গ্যারেজ ক্লিনার থেকে হোন্ডা কোম্পানির মালিক!

শুভেচ্ছা সবাইকে।

একবার ভাবুন তো, আপনার বয়স মাত্র আট বছর। আপনি গ্রামের ধুলো মাখা রাস্তায় খেলছেন। হঠাৎ শুনলেন অদ্ভুত এক আওয়াজ। কোনো প্রাণী কিংবা মানুষ নয়; একটা যন্ত্রের শব্দ। আপনি দেখলেন চাকায় চালিত একটি গাড়ি ধুলো উড়িয়ে এগিয়ে আসছে। সেই গাড়িটি চলে যাওয়ার পর বাতাসে ভাসছে পোড়া মবিল আর পেট্রোলের গন্ধ। অন্য কোনো বাচ্চার কাছে এই গন্ধ হয়তো বিশ্রী লাগত, কিন্তু সেই আট বছর বয়সী আপনার কাছে মনে হলো, এটাই তো পৃথিবীর সেরা পারফিউম! সাথে সাথে মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন, আর শুঁকতে থাকলেন সেই পোড়া মবিলের ঘ্রাণ। আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, একদিন আপনি নিজেই এমন কিছু বানাবেন। এই গল্পের চিন্তার সাথে হয়তো নিজেকে মেলাতে পারছেন না, তাই না?

কিন্তু আপনি কি জানেন এই কাল্পনিক গল্পটি বাস্তব। সেই শিশুটি আর কেউ নন, তিনি হলেন সোইচিরো হোন্ডা। আজ আমরা যাকে চিনি হোন্ডা কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে। আজ হোন্ডা কোম্পানি রোবট বানাচ্ছে, জেট প্লেন বানাচ্ছে, প্রতি মিনিটে কোটি টাকার বাইক বিক্রি করছে। কিন্তু একটা সময় ছিল যখন এই কোম্পানির মালিকের পকেটে নিজের বাইকে তেল ভরার মতো টাকাও ছিল না। তাই আজকের গল্পটা কোনো সাধারণ সফলতার গল্প নয়। এটি এমন এক জেদি মানুষের গল্প, যাকে ভূমিকম্প, বিশ্বযুদ্ধ এবং দরিদ্রতা- কোনকিছুই দমাতে পারেনি। চলুন, ইতিহাসের সেই পাতায় ফিরে যাই।

১৯০৬ সাল। জাপানের মাউন্ট ফুজির পাদদেশে ‘তেনরিউ’ নামের এক ছোট্ট গ্রামে সোইচিরো হোন্ডার জন্ম। বাবা ছিলেন গরিব কামার, পাশাপাশি সাইকেল মেরামতের কাজ করতেন। মা ছিলেন তাঁতি। সেসময় পরিবারে দারিদ্রতা এতটাই প্রকট ছিল যে, চিকিৎসার অভাবে তার পাঁচ ভাইবোন ছোটবেলায় মারা যায়। সোইচিরো ছিলেন জন্মগতভাবেই মেশিনের পোকা। কিন্তু পড়াশোনা? ওটা তার দুচোখের বিষ! স্কুলের রেজাল্ট কার্ডে যখন খারাপ নম্বর আসত, তখন পরিবারের স্বাক্ষর বা সিল লাগত। সোইচিরো বাবার ভয়ে এক অভিনব বুদ্ধি বের করলেন। তিনি পুরনো সাইকেলের টায়ার কেটে পরিবারের নামের সিল নকল করে নিজেই রেজাল্ট কার্ডে ছাপ মেরে দিয়েছিলেন! কিন্তু একদিন ধরা পড়ে গেলেন। শাস্তি হিসেবে বাবা তাকে সারাদিন না খাইয়ে হাঁটু গেড়ে বসিয়ে রাখলেন। তবে এই দুষ্টুমিই হয়তো প্রমাণ করেছিল, ছেলেটার হাত এবং মাথা-দুটোই ক্রিয়েটিভ কাজে দারুণ চলে।

