গরমের দিনে এক ঢোক একদম ঠান্ডা কোকাকোলা… পৃথিবীর সবচেয়ে রিফ্রেশিং অনুভূতি, তাই না? কিন্তু… এই লাল-সাদা ক্যানটার জন্ম ইতিহাসে লুকিয়ে আছে একজন নেশাগ্রস্ত মানুষের গল্প। হ্যাঁ! আজ যাকে আপনি বিশ্বের এক নম্বর ড্রিংক হিসেবে চেনেন, তার জন্ম কোনো চকচকে ফ্যাক্টরিতে হয়নি। এর জন্ম হয় এক ভয়ংকর রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। মৃত্যুর সাথে লড়তে থাকা একজন মারাত্মক ড্রাগ-অ্যাডিক্ট সৈনিকের হাত ধরে! আজকের এই কোক মরফিনের ভয়ংকর নেশা কাটানোর ওষুধ ছিল। অবিশ্বাস্য সেই গল্পে আছে ১৯০ কোটি মানুষের ব্রেনওয়াশ, মার্কেটিংয়ে এক জাদু… আর কিছু ডার্ক সিক্রেট।
সময়টা ১৮৬৫, আমেরিকার তখন গৃহযুদ্ধ চলছে। জন স্টিথ পেম্বারটন, পেশায় তিনি একজন ফার্মাসিস্ট এবং কেমিস্ট। কিন্তু তখন তিনি কনফেডারেট আর্মির একজন সাধারণ সৈনিক। কলম্বাসের যুদ্ধক্ষেত্রে ঘোড়ার পিঠে বসে লড়ছেন তিনি। হঠাৎ শত্রুর তলোয়ারের এক ভয়ংকর আঘাতে মারাত্মকভাবে আহত হন পেম্বারটন। বুকে গভীর ক্ষত। রক্তে ভেসে যাচ্ছে শরীর। বেঁচে ফেরার আশা নেই বললেই চলে। কাতরাচ্ছেন অসহ্য ব্যথায়। সেই তীব্র ব্যথা কমানোর জন্য চিকিৎসকরা তাকে মরফিন দেন। সেই যুগের চিকিৎসা এমনই ছিল। মরফিন পেম্বারটনের ব্যথা কমায়, জীবনও বাঁচায়। কিন্তু তাকে ফেলে দেয় এক নতুন এবং ভয়ংকর বিপদে। তিনি মরফিনের ওপর পুরোপুরি আসক্ত হয়ে পড়েন। যুদ্ধ শেষ হয়। কিন্তু তার ভেতরের যুদ্ধটা থামে না। একজন কেমিস্ট আর ফার্মাসিস্ট হিসেবে মরফিন জোগাড় করা তার জন্য খুব সহজ। কিন্তু তিনি বুঝতে পারছেন, এই নেশা তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বের হতেই হবে। কিন্তু কীভাবে? তিনি নিজের ফার্মেসির ল্যাবে দিনের পর দিন কাজ শুরু করলেন। একটা বিকল্প ওষুধ বানাতে হবে। এমন কিছু, যা মরফিনের নেশা কাটাতে সাহায্য করবে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তিনি দুটো অদ্ভুত জিনিস একসাথে মেশান। কোকা পাতা আর কোলা বাদামের নির্যাস। সাথে দিলেন ওয়াইন বা অ্যালকোহল। তৈরি হলো অদ্ভুত এক ব্রেন টনিক। তিনি এর নাম দেন “ফ্রেঞ্চ ওয়াইন কোকা”।
সব কিছুই ঠিকঠাক চলছে। কিন্তু ১৮৮৬ সালে আটলান্টায় হঠাৎ একটা বিশাল পরিবর্তন আসে। সেখানে মদ্যপান নিষিদ্ধ করে নতুন আইন পাস করা হয়। ইতিহাসে যাকে বলা হয় ‘প্রোহিবিশন ল’। পেম্বারটন পড়েন মহাবিপদে। তার তৈরি টনিকে তো অ্যালকোহল আছে! এটা তো আর বিক্রি করা যাবে না। বাধ্য হয়ে তিনি ফর্মুলা থেকে অ্যালকোহল পুরোপুরি বাদ দেন। আর এই অ্যালকোহলহীন নতুন ফর্মুলাই আজকের বিখ্যাত কোকাকোলা।
