Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

ফুটবলের আড়ালে কর্পোরেট যুদ্ধ! | Hidden Corporate War in Football

খেলা শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যে। রেফারির মুখে বাঁশি। পুরো স্টেডিয়াম গমগম করছে। টিভির সামনে বসে আছে কোটি কোটি মানুষ। ঠিক তখনই মাঠের মাঝখানে হাত তোলেন পেলে। বললেন, ” একটু দাঁড়াও। জুতোর ফিতে খুলে গেছে।” রেফারি খেলা থামান। পেলে জুতোর ফিতে বাঁধছে আর ক্যামেরা জুম করে তার পায়ের দিকে। আর ঠিক তখনই টিভির স্ক্রিনে ফুটে উঠে পুমার লোগো। আপনারা কি জানেন, এই সামান্য কয়েক সেকেন্ডের জুতো বাঁধার দৃশ্যটার পেছনে লুকিয়ে আছে বিশাল ব্যবসায়িক চাল? একে বলা যায়, ফুটবল ইতিহাসের প্রথম বড় ব্র্যান্ড ডিল। আর এই কয়েক সেকেন্ডের জন্য পেলেকে দেয়া হয় এক লাখ বিশ হাজার ডলার।

এখন প্রশ্ন হলো, এত বছর পর এই গল্পটা কেন করছি? কারণ ফুটবল বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মাঠের ভেতরের গোল আর ড্রিবলিংয়ের পাশাপাশি মাঠের বাইরে ব্রান্ডগুলোর মধ্যেও চলে এক অলিখিত যুদ্ধ। আমরা বন্ধুদের সাথে বসে তর্ক করি কে জিতবে। আর ওদিকে কর্পোরেট রুমে বসে হিসাব হয় কীভাবে আমাদের মাথায় একটা নাম বা লোগো ঢুকিয়ে দেওয়া যায়। এই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার হলো এমন কিছু ইউনিক আর চতুর ব্র্যান্ড প্লেসমেন্ট, যা সাধারণ দর্শক হিসেবে আমরা হয়তো খেয়ালই করি না। আজ আমরা বিশ্বকাপের ইতিহাসের এমন কিছু অবিশ্বাস্য আর জিনিয়াস ব্র্যান্ড প্লেসমেন্টের গল্প জানব, যা মার্কেটিংয়ের দুনিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

পেলের জুতোর রহস্য বুঝতে হলে ফিরে যেতে হবে জার্মানিতে। এক ছোট্ট শহর। নাম হার্ৎসোগেনাউরাখ। দুই ভাই। অ্যাডলফ ড্যাসলার আর রুডলফ ড্যাসলার। একসাথে জুতো বানাতেন এক কারখানায়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুজনের সম্পর্কে এমন ফাটল ধরে যে আর কখনো কথাও বলেননি। একজন তৈরি করেন এডিডাস। আরেকজন গড়লেন পুমা। দুই কোম্পানির অফিস বসে নদীর দুই পাড়ে। শহরের মানুষও ভাগ হয়ে যায় দুই দলে। কে কোন কোম্পানিতে চাকরি করে, তার ওপর নির্ভর করে সে কোন দোকানে যাবে, কোন বারে বসবে, এমনকি কাকে বিয়ে করবে। স্থানীয় মানুষ মজা করে শহরটাকে ডাকে ‘যে শহরে সবাই নিচু হয়ে হাঁটে’। কারণ তাদের কথা শুরুই হয় ‘পায়ে কোন কোম্পানির জুতো’ তা দিয়ে। এই গল্পের বিস্তারিত জানতে দেখে আসতে পারেন এই ভিডিওটি।

ড্যাসলারদের এই পারিবারিক যুদ্ধের মধ্যেই ১৯৭০ বিশ্বকাপের আগে দুই কোম্পানি মিলে একটা গোপন চুক্তি করে। নাম দেওয়া হয় ‘পেলে প্যাক্ট’। শর্ত একটাই, কেউই পেলেকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর প্রতিযোগিতায় নামবে না। কারণ দুজনেই জানে, পেলেকে পাওয়ার প্রতিযোগিতায় নামলে দুই কোম্পানিই পথে বসতে পারে। এত বছরের শত্রুতার মাঝেও তারা এই একটা বিষয়ে একমত হয়।