১৯২২ সাল। বয়স তখন ১৫ বা ১৬। একদিন ম্যাগাজিনে তিনি টোকিওর বিখ্যাত অটোমোবাইল গ্যারেজ ‘আর্ট শোকাই’-এর বিজ্ঞাপন দেখলেন। গ্রামের ছোট্ট গণ্ডি থেকে বের হওয়ার এই সুযোগ তিনি হাতছাড়া করলেন না। বাবাকে রাজি করিয়ে সোজা টোকিও! স্বপ্ন—বড় মেকানিক হবেন। টোকিওতে গিয়ে সোইচিরোর স্বপ্ন যেন কাঁচের মতো ভেঙে গেল। গ্যারেজ মালিক তাকে দেখে ভাবলেন, এই পিচ্চি ছেলেকে দিয়ে গাড়ির কাজ হবে না। তাকে দায়িত্ব দেওয়া হলো, গ্যারেজ ঝাড়ু দেওয়া আর মালিকের ছোট বাচ্চার দেখাশোনা করা! ভাবুন একবার! যে ছেলেটা স্বপ্ন দেখেছিল ইঞ্জিনের শব্দ শুনবে, তাকে এখন শুনতে হচ্ছে বাচ্চার কান্নার শব্দ। মাসের পর মাস তিনি বেবিসিটিং করলেন। লজ্জায় গ্রামেও ফিরতে পারছিলেন না। কিন্তু একটুও দমে না গিয়ে সেখানেই মাটি কামড়ে পড়ে রইলেন। আর ঠিক তখনই প্রকৃতি যেন তার সহায় হলো এক ধ্বংসলীলার মাধ্যমে।

১৯২৩ সাল। জাপানে আঘাত হানলো ভয়াবহ ‘গ্রেট কান্টো ভূমিকম্প’। চারদিকে আগুন আর ধ্বংসস্তূপ। গ্যারেজের অভিজ্ঞ মেকানিকরা ভয়ে পালিয়ে গেল। গ্যারেজে পড়ে রইল প্রচুর নষ্ট গাড়ি আর একমাত্র কর্মচারী- সোইচিরো হোন্ডা। মালিক বাধ্য হয়েই তাকে গাড়ি মেরামতের অনুমতি দিলেন। আর এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তিনি এত দ্রুত এবং নিখুঁতভাবে কাজ শিখলেন যে, অল্প দিনেই তিনি হয়ে উঠলেন আর্ট শোকাইয়ের সেরা মেকানিক। কাজের ফাঁকে ফাঁকে সোইচিরো রেসিং কার তৈরিতে মন দিলেন। ১৯২৪ সালে বিমানের ইঞ্জিন ব্যবহার করে তৈরি করলেন ‘কার্টিস’ নামের রেসিং কার। ১৭ বছর বয়সে তিনি সেই গাড়ির মেকানিক হিসেবে চ্যাম্পিয়নশিপও জিতলেন।

এরপর ১৯২৮ সালে, মাত্র ২২ বছর বয়সে তিনি হামামাতসু শহরে আর্ট শোকাইয়ের একটি শাখা খোলার দায়িত্ব পেলেন। শুরুতে কেউ এই তরুণ মেকানিককে বিশ্বাস করতে চাইত না। কিন্তু তিনি শুধু গাড়ি মেরামত করতেন না, তিনি ছিলেন একজন উদ্ভাবক। গাড়ির চাকা যাতে সহজে খোলা যায়, সেজন্য তিনি নতুন ধরনের স্পোক আবিষ্কার করলেন এবং সেটি পেটেন্ট করে প্রচুর টাকা আয় করলেন। আর এভাবেই ১৯৩০ সালের মধ্যে তার অধীনে ৩০ জন কর্মী কাজ শুরু করল। ১৯৩৬ সালে তিনি নিজেই একটি গাড়ি বানিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতি তুলে রেকর্ড গড়লেন। কিন্তু ওই বছরই এক রেসিং ট্র্যাকে তিনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। গাড়ি উল্টে চুরমার হয়ে যায়। তার বাম হাত ভেঙে যায়, কাঁধ সরে যায়, মুখ থেঁতলে যায়। তিন মাস হাসপাতালে থাকার পর তিনি সুস্থ হলেন ঠিকই, কিন্তু পরিবারের চাপে রেসিং ছাড়তে বাধ্য হলেন।

