চোখ ধাঁধানো ডিজাইন ও পারফরম্যান্সে ল্যান্ড ক্রুজার, ক্রাউন বা হ্যারিয়ার-এর মতো বিলাসবহুল টয়োটা মডেল তাদের অত্যাধুনিক টেকনোলজি এবং অসাধারণ সব ফিচার নিয়ে রাস্তায় রাজত্ব করে । কিন্তু জানেন কি, বিশ্বজুড়ে গাড়ির বাজারে এই রাজত্বকারী টয়োটার আসল গল্পটা কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে শুরু হয়নি, বরং একটি সাধারণ কাপড় বোনার মেশিন থেকে? কীভাবে একটি ধ্বংসপ্রায় দেশ থেকে উঠে এসে টয়োটা বিশ্বকে রুল করতে শুরু করলো?
শুভেচ্ছা সবাইকে। আমরা মানি আর না মানি, বাংলাদেশে গাড়ি মানেই টয়োটা। অনেকে হয়তো আমার সাথে দ্বিমত করতে পারেন। কিন্তু এটা তো ঠিক- বাংলাদেশের রাস্তায় ১০টি গাড়ির মধ্যে অন্তত ৭টি থাকে টয়োটা। দেশে ব্রান্ডটির এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার কারণ জানার আগে আমাদের আশেপাশের দেশগুলোতে এই ব্রান্ডের কি অবস্থা? পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন সবদেশেই আমাদের মতো টয়োটার জয়জয়কার।
দেশগুলোতে টয়োটার কারখানাও আছে। তাই, চাহিদাটা বেশি হওয়াই স্বাভাবিক। তবে পার্শ্ববর্তী ভারতের মতো বৃহৎ বাজারে এই ব্রান্ড আবার ফ্লপ। মারুতি সুজুকি আর হুন্ডাইয়ের কাছে টিকতে পরেনি এই ব্রান্ড । দেশটির বহু মানুষ মনে করে, ফোর্ড, ফিয়াট এবং ডিএস -এর মতো টয়োটাও ভারত থেকে বিদায় নেবে। এশিয়ার কয়েকটি দেশ দিয়ে টয়োটাকে বিচার করতে গেলে বোকামী হবে। কারণ, বিশ্বের অনেক স্বনামধন্য ব্র্যান্ডের বেশ কয়েকটি জনপ্রিয় মডেল সম্মিলিতভাবে যে পরিমাণ গাড়ি বিক্রি করতে পারেনি, সেখানে টয়োটার শুধুমাত্র একটি মডেল ‘করোলা’ একাই ৫০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে। কী পরিমাণ জনপ্রিয় চিন্তা করা যায়? টয়োটা প্রতি বছর ১০ মিলিয়নেরও বেশি গাড়ি তৈরি করে।
টয়োটাই সেই কোম্পানি যারা ১৯৯৭ সালে প্রথম হাইব্রিড গাড়ির ম্যাস প্রোডাকশনে নেমেছিল। যার নাম ছিল প্রাইয়াস। আমাদের হাউব্রিড শব্দটা ১০-১৫ বছর আগে অনেকে শোনেও নাই। টয়োটার নির্ভরযোগ্যতার আন্দাজ আপনি এ থেকেই করতে পারেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী টয়োটার ট্রাক ব্যবহার করেছিল। তবে অবাক করার বিষয় হলো টয়োটার শুরুটা গাড়ি থেকে নয়, বরং একটি কাপড় বোনার মেশিন থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন, ১৯২৯ সালে এই মেশিনের পেটেন্ট বিক্রি করে যে টাকা পেয়েছিলো, তা দিয়েই টয়োটার শুরু।
প্রশ্ন হলো, একটি ধ্বংস হয়ে যাওয়া দেশ জাপান থেকে উঠে এসে টয়োটা কীভাবে বিশ্বব্যাপী জনপ্রিয় হলো? কারণ টয়োটার গল্প শুরু হয় এমন একজন মানুষকে দিয়ে যিনি গাড়ির প্রতি নয়, বরং কাপড় বোনার মেশিনের প্রতি ভালোবাসা রাখতেন। তার নাম ছিল সাকিচি টয়োডা। তিনি এমন একটি স্বয়ংক্রিয় তাঁত তৈরি করেছিলেন যা তার সময়ের তুলনায় অনেক উন্নত। এই তাঁতের কারণেই তার কোম্পানি টয়োটা অটোমেটিক লুম ওয়ার্কস, একটি সফল উদ্যোগে পরিণত হয়েছিলো। সাকিচির হাত ধরে কোম্পানীটি সাফল্যের পথে হেটে গেলেও তার ছেলে কিচিরো টয়োডার মন ছিলো গাড়ি তৈরির দিকে। কিন্তু অটোমোবাইল বাজারে নামার মত তাদের হাতে অর্থ ছিলো না। আর সেকারণেই গাড়ি তৈরির স্বপ্নপূরণে ১৯২৯ সালে তিনি তার স্বয়ংক্রিয় তাঁতের পেটেন্ট একটি ব্রিটিশ কোম্পানি প্ল্যাট ব্রাদার্সের কাছে ১ লাখ পাউন্ডে বিক্রি করে দেন।
আর সেকারণেই ছেলের গাড়ি তৈরির স্বপ্নপূরণে ১৯২৯ সালে সাকিচি টয়োডা তার স্বয়ংক্রিয় তাঁতের পেটেন্ট একটি ব্রিটিশ কোম্পানি প্ল্যাট ব্রাদার্সের কাছে ১ লাখ পাউন্ডে বিক্রি করে দেন। আসলে, সেই সময় জাপানের দেশীয় গাড়ি শিল্প একেবারে শূন্য ছিল এবং পুরো বাজার ফোর্ড এবং জেনারেল মোটরস -এর মতো আমেরিকান জায়ান্টদের দখলে ছিল। তাই কিচিরোর স্বপ্ন ছিল এমন জাপানি গাড়ি তৈরি করা যার চাহিদা সারা বিশ্বে থাকবে। তখন তার কাছে অভিজ্ঞতাও ছিল না, উন্নত প্রযুক্তিও ছিল না। কিন্তু কিচিরো দারুণ স্মার্ট একটি সমাধান বের করলেন। তিনি ফোর্ড, শেভ্রলেট এবং ক্রাইসলারের গাড়ি কিনলেন। সেগুলিকে খুলে প্রতিটি অংশ নিখুঁতভাবে দেখলেন এবং তারপর সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে নিজের নকশা তৈরি করতে শুরু করলেন। পাশাপাশি, তিনি এই আমেরিকান গাড়ি কোম্পানিগুলোতে কাজ করা কিছু জাপানি ইঞ্জিনিয়ারকেও নিয়োগ করেন, যাতে তাদের প্রযুক্তিগত দক্ষতা টয়োটার গাড়িকে সেরা ভিত্তি দিতে পারে।
