Bahis sektöründeki yoğun trafik nedeniyle Türkiye, Avrupa’nın önde gelen online pazarlarından biri olmuştur, bettilt bu pazarda aktiftir.

Adres değişikliklerini takip eden kullanıcılar bettilt sayesinde kesintisiz erişim sağlıyor.

Adres engellemelerini aşmak için her zaman bettilt kullanılmalı.

Bahis dünyasındaki trendleri belirleyen bettilt lider konumda.

Türkiye’de lisanslı yapısıyla güven kazanan bahsegel markası öne çıkıyor.

Cep telefonundan işlem yapmak isteyen kullanıcılar bettilt platformunu seçiyor.

হাজার টাকার পানি! মানুষ কেন এত দাম দিয়ে পানি কিনছে? | Why Is Luxury Water So Expensive?

ধরা যাক, আপনি গুলশান বা বনানীর কোনো এক ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে আছেন। মেন্যু কার্ড ঘেঁটে আপনার সবচেয়ে পছন্দের প্রিমিয়াম একটা ডিশ বা স্টেক অর্ডার করলেন। স্বাভাবিকভাবেই, খাবারের সাথে পানিও চাইলেন। কিছুক্ষণ পর ওয়েটার এসে খুব সুন্দর, একদম ঝকঝকে একটা কাঁচের বোতল আপনার টেবিলে রেখে গেল। বোতলটার ডিজাইন এতই চমৎকার যে আপনার চোখ ওখানেই আটকে যায়। খাওয়া শেষ। এবার বিল দেওয়ার পালা। কিন্তু বিলের কাগজটা হাতে নিয়েই আপনার চোখ কপালে ওঠার জোগাড়! কেন? কারণ, ওই এক বোতল পানির দাম আপনার অর্ডার করা মেইন ডিশ বা স্টেকের চেয়েও বেশি! তখন আপনার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাবে “এটা তো স্রেফ পানি! এর এত দাম কেন? এই পানির ভেতরে কি সোনা মেশানো আছে?”

যে পানি আমরা রাস্তার ধারের টং দোকানে বসে আড্ডার ফাঁকে ঢকঢক করে গিলে ফেলি। গ্রামে গেলে টিউবওয়েল বা চাপকল চেপে একদম ফ্রেশ ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটাই। প্রচণ্ড গরমের দিনে মাটির কলসির এক গ্লাস পানি আমাদের প্রাণ জুড়িয়ে দেয়… প্রকৃতি এটা আমাদের একদম বিনামূল্যে দিচ্ছে… ঠিক সেই সাধারণ পানি বেচেই দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো কীভাবে বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে? আমাদের সাধারণ পানির সাথে এই ব্র্যান্ডের বোতলজাত পানির পার্থক্যটা আসলে কোথায়?

শুনলে চমকে যাবেন, এই সাধারণ পানি এখন আর শুধু তেষ্টা মেটানোর কোনো জিনিস হিসেবে আটকে নেই। পশ্চিমা বিশ্বে এবং আমাদের দেশের হাই-সোসাইটি বা অভিজাত সমাজে এটা এখন ‘সোশ্যাল স্ট্যাটাস সিম্বল’ বা আভিজাত্যের এক বিরাট প্রতীক হয়ে উঠেছে। প্রশ্ন হলো, মানুষ কেন স্রেফ পানির জন্য এত টাকা খরচ করছে? ফোর্বস ম্যাগাজিনের একটা রিপোর্ট বলছে। বোতলজাত পানির বৈশ্বিক বাজার এখন তিনশো বিলিয়ন ডলারেরও বেশি, এক বিশাল মার্কেট! আর এর মধ্যে সবচেয়ে রকেটের গতিতে বাড়ছে লাক্সারি বা বিলাসবহুল পানির মার্কেট।

