শুভেচ্ছা সবাইকে।
আচ্ছা, আপনারা কি খেয়াল করছেন… মহাকাশ নিয়ে আমাদের আগ্রহ একটু বেশিই। এই আগ্রহ থাকার কারণেই হয়তো মঙ্গল গ্রহে মহাকাশ যান পাঠিয়েছি, চাঁদে মানুষ পাঠিয়েছি এবং গ্যালাক্সির সবচেয়ে দূরের জায়গার ছবি তুলতে পেরেছি। কিন্তু বাস্তবতা কি জানেন, নিজেদের গ্রহেরই বেশিরভাগ অংশ আজও আমাদের অজানা? হ্যাঁ, মহাকাশ নিয়ে আমরা যতটা জানি, পৃথিবীর গভীরতম সমুদ্র নিয়ে তার চেয়ে অনেক কম জানি। এ পর্যন্ত মহাকাশে যত মানুষ গেছে, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রখাত মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে তার চেয়ে অনেক কম মানুষ নেমেছে। অদ্ভুত না? তবে কি সমুদ্রের তলদেশ মহাকাশের চেয়েও বেশি রহস্যময়?
চলুন, আজ আমরা সেই রহস্যের কিছুটা জেনে আসি। তার আগে একটা গল্প বলি। একবার এক গরিব কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। পাহাড়ে কাঠ কাটার সময় হঠাৎ তার কুড়ালটি সাগরের পানিতে পড়ে যায়। কাঠুরে কুড়াল হারিয়ে কাঁদতে থাকে। তার কান্না শুনে পানি থেকে উঠে আসে এক জলপরী।
জলপরী কাঠুরেকে সান্ত্বনা দিয়ে একটি সোনার কুড়াল দেখিয়ে জিজ্ঞাসা করেন, “এটি কি তোমার কুড়াল?” কাঠুরে সৎ মানুষ। সে উত্তর দেয়, “না, এটি আমার না।” জলপরী আবার একটি রূপার কুড়াল দেখিয়ে একই প্রশ্ন করেন। কাঠুরে আবারও বলে, “না, এটিও আমার না।” অবশেষে জলপরী কাঠুরের আসল, অর্থাৎ লোহার কুড়ালটি দেখায়। কাঠুরে সেটি দেখে খুব খুশি হয় এবং বলে, “হ্যাঁ, এটিই তো আমার কুড়াল।” কাঠুরের সততায় মুগ্ধ হয়ে জলপরী তাকে উপহার হিসেবে সেই সোনার, রূপার এবং তার নিজের লোহার কুড়াল – তিনটিই দিয়ে দেয়।
সমুদ্র নিয়ে এমন অসংখ্য রূপকথার গল্প প্রচলিত আছে। বাস্তব হয়তো এমন হয় না। কিন্তু সমুদ্রে সত্যিই এমন অনেক অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে, যা আমাদের কল্পনাকেও হার মানায়। আপনারা হয়তো অনেকে জানেন, স্থলভাগের মতোই সাগরের নিচেও বড় বড় পাহাড় আর বিশাল বিশাল গর্ত আছে। সেখানকার পরিবেশও বেশ ভয়ানক। প্রতি ১০ মিটার নিচে নামলেই চাপ বেড়ে যায় এক অ্যাটমস্ফিয়ার বা এক বায়ুমন্ডলীয় চাপ। অর্থাৎ সমুদ্রের ১০০০ মিটার নিচের চাপ সমুদ্রপৃষ্ঠের চেয়ে ১০১ গুণ বেশি! উদাহরণ দিলে ব্যাপারটা সহজ হয়ে যাবে, মারিয়ানা ট্রেঞ্চের তলায় চাপ এত বেশি যে, এক বর্গ ইঞ্চিতেই একটি হাতির ওজনের চেয়ে বেশি চাপ পড়ে। মানে বুঝতে পারছেন, আমরা সে জায়গায় নামলে চাপের কারণে চ্যাপ্টা আর ছিন্নবিচ্ছিন্ন হয়ে পানিতে মিশে যাবো। কী ভয়ানক, তাই না?