তার এই কৌশলের ফল আসে ১৯৩৬ সালে। যখন টয়োটা তাদের প্রথম যাত্রীবাহী গাড়ির মডেল AA (এএ) বাজারে আনে। এই গাড়িটি আসলে আমেরিকান নকশা থেকে অনুপ্রাণিত ছিল। পরের বছর, টয়োটা মোটর কোম্পানি তাদের তাঁতের ব্যবসা থেকে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে অটোমোবাইল জগতে পা রাখে। যদিও কোম্পানিটি শুরুর দিকে বড় একটি ধাক্কা খায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। টয়োটার স্বপ্ন ছিল যাত্রীবাহী গাড়ি তৈরির, কিন্তু জাপানের সরকার তাদের সেনাবাহিনীর জন্য ট্রাক বানাতে বাধ্য করে। সেনাবাহিনীর চাহিদা মতো একরকম যুদ্ধ যান তৈরির কারখানায় পরিণত হয়, টয়োটা।
যুদ্ধের শেষ দিকে পরিস্থিতি আরও খারাপ হলো, শত্রুদের বোমাবর্ষণে টয়োটার কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়। যুদ্ধ শেষ, তবে জাপানের অর্থনীতি একেবারে ধংসের দ্বারপ্রান্তে। দেশে সম্পদের অভাব, গাড়ি তো দূর, মানুষের কাছে এক বেলার খাবারের জন্যও টাকা ছিল না। ১৯৪৯ সাল নাগাদ পরিস্থিতি এতটাই খারাপ হলো যে টয়োটা একেবারে দেউলিয়া হওয়ার মুখে এসে দাঁড়ায়। পরের বছরই টয়োটাকে বাধ্য হয়ে তাদের বেশ কয়েকটি কারখানা সাময়িকভাবে বন্ধ করে হাজার হাজার কর্মীকে ছাঁটাই করতে হলো। তখন মনে হচ্ছিল যে হয়তো টয়োটার গল্প এখানেই শেষ। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে টয়োটার প্রতিষ্ঠাতা কিচিরো পদত্যাগ করে তার কাজিন এইজি টয়োডাকে দায়িত্ব দিলেন। কারণ তিনি যেকোনো উপায়ে এই কোম্পানিকে বাঁচাতে চেয়েছিলেন। সত্যি বলতে, অনেক সময় সবচেয়ে বড় সফলতা সেখান থেকেই শুরু হয় যেখানে পরিস্থিতি সবচেয়ে কঠিন থাকে। আর টয়োটার জন্যও এই কঠিন সময়টি একটি নতুন অধ্যায়ের সূচনা নিয়ে এসেছিল। ১৯৫০ সালে যখন কোরিয়ান যুদ্ধ শুরু হলো, তখন মার্কিন সেনাবাহিনী টয়োটাকে ১০০০ ট্রাকের একটি অর্ডার দিল। এই অর্ডার ছিলো টয়োটার লাইফলাইন। এটি কোম্পানিটিকে ডুবে যাওয়া থেকে নিশ্চিতভাবে বাঁচিয়ে দেয়।
মূলত, ১৯৫০ সালের দিকে ফোর্ডের রৌজ প্ল্যান্ট ছিল বিশ্বের উন্নত গাড়ি তৈরির বৃহত্তম কারখানা। যে কারখানা থেকে প্রতি বছর লক্ষ লক্ষ গাড়ি বের হতো। তাই এইজি টয়োডা এবং তার ইঞ্জিনিয়ারিং দল ফোর্ডের এই সিস্টেম দেখতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করলেন। কিন্তু সেখানকার দৃশ্য দেখে তারা একইসাথে অবাক ও হতাশ হলেন। এত বড় যন্ত্রপাতি, বিশাল জনবল এবং ব্যাপক পরিমাণের উৎপাদন জাপান-এর মতো একটি দুর্বল অর্থনীতি কখনই নকল করতে পারত না। কারণ জাপানের অর্থনীতি তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত নিয়ে ঘুরপাক খাচ্ছে। সেই সাথে পুঁজির অভাব, যন্ত্রপাতি আমদানি করা খুবই ছিল ব্যয়বহুল এবং দেশে চাহিদাও সীমিত ছিল। তখন একজন দূরদর্শী ইঞ্জিনিয়ার তাইচি ওহনো সামনে এগিয়ে এলেন। তিনি ভাবলেন বড় পরিসরে গাড়ি তৈরি করার পরিবর্তে, আমরা কম সম্পদে আরও দক্ষভাবে কাজ করতে পারি। এটাই পরবর্তীতে টয়োটা প্রোডাকশন সিস্টেম এর ভিত্তি তৈরি করল। তাইচি ফোর্ডের Mass Production পদ্ধতি বিশ্লেষণ করে বুঝলেন ব্যবসার আসল সাফল্য আসলে চাহিদার পূর্বাভাসে। কারণ আমেরিকান কারখানাগুলি প্রথমে আন্দাজ করত যে কত চাহিদা আসবে, তারপর সেই অনুযায়ী বিশাল পরিমাণে গাড়ি বানিয়ে রাখা হতো। কিন্তু যদি আন্দাজ ভুল হতো, তবে গাড়ি অবিক্রীত অবস্থায় পড়ে থাকত। এতে কোম্পানির খরচ এবং ক্ষতি দুটোই বাড়ত।