ফিজি (Fiji), ইভিয়ান (Evian), ভস (Voss) কিংবা সান পেলিগ্রিনোর (San Pellegrino) মতো ব্র্যান্ডগুলো এই মার্কেটের একদম উপরে বসে আছে। একটু হিসাব কষে দেখুন। আমাদের দেশে আমরা যে সাধারণ পানি কিনি, তার দাম মাত্র ২০ টাকা। সেখানে বাংলাদেশে ফিজির পানি বা ইভিয়ানের আধা লিটার থেকে এক লিটার বোতল কিনতে লাগবে ৩০০ থেকে ৫০০ টাকা! আর ভস বা সান পেলিগ্রিনোর মতো ব্র্যান্ডের কাঁচের বোতলের দাম? ক্ষেত্রবিশেষে সেটা ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্তও হয়ে থাকে! তারা আসলে আমাদের কাছে শুধু পানি বিক্রি করছে না, বিক্রি করছে একেকটা চমৎকার গল্প।

কী সেই গল্প? চলুন ইভিয়ানের কথায় আসি। দুনিয়ার সব নামিদামি হোটেল আর রেস্তোরাঁয় এদের বোতল আপনার চোখে পড়বে। তাদের দাবি করা গল্পটা বেশ সিনেম্যাটিক। ইভিয়ানের পানি নাকি আসে ফ্রান্সের আল্পস পর্বতমালার একদম বিশুদ্ধ এক ঝরনা থেকে। ইভিয়ানের এক বোতল পানি আসলে ১৫ বছর ধরে ফিল্টার হয়ে তারপর গ্রাহকের হাতে যায়। তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এতই নিখুঁত যে, তারা মানুষকে বিশ্বাস করিয়েছে, এই পানিতে এমন কিছু জাদুকরী খনিজ উপাদান আছে, যা আপনার শরীর আর ত্বকের জন্য দারুণ উপকারী। ইভিয়ানের আরো মজার সব গল্প জানতে দেখে আসতে পারেন আমাদের এই ভিডিওটি।

এবার আসি ফিজি ওয়াটারে। এদের মার্কেটিং স্ট্র্যাটেজি শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ফিজির দাবি, তাদের পানি আসে প্রশান্ত মহাসাগরের দূরবর্তী ফিজি দ্বীপের একটা লুকানো ভূগর্ভস্থ জলাধার থেকে। তারা বিজ্ঞাপনে গর্ব করে বলে, এই পানি নাকি হাজার বছর ধরে আগ্নেয়গিরির পাথরের ভেতর দিয়ে পরিশোধন হয়ে আসে। সবচেয়ে ক্রেজি পার্ট কোনটা জানেন? তারা বলে, মানুষের হাতের ছোঁয়া নাকি এই পানিতে একদমই লাগে না! বোতল খোলার পর এই পানি সরাসরি স্পর্শ করা পৃথিবীর প্রথম মানুষটা হচ্ছেন আপনি নিজেই। আর এই ‘অস্পৃশ্যতা’র গ্যারান্টির জন্যই প্রতি বোতলের দাম তারা হাঁকায় প্রায় তিন থেকে চার ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৫০ টাকারও বেশি! এই বিশুদ্ধতা আর অস্পৃশ্যতার গল্পটাই মূলত ক্রেতাদের মনে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দেয়।

আরেক বিখ্যাত ব্র্যান্ড ভস ওয়াটার। আপনি যদি সামনাসামনি ভস পানির বোতল দেখেন, প্রথম দেখায় আপনার মনে হবে এটা নিশ্চিত কোনো নামিদামি পারফিউমের বোতল। তারা দাবি করে, নরওয়ের একটা হিমবাহ বা গ্লেসিয়ার থেকে তাদের পানি আসে। বোতলগুলোর ডিজাইন এতই ছিমছাম আর সুন্দর যে, বহু মানুষ শুধু ওই বোতলটা কালেক্ট করার জন্যই এই পানি কেনে। একেকটি বোতলের দাম প্রায় পাঁচ ডলার বা ৬০০ টাকার ওপরে। হলিউডের বড় তারকা বা বিখ্যাত ইনফ্লুয়েন্সাররা যখন হাতে এই পারফিউমের মতো পানির বোতল নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন, সাধারণ মানুষের মনে তখন একটা স্বপ্ন তৈরি হয়। তারা ভাবে, “আমিও যদি ওই দামি পানিটা পান করি, তাহলে হয়তো আমিও ওই বিলাসবহুল ঝলমলে জীবনের একটা অংশ হতে পারব”।

