গল্পটা সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের এক কিশোরের। ভোররাত, চারপাশ কুয়াশায় ঢাকা। সেই কিশোর তার ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে ৪০ কিলোমিটার দূরের এক ক্রিকেট একাডেমিতে যাচ্ছে। কিন্তু কেন? কারণ সে লাল-সবুজ জার্সি গায়ে বিশ্ব জয় করতে চায়। ছেলেটির নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের গল্পটা ঠিক এমনই। হাজারো ত্যাগ আর আবেগের। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই আবেগ আর স্বপ্ন কি এক কঠিন সংকটের মুখে?
আজকের ভিডিওতে আমরা জানবো, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি কীভাবে আমাদের ক্রিকেটকে একটা যুদ্ধের ময়দানে পরিণত করেছে এবং ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পেছনে আসল সত্যটা আসলে কী?
শুভেচ্ছা সবাইকে।
ক্রিকেট বাংলাদেশে স্রেফ একটা খেলা না, এটা আমাদের পরিচয়। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণ ক্রিকেটাররা যখন বিশ্বসেরা হয়ে ওঠে, তখন আমাদের ১৮ কোটি মানুষের স্বপ্ন সত্যি হয়।
আমাদের ক্রিকেটের উত্থানটা একদিনে হয়নি। আজকের এই গ্যালারিভর্তি গর্জন আর বিশ্বসেরাদের হারানোর গল্প… এর কোনোটিই একদিনে আসেনি। এই সাফল্যের ভিত রচিত হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে। বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যলিপি বদলে দেওয়ার সেই মাহেন্দ্রক্ষণ- ১৯৯৭ সাল।
কুয়ালালামপুরের আকাশ সেদিন ছিল মেঘাচ্ছন্ন, অঝোরে ঝরছিল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন লিখছিল লাল-সবুজের নতুন এক ইতিহাস। আইসিসি ট্রফির সেই শ্বাসরুদ্ধকর ফাইনাল! মনে কি পড়ে সেই বৃষ্টিভেজা বিকেলের কথা? যখন একটা বাউন্ডারি কিংবা একটা রান ঠিক করে দিচ্ছিল, আমরা কি বিশ্বমঞ্চে যাবো, নাকি হারিয়ে যাবো বিস্মৃতির অতলে?
কেনিয়ার বিপক্ষে শেষ বলে যখন ২ রান দরকার ছিল, সারা দেশ তখন রেডিওর সামনে কান পেতে বসা। সেই এক জয়েই যেন পুরো দেশ উৎসবের বন্যায় ভেসে গিয়েছিল। কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানের হাত ধরে আসা সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি আজও আমাদের শিহরিত করে। যে জয় বাংলাদেশকে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস এনে দিয়েছিল। এরপর ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো কিংবা ২০০৭ বিশ্বকাপে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়া- টাইগাররা বারবার প্রমাণ করেছে তারা জায়ান্ট কিলার।
ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেট র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান- নয় আর দশের মধ্যে। ২০১২ সালে টি-টোয়েন্টিতে ৪র্থ, ২০১৭ সালে ওয়ানডে-তে ৬ষ্ঠ আর ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে ৮ম অবস্থানে ছিল বাংলাদেশ। শুধু কি তাই, টেস্ট ও ওয়ানডেতে বেস্ট অল রাউন্ডারের মত বেশ কিছু খেতাবও ছিল আমাদের ক্রিকেটারদের।
কিন্তু সময় সর্বদা একরকম যায় না। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনার ঢেউ এসে পড়ে ক্রিকেট অঙ্গনে। এই রাজনৈতিক আর দেশের ক্রিকেটের প্রশাসনিক পরিবর্তন সরাসরি প্রভাব পড়ে আমাদের সবচেয়ে জনপ্রিয় এ ক্রীড়াঙ্গনে। কারণ, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-তে ভারতের বিসিসিআই-এর আধিপত্য সবচেয়ে বেশি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিসিসিআই-এর বছরে আয় ১০ হাজার কোটি টাকার উপরে, যা আইসিসি-র মোট আয়ের একটা বিশাল অংশ।