১৮৮৬ সালের ৮ মে। আটলান্টার জ্যাকবস ফার্মেসি। ডক্টর পেম্বারটন তার নতুন তৈরি এই সিরাপটা নিয়ে যান। সেখানেই প্রথমবারের মতো বিক্রি হয় এক গ্লাস কোকাকোলা। দাম? মাত্র ৫ সেন্ট। আপনি কি জানেন, প্রথম বছরে দিনে গড়ে কয় গ্লাস বিক্রি হতো এই পানীয়? মাত্র নয় গ্লাস! হ্যাঁ, দিনে মাত্র নয় গ্লাস। আজকের বিশ্বসেরা পানীয়টার শুরুটা হয় ঠিক এতটাই সাধারণভাবে। এই কোকা-কোলা নামটা কিন্তু পেম্বারটন নিজে দেননি। নামটা দেন তার হিসাবরক্ষক ফ্র্যাংক এম রবিনসন। তিনি ভাবেন, বিজ্ঞাপনে দুইটা ‘সি’ অক্ষর দেখতে খুব সুন্দর লাগবে। আর আজকে কোকাকোলার যে বিখ্যাত প্যাঁচানো হাতের লেখার লোগোটা আমরা দেখি? ওটাও রবিনসনেরই নিজের হাতে ডিজাইন করা। প্রায় ১৪০ বছর পেরিয়ে গেছে, অথচ সেই লোগোটা আজও প্রায় অপরিবর্তিত আছে!
১৮৮৬ সালের মে মাসেই আটলান্টা জার্নালে ছাপা হয় কোকাকোলার একদম প্রথম বিজ্ঞাপন। সেখানে লেখা, “সুস্বাদু! সতেজ! উজ্জীবনী! উদ্দীপক!” পরবর্তী এক বছরের মধ্যে আটলান্টার রাস্তায় রাস্তায় কোকাকোলার সাইনবোর্ড বসতে শুরু করে। শহরের ১৪টা সোডা ফাউন্টেনে বিক্রি শুরু হয়। ট্রামের গায়ে বিশাল বিজ্ঞাপন। হাজার হাজার পোস্টার আর ফ্রি স্যাম্পলের কুপন বিলি হতে থাকে। কিন্তু পেম্বারটনের কপাল খারাপ। তার শারিরীক অসুস্থতায়, মরফিনের আসক্তিও আবার ফিরে আসে। আর্থিক সংকট দেখা দেয়ায় বাধ্য হয়ে তিনি কোম্পানির শেয়ার বিক্রি শুরু করে দেন। ১৮৮৮ সালে ক্যান্সারে মারা যান পেম্বারটন।
তার মৃত্যুর ঠিক আগেই কোম্পানির পুরো নিয়ন্ত্রণ চলে যায় আরেকজন ফার্মাসিস্টের হাতে। তার নাম আসা গ্রিগস ক্যান্ডলার। এখানেই গল্পের আসল টুইস্ট। ক্যান্ডলার একজন মার্কেটিং জিনিয়াস। যাকে বলে জন্মগত ব্যবসায়ী। তিনি প্রথমেই বোঝেন, এটাকে শুধু ‘ওষুধ’ বা ‘টনিক’ বলে বেচলে বেশিদূর যাওয়া যাবে না। এটাকে বানাতে হবে সবার প্রিয় সোডা পানীয় হিসেবে। শুরু হয় তার আগ্রাসী মার্কেটিং। বিনামূল্যে কুপন বিলি, ক্যালেন্ডার, ঘড়ি, ট্রে-যেখানেই মানুষের চোখ যায়, সেখানেই কোকাকোলার নাম আর লোগো! ১৮৯৯ সাল। চাটানুগায় তৈরি হয় প্রথম বোতলজাতকরণ কারখানা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বজয়ের পথে ছুটতে শুরু করে- কোকাকোলা।