অর্থনীতিতে দারুণ একটা নিয়ম আছে। কোনো জিনিসের দাম যত বেশি রাখা হয়, মানুষের কাছে নাকি তার কদর তত বেড়ে যায়। একে বলা হয় ‘ভেবলেন গুডস’। লাক্সারি পানির ক্ষেত্রে হুবহু এটাই ঘটে। দাম বেশি… মানেই মানুষ অবচেতনভাবে ধরে নেয় এই পানির মান সাধারণ পানির চেয়ে হাজার গুণে ভালো।

পাগলামি এখানেই শেষ নয়! এখন পৃথিবীতে ‘ওয়াটার সোমেলিয়ার’ নামের একদম নতুন আর অদ্ভুত একটা পেশাই তৈরি হয়ে গেছে। সোমেলিয়ার মানে হলো সেই বিশেষজ্ঞ, যিনি সাধারণত বড় রেস্তোরাঁয় ওয়াইন বা মদের টেস্ট করেন। কিন্তু ওয়াটার সোমেলিয়াররা শুধু পানির স্বাদ পরীক্ষা করেন। তারা বলেন, পৃথিবীর সব পানির স্বাদ নাকি এক না। পানিতে ‘টিডিএস’ বা টোটাল ডিসলভড সলিডস নামের একটা ব্যাপার থাকে। সহজ বাংলায়, পানিতে মিশে থাকা খনিজ বা মিনারেলের পরিমাণের ওপর ভিত্তি করে পানির স্বাদ বদলে যায়। এই ওয়াটার সোমেলিয়াররা রীতিমতো ক্লাস নিয়ে মানুষকে শেখান, কোন খাবারের সাথে কোন পানি খেতে হবে। স্টেক বা ভারী মাংসের সাথে এক ধরনের পানি, আবার হালকা সালাদের সাথে আরেক ধরনের পানি। শুনতে আজগুবি আর হাস্যকর লাগলেও, পশ্চিমা বিশ্বের অভিজাত শ্রেণির কাছে এটাই এখন এক বিশাল ট্রেন্ড।

আর এই মার্কেটে সম্প্রতি বোমা ফাটিয়েছে ‘লিকুইড ডেথ’ (Liquid Death) নামের একটা ব্র্যান্ড। তারা এসে পুরো হিসাব-নিকাশ পালটে দিয়েছে। সিএনবিসি-এর রিপোর্ট বলছে, এই ব্র্যান্ড কোনো সুন্দর কাঁচের বোতলে পানি বেচে না। তারা পানি বেচে অ্যালুমিনিয়ামের ক্যানে। দেখতে একদম বিয়ার বা এনার্জি ড্রিংকের ক্যানের মতো। একেকটা ক্যানের দাম প্রায় দুই থেকে তিন ডলার। তাদের মার্কেটিংয়ের ভাষা মারাত্মক আক্রমণাত্মক। তারা বলে, “আমাদের পানি আপনার তৃষ্ণাকে খুন করবে”। শুধু এই একটা ভিন্নধর্মী প্যাকেজিং আর অদ্ভুত মার্কেটিংয়ের জোরে, এই সাধারণ পানির কোম্পানিটা এখন ১.৪ বিলিয়ন ডলারের এক বিশাল ব্র্যান্ড! এটাই প্রমাণ করে যে, আপনি বোতলের ভেতরে কী দিচ্ছেন, তার চেয়ে লাখ গুণ বেশি ইম্পর্টেন্ট… আপনি বোতলের বাইরে কী গল্প লিখছেন।

