro Michele came in 2015. Then Gucci got another new identity. Gorgeous makeup, diverse designs, and genderless fashion. A garden of flowers could be seen in the hands of men on the runway, and suits as women’s clothing. Seeing that, the new generation went absolutely crazy. The word ‘Gucci’ reached such a level that if something was very good, the youth started saying ‘That’s Gucci!’.
I asked the question at the beginning, why is the price of a Gucci bag so high? The price of an ordinary Gucci Diana Tote bag starts from almost 3 lakh 80 thousand Taka. And the price of a special edition bag made of rare leather can go from 50 lakhs to over 1 crore Taka. Is it just the price of the name? Or are there more reasons behind this?
Of course there is a reason. Every Gucci bag is handmade. Skilled artisans in the Tuscany region of Italy take 18 to 30 hours to make one bag. The best quality calf or cow leather is used. Whose supply is limited all over the world. Expensive collections feature crocodile, python, or ostrich leather. These things are not easily available, so the price is also skyrocketing. But this exorbitant price cannot be explained just by the cost of the materials. The real reason is even deeper.
In a study titled the psychology of luxury consumption, Dubois, Jung, and Ordabayeva say, when you buy a Gucci bag, you are not actually buying a bag. You are buying an identity. A style statement. ‘My taste is great, I am successful.’ This is the biggest secret of luxury branding. Gucci has been selling that secret for more than 100 years. That’s why in 2023, Gucci’s annual revenue was nearly 90 thousand crore Taka.
Not just bags, hearing the prices of other Gucci products will also make your eyes pop out! Even though the price of their regular shoes or sneakers is 1 to 3 lakh Taka, the price of shoes made of special animal leather goes up to 5-6 lakh Taka. Sunglasses are available between 50 thousand to 1 lakh 20 thousand. And although the price of watches is generally 2 to 10 lakh Taka, the prices of the special editions exceed the crore mark. Even though ordinary Gucci belts are available for 1 to 2 lakh Taka, the most expensive product in Gucci’s history was a belt, the ‘Stuart Hughes Gucci Belt’, and the price of that belt studded with 30-carat diamonds was nearly 3 crore Taka! And why should pants be left out, in 1998 Gucci brought a special pair of jeans with African beads and embroidery to the market, named ‘Genius Jeans’. Its price was nearly four lakh Taka. Which set a world record as the most expensive jeans at that time.
But there is another aspect to this price that many people don’t know. In a study named ‘Abundant Rarity: The Key to Luxury Growth’, Kapferer and Jean-Noël show that Gucci consciously limits the number of products they make. They could have made much more if they wanted to. But they don’t. Because producing less increases demand, increases the price, and maintains its exclusivity or uniqueness. If you want to buy a Gucci Bamboo Bag today, you have to be on a waiting list. Although it seems excessive to many, this is the reality. Because what people wait for seems to have much more value.
It is necessary to understand the difference between Gucci and Louis Vuitton, Chanel, and Prada. Louis Vuitton means traditional travel and a highly recognizable logo, which is more traditional. Chanel means ultra-elite, feminine elegance whose bags cost much more than Gucci’s. Prada means sleek, elegant, and quiet luxury. And Gucci? Gucci means bold, glamorous stories, and loudly announcing one’s identity. Gucci has never remained quiet. This is what has set it apart from the rest.
There are some more interesting facts in the story of Gucci that must be mentioned. In 2018, Gucci brought a sweater to the market whose design looked discriminatory and offensive. It drew severe criticism all over the world. Gucci apologized publicly and withdrew that sweater from the market. This incident showed that even a billion-dollar brand can make mistakes. And the price of that mistake has to be paid in reputation.
Furthermore, Lady Gaga, who played the character of Patrizia in the movie House of Gucci, reportedly lived inside that character for a full 18 months. Even outside of shooting, she would speak in an Italian tone, and think like Patrizia. She became so absorbed in the character; seeing which her co-actor Adam Driver actually got scared!
Patrizia Reggiani is truly a bizarre character. After coming out of jail, she was asked, do you have any regrets? She said, “My regret is not what I have done. The regret is that I did not do it with my own hands.” This woman is truly something else.
The journey began from that small shop in Florence. Along the way came war, family betrayal, murder, and scandal. But Gucci has bounced back every time. Because this brand does not just sell products, it sells a story. It sells history. It sells an identity. Are you in favor of buying Gucci with so much money? Let us know in the comments. And if you like this content, please leave a like, and share it with someone who is very conscious about fashion.
Thank you everyone. Stay healthy, stay well.