এমন আরেকটা তথ্য দিই। বাংলাদেশের বঙ্গোপসাগরেও আছে এমন এক রহস্য ‘সোয়াচ অফ নো গ্রাউন্ড’। মানে ‘যার তল নেই’। স্থানীয় জেলেদের কাছে এর নাম ‘নাই বাম’। সমুদ্রের নিচের জীববৈচিত্রের হটস্পট বলা হয় এই জায়গাকে। ডলফিন, হাঙ্গর, আর কচ্ছপের প্রিয় আবাসস্থল। অনেকে দাবি করেন, এটাই বিশ্বের একমাত্র সোয়াচ যেখানে এই তিন প্রাণীকে একসাথে দেখা যায়। যদিও এ দাবীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে আমাদের ‘সোয়াচ অফ নো গ্রাউন্ড’ নিয়ে আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ কিছু কাজ হচ্ছে। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে, এটি কেবল একটি গভীর খাদ নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীর প্রজনন কেন্দ্র বা হটস্পট। বিশেষত এখানকার তিমি এবং ডলফিনের মতো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা জিনগতভাবে আলাদা।
‘সোয়াচ অফ নো গ্রাউন্ড’ আমাদের ব্লু ইকোনমি-র জন্য বিশাল সম্ভাবনা বহন করে। এই গভীরতার তলদেশে মূল্যবান খনিজ সম্পদ এবং নতুন ধরণের সামুদ্রিক প্রজাতি লুকিয়ে থাকতে পারে, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। তাই এই অঞ্চলকে রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য।
ফেরা যাক গভীর সমুদ্রের রহস্যে। এতো অন্ধকার এবং প্রবল চাপের মধ্যে প্রাণীরা কীভাবে টিকে থাকে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাদের অসাধারণ কিছু ক্ষমতার মাঝে। এই পরিবেশে খাদ্যে র প্রধান উৎস হলো উপরের স্তর থেকে ভেসে আসা মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ, যাকে ‘মেরিন স্নো’ বলা হয়। এটা গভীর সমুদ্রের বেশিরভাগ প্রাণীর মূল খাবার।
গভীর সমুদ্রের আরেকটি বিস্ময়কর বিষয় হলো বায়োলুমিনেসেন্স মানে জীবন্ত প্রাণীর শরীর থেকে আলো তৈরি করার ক্ষমতা। প্রাণীর দেহের ভেতরে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই আলো তৈরি হয়। বেশিরভাগ প্রাণীই নীল রঙের আলো তৈরি করে, কারণ নীল আলো পানিতে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এই আলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, অ্যাংলারফিশ; শিকারকে আকৃষ্ট করতে এর মাথায় থাকা আলোকিত দোলককে ব্যবহার করে। আবার লণ্ঠনফিশের পেটের আলো ওপরের আলোর সাথে মিশে গিয়ে শিকারীর চোখ থেকে তাদের আড়াল করে। কিছু স্কুইড আবার শত্রুকে বিভ্রান্ত করতে কালারফুল তরল ছোঁড়ে। এছাড়া, এই আলো ব্যবহার করে প্রাণীরা একে অপরের সাথে যোগাযোগ করে এবং প্রজননে সহায়তা পায়। প্রাণিদের মধ্যে এতো বিচিত্রতা যে আসলে প্রতিকূল পরিবেশে টিকে থাকার চেষ্টা বা অভিযোজন থেকেই এসেছে, তা এসব উদাহরণ হতে বোঝা যায়।
এমন আরও কিছু অদ্ভুত প্রাণীর গল্প বলি আপনাদের। হাঙ্গর তো আমরা সবাই কমবেশি চিনি। সাগরের গভীরে ফ্রিল্ড শার্ক নামে এক ধরণের হাঙ্গর থাকে যারা দেখতে কিছুটা সাপের মতো। লম্বা শরীর আর গলায় ফ্রিলের মতো ফুলকা আছে। এরা সাপের মতো শরীরের একেবেকে সাঁতার কাটে। এই হাঙ্গরের দাঁতগুলো সুঁচের মতো সরু আর ধারালো। সারা শরীরজুড়েই তাদের দাঁত। এই দাঁত দিয়ে তারা শিকারকে সহজেই ছিঁড়ে ফেলতে পারে।