লাল কোট পরা, গোলগাল, সাদা দাড়িওয়ালা, হাসি মুখের সান্তা ক্লজকে তো সবাই চেনেন, তাই না? কিন্তু জানেন কি, সান্তা ক্লজের এই বর্তমান চেহারার পেছনে কোকাকোলার বিশাল বড় একটা হাত আছে? ১৯৩১ সালের কথা। শীতকাল এলেই মানুষ ঠান্ডা পানীয় কম খায় বলে কোকাকোলার বিক্রিও একদম ধসে যায় তখন। তাই শীতকালীন বিক্রি বাড়ানোর জন্য কোম্পানি একটা দারুণ বুদ্ধি বের করে। তারা হ্যাডন সান্ডব্লম নামের একজন গ্রাফিক ডিজাইনারকে নিয়োগ দেয়। তাকে বলা হয়, এমন একজন সান্তাক্লজকে আঁকতে হবে, যে দেখতে খুব আপন আর মানবিক হবে। এর আগে সান্তাকে বিভিন্ন রঙে আঁকা হতো। কখনো সবুজ, কখনো বাদামি।
কিন্তু সান্ডব্লম আঁকলেন কোকাকোলার ব্র্যান্ড কালার- লাল আর সাদার আদলে এক দাদুসুলভ সান্তা। পরের ৩০ বছর ধরে তিনি ওই লাল কোট পরা সান্তাকেই আঁকেন। বিজ্ঞাপনে দেখা যায়, সান্তা গিফট বিলি করতে করতে ক্লান্ত হয়ে এক বোতল কোক খাচ্ছে। আমেরিকার সেরা ম্যাগাজিনগুলোতে এই ছবি বারবার ছাপা হয়। আর মানুষের মাথায় চিরকালের জন্য গেঁথে যায়, সান্তা মানেই লাল কোটের এই হাসিখুশি বুড়ো! কোকাকোলা সান্তাকে আবিষ্কার করেনি ঠিকই, কিন্তু তাদের নিখুঁত মার্কেটিং এ পুরো পৃথিবীর কাছে সান্তার এই রূপটাকেই ‘আসল’ স্ট্যান্ডার্ড বানিয়ে দেয়।
মার্কেটিংয়ের আরেকটা দারুণ উদাহরণ- ১৯৬৯ সালের “হিলটপ” বিজ্ঞাপন। আমেরিকায় তখন বর্ণবাদ আর যুদ্ধ নিয়ে চরম অস্থিরতা চলছে। ঠিক সেই সময়ে কোকাকোলা নিয়ে আসে এক অনন্য বিজ্ঞাপন। ইতালির এক পাহাড়ের চূড়ায় বিভিন্ন ধর্ম, জাতি আর দেশের তরুণ-তরুণীরা একসাথে দাঁড়িয়ে গান গাইছে। সবার হাতে একটা করে কোকাকোলা। এই একটা বিজ্ঞাপন সমাজের ওপর যে গভীর প্রভাব ফেলে তা একদমই অকল্পনীয়। কোকাকোলা বুঝিয়ে দেয়, তারা শুধু পানীয় বেচে না, তারা মানুষকে এক করে।
১৯৭০ আর ৮০-এর দশকে প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসী মার্কেটিংয়ের কারণে এক অদ্ভুত ঘটনা ঘটে। সেসময় চিরপ্রতিদ্বন্দ্বী পেপসি শুরু করে এক অদ্ভুত গেম। নাম দেয়া হয় “দ্য পেপসি চ্যালেঞ্জ”। তারা রাস্তাঘাটে মানুষের চোখ বেঁধে কোক আর পেপসি খাওয়াতে শুরু করে। ফলাফল? ব্লাইন্ড টেস্টে বেশির ভাগ মানুষ পেপসিকে বেছে নেয়! কারণ পেপসির শুরুর স্বাদটা একটু বেশি মিষ্টি। কোকাকোলার তো মাথায় হাত! টানা পনেরো বছর ধরে তাদের মার্কেট শেয়ার শুধু কমছে আর কমছে। পেপসি তরতর করে এগিয়ে যাচ্ছে। আতঙ্কিত হয়ে ১৯৮৫ সালের ২৩ এপ্রিল কোকাকোলা এমন এক ঘোষণা দেয় যাতে পুরো দুনিয়াকে কেঁপে ওঠে। তারা জানায়, দীর্ঘ ৭৭ বছর ধরে অপরিবর্তিত থাকা অরিজিনাল ক্লাসিক রেসিপি তারা চিরতরে বন্ধ করে দিচ্ছে! তার বদলে বাজারে আসে নতুন ফর্মুলা- “নিউ কোক”। তারা ভাবে মানুষ এটা লুফে নেবে। কিন্তু ঘটে ঠিক উল্টোটা!