রেসিং ছাড়ার পর সোইচিরো ভাবলেন, শুধু মেরামত করে আর কতদিন? এবার ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনে যেতে হবে। তিনি টার্গেট করলেন গাড়ির ইঞ্জিনের ‘পিস্টন রিং’ তৈরি করবেন। ১৯৩৭ সালে তিনি ‘তোকাই সেইকি’ নামে কোম্পানি খোলেন। কিন্তু পিস্টন রিং বানানো মোটেও সহজ ছিল না। তাই দিনের পর দিন ল্যাবে পড়ে থাকতেন। টাকার অভাবে স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করতে হলো। অবশেষে ৫০টি পিস্টন রিং তৈরি করে টয়োটা কোম্পানির কাছে স্যাম্পল হিসেবে পাঠালেন সোইচিরো হোন্ডা। ফলাফল? টয়োটা ৫০টির মধ্যে ৪৭টি পিস্টনই রিজেক্ট করে দিল! বলল, এগুলো তাদের স্ট্যান্ডার্ডে পড়ে না। এটি ছিল বিশাল এক অপমান। অন্য কেউ হলে হয়তো ব্যবসা গুটিয়ে নিত। কিন্তু সোইচিরো ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি বুঝলেন তার প্রথাগত শিক্ষার অভাব আছে। তাই ৩১ বছর বয়সে তিনি আবার ছাত্র হলেন! ভর্তি হলেন হামামাতসু ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে। ধাতুবিদ্যা বা মেটালার্জি নিয়ে ২ বছর পড়াশোনার পর তিনি এমন পিস্টন বানালেন, যা লুফে নিল টয়োটা৤ ১৯৪০ সালের মধ্যে তার কোম্পানিতে ২০০০ কর্মী কাজ করতে শুরু করল। তিনি তখন সফল ব্যবসায়ী।

কিন্তু কে জানতো, পরবর্তীতে আরো ভাগ্য পরীক্ষা দিতে হয়েছিল তার। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সরকার তার কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে নিল। ১৯৪৪ সালে আমেরিকান বোমারু বিমানের হামলায় তার কারখানা মাটির সাথে মিশে যায়। যা-ও বা অবশিষ্ট ছিল, পরের বছর মিকাওয়া ভূমিকম্পে সেটাও ধসে পড়ে। যুদ্ধ শেষে জাপান ধ্বংসস্তূপে পরিণত হয়। সোইচিরো হোন্ডা সব হারিয়ে, তার ধ্বংসপ্রাপ্ত কারখানার অবশিষ্টাংশ টয়োটার কাছে বিক্রি করে দিলেন মাত্র ৪,৫০,০০০ ইয়েনে। এই টাকা দিয়ে তিনি কী করলেন জানেন? তিনি এক বছরের জন্য ‘ছুটি’ নিলেন। তিনি বন্ধুদের সাথে পার্টি করলেন এবং বিশ্রাম নিলেন। সবাই ভাবল, হোন্ডা শেষ। কিন্তু তিনি আসল সময়ের অপেক্ষা করছিলেন।

