শুভেচ্ছা সবাইকে। আজ ‘Ahmed Pipul’ চ্যানেল ১০০তম ভিডিওর মাইলফলক স্পর্শ করল। অনেকের কাছে এই সংখ্যাটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। কারণ আমি মনে করি এই ১০০টি ভিডিও এক একটি সত্যের দলিল। আমার কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসাটা কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। ডে ওয়ান থেকেই আমার এবং আমার টিমের চেষ্টা ছিলো […]
আজ আমরা এমন এক জায়গায় যাচ্ছি যা শুধু ইন্টারেস্টিংই নয়, ইতিহাসের পরম্পরাও বহন করে চলেছে। থাইলান্ডের রাজধানী ব্যাংকক শহর থেকে খুবই কাছে হলেও সেখানে গুগলের ম্যাপ নাকি কাজ-ই করে না। নদীর স্রোত দেখে গন্তব্যে যেতে হয় এখানে। আসলে ব্যাপারটা ইন্টারেস্টিং। শুভেচ্ছা সবাইকে। ব্যাংকক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই কো ক্রেট দ্বীপ। ব্যাংককের মতো ব্যস্ততম […]
ধুলো মাখা রাস্তায় ঘোড়ার গাড়ির পাশ দিয়ে একটা অদ্ভুত মেশিন এগিয়ে চলছে। কোনো ঘোড়া নেই, শুধু একটা ইঞ্জিনের বিকট শব্দ আর কালচে ধোঁয়া। পথচারীরা ভয়ে চিৎকার করতে করতে সরে যাচ্ছে, কারণ এমন কিছু তারা আগে কখনো দেখেনি। অনেকেই এটাকে শয়তানের বাহন বলছে, কেউবা দূরে দাঁড়িয়ে ভয়ে উপরওয়ালাকে ডাকছে। খুব সাধারণ চেহারার একজন মানুষ চালকের আসনে, […]
ভাবুন তো, ভুল করে ডায়াল করা একটা ফোন কল কীভাবে পাল্টে দিতে পারে পুরো বিশ্বের ইতিহাস? অথবা এমন একটা সময়ের গল্প কল্পনা করুন তো, যখন ক্রিসমাস পালন করলেই আপনাকে জেল-জরিমানা গুনতে হবে? আর সান্তা ক্লজ? তার ওই লাল পোশাকটা কি আসলেই কোনো প্রাচীন ঐতিহ্য, নাকি পুরোটাই একটা সফট ড্রিংকস কোম্পানির মার্কেটিং কৌশল? শুভেচ্ছা সবাইকে। শীতের […]
শুভেচ্ছা সবাইকে। রাতে ঘুমানোর আগে আপনার বেডরুমের দরজাটা কি লক করেছেন? সকালে উঠে অফিসে যাওয়ার আগে বিশ্বাস করে যাকে ঘরের চাবিটা দিচ্ছেন, আপনি কি নিশ্চিত তিনি আপনার ঘরের শত্রু নন? যার কাছে বাচ্চার দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তার কাছে কি সত্যি আপনার বাচ্চা নিরাপদ? নাকি আপনি নিজের অজান্তেই ড্রয়িংরুমে পুষছেন এক ভয়াবহ ‘টাইমবোমা’? ঘটনাটা ঘটে মোহাম্মদপুরের […]
শুভেচ্ছা সবাইকে। কুয়াশা ভরা শীতের সকাল। লেপের উষ্ণতা ছেড়ে উঠার কথা ভাবলেই কি আপনার শরীরে এক অদ্ভুত ক্লান্তি নেমে আসে? মনে হয়, “আর একটু… আর পাঁচ মিনিট…” কিন্তু সেই পাঁচ মিনিট গড়িয়ে কখন যে এক ঘণ্টা হয়ে যায়, টেরই পাওয়া যায় না। কিংবা ধরুন, বিকেলের আলো যখন ম্লান হয়ে আসে, তখন কি আপনার মনের ভেতরটাও […]
রাত তখন আড়াইটা। ইসলামাবাদের আকাশে হালকা কুয়াশা নেমেছে। হঠাৎ করে একজন সাংবাদিক রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে ফোনে বললো- ভাই, ভেতরে কিছু একটা হয়েছে… কিন্তু কেউ কিছু বলছে না। এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট… আর তারপরই পাকিস্তানের রাজনীতিতে ছড়িয়ে পড়লো একটা অদ্ভুত নীরবতা। এই গল্পটা কাল্পনিক হলেও, বাস্তবতা এর কাছাকাছি- যখন প্রশ্নটা […]
১৭৬২ সালের ২ এপ্রিল। সূর্য ডুবতে না ডুবতেই চট্টগ্রামের উপকূলের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শক্তিশালী এক দানব। ৮.৫ মাত্রার ভূমিকম্প নামক সেই দানব নাড়িয়ে দিলো চট্টগ্রাম থেকে শুরু করে তৎকালীন আরাকান পর্যন্ত। প্রচণ্ড সেই ঝাঁকুনিতে সীতাকুণ্ডের পাহাড় থেকে বেরিয়ে এল আগুনের নদী। আর বঙ্গোপসাগর উথালপাথাল করে সৃষ্টি হলো সুনামি। কিন্তু এর সবচেয়ে মর্মান্তিক দিক ছিল […]
পিআর পদ্ধতির নির্বাচনে যাওয়া নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ চলছেই। এদিকে আমাদের মতো সাধারণ জনগণ একেবারেই আঁধারে, পিআর ব্যাপারটা কী আসলে? এতোদিন ধরে আমাদের দেশে কী পদ্ধতির নির্বাচন হয়েছে? পৃথিবীর কোন দেশে কী ধরণের নির্বাচন ব্যবস্থা চালু? এসব জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। শুভেচ্ছা সবাইকে। আমরা তো জানি, গণতন্ত্র মানেই ভোট। আর যে […]
জোহরান মামদানী। নামটা এখন রীতিমত ভাইরাল। নিউইয়র্ক সিটির নব নির্বাচিত এই মেয়রের নাম কেন এখন আলোচনার কেন্দ্রে? কোন কারিশমার জোরে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো আর রিপাবলিকান কার্টিস এ্যান্থনি সিলওয়া’র মতো রাজনৈতিক হেভিওয়েটদের হারিয়ে নিউইয়র্ক সিটির মেয়র হয়েছেন? শুধু কি সবচেয়ে কম বয়সী মুসলিম মেয়র হওয়ার কারণে তার এতো জনপ্রিয়তা? শুভেচ্ছা সবাইকে। বিশ্ব রাজনীতি নিয়ে […]