আরেকটি অদ্ভুত প্রাণী হলো সি-পিগ বা গোলাপী সমুদ্রশূকর। তাদের শরীর ফোলা ফোলা আর গোলাপী রঙের, ঠিক বার্বি ডলের মতো। ছোট ছোট পা দিয়ে তারা সমুদ্রের তলদেশে হেঁটে বেড়ায়। ব্ল্যাক সোয়ালোয়ার নামের আরেকটি মাছ আছে। এটি নিজের শরীরের চেয়ে বড় শিকারও গিলে ফেলতে পারে। কারণ এরা চাইলেই পেট বড় করতে পারে।
এই যে এতো সব অদ্ভুত প্রাণী, এগুলো আবিষ্কার করা মোটেই সহজ ছিল না। এর পেছনে আছে শতশত বছরের দুঃসাহসিক চেষ্টা আর প্রযুক্তির অকল্পনীয় প্রসার। আপনারা কী জানেন, গভীর সমুদ্র নিয়ে জানতে মানুষ কবে থেকে বড় অভিযানে নামে? সালটা ১৮৭০। ব্রিটিশ জাহাজ এইচএমএস চ্যালেঞ্জার প্রথম সাগরে বড় অভিযানে নামে। তারা সাড়ে চার হাজারেরও বেশি নতুন প্রজাতির প্রাণী খুঁজে পায়। তারপর ১৯৩০ সালে উইলিয়াম বি আর ওটিস বার্টন একটি ইস্পাতের চেম্বারে করে সাগরের ৪৩৫ মিটার নিচে নামেন। তারা জেলিফিশ আর চিংড়ির মতো এক ধরণের প্রাণী দেখেছিলেন।
মারিয়ানা ট্রেঞ্চে যাওয়ার সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ১৯৬০ সালে। সেই বছর জ্যাক পিকার্ড এবং ডোনাল্ড ওয়ালশ নামের দু’জন সাহসী এক বিশেষ ডুবোযানে চড়ে মারিয়ানা ট্রেঞ্চের ‘চ্যালেঞ্জার ডিপ’ নামের জায়গায় পৌঁছান। তাদের ডুবোযানটির নাম ছিল ‘ত্রিয়েস্তে’। তারা সেদিন ১০,৯১৬ মিটার বা প্রায় ১১ কিলোমিটার গভীরতায় পৌঁছেছিলেন। এই অসাধারণ রেকর্ডটি টিকেছিল বহুবছর। ২০২০ সালে, চীনের ফেন্ডুজ (Fendouzhe) নামের সাবমেরিনটি ১০,৯৩২ মিটার গভীরতায় পৌঁছে নতুন রেকর্ড গড়ে। কিন্তু এর মাঝে আরও ঐতিহাসিক ঘটনা ঘটে। ২০১২ সালে, বিশ্ববিখ্যাত সিনেমা পরিচালক জেমস ক্যামেরন মানে ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’ মতো সিনেমার পরিচালক- একাই এই মিশনে নামেন। তিনি প্রথম ব্যক্তি হিসেবে এককভাবে চ্যালেঞ্জার ডিপে পৌঁছান। তাঁর ডুবোযানটির নাম ছিল ডিপসি চ্যালেঞ্জার। তিনি ১০,৮৯৮ মিটার গভীরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, মাটির নমুনা এবং আশ্চর্য সব ছবি তুলে আনেন। তাঁর এই অভিযান থেকেই সেখানে নতুন এক প্রজাতির ছোট প্রাণী- ক্রাস্টেশিয়ানের আবিষ্কার হয়। শুধু তাই নয়, তাঁর এই অভিযান বিজ্ঞান ও প্রযুক্তির জগতেও এক নতুন দরজা খুলে দেয়।
এবার বেশ মজার এক আলোচনায় আসি। সত্যি বলতে মানুষের কল্পনায় গভীর সমুদ্র সবসময়ই রহস্যময় আর ভীতিকর ছিল এবং আগামীতেও থাকবে। আর এসব থেকে যুগ যুগ ধরে জন্ম নিয়েছে অনেক লোককথা আর কিংবদন্তি। স্ক্যান্ডিনেভিয়ান লোককথায় উঠে এসেছে ক্রাকেনের কথা। পুরো জাহাজকে টেনে নিচে নামাতো ক্র্যাকেন নামের এক স্কুইড বা অক্টোপাস। ছোটবেলায় কার্টুন ছবিতে আমরা দেখেছি তাদের। বিজ্ঞানীরা মনে করেন, এই লোকগল্পের পেছনের অনুপ্রেরণা বিশাল আকারের দৈত্যাকার স্কুইড (Giant Squid)। এই প্রাণী ৪০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা সাধারণত সমুদ্রের গভীরে বাস করে এবং উপরের পৃষ্ঠে খুব কমই দেখা যায়। এদের সম্পর্কে রহস্যময় গল্প তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।