শুরু হয় প্রবল জনরোষ। মানুষ পাগল হয়ে যায়। সবাই পুরনো কোক কিনে স্টক করতে শুরু করে। কোম্পানির হটলাইনে প্রতিদিন হাজার হাজার গালিগালাজ আর রাগী ফোনকল আসতে শুরু করে। এমনকি “ব্রিং ব্যাক ওল্ড কোক” নামে রীতিমতো ক্লাব তৈরি হয়ে যায়! রাস্তায় রাস্তায় প্রতিবাদ শুরু হয়। মাত্র ৭৯ দিন! হ্যাঁ, ঠিক ৭৯ দিনের মাথায়, ১৯৮৫ সালের ১১ জুলাই কোকাকোলার কর্মকর্তারা হার মানতে বাধ্য হন। তারা সংবাদ সম্মেলন করে মানুষের কাছে রীতিমতো ক্ষমা চান। ঘোষণা আসে, তারা পুরনো অরিজিনাল ফর্মুলা ফিরিয়ে আনছেন। নতুন নাম দেওয়া হয় কোকা-কোলা ক্লাসিক।
মজার ব্যাপার হলো, এই বিশাল বিপর্যয়টাই কোম্পানির জন্য পজেটিভ হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর মানুষ বুঝতে পারে, তারা পুরনো কোকাকোলাকে আসলে কতটা গভীরভাবে ভালোবাসে! বিক্রি হু হু করে বেড়ে যায়। কয়েক মাসের মধ্যেই পেপসিকে আবারও তারা পেছনে ফেলে এক নম্বরে চলে আসে কোকাকোলা।
এই কোলা-যুদ্ধ কিন্তু শুধু পৃথিবীতেই আটকে ছিল না। এটা চলে যায় সোজা মহাকাশে! ১৯৮৫ সাল। কার পানীয় আগে মহাকাশে যাবে, তাই নিয়ে কোক আর পেপসির মধ্যে তীব্র লড়াই শুরু হয়। কোকাকোলা প্রায় আড়াই লাখ ডলার খরচ করে বানায় বিশেষ “স্পেস ক্যান”। জিরো গ্র্যাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণে কার্বোনেটেড পানীয় ঢাললে ফেনা হয়ে সব উড়ে যায়। তাই তারা এমন এক জটিল প্রযুক্তি বানায় যেন মহাকাশেও আরামে কোক খাওয়া যায়। ১৯৮৫ সালের ১২ জুলাই। স্পেস শাটল চ্যালেঞ্জারের এসটিএস-৫১-এফ মিশনের নভোচারীরা প্রথম মানুষ হিসেবে মহাকাশে সফট ড্রিংক পান করেন। আর সেটা কোকাকোলা!
কোকাকোলার এই এত এত সাফল্যের সবচেয়ে বড় রহস্য, তাদের ফর্মুলা। কোম্পানিটি দাবি করে, তাদের এই ফর্মুলা হলো “বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গোপন তথ্য”। আটলান্টায় কোম্পানির হেডকোয়ার্টারে একটা বিশাল ভল্ট আছে। ভয়ংকর হাই সিকিউরিটি দিয়ে ঘেরা। তার ভেতরেই নাকি রাখা আছে সেই পুরনো রেসিপি। আসলে এই গোপন ফর্মুলাটাই তাদের মার্কেটিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। মানুষের কিউরিওসিটি ধরে রাখার একটা অসাধারণ কৌশল। বিষয়টাকে তারা এমনভাবে প্রচার করে যে, স্বয়ং সান্তা ক্লজও নাকি এই রেসিপি জানেন না!