যুদ্ধবিধ্বস্ত জাপানে তখন গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, পেট্রোলের তীব্র সংকট দেখা যায়। মানুষ মাইলের পর মাইল হেঁটে বা সাইকেলে যাতায়াত করছে। ১৯৪৬ সালে সোইচিরো ইম্পেরিয়াল আর্মির ফেলে যাওয়া একটি ছোট্ট ওয়ারলেস রেডিওর জেনারেটর ইঞ্জিন খুঁজে পেলেন। তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ভাবলেন, “এই ইঞ্জিনটা সাইকেলে লাগিয়ে দিলে কেমন হয়?” যেই ভাবা সেই কাজ। তিনি তার স্ত্রীর সাইকেলে ইঞ্জিনটি লাগিয়ে দিলেন। রাস্তায় যখন তিনি এটি চালিয়ে গেলেন, মানুষ অবাক হয়ে দেখল। এবং প্রচুর অর্ডার আসতে শুরু করল। সেগুলো বানাতে গিয়ে একসময় আর্মির ইঞ্জিন শেষ হয়ে গেল, নিজেই ইঞ্জিন বানানোর সিদ্ধান্ত নেন। ১৯৪৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ‘হোন্ডা মোটর কোম্পানি’ প্রতিষ্ঠা করেন। কিন্তু সংকট হলো এতো বাইক বানানোর টাকা কোথায়? এখানেই হোন্ডার ব্যবসায়িক পার্টনার তাকিও ফুজিসাওয়া জিনিয়াস মার্কেটিং বুদ্ধি দেখালেন। তিনি জাপানের ১৮,০০০ সাইকেল দোকানের মালিককে চিঠি লিখলেন। চিঠিতে তিনি বললেন, “আমি জাপানের যাতায়াত ব্যবস্থা বদলে দিতে চাই, আপনারা আমাকে সাহায্য করুন।” ১৮ হাজার মানুষের মধ্যে ৩,০০০ জন তাকে বিশ্বাস করে অগ্রিম টাকা পাঠালেন। এটাই ছিল হোন্ডার প্রথম ক্রাউডফান্ডিং!

পরের বছর হোন্ডা তাদের প্রথম বাইক ‘ড্রিম’ বাজারে আনল। কিন্তু সেটি ভারী হওয়ায় ততোটা জনপ্রিয়তা পায়নি। হোন্ডা থামলেন না। ১৯৫৮ সালে তিনি নিয়ে এলেন তার মাস্টারপিস—‘সুপার কাব’। এটি ছিল হালকা, সস্তা এবং যে কেউ চালাতে পারত। হোন্ডা জানতেন, বিশ্বকে ধরতে হলে আমেরিকাকে ধরতে হবে। কিন্তু আমেরিকায় তখন বাইকারদের ‘গ্যাংস্টার’ বা উচ্ছৃঙ্খল লোক ভাবা হতো। হোন্ডা এক দুর্দান্ত ক্যাম্পেইন চালু করেন- You meet the nicest people on a Honda মানে হোন্ডাতে চড়লে আপনি সবচেয়ে ভালো মানুষদের দেখা পাবেন। এই বিজ্ঞাপন আমেরিকানদের মানসিকতা বদলে দিল। ছাত্র, শিক্ষক, গৃহিণী- সবাই হোন্ডা কিনতে শুরু করে। হার্লে ডেভিডসন বা ট্রায়াম্ফের মতো বাঘা বাঘা কোম্পানিকে পেছনে ফেলে হোন্ডা হয়ে উঠল বিশ্বের ১ নম্বর বাইক কোম্পানি। ১৯৬৮ সালের মধ্যে তারা ১ কোটি বাইক উৎপাদনের মাইলফলক স্পর্শ করে। জনপ্রিয়তা এমন আকাশচুম্বী হলো যে, আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে ‘মোটরসাইকেল’ শব্দটা হারিয়ে গিয়ে তার জায়গা নিল ‘হোন্ডা’। গ্রামে-গঞ্জে আজও মানুষ বাইক দেখলে বলে, ‘ওই দেখো হোন্ডা যায়’। অর্থাৎ, কোম্পানির নামটাই হয়ে গেল বাহনটির পরিচয়!