জাপানি লোককথায় ওআরফিশ (Oarfish) নামক একটি মাছকে ‘রিয়ুগু নো সুকাই’ বা ‘সমুদ্র দেবতার দূত’ বলা হয়। এই লোককথা অনুযায়ী, এই মাছ দেখা গেলে ভূমিকম্প বা সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ হবে বলে মনে করতো প্রাচীন মানুষ। যদিও বিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে না। তবে মজার ব্যাপার হলো, ২০১০ সালে জাপানে একাধিক ওআরফিশ উপকূলে ভেসে ওঠে, এবং কয়েক মাস পরেই ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প হয়। এই ঘটনাকে অনেকেই কাকতালীয় বলে মনে করেন, তবে এটি যে এই লোককথাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০১৯ সালে ওআরফিশ ও ভূমিকম্পের মধ্যে সম্পর্ক নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা হলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
বারমুডা ট্রায়াঙ্গল ও ডেভিলস সি দুটোই এমন এলাকা, যেখানে রহস্যজনকভাবে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার কাল্পনিক অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গল। এটি ফ্লোরিডা, বারমুডা ও পুয়ের্তো রিকোকে যুক্ত করে। এখানে জাহাজ এবং বিমান উধাও হওয়ার অনেক পুরোনো ঘটনা প্রচলিত আছে। বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে প্রাকৃতিক কারণ যেমন খারাপ আবহাওয়া, শক্তিশালী স্রোত এবং উন্নত প্রযুক্তি না থাকা দায়ী।
প্রশান্ত মহাসাগরের একটি অংশ ডেভিলস সি বা ড্রাগনস ট্রায়াঙ্গল, যা জাপান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। এটিও বারমুডা ট্রায়াঙ্গলের মতোই রহস্যময়। এখানেও জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার অনেক গল্প শোনা যায়। স্থানীয়ভাবে এই অঞ্চলকে বিপদজনক হিসেবে মনে করা হয়। এই এলাকা দুটি সম্পর্কে অনেক অতিপ্রাকৃত ঘটনা প্রচলিত থাকলেও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, মহাসাগরের বিশালতার তুলনায় আমাদের জানাশোনা খুবই সামান্য। মহাকাশ নিয়ে আমাদের কৌতূহল সীমাহীন হলেও, আমাদের নিজেদের গ্রহের গভীর সমুদ্র আজও রহস্যে ঘেরা। এই অতলান্ত জগতের প্রতিটি কোণেই জীবন তার অবিশ্বাস্য অভিযোজন দিয়ে টিকে আছে।
গভীর সমুদ্রে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও আছে এক ভিন্ন ধরনের জগৎ। সেখানে কোনো গাছপালা না থাকলেও, কিছু বিশেষ ধরনের ব্যাকটেরিয়া রাসায়নিক পদার্থ ব্যবহার করে বেঁচে থাকে। এই প্রক্রিয়াকে কেমোসিন্থেসিস বলা হয়। সমুদ্রের তলদেশে মাটির নিচে লুকিয়ে আছে অনেক মূল্যবান খনিজ সম্পদ। এখানে পাওয়া যায় ম্যাঙ্গানিজ নডিউলস নামের এক ধরনের গোলাকার পাথর, যা ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট এবং তামার মতো মূল্যবান ধাতুতে ভরপুর। ভবিষ্যতে এই সম্পদগুলো কাজে লাগানোর জন্য বিজ্ঞানীরা এখন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছেন।