বিবিসি স্পোর্টসের একটা পুরনো প্রতিবেদনে এই ঘটনার ভেতরের দারুণ এক তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, পুমার এক কর্মকর্তা হ্যান্স হেনিংসেন এই নিয়ম গোপনে ভেঙে দেন। তিনি পেলের সাথে দেখা করেন। প্রস্তাব দেন বিশাল অঙ্কের। আর শিখিয়ে দেন ভিডিও’র শুরুতে বলা সেই জুতো বাঁধার কৌশলটি। পরিকল্পনামতো পেলে ঠিক তাই করেন। ফলে কোনো বিজ্ঞাপন বা কমার্শিয়াল ব্রেকের দরকার হলো না। রাতারাতি পুমার জুতো বিক্রি বেড়ে যায় বহুগুণ। এডিডাস তখন পুরো আকাশ থেকে পড়ে। নিজের ভাইয়ের কোম্পানির কাছে এভাবে হেরে যাওয়াটা তাদের জন্য দ্বিগুণ অপমানের। কিন্তু ততক্ষণে খেলা শেষ। পুমা জিতে নেয় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় মার্কেটিং ওয়ার।

বর্তমানে মেসি আর এডিডাসের সম্পর্ক তো সবার জানা। কাতার বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে? ট্রফি নেওয়ার সময় কাতারের আমির মেসিকে পরিয়ে দেন কালো আলখাল্লা। ট্র্যাডিশনাল নাম ‘বিশত’। অনেকে আফসোস করেন, কারণ এতে মেসির জার্সিতে আর্জেন্টিনার লোগো ঢাকা পড়ে যায়। কিন্তু আসল চালাকিটা অন্য জায়গায় লুকিয়ে।

ফোর্বস ম্যাগাজিনের একটা বিজনেস অ্যানালাইসিসে দেখানো হয়, মেসি যখন ট্রফি দুই হাতে মাথার ওপর তোলেন, তার হাতা একটু গুটিয়ে যায়। আর ঠিক সেখানেই স্পষ্ট দেখা যায় এডিডাসের তিন লাইনের লোগো। এটা কোনো কাকতালীয় ঘটনা না। এডিডাস তাদের জার্সির হাতা এমনভাবে ডিজাইন করে, যেন উদযাপনের মুহূর্তে লোগো কখনো ঢাকা না পড়ে। জার্সির কাপড়ের ধরন আর হাতার দৈর্ঘ্য নিয়ে ছোট ছোট পরীক্ষার মাধ্যমে এটা করা হয়। বছরের পর বছর ডেটা জমা করে গবেষণা হয়। খেলোয়াড় যখন গোল করে উদযাপন করে বা জামা খুলে ছুড়ে দেয়, তখন কোন অ্যাঙ্গেলে লোগো সবচেয়ে বেশি সময় ক্যামেরায় থাকতে পারে। মেসির বুটও একইভাবে ডিজাইন করা। ফ্রি-কিক নেওয়ার সময় বা সেলিব্রেশনের সময়, লোগো ক্যামেরার সামনে যেন থাকে। এমনকি বুটের রঙও বেছে নেওয়া হয় এমনভাবে, যেন সবুজ মাঠের বিপরীতে সেটা সহজে চোখে পড়ে। এখন আর কাউকে জুতোর ফিতে বাঁধতে বলতে হয় না। পুরো ডিজাইনটাই তৈরি হয় ক্যামেরার কথা মাথায় রেখে।