তবে সবচেয়ে বড় ধাক্কাটা এলো আইপিএল শুরুর সময়। ২০২৬ মৌসুমে মুস্তাফিজকে দলে ভেড়াতে কলকাতা খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকারও বেশি। তখনও কেউ ভাবেনি পর্দার আড়ালে অন্য কোনো খেলা অপেক্ষা করছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হলো রাজনীতির নোংরা খেলা। পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতা সরাসরি হুমকি দেন যে, বাংলাদেশের কোনো খেলোয়াড়কে তারা কলকাতায় খেলতে দেবেন না।
অবাক করা বিষয়, ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে নয়, বরং বিসিসিআই থেকে কেকেআর-কে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে বাদ দিতে। কারণ দেখানো হলো ‘নিরাপত্তা ঝুঁকি’। কিন্তু বিসিবি এবং বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে, এটি ছিল স্রেফ একটি মোড়লিপনা। বিশ্বের নানা অঞ্চলে টি-টোয়েন্টি লিগ দাপিয়ে বেড়ানো বিশ্বসেরা পেসার মিস্টার ফিজকে যখন এভাবে অপমান করা হলো, তখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডে পরিণত হয় এই প্রতিবাদ।
মুস্তাফিজের এই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে হতে যাওয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। বোর্ডের স্পষ্ট যুক্তি, যেখানে আমাদের একজন খেলোয়াড় আইপিএলে নিরাপদ না হয়, সেখানে পুরো টিম ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কীভাবে?
বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসি-র কাছে প্রস্তাব দেয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কা অথবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। ঠিক যেমন পাকিস্তান এশিয়া কাপের সময় হাইব্রিড মডেলে খেলেছিল।
কিন্তু আইসিসি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটা কঠিন আল্টিমেটাম দিল। তারা বলল, ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে বাংলাদেশ ভারতে যাবে কি না। যদি না যায়, তবে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়রা চরম অনিশ্চয়তায় পড়ে যান। অন্যদিকে, খেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত হয়ে উঠে রাষ্ট্রীয় সম্মানের বিষয়।
যদি বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ না নেয়, তবে আর্থিক ক্ষতির অঙ্কটা স্রেফ অনুমানের ওপর নয়, বরং আইসিসির নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী বেশ ভয়াবহ। গণমাধ্যমের তথ্য বলছে, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে প্রায় ২৭ মিলিয়ন ডলার বা ৩৩০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেও স্বীকার করেছেন যে, বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশই আসে আইসিসি-র এই রেভিনিউ শেয়ারিং মডেল থেকে।
দর্শক, আমরা না খেললে আইসিসি আমাদের ‘মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট’ বা অংশগ্রহণ চুক্তির বরখেলাপ হিসেবে দেখবে। এতে করে সরাসরি যে ৩০০,০০০ ডলার অর্থাৎ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা পার্টিসিপেশন ফি পাওয়ার কথা ছিল, তা তো হারাবোই, সাথে ম্যাচ প্রতি প্রায় ৩২ হাজার ডলারের উইন বোনাসও হাতছাড়া হবে। কিন্তু আসল ধাক্কাটা আসবে ভবিষ্যতে। আমাদের আত্মসম্মান বলি কিংবা রাজনৈতিক বৈরিতা বলি, সবকিছুর কারণে আইসিসি চাইলে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশের বার্ষিক বরাদ্দ কমিয়ে দিতে পারে। এর ফলে বিসিবি-র রিজার্ভ ফান্ডে এমন টান পড়বে যে, ঘরোয়া লিগ চালানো বা খেলোয়াড়দের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়বে।