হয়তো গভীর সমুদ্র থেকেই একদিন আবিষ্কার হবে পৃথিবীর কঠিনতম সমস্যার সমাধান। সত্যজিৎ রায়ের বিখ্যাত সৃষ্টি প্রফেসর শঙ্কু যেমন সমুদ্রের নিচের অভিযানে গিয়ে পেয়েছিলেন অমরত্বের চাবিকাঠি। সে হয়তো নিতান্তই কল্পকাহিনী কিন্তু Life is more mysterious than fiction – এ তো জানা কথাই।
শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই গভীরের রহস্য উন্মোচনে কাজ করছেন। প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা নতুন প্রজাতি খুঁজে পেয়েছি। আমাদের গ্রহের বাস্তুতন্ত্র সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করেছি। এই গবেষণা আমাদের কৌতূহল যেমন বাড়ায়, তেমনই জলবায়ু পরিবর্তন এবং দূষণের মতো সমস্যা থেকে এই নাজুক বাস্তুতন্ত্রকে রক্ষা করার দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।
গভীর সমুদ্রকে বোঝা শুধু বিজ্ঞান নয়, এটি আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্যও অপরিহার্য। কে জানে, এই অতলান্ত জলরাশির গভীরে লুকিয়ে থাকা কোনো তথ্য আমাদের এই গ্রহ এবং মহাবিশ্বের রহস্য উন্মোচন করবে।
ধন্যবাদ সবাইকে।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
The Mystery of the Deep Sea
Greetings to everyone. Well, have you noticed… our interest in space is a bit too much. Perhaps because of this interest, we have sent spacecraft to Mars , sent humans to the Moon , and have been able to take pictures of the farthest places in the galaxy. But do you know the reality, that most of our own planet is still unknown to us today? Yes, we know much less about the deepest oceans on Earth than we know about space. Fewer people have descended to the bottom of the Mariana Trench, the deepest ocean trench on Earth, than have gone to space so far. Strange, isn’t it? So is the bottom of the ocean even more mysterious than space? Let’s go and learn some of that mystery today. Before that, let me tell a story.
Once, a poor woodcutter went to the forest to cut wood. While cutting wood on a mountain, his axe suddenly fell into the seawater. The woodcutter started crying after losing his axe. Hearing his cry, a water fairy came up from the water. The water fairy comforted the woodcutter, showed him a golden axe, and asked, “Is this your axe?”. The woodcutter was an honest man. He replied, “No, it’s not mine”. The water fairy again showed a silver axe and asked the same question. The woodcutter said again, “No, this is not mine either”. Finally, the water fairy showed the woodcutter’s original, iron axe. Seeing it, the woodcutter was very happy and said, “Yes, this is my axe”. Impressed by the woodcutter’s honesty, the water fairy gave him all three—the gold, the silver, and his own iron axe—as gifts. There are countless such fairy tales about the ocean. Reality may not be like this.