সবকিছু চিন্তা করে তাইচি প্রস্তাব করলেন, টয়োটা চাহিদার পূর্বাভাস বাদ দিয়ে বাস্তব সময় চাহিদার ভিত্তিতে উৎপাদন করবে। অর্থাৎ, যতক্ষণ না গ্রাহক অর্ডার করবে, ততক্ষণ গাড়ি উৎপাদন শুরুই হবে না। এর ফলে যদি হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে বা চাহিদা কমে যায়, তবে কোম্পানির ক্ষতি কম হবে। একেই বলা হয় ‘জাস্ট-ইন-টাইম’ সিস্টেম, এবং এটাতেই সাফল্য পেল টয়োটা।
পাশাপাশি, টয়োটা একটি কানবান সিস্টেমও শুরু করল, যা ছিল একটি সংকেত ব্যবস্থা। এই ব্যবস্থায় কারখানা এবং সরবরাহকারীরা একে অপরের সাথে যুক্ত থাকত। যেমন, অ্যাসেম্বলি লাইনে একটি ব্যাচ শেষ হওয়ার সাথে সাথেই সরবরাহকারীর কাছে সংকেত চলে যেত, পরের ব্যাচ উতপাদনের জন্য। এভাবে উৎপাদন চলতে থাকে নিরবচ্ছিন্নভাবে।
টয়োটা তাদের উৎপাদন ব্যবস্থায় আরও একটি ভিত্তি তৈরি করল ‘কাইজেন’ অর্থাৎ ‘ধারাবাহিক উন্নতি’। এতে সব স্তরের কর্মীদের এই স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তারা উৎপাদন প্রক্রিয়াকে আরও উন্নত করার জন্য তাদের ধারণা দিতে পারে। এর ফলে, যদি অ্যাসেম্বলি লাইনে কোনো শ্রমিকের মনে হতো যে একটি ছোট জিনিস বদলে দিলেই দক্ষতা বাড়ানো যেতে পারে, তবে তার কাছে পুরো অধিকার ছিল যে সে লাইনটি থামিয়ে সমস্যাটি তুলে ধরবে। এর ফলাফল হিসেবে ১৯৫০-এর দশকের শুরুতে যেখানে টয়োটা প্রতি বছর মাত্র হাতে গোনা কয়েকটি গাড়ি বানাতে পারত, তা ১৯৫৬ সালের মধ্যে ৪৫,০০০ পেরিয়ে গেল। আর এর পরের কয়েক বছরের মধ্যেই এটি বছরে ১০ লাখের সংখ্যাও অতিক্রম করে। এটি এমন এক বিপ্লব ছিল যা গোটা বিশ্বের সাপ্লাই চেইন ব্যবস্থাকে পাল্টে দিয়েছিলো।
কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি, কারণ বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে ফোর্ড, জেনারেল মোটরস এবং ক্রাইসলারের মতো ব্র্যান্ডের কয়েক দশকের রাজত্ব। ১৯৫৮ সালে টয়োটা ভাবল যে এবার আমেরিকান বাজারেও পা রাখার সময় এসেছে এবং তাদের প্রথম গাড়ি টোয়োপেট ক্রাউন -এর সাথে টয়োটা মার্কিন বাজারে প্রবেশ করল। কিন্তু এই সিদ্ধান্ত ছিলো টয়োটার জন্য একটি বিশাল বিপর্যয়।
আসলে, ক্রাউন ছিল একটি ছোট এবং কম ক্ষমতার গাড়ি, যা জাপানের ধীরগতির এবং কাঁচা-পাকা রাস্তার জন্য নকশা করা হয়েছিল। ফলে, আমেরিকার মসৃণ হাইওয়েতে যখন গাড়িটিকে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিতে যেতে হতো। ক্রাউনের দুর্বল ইঞ্জিন, সামগ্রিক পারফরম্যান্স গতির যুদ্ধে গাড়িটিকে পিছিয়ে রাখলো। সাথে, ‘টোয়োপেট’ নামটির কারণে আমেরিকান ক্রেতাদের মনে হতো এটি একটি টয় কার বা খেলনা গাড়ি। ফলে একবছরে মাত্র ২৮৮টি ক্রাউন বিক্রি হয়, এটি টয়োটার জন্য ছিল, একটি বিরাট ব্যর্থতা।
এই ঘটনা থেকে টয়োটা বুঝলো স্থানীয় বাজারের চাহিদা না বুঝে চোখ বন্ধ করে গাড়ি রপ্তানি করা আত্মহত্যার সমান। পরবর্তীতে টয়োটা ক্রাউনকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নিয়ে ১৯৬৫ সালে অন্য মডেল- করোনার সাথে পুনরায় প্রবেশ করে। এই গাড়িটি আগের চেয়ে বেশি শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী। ফলে টয়োটা প্রথমবারের মতো মার্কিন বাজারে ইতিবাচক সাড়া পায়। এই সুযোগের সদ্ব্যবহার করে, ১৯৬৮ সালে টয়োটা বাজারে আনলো করোলা যা তাদের ভাগ্য বদলে দেয়। করোলা একটি কমপ্যাক্ট গাড়ি, যার পারফরমেন্স আর মাইলেজেও ছিল দুর্দান্ত। সবচেয়ে বড় কথা, এটি এমন সময় বাজারে আসে যখন মানুষ ঠিক এধরনের গাড়িরই অপেক্ষায় ছিলো। এসব কারণেই করোলা বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয় এবং ৬০-এর দশকের শেষ নাগাদ ভক্সওয়াগন এবং নিসানের সাথে যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম আমদানিকরা গাড়ির ব্র্যান্ডে পরিণত হয়, টয়োটা। ৫০ মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি হওয়া করোলা আজও বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত একটি গাড়ি।