আজকের দিনে দাঁড়িয়ে কোকাকোলা কতটা বিশাল, তা শুনলে চমকে যাবেন। বিশ্বের ২০০টিরও বেশি দেশে তাদের ব্যাপক উপস্থিতি। প্রতিদিন ১৯০ কোটিরও বেশি পানীয় বিক্রি হয়। কাজ করে প্রায় সাত লাখ মানুষ। সারা পৃথিবীর নন-অ্যালকোহলিক পানীয় বাজারের প্রায় ৪০ শতাংশ একাই দখল করে আছে কোকাকোলা। পেপসির সেখানে ৩০ শতাংশ। ২০২৫ সালে কোকাকোলার নিট আয় ছিল প্রায় ৪৭.৯৪ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পেপসিকোর আয় ছিল কোকাকোলার তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বেশি! কারণ পেপসির ফ্রিটো-লে’র মতো অনেক বড় বড় স্ন্যাকস ব্র্যান্ড আছে। কিন্তু শুধু “ব্র্যান্ড ভ্যালু” বা নামের দামের দিক থেকে দেখলে? কোকাকোলা এখনো পেপসির চেয়ে যোজন যোজন এগিয়ে! ২০২৫ সালে পেপসির ব্র্যান্ড ভ্যালু ছিল মাত্র ১৬.৮১ বিলিয়ন ডলারের কাছাকাছি। আর কোকাকোলার ব্র্যান্ড ভ্যালু? প্রায় ১১১.৩৯ বিলিয়ন ডলার! আয় কম হলেও, শুধু একটা ‘ব্র্যান্ড’ হিসেবে মানুষের আবেগের সাথে কোকাকোলা যেভাবে মিশে আছে, তার কোনো তুলনাই হয় না।
কোকাকোলার এই গল্প শুধু একটা ফার্মেসির সিরাপের বিশ্বজয়ের গল্প নয়। এটা একজন যুদ্ধাহত মানুষের আসক্তি আর বেঁচে থাকার অদম্য লড়াই। সঠিক কৌশল আর দারুণ একটা গল্পের মাধ্যমে, সাধারণ পানীয়ও বিশ্বের সবচেয়ে পরিচিত পণ্যে পরিণত হতে পারে। হ্যাঁ, এটাই কোকাকোলা! আপনি কি কোকাকোলা পছন্দ করেন নাকি আপনার পছন্দের তালিকায় রয়েছে অন্য কোনো ড্রিংকস, কমেন্টে জানান।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Coca-Cola
Greetings everyone. A sip of perfectly cold Coca-Cola on a hot day… the most refreshing feeling in the world, isn’t it? But… hidden in the birth history of this red-and-white can is the story of an addicted man. Yes! What you know today as the world’s number one drink was not born in a shiny factory. It was born on a terrifyingly bloody battlefield. At the hands of a severe drug-addicted soldier fighting with death! Today’s Coke was a medicine to cure the terrible addiction to morphine. That incredible story includes the brainwashing of 1.9 billion people, a magic in marketing… and some dark secrets.
The time was 1865, the American Civil War was going on then. John Stith Pemberton, he was a pharmacist and chemist by profession. But then he was an ordinary soldier in the Confederate Army. He was fighting on horseback on the battlefield of Columbus. Suddenly, Pemberton was severely injured by a terrifying strike from an enemy’s sword. A deep wound in the chest. The body was floating in blood. There was almost no hope of surviving. He was groaning in unbearable pain. To reduce that intense pain, doctors gave him morphine. The medical treatment of that era was just like that. Morphine reduced Pemberton’s pain, and saved his life too. But it threw him into a new and terrible danger. He became completely addicted to morphine. The war ended. But the war inside him did not stop. As a chemist and pharmacist, gathering morphine was very easy for him. But he could understand that this addiction was slowly taking him towards death. He had to get out of this. But how? He started working day after day in his pharmacy lab. An alternative medicine had to be made. Something that would help to cure the morphine addiction. After many experiments, he mixed two strange things together. The extract of coca leaves and kola nuts. Along with that, he added wine or alcohol. A strange brain tonic was created. He named it “French Wine Coca”.