আগেই বলেছি বিসিবির আয়ের ষাট শতাংশই আসে আইসিসি থেকে। এই আয় বন্ধ হলে সোজা আঘাত লাগবে দেশের হাজারো ক্রিকেটার, আম্পায়ার আর স্কোরারের রুজি-রুটিতে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা প্রিমিয়ার লিগ বা জাতীয় লিগের ক্লাবগুলো স্পনসর হারালে খেলোয়াড়দের আয় অর্ধেক কমে যেতে পারে। আরও ভয়াবহ অবস্থা হবে পর্দার পিছনের মানুষগুলোর। মিরপুর থেকে বগুড়া, দেশের বিভিন্ন মাঠে কাজ করা শত শত গ্রাউন্ডসম্যান এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট – যাদের বেতন-ভাতা এমনিতেই খুব কম, বাজেট কাটছাঁট হলে প্রথমেই তাদের চাকরি যাবে। ক্রিকেটকে ঘিরে গড়ে ওঠা হোটেল, পরিবহন, ক্রীড়া সংবাদমাধ্যম, স্পোর্টস সামগ্রীর বিশাল বাজারও সংকটে পড়বে। এই একটি আবেগি সিদ্ধান্ত হাজারো পরিবারের জীবিকায় হুমকি হয়ে দাঁড়াবে। সর্বোপরি, আমাদের ক্রিকেটের ভিতটাকেই নড়বড়ে করে দিতে পারে।
সবচেয়ে বড় শঙ্কার জায়গা হলো আমাদের ক্রিকেটীয় অবস্থান। বিশ্বকাপে অংশ না নেওয়া মানেই হলো আমরা আমাদের মূল্যবান র্যাঙ্কিং পয়েন্ট হারাবো। আর র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লে আগামী ২০২৮ কিংবা ২০৩০ সালের বিশ্বকাপে বাংলাদেশ হয়তো আর সরাসরি খেলার সুযোগই পাবে না। আইসিসির নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ের সেরা ১২-তে না থাকলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। তখন আমাদের নেপাল, ওমান বা পাপুয়া নিউগিনির মতো দেশগুলোর সাথে ‘কোয়ালিফায়ার’ বা বাছাইপর্ব খেলে আসতে হবে। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমরা যে অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছিলাম, আবারও ২৫ বছর আগের সেই ‘সহযোগী দেশ’ বা এসোসিয়েট মেম্বারদের কাতারে নেমে যাওয়ার শংকা রয়েছে।
আইসিসির চোখে বাংলাদেশ তখন হয়ে উঠবে একটি ‘অবিশ্বস্ত’ বোর্ড। ফলে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ, যা ভারত ও বাংলাদেশের যৌথভাবে আয়োজন করার কথা, সেটিও হাতছাড়া হয়ে যেতে পারে। এতে বৈশ্বিক ক্রিকেটের নীতি নির্ধারণী ফোরামে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ভোটাধিকারও সীমিত হয়ে যেতে পারে।
তবে নানা অশনি সংকেতের মাঝেও থেমে নেই আমাদের ক্রিকেট। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ দল কিম্বা নারী ক্রিকেটাররাও দাপট দেখাচ্ছেন বিশ্বকে। তার মানে দাঁড়াচ্ছে, মাঠের বাইরের রাজনীতি আর ড্রয়িংরুমের মারপ্যাঁচ যাই হোক না কেন, এদেশের মাটিতে নতুন নতুন প্রতিভা উঠে আসছে। কারণ ক্রিকেট আমাদের রক্তে, আর সেই লড়াইটা টাইগাররা মাঠেই লড়তে জানে। মোট কথা ক্রিকেটকে এখনো আমাদের ছেলে-মেয়েরা দারুণ ক্যারিয়ার হিসেবে ভাবে। আইসিসি মুখ ফিরিয়ে নিলে সেই মানসিকতা কি আর কাজ করবে? মেধাবী এই ছেলেমেয়েদের ভবিষ্যৎই বা কোথায় দাঁড়াবে?
আমাদের সবচেয়ে বড় ভয়টাও সেখানেই। ফুটবল একসময় এ দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, কিন্তু সময়ের সাথে সেই স্রোত থেমে গেছে । সঠিক পরিকল্পনা আর পেশাদারিত্বের অভাবে আজ আমরা ফুটবলের তলানিতে গিয়ে ঠেকেছি। ক্রিকেটও কি একই পথে হাঁটতে শুরু করলো?