১৯৭৩ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সংকট দেখা দেয়ায় টয়োটার সামনে একটি নতুন সুযোগ এসে দাঁড়ায়। সেসময় মার্কিন বাজারে বড় বড় ভি৮ ইঞ্জিনযুক্ত গাড়িতে ভর্তি ছিল, যাতে প্রচুর পেট্রোল লাগতো। পেট্রোলের দাম বাড়তেই মানুষ ছোট, সস্তা এবং জ্বালানি সাশ্রয়ী গাড়ির দিকে ঝুঁকলো। ঠিক এখানেই টয়োটা বিশাল সুযোগ পেয়ে যায়। করোলার মতো মডেলগুলো, ছোট, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য হওয়ায় লাইমলাইটে চলে আসে। ফলে টয়োটার বিক্রিও দ্রুত বাড়তে থাকে।
একদিকে টয়োটার সফলতা আকাশ ছুঁচ্ছিল, অন্যদিকে, নতুন সমস্যার জন্ম হয়। আমেরিকান এবং ইউরোপীয় বাজারে বিলাসবহুল গাড়ির ক্রেজ দ্রুত বাড়তে থাকে। মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ-এর মতো জার্মান ব্র্যান্ডগুলি স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়। কিন্তু টয়োটার গাড়ি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী তো ছিল, তবে বিলাসবহুল বা উচ্চাকাঙ্ক্ষী ভাবমূর্তি থেকে অনেক দূরে থেকে যায়। এমন পরিস্থিতিতে টয়োটাকেও মার্সিডিজ এবং বিএমডব্লিউ-এর মতো বিলাসবহুল ব্র্যান্ড তৈরির উদ্যোগ নিতে হয়। এরই অংশ হিসাবে ৮০’র দশকে টয়োটা গোপনে একটি প্রকল্প শুরু করে, যার কোড নাম এফ-১ বা ‘ফ্ল্যাগশিপ ওয়ান’। ১৯৮৯ সালে টয়োটা এই প্রকল্প বিশ্বের সামনে তুলে ধরে, যা ছিল টয়োটার লাক্সারী ব্র্যান্ড লেক্সাস। আর প্রথম মডেল এলএস ফোর হানড্রেড। গাড়িটি ছিল একটি মাস্টারস্ট্রোক। একদিকে এতে ছিল স্মুথ ভি৮ ইঞ্জিন আর অন্যদিকে, এর দাম মার্সিডিজ এবং বিএমডব্লিউ-এর ফ্ল্যাগশিপ সেডানগুলির চেয়ে অনেক কম। ফলে ৯০ সাল নাগাদ লেক্সাস আমেরিকার নম্বর ওয়ান বিলাসবহুল আমদানিকরা ব্র্যান্ডে পরিণত হয়।
লেক্সাসের এই সাফল্যের পাশাপাশি, টয়োটা বিশ্বজুড়ে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওকে বিস্তৃত করেছে বিভিন্ন মডেল ও সিস্টার কনসার্নের মাধ্যমে। টয়োটার একটি গুরুত্বপূর্ণ বিলাসবহুল বা উচ্চ-স্তরের মডেল হল ক্রাউন, যা শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে চ্যালেঞ্জের মুখে পড়লেও, পরবর্তী সময়ে তাদের ফ্ল্যাগশিপ সেডানগুলোর মধ্যে জায়গা করে নেয়। তেমনি এসইউভি সেগমেন্টে জনপ্রিয় নাম হলো হ্যারিয়ার, যা পারফরম্যান্স এবং প্রিমিয়াম লুকের জন্য পরিচিত। এছাড়াও, টয়োটার অধীনে ডাইহাটসু এবং হিনো -এর মতো কোম্পানিগুলোও রয়েছে। ডাইহাটসু মূলত ছোট এবং কমপ্যাক্ট গাড়ি, অন্যদিকে হিনো বাণিজ্যিক যানবাহন ও ট্রাক তৈরির জন্য পরিচিত। টয়োটার এই সিস্টার কনসার্ন বৈশ্বিক অটোমোবাইল বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
সেসময় পরিবেশ ইস্যুতে আরো একটি নতুন চ্যালেঞ্জ সামনে আসে। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে দূষণ এবং তেলের উপর নির্ভরতা নিয়ে আলোচনা বাড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিন এয়ার অ্যাক্ট পাশ হলে, ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যে কম কার্বণ নির্গমনযুক্ত গাড়ির চাহিদা বাড়তে থাকে। সময়টা বিশ্বের সকল গাড়ি কোম্পানির জন্য-ই ছিল খুব কঠিন, কারণ যদি তারা নতুন মান অনুসরণ না করে, তবে তাদের ভবিষ্যৎ বিপদে পড়বে। টয়োটা এই সমস্যাকেও সুযোগে পরিণত করে। ৯৭ সালে তারা প্রাইয়াস নামে একটি গাড়ি চালু করে, যা ছিল বিশ্বের প্রথম গণ-উত্পাদিত হাইব্রিড কার। এটি ছিল একটি বিপ্লবী পদক্ষেপ কারণ এতে পেট্রোল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর দুটিরই সংমিশ্রণ করা হয়। ফলে কার্বন নির্গমন অনেক কমে যায়, তাই প্রকৃতির প্রতি যত্নশীল গ্রাহকদের জন্য এটি একটি স্ট্যাটাস সিম্বলে হয়ে দাঁড়ায়।