বাইক তো হলো, কিন্তু সোইচিরোর ছোটবেলার স্বপ্ন ছিল গাড়ি বানানো। ১৯৬০-এর দশকে জাপানে টয়োটা আর নিসানের রাজত্ব। সরকারও তাকে গাড়ি বানাতে নিষেধ করল। কিন্তু তিনি শুনলেন না। ১৯৬৩ সালে তিনি গাড়ি বানানো শুরু করেন। ৭০ সালে আমেরিকায় ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ পাস হয়। এর মানে, বেশি দূষণকারী গাড়ি আর চালানো যাবে না। জিএম, ফোর্ড, টয়োটা- সব বড় কোম্পানি বিপদে পড়ে গেল। তারা সরকারের বিরুদ্ধে লড়তে দামি উকিল নিয়োগ দেয়। আর সোইচিরো নিয়োগ দিলেন ইঞ্জিনিয়ারদের। তিনি তৈরি করলেন সিভিসিসি (CVCC) ইঞ্জিন। এটি ছিল বিশ্বের প্রথম ইঞ্জিন যা কোনো এক্সট্রা যন্ত্রাংশ ছাড়াই দূষণ পরীক্ষায় পাস করে। ১৯৭২ সালে বাজারে এলো ‘হোন্ডা সিভিক’। তেলের সংকটের সেই সময়ে কম তেলে চলা এই গাড়িটি আমেরিকায় সুপারহিট হয়। তারপর এলো ‘অ্যাকর্ড’, যা সেডান গাড়ির ইতিহাস-ই বদলে দিল।

হোন্ডা কোম্পানীর স্বপ্নদ্রষ্টা সোইচিরো হোন্ডা ১৯৭৩-এ অবসরে যান আর ১৯৯১ সালের ৫ আগস্ট পৃথিবী থেকে বিদায় নেন। মৃত্যুর সময় তার কোম্পানির মূল্য ছিল প্রায় ৯২ বিলিয়ন ডলার। বুঝতেই পারছেন, সোইচিরো হোন্ডা শুধু ইতিহাস গড়ে যাননি, রেখে গেছেন এক বিশাল সাম্রাজ্য। বাইকের পাশাপাশি হোন্ডার সিভিক, এ্যাকো‍র্ড, সিআর-ভি, এইচআর-ভি বা সিটির মতো গাড়িগুলো আজ বিশ্বজুড়ে আভিজাত্য আর পারফর্মেন্সের প্রতীক। আর বাইকের দুনিয়ায়? সেখানে হোন্ডা মানেই নতুন চমক। আপনি যদি আজকের দিনে হোন্ডার কোনো আধুনিক ফ্ল্যাগশিপ শো-রুমে যান, তবে বুঝতে পারবেন, এটি এখন আর কেবল একটি কোম্পানি নয়, এটি একটি প্রিমিয়াম লাইফস্টাইল।

বন্ধুরা, একজন গ্যারেজ ক্লিনার, যাকে মালিকের বাচ্চার জামা-কাপড় বদলাতে হতো, তিনি যদি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অটোমোবাইল সাম্রাজ্য গড়তে পারেন- তবে আপনি কেন পারবেন না? সোইচিরো হোন্ডা বলতেন, “সাফল্য হলো ৯৯ শতাংশ ব্যর্থতা আর ১ শতাংশ কাজের সমষ্টি।” তার জীবন আমাদের শেখায়, আপনার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু যদি বুকে স্বপ্ন আর মাথায় জেদ থাকে, তবে পৃথিবী আপনার হাতের মুঠোয় আসবেই। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে হয়তো এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কে জানে, হয়তো আগামী দিনের সোইচিরো হোন্ডা লুকিয়ে আছে আপনাদের মধ্যেই!

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Garage Cleaner to Owner of Honda Company!

Greetings to everyone.

Just imagine for a moment, you are only eight years old. You are playing on the dusty roads of a village. Suddenly, you hear a strange sound. Not from an animal or a human; the sound of a machine. You see a wheeled vehicle moving forward, kicking up dust. After that vehicle passes, the smell of burnt engine oil and petrol lingers in the air. To any other child, this smell might seem unpleasant, but to your eight-year-old self, it feels like the best perfume in the world! Immediately, you throw yourself onto the ground and start sniffing that scent of burnt oil. And you promise yourself that one day, you will build something like this yourself. You might not be able to relate yourself to the thoughts of this story, right?