Everything was going fine. But in 1886, a massive change suddenly came to Atlanta. A new law was passed there banning the drinking of alcohol. Which is called the ‘Prohibition Law’ in history. Pemberton fell into great danger. The tonic he created had alcohol in it! It could not be sold anymore. Being compelled, he completely removed alcohol from the formula. And this new alcohol-free formula is today’s famous Coca-Cola.
May 8, 1886. Jacobs’ Pharmacy in Atlanta. Dr. Pemberton took this newly created syrup of his. That is where a glass of Coca-Cola was sold for the first time. Price? Only 5 cents. Do you know, how many glasses of this drink were sold on average per day in the first year? Only nine glasses! Yes, only nine glasses a day. The beginning of today’s world-best drink happened just this ordinarily. This name Coca-Cola was not given by Pemberton himself though. The name was given by his accountant, Frank M. Robinson. He thought that two ‘C’ letters would look very beautiful in advertising. And the famous curly handwritten logo of Coca-Cola that we see today? That too was designed by Robinson’s own hands. Almost 140 years have passed, yet that logo remains almost unchanged even today!
In the month of May 1886, the very first advertisement for Coca-Cola was printed in the Atlanta Journal. Written there was, “Delicious! Refreshing! Exhilarating! Invigorating!”. Within the next one year, Coca-Cola signboards started being placed all over the streets of Atlanta. Sales began at 14 soda fountains in the city. Huge advertisements on the bodies of trams. Thousands of posters and free sample coupons continued to be distributed. But Pemberton’s luck was bad. Due to his physical illness, the morphine addiction also came back. As a financial crisis appeared, being compelled, he started selling the company’s shares. Pemberton died of cancer in 1888.
Just before his death, the full control of the company went into the hands of another pharmacist. His name was Asa Griggs Candler. Here is the real twist of the story. Candler was a marketing genius. What you call a born businessman. He understood right away that it wouldn’t go very far if sold merely as a ‘medicine’ or ‘tonic’. It had to be made into everyone’s favorite soda drink. His aggressive marketing began. Distributing free coupons, calendars, clocks, trays—wherever people’s eyes went, there was Coca-Cola’s name and logo! The year 1899. The first bottling plant was established in Chattanooga. After this, there was no looking back. Coca-Cola started racing on the path to conquering the world.
Everyone knows the red-coat wearing, chubby, white-bearded, smiling-faced Santa Claus, right? But do you know that Coca-Cola has a massive hand behind this current appearance of Santa Claus? It is about the year 1931. Because people drink fewer cold drinks when winter comes, Coca-Cola’s sales would also completely collapse then. So to increase winter sales, the company came up with a great idea. They hired a graphic designer named Haddon Sundblom. He was told to draw such a Santa Claus who would look very intimate and humane. Before this, Santa used to be drawn in various colors. Sometimes green, sometimes brown.
But Sundblom drew a grandfatherly Santa fashioned after Coca-Cola’s brand colors—red and white. For the next 30 years, he drew that same red-coat wearing Santa. In the advertisements, it was seen that Santa, becoming tired while distributing gifts, is drinking a bottle of Coke. This picture was printed again and again in America’s top magazines. And it got ingrained in people’s minds forever that Santa means this cheerful old man in a red coat! True, Coca-Cola did not invent Santa, but their perfect marketing made this form of Santa the ‘real’ standard for the whole world.
Another great example of marketing—the 1969 “Hilltop” advertisement. Extreme unrest regarding racism and war was going on in America then. Right at that time, Coca-Cola brought a unique advertisement. On a mountain peak in Italy, young men and women of different religions, races, and countries are standing together and singing. Everyone has a Coca-Cola in their hand. The deep impact this one advertisement had on society is completely unimaginable. Coca-Cola made it understood that they do not just sell drinks, they unite people.