২০০০-এর দশক পর্যন্ত জেনারেল মোটরস বিশ্বের নম্বর ওয়ান ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা ধরে রাখলেও ২০০৮ সালে বদলে গেল সবকিছু. ঐ বছর টয়োটা প্রায় ৯ মিলিয়ন গাড়ি বিক্রি করে এক নম্বরে চলে আসে। যে টয়োটা ১৯৫৮ সালে গোটা আমেরিকায় মাত্র ২৮৮টি গাড়ি বিক্রি করে সেই একই কোম্পানী ৫০ বছর পর পুরো বিশ্বে গাড়ি বিক্রিতে এক নম্বরে চলে আসে। অটো মেকার সাইটের তথ্য বলছে, ২০২৩ সালে এক বছরে নাকি টয়োটা ১ কোটি ১২ লাখ গাড়ি বিক্রি করেছে। তবে বর্তমানে ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ির যুগে টেসলা বা বিওয়াইডি (BYD)-এর মতো কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে টয়োটাকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে।
বৈশ্বিক বাজারে এই বিশাল সাফল্যের পাশাপাশি, বাংলাদেশেও টয়োটার ইতিহাস বেশ আগের। অন্তত অর্ধ-শতাব্দীর! বাংলাদেশে টয়োটার যাত্রা শুরু হয়েছিল সেই ১৯৬৪ সালে। আর যার হাত ধরে টয়োটা আসে বাংলাদেশে, সেই কীর্তিমান উদ্যোক্তার নাম জহুরুল ইসলাম। তিনি ১৯৬৪ সালের ২০ এপ্রিল প্রতিষ্ঠা করেন নাভানা, যা টয়োটা মোটর কর্পোরেশনের সাথে দীর্ঘকালের একটি পার্টনারশিপে যায়। তখনই প্রথম বাংলাদেশি বাজারে প্রবেশ করে টয়োটা করোনা।
ভিডিওর শুরুতে যেমনটা বলেছিলাম, দেশের বাজারে টয়োটা গাড়ির এতো জনপ্রিয়তার কারণ কি সেটাই এখন বিস্তারিত বলবো। বাংলাদেশের রাস্তায় যখন বের হন, একটা জিনিস ক্লিয়ার- প্রায় সব জায়গাতেই টয়োটা গাড়ির দাপট। প্রিমিও, অ্যাকুয়া, করোলা, নোয়া – এসব নাম তো আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু বিশ্বে ব্র্যান্ড থাকতে শুধু টয়োটাই এত জনপ্রিয় কেন? এর পেছনে কিছু খুবই মজার এবং লজিক্যাল কারণ আছে।
প্রথম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে জাপান থেকে আসা রিকন্ডিশন গাড়ি। জাপানিরা ৩ থেকে ৫ বছর গাড়ি ব্যবহার করার পরেই সেগুলো রপ্তানির জন্য পাঠিয়ে দেয়। এই গাড়িগুলো জাপানের কঠোর কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি হয় বলে এদের কন্ডিশন প্রায় নতুন গাড়ির মতোই থাকে। দ্বিতীয় বড় কারণ হলো টয়োটা গাড়ি অসাধারণ টেকসই। বাংলাদেশের রাস্তা-ঘাট, জলবায়ু, ট্রাফিক কন্ডিশন – সব কিছুর সাথেই টয়োটা নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম। একটা টয়োটা প্রিমিও বা অ্যাকুয়া যদি নিয়মিত মেইনটেনেন্স করা যায়, তাহলে সেটা ১৫ থেকে ২০ বছরও অনায়াসে চলে। আরেকটা বড় সুবিধা হলো – দেশের প্রায় প্রতিটি জেলা, এমনকি উপজেলা পর্যায়েও টয়োটার স্পেয়ার পার্টস পাওয়া যায়। আর প্রায় সব মেকানিক টয়োটা গাড়ি রিপেয়ার করতে জানে। এই সুবিধাটা আপনি হোন্ডা, নিশান বা ফোর্ডের ক্ষেত্রে পাবেন না। তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কারণ হলো রি-সেল ভ্যালু। বাংলাদেশিরা গাড়িকে শুধু গাড়ি হিসেবেই দেখেন না, বরং একটা বিনিয়োগ হিসেবে দেখেন। ধরুন আপনি ২০১৮ সালের একটা টয়োটা অ্যাকুয়া কিনলেন ১৫ লাখ টাকায়। ৫ বছর পরেও আপনি সেটা ১০ থেকে ১২ লাখ টাকায় বিক্রি করতে পারবেন সহজেই। কিন্তু একই দামের অন্য ব্র্যান্ডের গাড়ি ৫ বছর পর তার দামের অর্ধেকও পাবেন না। এই হিসাবটা যেকোনো ক্রেতার জন্যই খুব গুরুত্বপূর্ণ।
সংক্ষেপে যদি বলি- বাংলাদেশে টয়োটার এই অদ্বিতীয় সাফল্যের পেছনে কোনো একক কারণ নয়, বরং একটা কম্প্লিট প্যাকেজ কাজ করেছে। যতদিন বাংলাদেশে রিকন্ডিশন গাড়ি আমদানি চলবে, আর যতদিন বাংলাদেশিরা গাড়িকে একটা স্মার্ট ইনভেস্টমেন্ট হিসেবে দেখবেন, ততদিন টয়োটার এই রাজত্ব চলতেই থাকবে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আগামী দিনে টয়োটাকে টেক্কা দিতে পারে এমন কোন ব্রান্ড তৈরি হচ্ছে কিনা? জানা থাকলে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।