But did you know that this imaginary story is real? That child is none other than Soichiro Honda. Today, we know him as the founder of the Honda Company. Today, the Honda Company is making robots, jet planes, and selling bikes worth millions of taka every minute. But there was a time when the owner of this company didn’t even have the money to put fuel in his own bike. Therefore, today’s story is not an ordinary success story. It is the story of a stubborn man whom earthquakes, world wars, and poverty could not stop. Let’s go back to those pages of history.

Year 1906. Soichiro Honda was born in a small village called ‘Tenryu’ at the foot of Mount Fuji in Japan. His father was a poor blacksmith who also repaired bicycles. His mother was a weaver. At that time, poverty was so severe in the family that five of his siblings died in childhood due to lack of medical treatment. Soichiro was a “machine-freak” by birth. But studies? That was the poison of his eyes! When the school report card showed bad marks, it required a family signature or seal. Fearing his father, Soichiro came up with an innovative idea. He cut old bicycle tires to forge the family name seal and stamped the result cards himself! But one day he was caught. As punishment, his father made him sit on his knees all day without food. However, this mischief perhaps proved that the boy’s hands and head—both worked brilliantly in creative tasks.

Year 1922. The age was then 15 or 16. One day, he saw an advertisement for the famous Tokyo automobile garage ‘Art Shokai’ in a magazine. He did not miss this opportunity to get out of the small boundaries of the village. Convincing his father, he went straight to Tokyo! The dream—to become a great mechanic. Upon arriving in Tokyo, Soichiro’s dream shattered like glass. Seeing him, the garage owner thought this young boy wouldn’t be able to handle car work. He was given the responsibility of sweeping the garage and looking after the owner’s small child! Just imagine! The boy who dreamed of hearing the sound of engines now had to hear the sound of a baby crying. Month after month, he did babysitting. Out of shame, he couldn’t even return to the village. But without giving up at all, he stayed there firmly. And right then, nature seemed to support him through a wave of destruction.

Year 1923. A terrible ‘Great Kanto Earthquake’ struck Japan. Fire and debris were everywhere. The experienced mechanics of the garage fled in fear. Lots of broken cars were left in the garage along with the only employee—Soichiro Honda. The owner was forced to give him permission to repair the cars. And this was the turning point of his life. He learned the work so quickly and perfectly that in a short time, he became the best mechanic of Art Shokai. In between work, Soichiro devoted himself to making racing cars. In 1924, he built a racing car named ‘Curtis’ using an aircraft engine. At the age of 17, he even won a championship as the mechanic of that car.

Then in 1928, at the age of only 22, he got the responsibility of opening a branch of Art Shokai in Hamamatsu city. Initially, no one wanted to believe this young mechanic. But he didn’t just repair cars; he was an inventor. To make car wheels easier to open, he invented a new type of spoke and earned a lot of money by patenting it. And thus, by 1930, 30 workers started working under him. In 1936, he built a car himself and set a record by reaching a speed of 120 kilometers per hour. But that same year, he suffered a horrific accident on a racing track. The car flipped and was crushed to pieces. His left hand was broken, his shoulder dislocated, and his face was smashed. After three months in the hospital, he recovered, but he was forced to give up racing due to family pressure.After leaving racing, Soichiro thought, how long can one survive just by repairing? Now it is time to go into manufacturing or production. He targeted making ‘piston rings’ for car engines. In 1937, he opened a company named ‘Tokai Seiki’. But making piston rings was not easy at all. So, he would stay in the lab day after day. He even had to sell his wife’s jewelry due to lack of money. Finally, Soichiro Honda made 50 piston rings and sent them to the Toyota company as samples. The result? Toyota rejected 47 out of the 50 pistons! They said these did not meet their standards. This was a huge insult. Anyone else might have closed the business. But Soichiro was made of different metal. He realized he lacked formal education. So, at the age of 31, he became a student again! He enrolled in the Hamamatsu Industrial Institute. After studying metallurgy for 2 years, he made pistons that Toyota eagerly accepted. By 1940, 2,000 workers were working in his company. He was then a successful businessman.