But there are really many incredible mysteries hidden in the ocean that surpass even our imagination. As many of you may know, just like on land, there are large mountains and huge pits under the sea. The environment there is also quite terrible. For every 10 meters you go down, the pressure increases by one atmosphere or one atmospheric pressure. That is, the pressure 1,000 meters below the sea is 101 times higher than at the sea surface! Giving an example will make it easier: the pressure at the bottom of the Mariana Trench is so high that more pressure than the weight of an elephant falls on a single square inch. Meaning, as you can understand, if we descend to that place, we will be flattened and disintegrated by the pressure and merge with the water. How terrible, right?
Let me give you another piece of information. In the Bay of Bengal of Bangladesh, there is also such a mystery called ‘Swatch of No Ground’. It means ‘that which has no bottom’. To the local fishermen, its name is ‘Nai Bam’. This place is called a hotspot of underwater biodiversity. It is the favorite habitat for dolphins, sharks, and turtles. Many claim it is the only swatch in the world where these three animals are seen together. Although there is no scientific basis for this claim. However, some internationally important work is being done regarding our ‘Swatch of No Ground’. Scientists have confirmed that it is not just a deep trench; it is one of the world’s most important marine animal breeding centers or hotspots. Especially the marine mammals like whales and dolphins here are genetically distinct. ‘Swatch of No Ground’ holds huge potential for our Blue Economy. Valuable mineral resources and new types of marine species may be hidden at the bottom of this depth, which could play a major role in the future economic development of Bangladesh. Therefore, protecting this region is our national duty.
Let’s return to the mystery of the deep sea. How do animals survive in such darkness and intense pressure? The answer to this question lies in some of their extraordinary abilities. The main source of food in this environment is the parts of dead plants and animals floating down from the upper layers, which is called ‘marine snow’. This is the primary food for most deep-sea animals. Another wonderful aspect of the deep sea is bioluminescence, which means the ability to produce light from the body of a living organism. This light is produced through a type of chemical reaction inside the animal’s body. Most animals produce blue light because blue light can travel far in water. This light is not just for beauty but is extremely important for survival. For example, the anglerfish uses the illuminated lure on its head to attract prey. Again, the light on the belly of the lanternfish merges with the light from above and hides them from the eyes of predators. Some squids throw colorful liquid to confuse enemies. Additionally, animals use this light to communicate with each other and assist in reproduction. It can be understood from these examples that such diversity among animals actually comes from the attempt to survive or adaptation in hostile environments.
Let me tell you stories of some more strange animals. We all more or less know sharks. In the deep sea, there is a type of shark called the frilled shark that looks somewhat like a snake. It has a long body and frill-like gills on its neck. They swim by curving their bodies like a snake. The teeth of this shark are thin and sharp like needles. They have teeth all over their body. With these teeth, they can easily tear apart prey. Another strange animal is the sea pig or pink sea pig. Their bodies are bloated and pink in color, just like Barbie dolls. They walk on the seabed with small legs. There is another fish named Black Swallower. It can swallow prey larger than its own body. This is because they can enlarge their stomach at will.
Discovering all these strange animals was not easy at all. Behind this are hundreds of years of adventurous efforts and the unimaginable expansion of technology. Do you know when humans started major expeditions to learn about the deep sea? The year was 1870. The British ship HMS Challenger first embarked on a major mission in the sea. They found more than four and a half thousand new species of animals. Then in 1930, William Beebe and Otis Barton descended 435 meters under the sea in a steel chamber. They saw animals like jellyfish and shrimp. The biggest event of going to the Mariana Trench happened in 1960. That year, two brave men named Jacques Piccard and Don Walsh reached a place called ‘Challenger Deep’ in the Mariana Trench in a special submersible. Their submersible’s name was ‘Trieste’. That day they reached a depth of 10,916 meters or about 11 kilometers. This extraordinary record lasted for many years. In 2020, China’s submarine named Fendouzhe reached a depth of 10,932 meters and set a new record. But more historic events happened in between. In 2012, world-famous film director James Cameron—director of films like ‘Avatar’ and ‘Titanic’—embarked on this mission alone. He became the first person to reach Challenger Deep solo. His submersible’s name was Deepsea Challenger. He went to a depth of 10,898 meters and brought back much important information, soil samples, and amazing pictures. From this expedition of his, a new species of small animal—a crustacean—was discovered there. Not only that, but his expedition also opened a new door in the world of science and technology.