In the 1970s and 80s, a strange incident occurred due to the aggressive marketing of competitors. At that time, the arch-rival Pepsi started a strange game. It was named “The Pepsi Challenge”. They started making people drink Coke and Pepsi blindfolded on the streets. The result? In the blind test, most people chose Pepsi! Because Pepsi’s initial taste was a little sweeter. Coca-Cola was in complete despair! For fifteen consecutive years, their market share was only decreasing and decreasing. Pepsi was advancing rapidly. Panicking, on April 23, 1985, Coca-Cola made an announcement that made the whole world tremble. They announced that they were shutting down the original classic recipe forever, which had remained unchanged for a long 77 years! In its place, a new formula came into the market—”New Coke”. They thought people would snatch it up eagerly. But exactly the opposite happened!
Fierce public outrage began. People went crazy. Everyone started buying and stocking up on the old Coke. Thousands of abusive and angry phone calls started coming to the company’s hotline every day. Even literal clubs named “Bring Back Old Coke” were formed! Protests started on the streets. Only 79 days! Yes, at the mark of exactly 79 days, on July 11, 1985, Coca-Cola officials were forced to admit defeat. They held a press conference and formally apologized to the people. The announcement came that they were bringing back the old original formula. The new name given was Coca-Cola Classic.
The funny thing was, this massive disaster itself turned out to be positive for the company. After this incident, people realized just how deeply they actually loved the old Coca-Cola! Sales skyrocketed. Within a few months, leaving Pepsi behind once again, Coca-Cola came back to number one.
This cola-war, however, was not just stuck on Earth. It went straight to space! The year 1985. A fierce battle started between Coke and Pepsi over whose drink would go to space first. Coca-Cola spent about a quarter million dollars and made a special “Space Can”. In zero gravity or lack of gravity, pouring a carbonated drink causes it to foam and fly all away. So they built such a complex technology so that Coke could be drunk comfortably even in space. July 12, 1985. The astronauts of the Space Shuttle Challenger’s STS-51-F mission drank a soft drink in space as the first humans. And that was Coca-Cola!
The biggest secret to all this massive success of Coca-Cola is their formula. The company claims that this formula of theirs is the “world’s most guarded secret”. There is a massive vault at the company’s headquarters in Atlanta. Surrounded by frighteningly high security. Inside it, supposedly, is kept that old recipe. Actually, this secret formula itself is the biggest weapon of their marketing. An extraordinary strategy for holding on to people’s curiosity. They promote the matter in such a way that supposedly even Santa Claus himself doesn’t know this recipe!
Standing today, you will be shocked to hear how massive Coca-Cola is. They have a widespread presence in more than 200 countries of the world. Every day, more than 1.9 billion drinks are sold. About seven hundred thousand people work for them. Coca-Cola alone occupies about 40 percent of the non-alcoholic beverage market across the whole world. Pepsi’s is 30 percent there. In 2025, Coca-Cola’s net revenue was approximately 47.94 billion US dollars. On the other hand, PepsiCo’s revenue was about fifty percent more compared to Coca-Cola! Because Pepsi has many very big snack brands like Frito-Lay. But if looked at only from the perspective of “brand value” or the worth of the name? Coca-Cola is still miles and miles ahead of Pepsi! In 2025, Pepsi’s brand value was only around 16.81 billion dollars. And Coca-Cola’s brand value? Almost 111.39 billion dollars! Even though the revenue is less, just as a ‘brand’, the way Coca-Cola is blended with people’s emotions, there is simply no comparison to it.
This story of Coca-Cola is not just the story of a pharmacy syrup conquering the world. It is the indomitable struggle of a war-wounded man’s addiction and survival. Through the right strategy and a great story, even an ordinary drink can transform into the world’s most recognizable product. Yes, this is Coca-Cola! Do you like Coca-Cola or are there any other drinks on your favorites list, let us know in the comments.
Thank you everyone. Stay healthy, stay well.