পেলে বা মেসি একা নন। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে রোনালদো নাজারিও তখন পরতেন নাইকির সিলভার রঙের মারকিউরিয়াল বুট। সেই বিশ্বকাপের কিছুদিন আগেই রোনালদোর শরীরে হঠাৎ খিঁচুনি ধরা পড়ে। তাই, ফাইনালের আগের রাতে পুরো বিশ্ব চিন্তিত। তিনি কি আদৌ খেলতে পারবেন? শেষমেশ তিনি খেললেন, কিন্তু ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় ব্রাজিল। মেডেল নিতে মঞ্চে ওঠার সময় রোনালদো দুই বুটের ফিতে বেঁধে গলায় ঝুলিয়ে নেন। মুখে হতাশার ছাপ, কাঁধ ঝুলে পড়া ভঙ্গি, আর গলায় ঝোলানো রূপালি বুট জোড়া। যদিও বলা হয়ে থাকে, নাইকি কখনো তাকে এটা করতে বলেনি। এটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। কিন্তু এই একমুহূর্তেই হয়ে যায় নাইকির ইতিহাসের সেরা মার্কেটিং। তরুণরা তখন জুতো পায়ে না দিয়ে গলায় ঝুলিয়ে ছবি তুলতে শুরু করে। রাস্তা-ঘাটে, স্কুল মাঠে, পাড়ার গলিতে সেই একই দৃশ্য। নাইকি পেয়ে যায় বিশ্বকাপের সবচেয়ে বড় ভিজ্যুয়াল মোমেন্ট।

তবে বর্তমানে ফিফার নিয়ম দিন দিন কড়া হচ্ছে। অফিশিয়াল স্পন্সর ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের নাম স্টেডিয়ামে দেখানোর সুযোগ নেই। স্টেডিয়ামের প্রতিটা কোণায় ক্যামেরা বসিয়ে ফিফা নিজেই নজর রাখে, কোথাও কোনো অচেনা লোগো দেখা যাচ্ছে কিনা। কোনো দর্শক নিজের গায়ে অন্য ব্র্যান্ডের বড় লোগো লাগিয়ে গ্যালারিতে ঢুকতে চাইলেও নিরাপত্তারক্ষীরা আটকে দেয়। এত কড়াকড়ির কারণ একটাই। বিশ্বকাপের স্পন্সরশিপ বিক্রি হয় শত শত মিলিয়ন ডলারে, আর ফিফা চায় না বিনা পয়সায় কেউ সেই সুবিধা নিয়ে যাক।

তাই ব্র্যান্ডগুলো বের করে নতুন রাস্তা। এর নাম ‘অ্যামবুশ মার্কেটিং’। বাংলায় বলা যায় চোরাগোপ্তা বিপণন। ফিফাকে এক টাকাও না দিয়ে স্পটলাইট কেড়ে নেওয়ার কৌশল। এই কৌশলের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে স্টেডিয়ামের ভেতরে কোনো লোগো লাগানোর দরকার হয় না। বরং কাজে লাগানো হয় মানুষ, মুহূর্ত, আর আবেগকে। যা কোনো নিয়ম দিয়ে আটকানো যায় না।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এমনই একটা ঘটনা ঘটে। ফিফার অফিশিয়াল অডিও পার্টনার সনি। কোটি কোটি ডলার খরচ করে তারা এই স্বত্ব কিনে। এদিকে আরেক অডিও কোম্পানি বিটস একটা মাস্টারপ্ল্যান করে। টুর্নামেন্ট শুরুর আগেই বিটসের হাই-কোয়ালিটি হেডফোন গিফট করা হয় নেইমার, সুয়ারেজ, ফ্যাব্রিগাসের মতো তারকাদের। কোনো চুক্তিপত্র নেই, কোনো বিশাল সাংবাদিক সম্মেলন নেই। তারকা খেলোয়াড়রা বিমানবন্দর থেকে বেরুচ্ছেন, টিমবাস থেকে নামছেন, ওয়ার্মআপ করছেন, সবার কানে বিটসের রঙিন হেডফোন। পুরো ফোকাস চলে যায় বিটসের দিকে। এতো টাকা খরচ করেও সনির মাথায় হাত। সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে থাকে একের পর এক। পরে ফিফা বাধ্য হয় স্টেডিয়ামের ভেতরে হেডফোন নিষিদ্ধ করতে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বিটস একটা টাকাও স্পন্সরশিপে খরচ না করে কেড়ে নেয় পুরো লাইমলাইট।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গল্পটা আরও মজার। অফিশিয়াল বিয়ার স্পন্সর বাডউইজার। কোটি কোটি ডলার খরচ করে এই স্বত্ব কেনে তারা। কিন্তু ওলন্দাজ কোম্পানি বাভারিয়া বের করে ভিন্ন পথ। হল্যান্ডের ম্যাচের দিন প্রায় ছত্রিশজন তরুণীকে একরকম কমলা রঙের মিনি ড্রেস পরিয়ে বসিয়ে দেওয়া হয় গ্যালারিতে। দেখে মনে হয় সাধারণ সমর্থক। কোনো লোগো নেই পোশাকে। কিন্তু ক্যামেরার চোখ বারবার যায় সেদিকেই। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ফিফার সিকিউরিটি টিম দ্রুতই বুঝতে পারে এটা একটা সুপরিকল্পিত অ্যামবুশ মার্কেটিং। কারণ ওই কমলা রঙের পোশাকটি ছিল বাভারিয়া বিয়ারের একটা প্রমোশনাল গিফট। ফিফা তাৎক্ষণিকভাবে সেই মেয়েদের স্টেডিয়াম থেকে বের করে দেয় এবং দুজনকে গ্রেপ্তারও করা হয়। এই আইনি পদক্ষেপের কারণে ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় আরও বেশি তোলপাড় সৃষ্টি করে। বাডউইজার কোটি কোটি ডলার খরচ করে যে পাবলিসিটি পায়নি, বাভারিয়া বিয়ার সামান্য কিছু ড্রেস বানিয়ে বিশ্বজুড়ে তার চেয়ে অনেক বেশি হাইপ তৈরি করে।