But who knew that he would have to face more tests of fate later. When World War II started in 1941, the government took control of his company. In 1944, his factory was leveled to the ground by the bombing of American bombers. Whatever remained was demolished the following year by the Mikawa earthquake. After the war, Japan turned into a pile of rubble. Losing everything, Soichiro Honda sold the remains of his destroyed factory to Toyota for only 450,000 Yen. Do you know what he did with this money? He took a ‘vacation’ for one year. He partied with friends and took a rest. Everyone thought Honda was finished. But he was waiting for the right time.

In war-torn Japan, the public transport system had completely broken down, and there was a severe shortage of petrol. People were traveling miles on foot or by bicycle. In 1946, Soichiro found a small wireless radio generator engine left behind by the Imperial Army. An idea came to his mind. He thought, “What if I put this engine on a bicycle?” No sooner said than done. He attached the engine to his wife’s bicycle. When he rode it on the street, people were amazed. And plenty of orders started coming in. While making those, the Army engines eventually ran out, and he decided to make the engines himself. In 1948, he officially established the ‘Honda Motor Company’. But the crisis was, where would the money to make so many bikes come from? Here, Honda’s business partner Takeo Fujisawa showed genius marketing intelligence. He wrote letters to the owners of 18,000 bicycle shops in Japan. In the letter, he said, “I want to change the transport system of Japan, please help me.” Out of 18,000 people, 3,000 believed him and sent advance money. This was Honda’s first crowdfunding!

The following year, Honda launched their first bike, ‘Dream’, in the market. But as it was heavy, it did not become that popular. Honda did not stop. In 1958, he brought his masterpiece—the ‘Super Cub’. It was light, cheap, and anyone could ride it. Honda knew that to capture the world, he had to capture America. But in America at that time, bikers were considered ‘gangsters’ or rowdy people. Honda launched a brilliant campaign—”You meet the nicest people on a Honda.” This advertisement changed the mindset of Americans. Students, teachers, housewives—everyone started buying Hondas. Leaving behind giant companies like Harley Davidson or Triumph, Honda became the world’s number 1 bike company. By 1968, they touched the milestone of producing 10 million bikes. The popularity became so sky-high that in countries like our Bangladesh, the word ‘motorcycle’ was lost and its place was taken by ‘Honda’. Even today, people in rural areas see a bike and say, ‘Look, there goes a Honda’. That is, the name of the company became the identity of the vehicle!

Bikes were done, but Soichiro’s childhood dream was to make cars. In the 1960s, Toyota and Nissan ruled Japan. Even the government forbade him from making cars. But he didn’t listen. In 1963, he started making cars. In 1970, the ‘Clean Air Act’ was passed in America. This meant that high-polluting cars could no longer be driven. GM, Ford, Toyota—all big companies were in trouble. They hired expensive lawyers to fight against the government. And Soichiro hired engineers. He created the CVCC engine. It was the first engine in the world to pass the pollution test without any extra parts. In 1972, the ‘Honda Civic’ came to the market. During that time of oil crisis, this fuel-efficient car became a superhit in America. Then came the ‘Accord’, which changed the very history of sedan cars.

Soichiro Honda, the visionary of Honda Company, retired in 1973 and passed away from the world on August 5, 1991. At the time of his death, the value of his company was about 92 billion dollars. You can understand that Soichiro Honda did not just create history; he left behind a vast empire. Along with bikes, Honda’s cars like Civic, Accord, CR-V, HR-V, or City are today symbols of elegance and performance worldwide. And in the world of bikes? There, Honda means a new surprise. If you go to a modern flagship showroom of Honda today, you will realize that it is no longer just a company; it is a premium lifestyle.

Friends, if a garage cleaner, who had to change the clothes of the owner’s child, can build one of the world’s greatest automobile empires—then why can’t you? Soichiro Honda used to say, “Success is the sum of 99 percent failure and 1 percent work.” His life teaches us that you may not have money in your pocket, but if you have a dream in your heart and determination in your head, the world will surely come into your hands. If you like today’s video, please like it and share it with that friend who might be going through a bad time right now. Who knows, maybe the Soichiro Honda of tomorrow is hidden among you!

Thank you everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top