Now let’s come to a very interesting discussion. To tell the truth, in human imagination, the deep sea has always been mysterious and terrifying and will remain so in the future. And from these, many folklores and legends have been born over the ages. The Kraken is mentioned in Scandinavian folklore. A squid or octopus named Kraken used to pull the whole ship down. We have seen them in cartoons in our childhood. Scientists believe that the inspiration behind this folklore is the huge-sized Giant Squid. This animal can be up to 40 feet long. They usually live in the depths of the ocean and are rarely seen on the upper surface. It is not unusual for mysterious stories to be created about them. In Japanese folklore, a fish named Oarfish is called ‘Ryugu no Tsukai’ or ‘Messenger from the Sea God’. According to this folklore, ancient people believed that if this fish was seen, natural disasters like earthquakes or tsunamis would occur. Although science does not support this idea. But the interesting thing is, in 2010, several oarfish washed ashore in Japan , and a few months later, the terrible earthquake of 2011 occurred. Many consider this event a coincidence, but there is no question that it has made this folklore even more mysterious. Although a scientific study was conducted in 2019 on the relationship between oarfish and earthquakes, no truth was found in it.
The Bermuda Triangle and the Devil’s Sea are both areas where ships and aircraft mysteriously disappear. The Bermuda Triangle is a triangular imaginary region in the North Atlantic Ocean. It connects Florida, Bermuda, and Puerto Rico. Many old incidents of ships and aircraft disappearing are prevalent here. Scientists believe that natural causes such as bad weather, strong currents, and a lack of advanced technology are responsible for this. A part of the Pacific Ocean is the Devil’s Sea or Dragon’s Triangle, which is located between Japan and the Pacific Islands. It is as mysterious as the Bermuda Triangle. Many stories of ships and aircraft missing are heard here too. This region is locally considered dangerous. Although many supernatural events are prevalent about these two areas, there is no scientific proof.
Now you must realize that our knowledge is very small compared to the vastness of the ocean. Even though our curiosity about space is limitless, the deep sea of our own planet is still shrouded in mystery. In every corner of this bottomless world, life survives with its incredible adaptation. There is a different kind of world even in the deep sea where sunlight does not reach. Although there are no plants there, some special types of bacteria survive using chemicals. This process is called chemosynthesis. Many valuable mineral resources are hidden under the soil on the seabed. A type of spherical stone called manganese nodules is found here, which is full of valuable metals like manganese, nickel, cobalt, and copper. Scientists are now trying to discover new technologies to utilize these resources in the future. Perhaps the solution to the world’s most difficult problems will one day be discovered from the deep sea. Just as Satyajit Ray’s famous creation, Professor Shonku, found the key to immortality on an underwater expedition. That might be purely fiction, but “Life is more mysterious than fiction”—that is a known fact. For centuries, scientists have been working to unravel the mysteries of this depth. With the improvement of technology, we have found new species. We have gained deeper knowledge about our planet’s ecosystem. This research not only increases our curiosity but also reminds us of the responsibility to protect this fragile ecosystem from problems like climate change and pollution. Understanding the deep sea is not just science; it is essential for protecting our own future. Who knows, some information hidden in the depths of these bottomless waters will unravel the mysteries of our planet and the universe.
Thank you everyone. Stay healthy, stay well.