তাহলে আসল ব্যাপারটা কী? আজকের দর্শক বিজ্ঞাপন দেখতে চায় না। বিজ্ঞাপন শুরু হলে রিমোটের বোতাম চাপে। ইউটিউবে স্কিপ বাটনে ক্লিক করে। তাই বড় ব্র্যান্ডগুলো এখন টার্গেট করে খেলার মাঝের আবেগটাকে। লোগো এমনভাবে বসায় যেন সেটা খেলারই একটা অংশ। পেলের জুতোর ফিতে থেকে শুরু করে মেসির হাতার লোগো, সবকিছুর পেছনে একই মনস্তাত্ত্বিক খেলা।

এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে আমরা বসে বসে খেলা দেখছি, গোল দেখে চিৎকার করছি, মন খারাপ করছি হেরে গেলে, ঠিক সেই মুহূর্তগুলোতেই আমাদের মন সবচেয়ে বেশি উন্মুক্ত থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, তীব্র আবেগের মুহূর্তে মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি তথ্য গ্রহণ করে, আবার সেই তথ্য যাচাই করার ক্ষমতা তখন সবচেয়ে কম থাকে। বড় বড় ব্র্যান্ডগুলো ঠিক এই দুর্বলতাটাই কাজে লাগায়। তারা জানে, বিজ্ঞাপনী বিরতিতে যে বার্তা আমরা এড়িয়ে যাই, সেই একই বার্তা যদি গোল উদযাপনের উত্তেজনার মধ্যে গুঁজে দেওয়া যায়, তাহলে সেটা আমাদের মনে গেঁথে থাকে ভীষণ গভীরভাবে।

স্পোর্টস মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, আগামী বিশ্বকাপগুলোতে এই খেলা আরও নতুন রূপে সামনে আসবে। প্রযুক্তি যত এগোচ্ছে, ব্র্যান্ডগুলো তত সরাসরি আমাদের অবচেতন মনকে টার্গেট করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন বিশ্লেষণ করা হয় কোন মুহূর্তে কোন অ্যাঙ্গেলে একটা লোগো সবচেয়ে বেশি মানুষের চোখে পড়বে। জার্সির সুতো থেকে শুরু করে বুটের ফিতে, সবকিছুই এখন ডিজাইন করা হয় ক্যামেরার কথা মাথায় রেখে।

আমরা গোল দেখে আনন্দ পাই। কিন্তু আমাদের মগজ ঠিকই চিনে রাখে সেই লোগোটা। মাঠের ভেতরের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের এই বুদ্ধির লড়াই কিন্তু কম রোমাঞ্চকর নয়। এই কর্পোরেট যুদ্ধ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

The World Cup’s unique brand placement

The Game will start within a few seconds. The referee has the whistle in his mouth. The entire stadium is roaring. Billions of people are sitting in front of the TV. Just then, Pelé raises his hand in the middle of the field. He said, “Wait a minute. My shoelace has come undone.” The referee stops the game. Pelé ties his shoelace, and the camera zooms in on his feet. And right at that moment, the Puma logo appears on the TV screen. Did you know that behind this simple few-second scene of tying a shoe hides a massive business move? This can be called the first big brand deal in football history. And for these few seconds, Pelé was given one hundred and twenty thousand dollars.