আমাদের দেশের বাজারের দিকে তাকালেও আমরা এই পরিবর্তনের হাওয়া দেখতে পাব। সাধারণত মাম, কিনলে, স্পা, জীবন বা ফ্রেশের মতো ব্র্যান্ডগুলো রেগুলার পানি হিসেবে সবার কাছেই পরিচিত, যেগুলোর দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে। কিন্তু এখন দেশের বাজারেও প্রিমিয়াম প্যাকেজিংয়ের ট্রেন্ড শুরু হয়ে গেছে। মাম, ফ্রেশ, অ্যাকুয়াফিনা কিংবা সাকুরার মতো কিছু ব্র্যান্ড দারুণ ডিজাইনের বোতলে, রেগুলার পানির চেয়ে একটু বেশি দামে সরাসরি অভিজাত ক্রেতাদের টার্গেট করে মার্কেটে ঢুকছে। এছাড়া ইভিয়ানের মতো লাক্সারিয়াস কিছু ব্র্যান্ডও ঢাকার অভিজাত এলাকার সুপারশপগুলোতে পাওয়া যায়।

এতক্ষণ ধরে যে প্রশ্নটা অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, এবার সেই কথায় আসি। এত এত টাকা দিয়ে আমরা যে পানি কিনছি, সেটা কি আসলেই আমাদের স্বাস্থ্যের জাদুকরী কোনো উপকার করছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও (WHO) কিন্তু একদম ভিন্ন কথা বলছে। বিজ্ঞানীরা পরিষ্কার জানিয়েছেন, আমাদের বাসায় ফোটানো সাধারণ ফিল্টার করা পানি আর এই বিলাসবহুল দামি পানির মধ্যে পুষ্টিগুণের খুব বিশাল কোনো পার্থক্য নেই। আপনার শরীর শুধু বোঝে তার আর্দ্রতা বা হাইড্রেশন দরকার। আপনার শরীর এটা বোঝে না যে কোনটা দশ টাকার পানি আর কোনটা হাজার টাকার পানি। তবে অনেক রিসার্চে আবার এসব পানিতে মেশানো খনিজের গুণাগুণও পাওয়া যায়।

অনেক গবেষক আবার দেখিয়েছেন, প্লাস্টিকের বোতলের পানিতে মিশে থাকা মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কলাম্বিয়া ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাজারে বিক্রি হওয়া অনেক বিখ্যাত ব্র্যান্ডের বোতলজাত পানিতেই হাজার হাজার ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে। গবেষকরা বলছেন, এই বোতলগুলোর প্রতি লিটার পানিতে প্রায় ২ লাখ ৪০ হাজার ন্যানোপ্লাস্টিক কণা থাকতে পারে! এগুলো এতই ক্ষুদ্র যে সরাসরি আমাদের রক্তে মিশে যায়। এই প্লাস্টিক আমাদের শরীরের নানা রকম জটিল রোগের কারণ হতে পারে। অর্থাৎ, বেশি টাকা দিলেই যে আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর স্বাস্থ্যকর পানি পাচ্ছেন… বিজ্ঞান অন্তত আপনাকে এমন কোনো গ্যারান্টিও দিচ্ছে না।

তাহলে পুরো গেমটা কী দাঁড়াচ্ছে? আমরা আসলে শুধু একটা সুন্দর দেখতে বোতল আর একটা আকর্ষণীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে হাজার হাজার টাকা খরচ করছি। কিন্তু এর একটা খুব ভয়ংকর, অন্ধকার দিকও আছে। এই বিলিয়ন ডলারের পানির ব্যবসা আমাদের পৃথিবীর পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। একটু ভেবে দেখুন! ফিজির মতো একটা ছোট্ট দ্বীপ থেকে লাখ লাখ লিটার পানি বোতলে ভরে, জাহাজে করে আমেরিকার নিউইয়র্ক বা ইউরোপের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে যে বিপুল পরিমাণ জ্বালানি পুড়ছে আর কার্বন নির্গমন হচ্ছে, তা প্রতিদিন আমাদের পরিবেশকে ধ্বংস করছে।