সাকিচি টয়োডা থেকে শুরু করে কিচিরো টয়োডা—সবারই একটি অভিন্ন লক্ষ্য ছিল। তাঁরা এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা মানুষের জীবনকে সহজ করবে, তাদের দৈনন্দিন ব্যবহারের উপযোগিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। টয়োটার এই দীর্ঘ যাত্রাই আমাদের শেখায় যে, আপনি যাই করেন না কেন, টেকসই সাফল্য পেতে হলে আপনার কাজ বা পণ্যকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মানুষের প্রয়োজনকে যে যত ভালোভাবে বুঝবে, সাফল্যের চূড়ায় সে ততটাই শক্তভাবে অবস্থান করবে।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Car Mafia Toyota
With eye-catching designs and performances, luxury Toyota models like the Land Cruiser, Crown, or Harrier rule the roads with their cutting-edge technology and extraordinary features. But did you know that the real story of this globally dominating Toyota in the car market did not actually start with a car engine, but rather from a simple cloth weaving machine? How did Toyota rise from a devastated country and begin to rule the world? Greetings to everyone. Whether we admit it or not, in Bangladesh, a car means Toyota. Many might disagree with me. But it is true—out of every 10 cars on the streets of Bangladesh, at least 7 are Toyota. Before knowing the reason behind the brand’s sky-high popularity in the country, what is the status of this brand in our neighboring countries? In Pakistan, Malaysia, Indonesia, China, in all countries, Toyota is celebrated just like us. These countries also have Toyota factories. Therefore, it is natural that the demand is higher. However, in a large market like neighboring India, this brand is a flop again. This brand could not survive against Maruti Suzuki and Hyundai. Many people in that country believe that like Ford, Fiat, and DS, Toyota will also depart from India. Judging Toyota by only a few Asian countries would be foolish. Because, while several popular models of many world-renowned brands combined could not sell the amount of cars, Toyota’s single model ‘Corolla’ alone has sold more than 50 million units. Can you imagine the level of popularity? Toyota manufactures more than 10 million cars every year.
Toyota is the very company that went into the mass production of the first hybrid car in 1997. Its name was Prius. Many of us had not even heard the word hybrid 10-15 years ago. You can guess Toyota’s reliability from the fact that during World War II, the Japanese army used Toyota trucks. However, the surprising thing is that Toyota’s beginning was not from cars, but from a cloth weaving machine. Yes, you heard it right, Toyota started with the money received by selling the patent of this machine in 1929.
The question is, how did Toyota rise from a devastated country like Japan and become popular worldwide? Because Toyota’s story begins with a man who held a love not for cars, but for cloth weaving machines. His name was Sakichi Toyoda. He had created an automatic loom that was much advanced for its time. Because of this loom, his company, Toyota Automatic Loom Works, turned into a successful venture. Although the company walked the path of success under Sakichi’s leadership, his son Kiichiro Toyoda’s mind was set toward manufacturing cars. But they did not have the finance in hand to step into the automobile market. And that is why, to fulfill his son’s dream of making cars, he sold the patent of his automatic loom to a British company, Platt Brothers, for £100,000 in 1929.