Now the question is, why am I telling this story after so many years? Because if you dig into the history of the Football World Cup, it shows that alongside the goals and dribbling inside the field, an unwritten war also goes on between the brands outside the field. We sit with friends and argue about who will win. Meanwhile, sitting in corporate rooms, calculations are made on how to inject a name or logo into our minds. The biggest weapon of this war is a few unique and clever brand placements, which we, as ordinary viewers, might not even notice. Today we will learn about some of the most unbelievable and genius brand placements in the history of the World Cup, which have changed the world of marketing forever.

To understand the mystery of Pelé’s shoe, one has to go back to Germany. A small town. Named Herzogenaurach. Two brothers. Adolf Dassler and Rudolf Dassler. They used to make shoes together in a factory. But after World War II, a rift formed in their relationship so deep that they never spoke again. One created Adidas. The other built Puma. The offices of the two companies sat on two banks of the river. The people of the town were also divided into two groups. Which company someone worked for determined which shop they would go to, which bar they would sit in, and even whom they would marry. Local people playfully call the town ‘the town where everyone walks looking down’. Because their conversation starts with ‘which company’s shoe is on the foot’. To know the details of this story, you can go and watch this video.

Amidst this family war of the Dasslers, the two companies came to a secret agreement before the 1970 World Cup. It was named the ‘Pelé Pact’. The condition was only one: neither would enter the competition to make Pelé their brand ambassador. Because both of them knew that if they entered the competition to get Pelé, both companies could end up on the street. Despite so many years of enmity, they agreed on this one issue.

A BBC Sports archive report brings out a brilliant piece of inside information about this event. According to the report, a Puma official, Hans Henningsen, secretly broke this rule. He met with Pelé. Offered a massive sum. And taught him the shoe-tying tactic mentioned at the beginning of the video. As planned, Pelé did exactly that. As a result, there was no need for any advertisement or commercial break. Overnight, the sale of Puma shoes increased manifold. Adidas fell completely from the sky back then. Losing like this to one’s brother’s company was a double insult for them. But by then, the game was over. Puma won the biggest marketing war in their history.

Currently, the relationship between Messi and Adidas is known to all. Remember the final of the Qatar World Cup? While receiving the trophy, the Emir of Qatar put a black robe on Messi. The traditional name is ‘Bisht’. Many people felt sorry because this covered the Argentina logo on Messi’s jersey. But the real trick was hidden somewhere else.

A business analysis by Forbes magazine showed that when Messi raised the trophy with both hands above his head, his sleeves rolled up a bit. And right there, the three-line logo of Adidas was clearly visible. This was not a coincidental event. Adidas designs their jersey sleeves in such a way that the logo is never covered during the moment of celebration. This is done through small experiments with the fabric type of the jersey and the length of the sleeves. Research is conducted by gathering data year after year. When a player scores a goal and celebrates, or takes off the jersey and throws it away, at which angle can the logo remain on camera for the maximum amount of time. Messi’s boots are designed in the same way. During taking a free-kick or celebration, the logo should be in front of the camera. Even the color of the boots is chosen in such a way that it catches the eye easily against the green field. Now, no one has to be told to tie their shoelaces. The entire design is made keeping the camera in mind.

Pelé or Messi are not alone. In the 1998 France World Cup, Ronaldo Nazário was wearing Nike’s silver-colored Mercurial boots back then. Just before that World Cup, Ronaldo suddenly suffered a seizure in his body. Therefore, the entire world was worried the night before the final. Will he be able to play at all? Ultimately he played, but Brazil lost to France in the final. While going to the stage to take the medal, Ronaldo tied the laces of both boots and hung them around his neck. A look of disappointment on his face, a slouched shoulder posture, and that pair of silver boots hanging from the neck. Although it is said that Nike never told him to do this. It was completely spontaneous. But in this single moment, the best marketing in Nike’s history happened. Young people then started taking pictures hanging shoes from their necks instead of putting them on their feet. On the streets, in school fields, in the alleys of the neighborhood, the exact same scene. Nike got the biggest visual moment of the World Cup.