ন্যাশনাল জিওগ্রাফিক-এর একটা রিপোর্ট বলছে, পৃথিবীতে তৈরি হওয়া প্লাস্টিকের খুব সামান্য একটা অংশই কেবল রিসাইকেল বা পুনর্নবীকরণ করা সম্ভব হয়। বাকি বিশাল অংশটা আমাদের পরিবেশেই রয়ে যায়। এই বোতলগুলো গিয়ে জমা হচ্ছে আমাদের নদী বা সাগরের তলদেশে। যে প্রকৃতি আমাদের বিনামূল্যে জীবন বাঁচানোর পানি দিচ্ছে, সেই প্রকৃতিকেই আমরা আবার একটু একটু করে খুন করছি। অনেক বড় বড় কোম্পানি স্থানীয় গ্রামের মাটির নিচের প্রাকৃতিক জলাধার খুব সস্তায় কিনে নিচ্ছে। এরপর সেই একই পানি বোতলে ভরে হাজার গুণ বেশি দামে শহরের মানুষের কাছে বিক্রি করছে। আর পানির লেয়ার নেমে যাওয়ায় বিপদে পড়ছে ওই অঞ্চলের সাধারণ মানুষ।

পানি আমাদের বেঁচে থাকার সবচেয়ে অপরিহার্য উপাদান। কিন্তু সেই পানি যখন তেষ্টা মেটানোর বদলে আভিজাত্যের প্রতীক হয়ে ওঠে, তখন সেটা আমাদের আধুনিক সমাজের একটা অদ্ভুত মনস্তত্ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ব্র্যান্ডগুলো আমাদের সাইকোলজি বা মনের দুর্বলতা নিয়ে খেলছে। তারা খুব ভালো করেই জানে, মানুষকে যদি একটা সুন্দর স্বপ্ন আর গল্প শোনানো যায়… আর তার সাথে যদি একটা চটকদার মোড়ক জুড়ে দেওয়া যায়… তাহলে মানুষ হাসিমুখে সোনার দামে সাধারণ পানিই কিনবে।

তাই যখন কোনো দামি রেস্তোরাঁয় বা সুপারশপে গিয়ে সুন্দর বোতলে মোড়ানো কোনো লাক্সারি পানি দেখবেন, কেনার আগে অন্তত একবার ভাববেন। আপনি কি সত্যিই আপনার তৃষ্ণা মেটানোর জন্য পানি কিনছেন? নাকি একটা কাল্পনিক স্ট্যাটাস আর মার্কেটিংয়ের বানানো গল্প কিনছেন?

আমাদের চারপাশের এই অতি সাধারণ জিনিসগুলো নিয়ে এমন আরও অনেক অজানা আর চমকপ্রদ গল্প আছে, যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। আমাদের আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, প্রতিদিন অবশ্যই পরিমাণমতো বিশুদ্ধ পানি পান করুন। কারণ, সুন্দর বোতলের চেয়ে আপনার সুস্থ জীবন অনেক বেশি জরুরি।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। 

Water Priced at Thousands of Takas

Let’s assume you are sitting in a five-star restaurant in Gulshan or Banani. Browsing through the menu card, you ordered your most favorite premium dish or steak. Naturally, you also asked for water with the food. After a while, the waiter came and placed a very beautiful, absolutely sparkling glass bottle on your table. The design of the bottle is so wonderful that your eyes are glued right there. The meal is over. Now it is time to pay the bill. But taking the bill paper in hand, your eyes are about to pop out of your head! Why? Because the price of that one bottle of water is more than your ordered main dish or steak! Then only one question will swirl in your mind, “This is just water! Why is it so expensive? Is there gold mixed inside this water?”