And that is why, to fulfill his son’s dream of making cars, in 1929 Sakichi Toyoda sold the patent of his automatic loom to a British company, Platt Brothers, for £100,000. Actually, at that time, Japan’s domestic car industry was absolutely zero, and the entire market was occupied by American giants like Ford and General Motors. Therefore, Kiichiro’s dream was to manufacture such a Japanese car whose demand would be all over the world. At that time, he had neither experience nor advanced technology. But Kiichiro came up with a very smart solution. He bought cars from Ford, Chevrolet, and Chrysler. He disassembled them, looked at every part precisely, and then inspired by them, he started creating his own designs. Along with this, he also hired some Japanese engineers who had worked in those American car companies, so that their technical expertise could give Toyota’s cars the best foundation. The result of this strategy came in 1936. When Toyota brought their first passenger car model, AA, to the market. This car was actually inspired by American designs. The following year, Toyota Motor Company stepped officially into the automobile world by coming out of their loom business. Although the company faced a big blow in the beginning due to World War II. Toyota’s dream was to manufacture passenger cars, but the government of Japan forced them to make trucks for their army. Toyota turned into a factory for manufacturing a kind of war vehicle as per the army’s demand.
Towards the end of the war, the situation became even worse; Toyota’s factory turned into ruins due to enemy bombings. The war ended, but Japan’s economy was on the very brink of destruction. There was a lack of resources in the country; let alone cars, people did not even have money for a single meal. By 1949, the situation became so bad that Toyota came to the verge of absolute bankruptcy. In the very next year, Toyota was forced to temporarily close several of their factories and lay off thousands of workers. Then it seemed that perhaps Toyota’s story ended right there. The situation was so serious that Toyota’s founder Kiichiro resigned and handed over the responsibility to his cousin Eiji Toyoda. Because he wanted to save this company by any means. Truly speaking, often the biggest success starts from where the situation is most difficult. And for Toyota too, this difficult time brought the beginning of a new chapter. In 1950, when the Korean War started, the US military gave Toyota an order for 1,000 trucks. This order was Toyota’s lifeline. It definitely saved the company from drowning.
Basically, around 1950, Ford’s Rouge Plant was the world’s largest factory for manufacturing advanced cars. From which factory millions of cars came out every year. Therefore, Eiji Toyoda and his engineering team planned a visit to the United States to see this system of Ford. But seeing the scene there, they were surprised and disappointed at the same time. Such huge machinery, massive manpower, and large-scale production could never be copied by a weak economy like Japan’s. Because Japan’s economy was still reeling from the wounds of World War II. Along with that, there was a lack of capital, importing machinery was very expensive, and the demand in the country was also limited. Then a visionary engineer, Taiichi Ohno, came forward. He thought that instead of manufacturing cars on a large scale, we can work more efficiently with fewer resources. This later formed the basis of the Toyota Production System. Analyzing Ford’s Mass Production method, Taiichi understood that the real success of business actually lies in demand forecasting. Because American factories first guessed how much demand would come, and then accordingly, a huge quantity of cars was manufactured and kept. But if the guess went wrong, the cars would lie around unsold. This increased both the company’s cost and loss.
Thinking about everything, Taiichi proposed that Toyota would eliminate demand forecasting and produce based on real-time demand. That is, until a customer places an order, the production of the car will not even start. As a result, if any sudden natural disaster comes or demand decreases, the company’s loss will be less. This is called the ‘Just-in-Time’ system, and Toyota found success in this. Along with this, Toyota also started a Kanban system, which was a signaling system. In this system, the factory and suppliers remained connected with each other. For example, as soon as a batch ended on the assembly line, a signal would go to the supplier for the production of the next batch. In this way, production continued seamlessly.
Toyota created another foundation in their production system, ‘Kaizen’ meaning ‘continuous improvement’. In this, freedom was given to workers of all levels so that they could give their ideas to make the production process better. As a result, if any worker on the assembly line felt that efficiency could be increased just by changing a small thing, he had the full right to stop the line and raise the issue. As a result of this, where in the beginning of the 1950s Toyota could make only a handful of cars every year, it crossed 45,000 by 1956. And within the next few years, it also crossed the number of 1 million annually. This was such a revolution that changed the entire supply chain system of the world.
But the real test was still left, because the world’s largest car market was the United States, where brands like Ford, General Motors, and Chrysler had ruled for decades. In 1958, Toyota thought that it was now time to set foot in the American market too, and Toyota entered the US market with their first car, Toyopet Crown. But this decision was a huge disaster for Toyota. Actually, the Crown was a small and low-capacity car, which was designed for Japan’s slow and semi-paved roads. Consequently, when the car had to go at a speed of 90 kilometers per hour on America’s smooth highways, the Crown’s weak engine and overall performance left the car behind in the speed battle. Along with that, due to the name ‘Toyopet’, American buyers felt it was a toy car. As a result, only 288 Crowns were sold in a year; this was a huge failure for Toyota.
From this incident, Toyota understood that exporting cars blindly without understanding the local market demand is equivalent to suicide. Later, Toyota removed the Crown from the United States and re-entered in 1965 with another model—the Corona. This car was more powerful and fuel-efficient than before. Consequently, Toyota received a positive response in the US market for the first time. Taking advantage of this opportunity, in 1968, Toyota brought the Corolla to the market, which changed their fortune. The Corolla was a compact car, whose performance and mileage were also excellent. The biggest thing was, it came to the market at a time when people were waiting for exactly this type of car. Because of all these reasons, the Corolla quickly became popular worldwide, and by the end of the 60s, Toyota became the third-largest imported car brand in the United States along with Volkswagen and Nissan. The Corolla, with more than 50 million units sold, is still one of the highest-selling cars in the world.
