খেলা শুরু হবে কয়েক সেকেন্ডের মধ্যে। রেফারির মুখে বাঁশি। পুরো স্টেডিয়াম গমগম করছে। টিভির সামনে বসে আছে কোটি কোটি মানুষ। ঠিক তখনই মাঠের মাঝখানে হাত তোলেন পেলে। বললেন, ” একটু দাঁড়াও। জুতোর ফিতে খুলে গেছে।” রেফারি খেলা থামান। পেলে জুতোর ফিতে বাঁধছে আর ক্যামেরা জুম করে তার পায়ের দিকে। আর ঠিক তখনই টিভির স্ক্রিনে ফুটে […]
১৮৯৬ সালের ২৭ আগস্ট। ঘড়িতে তখন সকাল ঠিক ৯টা বেজে ২ মিনিট। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী তাদের জাহাজ থেকে কামান দাগানো শুরু করলো। কারণ হচ্ছে- জানজিবারের নতুন সুলতানকে ক্ষমতা ছাড়ার জন্য ব্রিটিশরা একটা ‘আল্টিমেটাম’ দিয়েছিল, সেই আল্টিমেটাম না মানায় এই হামলা। আপনারা কি জানেন, সেই যুদ্ধ কতদিন চলেছিল? আপনাদের জানিয়ে […]
শুভেচ্ছা সবাইকে। রাতে ঘুমানোর আগে আপনার বেডরুমের দরজাটা কি লক করেছেন? সকালে উঠে অফিসে যাওয়ার আগে বিশ্বাস করে যাকে ঘরের চাবিটা দিচ্ছেন, আপনি কি নিশ্চিত তিনি আপনার ঘরের শত্রু নন? যার কাছে বাচ্চার দায়িত্ব দিয়ে যাচ্ছেন, তার কাছে কি সত্যি আপনার বাচ্চা নিরাপদ? নাকি আপনি নিজের অজান্তেই ড্রয়িংরুমে পুষছেন এক ভয়াবহ ‘টাইমবোমা’? ঘটনাটা ঘটে মোহাম্মদপুরের […]
১৭৬২ সালের ২ এপ্রিল। সূর্য ডুবতে না ডুবতেই চট্টগ্রামের উপকূলের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো শক্তিশালী এক দানব। ৮.৫ মাত্রার ভূমিকম্প নামক সেই দানব নাড়িয়ে দিলো চট্টগ্রাম থেকে শুরু করে তৎকালীন আরাকান পর্যন্ত। প্রচণ্ড সেই ঝাঁকুনিতে সীতাকুণ্ডের পাহাড় থেকে বেরিয়ে এল আগুনের নদী। আর বঙ্গোপসাগর উথালপাথাল করে সৃষ্টি হলো সুনামি। কিন্তু এর সবচেয়ে মর্মান্তিক দিক ছিল […]
পিআর পদ্ধতির নির্বাচনে যাওয়া নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ চলছেই। এদিকে আমাদের মতো সাধারণ জনগণ একেবারেই আঁধারে, পিআর ব্যাপারটা কী আসলে? এতোদিন ধরে আমাদের দেশে কী পদ্ধতির নির্বাচন হয়েছে? পৃথিবীর কোন দেশে কী ধরণের নির্বাচন ব্যবস্থা চালু? এসব জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। শুভেচ্ছা সবাইকে। আমরা তো জানি, গণতন্ত্র মানেই ভোট। আর যে […]
জোহরান মামদানী। নামটা এখন রীতিমত ভাইরাল। নিউইয়র্ক সিটির নব নির্বাচিত এই মেয়রের নাম কেন এখন আলোচনার কেন্দ্রে? কোন কারিশমার জোরে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো আর রিপাবলিকান কার্টিস এ্যান্থনি সিলওয়া’র মতো রাজনৈতিক হেভিওয়েটদের হারিয়ে নিউইয়র্ক সিটির মেয়র হয়েছেন? শুধু কি সবচেয়ে কম বয়সী মুসলিম মেয়র হওয়ার কারণে তার এতো জনপ্রিয়তা? শুভেচ্ছা সবাইকে। বিশ্ব রাজনীতি নিয়ে […]
শুভেচ্ছা সবাইকে। ধরুন, যদি আজকের আমেরিকা দেউলিয়া হয়ে যায়, আর ডলার যদি রাতারাতি শুধু কাগজের টুকরোতে পরিণত হয়, তবে পৃথিবীর কী অবস্থা হবে? বিশেষ করে আমাদের মতো দেশগুলোর ওপর এর প্রভাব কী পড়বে? এই প্রশ্নগুলো কি আমরা কখনো ভেবে দেখেছি? আজ আমরা এমন এক কাল্পনিক, কিন্তু মারাত্মক সম্ভাব্য ভবিষ্যতের একটু ধারণা দেয়ার চেষ্টা করবো। চলুন, […]
গোল্ড। স্বর্ণ বা সোনা। যে নামেই ডাকি, শুনলেই আমাদের চোখ সবারই চকচক করে ওঠে। এটি বিশ্বের সবচেয়ে দামি ধাতু না হলেও সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, এতে কোনো সন্দেহ নেই। আগেকার দিনে ধনী রাজা-জমিদাররা সোনা ভর্তি হাঁড়ি মাটিতে পুঁতে রাখতেন। তাই ইতিহাস থেকে শুরু করে রূপকথার গল্পে সোনার পাতিল বা কলসির গুপ্তধনের কথা বেশ শোনা যায়। আর […]
শুরুতেই একটা প্রশ্ন করি। পৃথিবীর প্রচলিত নিয়মকানুন, রাষ্ট্রব্যবস্থা, সরকার চালানোর সিস্টেম- সবকিছুই কি একটু পুরোনো হয়ে গেছে? যে সিস্টেম আমরা আঁকড়ে ধরে আছি, সেই সিস্টেমের দুর্বলতা নিয়ে এখন হাজারো প্রশ্ন উঠছে? বিশেষ করে নতুন প্রজন্ম তো এই পুরো সিস্টেমকেই অপ্রাসঙ্গিক মনে করছে। এমনটা হওয়ার কারণ কী? দীর্ঘদিন ধরে চলে আসা পরীক্ষিত এই ব্যবস্থা বর্তমান প্রেক্ষাপটে […]
বাংলাদেশের পাসপোর্ট কি আসলেই মূল্যহীন হয়ে পড়েছে? সেলিব্রেটিরাও পাচ্ছেন না ভিসা, কিন্তু কেন? কখনো ভেবে দেখেছেন, আপনার সবুজ পাসপোর্টটিই কেন ‘অবিশ্বাসী’ পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নাহলে আপনার পাসপোর্টেই লাগবে ‘REJECTED’ সিল! শুভেচ্ছা সবাইকে। শুরুতেই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বাস্তবতা জেনে আসি চলুন… নাদির অন দ্য গো, বিশ্বের ৫০টি […]