চলুন সমাধানের কথায় আসি। বাংলাদেশ ক্রিকেটের সামনে দুটো রাস্তা। প্রথমত, জেদ ধরে রেখে আইসোলেশনে চলে যাওয়া। তাতে সম্মান হয়তো বাড়বে, কিন্তু ক্রিকেটের মান আর বাজেট কমে গিয়ে আমরা জিম্বাবুয়ের মতো দুর্বল দলে পরিণত হতে পারি।
দ্বিতীয়ত, কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করা। কারণ ক্রিকেটের এই অসম যুদ্ধে টিকে থাকতে হলে কেবল মাঠের পারফরম্যান্স নয়, টেবিলের রাজনীতিতেও আমাদের জিততে হবে। ক্রিকেট মানে তো কেবল জয় আর পরাজয় নয়। ক্রিকেট মানে সেই গ্রামের কিশোরের স্বপ্ন, যে খালি পায়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে বল কিংবা ব্যাট করে যাচ্ছে। সেই স্বপ্নগুলো যেন রাজনীতির বলি না হয়, এটাই সবার চাওয়া।
আপনার কী মনে হয়? টি-টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ কি ভুল করলো নাকি সিদ্ধান্তটা সঠিক-ই হলো? কমেন্টে আপনার মতামত জানান।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
The Future of Bangladesh Cricket
The story is of a teenager from Tetulia village in Satkhira. It is before dawn, and the surroundings are covered in fog. That teenager is sitting on the back of his brother’s motorcycle, going to a cricket academy 40 kilometers away. But why? Because he wants to conquer the world wearing the red and green jersey. The boy’s name is Mustafizur Rahman. The story of Bangladesh’s cricket is exactly like this. It is about thousands of sacrifices and emotions. But standing here in 2026, are that emotion and dream facing a difficult crisis?
In today’s video, we will learn how the geopolitics of South Asia has turned our cricket into a battlefield and what the real truth is behind the boycott of the 2026 T20 World Cup? Greetings to everyone.
Cricket is not just a game in Bangladesh; it is our identity. When young cricketers rising from remote areas become world-class, the dreams of our 180 million people come true. The rise of our cricket did not happen in a day. Today’s gallery-filled roars and stories of defeating the world’s best… none of this came in a day. The foundation of this success was laid several decades ago. The auspicious moment that changed the fate of Bangladesh’s cricket—1997.
The sky in Kuala Lumpur that day was overcast, raining incessantly. But every drop of that rain was writing a new history for the red and green. That breathtaking final of the ICC Trophy! Do you remember that rain-soaked afternoon? When a boundary or a run was deciding whether we would go to the world stage or be lost in the depths of oblivion?
When 2 runs were needed off the last ball against Kenya, the whole country was listening intently to the radio. With that one victory, the entire country was flooded with celebration. The memory of that historic victory, brought by the hands of legendary cricketer Akram Khan, still thrills us today. That victory brought Test status to Bangladesh in 2000. After that, defeating Australia in Cardiff in 2005 or knocking India out of the tournament in the 2007 World Cup—the Tigers have proven repeatedly that they are giant killers.
The current position of Bangladesh in ODI, Test, or T20 cricket rankings is between nine and ten. In 2012, Bangladesh was in 4th position in T20, 6th in ODI in 2017, and 8th in Test cricket in 2018. Not only that, our cricketers also held several titles like best all-rounder in Tests and ODIs.
But time does not always stay the same. As a result of the political change of power in Bangladesh in August 2024, waves of tension between Bangladesh and India reached the cricket arena. This political and administrative change in the country’s cricket directly affected our most popular sports arena. Because the dominance of India’s BCCI is greatest in the ICC, the governing body of world cricket. According to media information, the annual income of BCCI is over 10,000 crore rupees, which is a massive part of the total income of the ICC.
However, the biggest shock came during the start of the IPL. To recruit Mustafiz to the team for the 2026 season, Kolkata spent 9 crore 20 lakh rupees, which is more than 13.5 crore in Bangladeshi Taka. Even then, no one thought another game was waiting behind the scenes. The dirty game of politics started before the battle on the field began. Some political leaders of West Bengal directly threatened that they would not allow any Bangladeshi player to play in Kolkata. Surprisingly, the instruction to exclude Mustafiz came not from the franchise owners, but from the BCCI to KKR. The reason given was ‘security risk’. But BCB and the general people of Bangladesh believe it was mere bossiness. When Mr. Fizz, the world-class pacer dominating T20 leagues in various regions of the world, was insulted like this, a fire of protest ignited among Bangladeshi cricket fans. This protest literally became a trend on social media.