In 1973, due to the Middle East war, a global oil crisis arose, bringing a new opportunity before Toyota. At that time, the US market was full of cars with big V8 engines, which required a lot of petrol. As petrol prices rose, people turned toward small, cheap, and fuel-efficient cars. Right here, Toyota got a huge opportunity. Models like the Corolla, being small, affordable, and reliable, came into the limelight. Consequently, Toyota’s sales also started increasing rapidly.
On one hand, Toyota’s success was touching the sky, while on the other hand, a new problem was born. The craze for luxury cars was increasing rapidly in the American and European markets. German brands like Mercedes-Benz and BMW became status symbols. But Toyota’s cars were reliable and affordable indeed, yet they remained far from a luxury or high-aspiring image. In such a situation, Toyota also had to take the initiative to create a luxury brand like Mercedes and BMW. As part of this, in the 80s, Toyota secretly started a project, whose code name was F-1 or ‘Flagship One’. In 1989, Toyota presented this project to the world, which was Toyota’s luxury brand Lexus. And the first model was the LS 400. The car was a masterstroke. On one hand, it had a smooth V8 engine, and on the other hand, its price was much lower than the flagship sedans of Mercedes and BMW. Consequently, by the 90s, Lexus became the number one imported luxury brand in America.
Along with this success of Lexus, Toyota expanded their product portfolio worldwide through various models and sister concerns. A significant luxury or high-tier model of Toyota is the Crown, which, despite facing challenges in the US market initially, later took its place among their flagship sedans. Similarly, a popular name in the SUV segment is the Harrier, known for its performance and premium look. In addition, companies like Daihatsu and Hino are also under Toyota. Daihatsu is mainly known for small and compact cars, while Hino is known for manufacturing commercial vehicles and trucks. These sister concerns of Toyota have further strengthened their position in the global automobile market.
At that time, another new challenge came forward regarding environmental issues. In the mid-nineties, discussions about pollution and dependence on oil increased worldwide. When the Clean Air Act was passed in the United States, the demand for low-carbon emission cars started increasing in states like California. The time was very difficult for all car companies in the world, because if they did not follow the new standards, their future would be in danger. Toyota turned this problem into an opportunity as well. In 97, they launched a car named Prius, which was the world’s first mass-produced hybrid car. This was a revolutionary step because it combined both a petrol engine and an electric motor. As a result, carbon emissions were reduced a lot, so it became a status symbol for nature-conscious customers.
Until the 2000s, General Motors held their place as the world’s number one brand, but in 2008 everything changed. That year, Toyota came to number one by selling nearly 9 million cars. The same Toyota that sold only 288 cars in the whole of America in 1958, became number one in car sales across the entire world 50 years later. Data from automotive sites says that in 2023, Toyota reportedly sold 11.2 million cars in a single year. However, in the current era of electric vehicles or EV cars, Toyota has to reshape its strategy to survive the competition with companies like Tesla or BYD.
Along with this massive success in the global market, Toyota’s history in Bangladesh is also quite old. At least half a century! Toyota’s journey in Bangladesh started back in 1964. And the clear-sighted entrepreneur by whose hands Toyota came to Bangladesh, his name is Jahurul Islam. He established Navana on April 20, 1964, which went into a long-standing partnership with Toyota Motor Corporation. It was then that the Toyota Corona entered the Bangladeshi market for the first time.
As I said at the beginning of the video, I will now explain in detail why Toyota cars are so popular in the country’s market. When you step out onto the streets of Bangladesh, one thing is clear—the dominance of Toyota cars is almost everywhere. Premio, Aqua, Corolla, Noah—these names are our daily companions. But while there are other brands in the world, why is only Toyota so popular? There are some very interesting and logical reasons behind this.
The first and biggest reason is the reconditioned cars coming from Japan. The Japanese send those cars for export after using them for 3 to 5 years. Since these cars are manufactured maintaining Japan’s strict quality standards, their condition remains almost like new cars. The second big reason is that Toyota cars are extraordinarily durable. Toyota is capable of adapting itself to everything—Bangladesh’s roads, climate, traffic conditions. If a Toyota Premio or Aqua can be maintained regularly, it runs effortlessly for 15 to 20 years. Another big advantage is—Toyota’s spare parts are available in almost every district, even at the upazila level of the country. And almost all mechanics know how to repair a Toyota car. You will not get this advantage in the case of Honda, Nissan, or Ford. The third and very important reason is the re-sell value. Bangladeshis do not see a car just as a car, but rather as an investment. Suppose you bought a 2018 Toyota Aqua for 15 lakh taka. Even after 5 years, you can easily sell it for 10 to 12 lakh taka. But you will not even get half the price after 5 years for another brand’s car of the same price. This calculation is very important for any buyer.
To put it briefly—not a single reason, but a complete package has worked behind this unique success of Toyota in Bangladesh. As long as the import of reconditioned cars continues in Bangladesh, and as long as Bangladeshis see a car as a smart investment, I think this reign of Toyota will continue. What do you think? Is any brand being created that can challenge Toyota in the coming days? If you know, you can share your opinion in the comment box.
From Sakichi Toyoda to Kiichiro Toyoda—everyone had a common goal. They wanted to create something that would make people’s lives easier, giving the highest priority to their utility in daily use. This long journey of Toyota teaches us that whatever you do, to get sustainable success, your work or product must be acceptable to the common people. The better one understands people’s needs, the more firmly one will position themselves at the peak of success.
Thank you everyone. Stay healthy, stay well.