However, FIFA’s rules are getting stricter day by day currently. There is no opportunity to show any brand name in the stadium other than the official sponsor. By placing cameras in every corner of the stadium, FIFA itself keeps watch on whether an unfamiliar logo is visible anywhere. Even if a spectator wants to enter the gallery with a big logo of another brand on their body, the security guards stop them. The only reason for so much strictness is this. The World Cup sponsorship is sold for hundreds of millions of dollars, and FIFA does not want anyone to take that advantage for free.

Therefore, the brands find a new way. Its name is ‘Ambush Marketing’. In Bengali, it can be called guerrilla marketing. The strategy of stealing the spotlight without giving a single taka to FIFA. The biggest advantage of this strategy is that there is no need to put any logo inside the stadium here. Rather, people, moments, and emotions are utilized. Which cannot be stopped by any rule.

A similar event happened in the 2014 Brazil World Cup. FIFA’s official audio partner was Sony. They bought this right by spending tens of millions of dollars. Meanwhile, another audio company, Beats, made a master plan. Before the tournament started, high-quality headphones of Beats were gifted to stars like Neymar, Suárez, and Fàbregas. There was no contract, no huge press conference. The star players are coming out of the airport, getting down from the team bus, warming up—everyone has colorful Beats headphones on their ears. The entire focus shifts toward Beats. Even after spending so much money, Sony was left scratching their heads. Pictures started going viral on social media one after another. Later, FIFA was forced to ban headphones inside the stadium. But by then, what was meant to happen had happened. Beats stole the entire limelight without spending a single taka on sponsorship.

The story of the 2010 South Africa World Cup is even more interesting. The official beer sponsor was Budweiser. They bought this right by spending tens of millions of dollars. But the Dutch company Bavaria found a different path. On the day of Holland’s match, about thirty-six young women were seated in the gallery wearing a kind of orange mini dress. They looked like ordinary supporters. There was no logo on the clothing. But the camera’s eye went there repeatedly. A CNN report stated that FIFA’s security team quickly realized that this was a well-planned ambush marketing. Because that orange clothing was a promotional gift from Bavaria Beer. FIFA immediately removed those girls from the stadium and two were also arrested. Because of this legal action, the event created an even bigger stir in the international media. The publicity that Budweiser did not get by spending tens of millions of dollars, Bavaria Beer created much more hype worldwide just by making a few dresses.

So what is the real matter? Today’s viewers do not want to watch advertisements. When an advertisement starts, they press the remote button. They click the skip button on YouTube. Therefore, big brands now target the emotion in the middle of the game. They place the logo in such a way that it becomes a part of the game itself. From Pelé’s shoelaces to Messi’s sleeve logo, the same psychological game is behind everything.

There is an interesting thing here. This fact that we are sitting and watching the game, shouting at a goal, feeling sad upon losing—in those exact moments, our minds remain the most open. Psychologists say that at the moment of intense emotion, the human brain receives the maximum amount of information, yet the capacity to verify that information is the lowest at that time. Big brands exploit this exact weakness. They know that the message we avoid during commercial breaks, if that same message can be tucked into the excitement of a goal celebration, then it gets etched very deeply into our minds.

Sports marketing experts are saying that in the upcoming World Cups, this game will come forward in even newer forms. The more technology advances, the more brands are directly targeting our subconscious minds. With Artificial Intelligence, it is now analyzed at which moment and at which angle a logo will catch the eyes of the maximum number of people. From the thread of the jersey to the lace of the boot, everything is now designed keeping the camera in mind.

We get joy by seeing a goal. But our brain recognizes that logo perfectly. This battle of wits outside the field is no less thrilling than the fight inside the field. Share your opinion about this corporate war in the comments.

Thank you everyone. Stay healthy, stay well.

Published By

Himu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2

Ahmed Pipul – Enlightening the World with Infotainment