Immediately after this incident with Mustafiz, the Bangladesh Cricket Board decided that Bangladesh would not play on Indian soil in the 2026 T20 World Cup, which is to be jointly organized by India and Sri Lanka. The board’s clear logic is, where one of our players is not safe in the IPL, how will the entire team go to India and play the World Cup? BCB officially proposed to the ICC that Bangladesh’s matches be moved to Sri Lanka or another neutral venue. Just like Pakistan played in a hybrid model during the Asia Cup.
But the ICC rejected this proposal and gave a tough ultimatum. They said it must be confirmed within 24 hours whether Bangladesh will go to India or not. If not, Scotland will be given the opportunity in place of Bangladesh. In this situation, our players fell into extreme uncertainty. On the other hand, the decision to participate in the game has become a matter of national honor.
If Bangladesh does not participate in this World Cup, the amount of financial loss is not just based on estimation; rather, according to specific ICC policies, it is quite horrific. Media information says that if Bangladesh cannot play in the World Cup, it will face a financial loss of about 27 million dollars or more than 330 crore Taka. BCB President Aminul Islam Bulbul himself has admitted that about 60 percent of the board’s annual income comes from this ICC revenue-sharing model.
Audience, if we don’t play, the ICC will view it as a violation of our ‘Member Participation Agreement’ or participation contract. As a result, the 300,000 dollars, or about 3 crore 66 lakh Taka participation fee that was supposed to be received directly, will be lost, and the win bonus of about 32 thousand dollars per match will also be missed.
But the real shock will come in the future. Whether we call it our self-respect or political hostility, because of everything, the ICC can reduce Bangladesh’s annual allocation for the next three years if it wants. As a result, there will be such a strain on the BCB’s reserve fund that it will become difficult to run the domestic league or pay the players’ salaries. I have already said that sixty percent of BCB’s income comes from the ICC. If this income stops, it will directly hit the livelihoods of thousands of cricketers, umpires, and scorers in the country. Experts say that if the clubs of the Dhaka Premier League or National League lose sponsors, the income of players could decrease by half. The condition of the people behind the scenes will be even more horrific. From Mirpur to Bogra, hundreds of groundsmen working in various fields of the country and those associated with cricket—whose salaries are already very low—will lose their jobs first if the budget is cut. The huge market of hotels, transport, sports media, and sports equipment built around cricket will also face a crisis. This one emotional decision will threaten the livelihoods of thousands of families. Above all, it can shake the very foundation of our cricket.
The biggest area of concern is our cricketing position. Not participating in the World Cup means we will lose our valuable ranking points. And if we fall behind in the rankings, Bangladesh may no longer get the opportunity to play directly in the 2028 or 2030 World Cups. According to ICC rules, there is no opportunity to play in the World Cup directly if not in the top 12 of the rankings. Then we will have to come through ‘qualifiers’ or a selection phase by playing with countries like Nepal, Oman, or Papua New Guinea. After gaining Test status in 2000, there is a fear of falling back to the rank of ‘associate countries’ or associate members from 25 years ago, from the elite club we had secured a place in. In the eyes of the ICC, Bangladesh will then become an ‘unreliable’ board. As a result, the 2031 ODI World Cup, which India and Bangladesh were supposed to host jointly, could also be lost. This could also limit Bangladesh’s decision-making power or voting rights in global cricket’s policy-making forums.
However, despite various ominous signs, our cricket has not stopped. The 2026 Under-19 team or female cricketers are also showing their prowess to the world. This means that whatever the politics outside the field and the maneuvers in the drawing-room may be, new talents are emerging on the soil of this country. Because cricket is in our blood, and the Tigers know how to fight that battle on the field. In short, our boys and girls still think of cricket as a great career. If the ICC turns its face away, will that mindset still work? Where will the future of these talented children stand?
Our greatest fear lies there. Football was once the most popular sport in this country, but that tide has stopped with time. Due to a lack of proper planning and professionalism, today we have reached the bottom of football. Has cricket also started walking the same path?
Let’s come to the solutions. There are two paths ahead for Bangladesh cricket. First, to go into isolation by holding onto stubbornness. Respect may increase, but with the decrease in the quality of cricket and the budget, we may turn into a weak team like Zimbabwe. Second, to normalize cricketing relations with India through diplomatic intelligence. Because to survive in this unequal war of cricket, we must win not only through performance on the field but also in the politics of the table. Cricket does not mean just victory and defeat. Cricket means the dream of that village teenager, who continues to bowl or bat regardless of sun and rain, barefoot. It is everyone’s wish that those dreams do not become victims of politics. What do you think? Did Bangladesh make a mistake by boycotting the T20 World Cup, or was the decision correct? Give your opinion in the comments. Thank you everyone. Stay healthy, stay well.