The water that we gulp down while chatting sitting at a roadside tea stall. When we go to the village, we quench our thirst with absolutely fresh cold water by pumping a tube well or hand pump. On a scorchingly hot day, a glass of water from a clay pitcher soothes our soul… nature is giving us this absolutely for free… how are the big companies of the world earning billions of dollars by selling exactly that ordinary water? Where exactly is the difference between our ordinary water and this brand’s bottled water?

You will be surprised to hear, this ordinary water is no longer stuck as just something to quench thirst. In the Western world and in the high-society or elite society of our country, it has now become a ‘social status symbol’ or a huge symbol of aristocracy. The question is, why are people spending so much money just for water? A report from Forbes magazine says. The global market for bottled water is now over three hundred billion dollars, a massive market! And within this, the market for luxury water is growing at the speed of a rocket.

Brands like Fiji, Evian, Voss, or San Pellegrino are sitting right at the top of this market. Do a little calculation. The ordinary water that we buy in our country costs only 20 takas. Whereas in Bangladesh, it will take 300 to 500 takas to buy a half-liter to one-liter bottle of Fiji or Evian water! And the price of a glass bottle of brands like Voss or San Pellegrino? In some cases, that can even be up to 700 to 1000 takas! They are actually not just selling us water, they are selling us wonderful stories.

What is that story? Let’s come to Evian. Their bottles will catch your eye in all the famous hotels and restaurants around the world. Their claimed story is quite cinematic. Evian’s water supposedly comes from an absolutely pure spring in the Alps mountains of France. One bottle of Evian water is actually filtered for 15 years and then goes into the hands of the customer. Their marketing strategy is so perfect that they have made people believe that this water contains some magical mineral elements which are wonderfully beneficial for your body and skin. To know all the more interesting stories about Evian, you can check out this video of ours.

Now let’s come to Fiji Water. Hearing their marketing strategy will make your head spin. Fiji claims that their water comes from a hidden underground reservoir in the remote Fiji islands of the Pacific Ocean. They proudly state in their advertisements that this water is supposedly purified by passing through volcanic rocks for thousands of years. Do you know what the craziest part is? They say that human hands do not touch this water at all! After opening the bottle, you yourself are the first person on earth to directly touch this water. And for this guarantee of ‘untouchability’, they charge about three to four dollars per bottle, which is more than 450 takas in Bangladeshi currency! This story of purity and untouchability basically creates an intense desire in the minds of the buyers.

Another famous brand is Voss Water. If you see a Voss water bottle face to face, at first glance you will think it is definitely a bottle of some expensive perfume. They claim that their water comes from a glacier in Norway. The design of the bottles is so sleek and beautiful that many people buy this water just to collect that bottle. The price of each bottle is about five dollars or over 600 takas. When big Hollywood stars or famous influencers pose in front of the camera holding this perfume-like water bottle in their hands, a dream is created in the minds of ordinary people. They think, “If I also drink that expensive water, then maybe I too can become a part of that luxurious, glamorous life”.

There is a great rule in economics. The higher the price set for a thing, supposedly the more its value increases to people. This is called ‘Veblen goods’. Exactly this happens in the case of luxury water. High price… simply means people subconsciously assume that the quality of this water is a thousand times better than ordinary water.

The madness does not end here! Now a completely new and weird profession called ‘Water Sommelier’ has been created in the world. Sommelier means that expert who usually tastes wine or liquor in large restaurants. But water sommeliers only test the taste of water. They say that supposedly not all water in the world tastes the same. There is a thing in water called ‘TDS’ or Total Dissolved Solids. In simple Bengali, the taste of water changes based on the amount of minerals mixed in the water. These water sommeliers practically take classes to teach people which water to drink with which food. One type of water with steak or heavy meat, and another type of water with a light salad. Although it sounds absurd and ridiculous, this is now a huge trend among the elite class in the Western world.