Resource: I. Historical Sports Records & Database Sources 1997 ICC Trophy Victory: Documentation of Bangladesh’s win against Kenya in Kuala Lumpur. Official ESPNcricinfo Match Report Test Status Achievement: Official confirmation of Bangladesh becoming a Full Member of the ICC in 2000. ICC Official Bangladesh Profile Mustafizur Rahman Career Profile: Details on his debut and international performance. Mustafizur Rahman – ESPNcricinfo Profile II. Administrative & Management Links BCB Leadership Changes: Confirmation of Faruque Ahmed’s appointment as President after Nazmul Hassan’s resignation in August 2024. Al Jazeera: Faruque Ahmed appointed as new BCB president Ministry of Youth and Sports: Appointment details of Asif Mahmud Sajeeb Bhuiyan. Ministry Official Profile – Government of Bangladesh III. Financial & Regulatory Data ICC Revenue Distribution Model (2024-2027): Details on BCB’s expected revenue share (approx. 4.46% of the pool). ESPNcricinfo Report: India to receive 38.5% of ICC’s annual revenue BCCI Financial Influence: Reports on the Indian board’s revenue generation compared to the ICC. Forbes: Why the BCCI is the world’s richest cricket board IV. Current & Future Events (2026 Context) 2026 T20 World Cup Schedule: Official fixtures confirming the tournament is co-hosted by India and Sri Lanka. ICC Official Website: Men’s T20 World Cup 2026 Hub Youth Prospects – Azizul Hakim Tamim: Stats and reports on the Under-19 captain. Azizul Hakim Tamim – Official ICC Rankings & Stats V. Disclaimer for “Scripted” or Hypothetical Information As previously noted, certain specific narrative details in your script do not have authentic public records and should be treated as opinion-based or dramatized content for your channel: Mustafizur’s 9.20 Crore IPL Bid: As of current data, Mustafizur’s actual highest auction price was 2.0 Crore INR (CSK, 2024). 24-Hour ICC Ultimatum to Bangladesh: There is no official ICC press release regarding a specific 24-hour deadline to withdraw or be replaced by Scotland. BCCI Verbal Directive to KKR: This is a speculative claim from your script and has no verified journalistic source.
Resource:
I. Historical Sports Records & Database Sources
- 1997 ICC Trophy Victory: Documentation of Bangladesh’s win against Kenya in Kuala Lumpur.
- Test Status Achievement: Official confirmation of Bangladesh becoming a Full Member of the ICC in 2000.
- Mustafizur Rahman Career Profile: Details on his debut and international performance.
II. Administrative & Management Links
- BCB Leadership Changes: Confirmation of Faruque Ahmed’s appointment as President after Nazmul Hassan’s resignation in August 2024.
- Ministry of Youth and Sports: Appointment details of Asif Mahmud Sajeeb Bhuiyan.
III. Financial & Regulatory Data
- ICC Revenue Distribution Model (2024-2027): Details on BCB’s expected revenue share (approx. 4.46% of the pool).
- BCCI Financial Influence: Reports on the Indian board’s revenue generation compared to the ICC.
IV. Current & Future Events (2026 Context)
- 2026 T20 World Cup Schedule: Official fixtures confirming the tournament is co-hosted by India and Sri Lanka.
- Youth Prospects – Azizul Hakim Tamim: Stats and reports on the Under-19 captain.
V. Disclaimer for “Scripted” or Hypothetical Information
As previously noted, certain specific narrative details in your script do not have authentic public records and should be treated as opinion-based or dramatized content for your channel:
- Mustafizur’s 9.20 Crore IPL Bid: As of current data, Mustafizur’s actual highest auction price was 2.0 Crore INR (CSK, 2024).
- 24-Hour ICC Ultimatum to Bangladesh: There is no official ICC press release regarding a specific 24-hour deadline to withdraw or be replaced by Scotland.
- BCCI Verbal Directive to KKR: This is a speculative claim from your script and has no verified journalistic source.