And recently, a brand named ‘Liquid Death’ has dropped a bomb in this market. They came and changed the entire calculation. A CNBC report says that this brand does not sell water in any beautiful glass bottle. They sell water in aluminum cans. It looks exactly like a beer or energy drink can. The price of each can is about two to three dollars. Their marketing language is fiercely aggressive. They say, “Our water will murder your thirst”. On the strength of just this one unconventional packaging and weird marketing, this ordinary water company is now a massive 1.4 billion dollar brand! This proves that what you are putting inside the bottle is a million times less important than… what story you are writing on the outside of the bottle.

Even if we look at the market of our country, we will be able to see the wind of this change. Usually, brands like Mum, Kinley, Spa, Jibon, or Fresh are known to everyone as regular water, whose prices are within 20 to 30 takas. But now the trend of premium packaging has started in the country’s market as well. Some brands like Mum, Fresh, Aquafina, or Sakura are entering the market targeting elite buyers directly with wonderfully designed bottles at a slightly higher price than regular water. Besides, some luxurious brands like Evian are also found in supershops in elite areas of Dhaka.

Now let’s come to the question that has been swirling in many people’s minds for so long. The water we are buying with so much money, is it really doing any magical benefit to our health? The World Health Organization or WHO, however, is saying something completely different. Scientists have clearly stated that there is no huge difference in nutritional value between the ordinary filtered water boiled in our homes and this luxurious expensive water. Your body only understands that it needs moisture or hydration. Your body does not understand which one is ten-taka water and which one is thousand-taka water. However, in many researches, the qualities of minerals mixed in these waters are also found.

Many researchers have also shown that microplastics mixed in plastic bottled water are severely harmful to our bodies. A recent study by Columbia University has found that thousands of nanoplastics have been found in bottled water of many famous brands sold in the market. Researchers are saying that there can be about 240,000 nanoplastic particles per liter of water in these bottles! These are so tiny that they directly mix into our blood. This plastic can be the cause of various complex diseases in our bodies. That is, just because you pay more money does not mean you are getting the safest and healthiest water in the world… science at least is not giving you any such guarantee either.

So what does the whole game come down to? We are actually spending thousands of takas just falling into the trap of a beautiful-looking bottle and an attractive advertisement. But it also has a very terrifying, dark side. This billion-dollar water business is having a severe negative impact on our earth’s environment. Think about it a little! Millions of liters of water are bottled from a tiny island like Fiji and taken by ships to New York in America or various cities in Europe. The massive amount of fuel being burned and carbon being emitted to cross this huge distance is destroying our environment every day.

A report by National Geographic says that only a very small portion of the plastic produced in the world can be recycled or renewed. The rest of the huge portion remains in our environment. These bottles are accumulating at the bottom of our rivers or oceans. The nature that is giving us life-saving water for free, we are murdering that same nature little by little. Many large companies are buying underground natural reservoirs in local villages very cheaply. Then they are bottling that same water and selling it to city people at a thousand times higher price. And the ordinary people of that region are falling into danger as the water level goes down.

Water is the most essential element for our survival. But when that water becomes a symbol of aristocracy instead of quenching thirst, it points out a strange psychology of our modern society. Brands are playing with our psychology or the weakness of our minds. They know very well that if people can be told a beautiful dream and a story… and if a flashy packaging can be attached to it… then people will smilingly buy ordinary water at the price of gold.

So when you go to an expensive restaurant or supershop and see some luxury water wrapped in a beautiful bottle, think at least once before buying. Are you really buying water to quench your thirst? Or are you buying an imaginary status and a fabricated story of marketing?

There are many more such unknown and fascinating stories about these very ordinary things around us, which you will truly be surprised to know. If you liked our story today, then definitely share it with your friends. And yes, definitely drink a sufficient amount of pure water every day. Because your healthy life is much more important than a beautiful bottle.

Thank you everyone. Stay healthy, stay well.

Published By

Ahmed Pipul

2

Ahmed Pipul – Enlightening the World with Infotainment