ইরান যুদ্ধে কি দেউলিয়া হওয়ার পথে আমেরিকা? | US-Iran War 2026: How US Economy is Collapsing

শুভেচ্ছা সবাইকে। 

কল্পনা করুন তো, নিউইয়র্কের ওয়াল স্ট্রিটের কোনো এক ব্যস্ত সকালে হাজার হাজার মানুষ শেয়ার বাজারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সব লাল-সবুজ সংখ্যা থমকে গেল, আর চারপাশে নেমে এলো অন্ধকার। এরমাঝেই এক তরুণ তার কার্ড দিয়ে এক বোতল পানি কিনতে চাইলেন, কিন্তু মেশিনে লেখা উঠল— ‘উই ক্যান নট একসেপ্ট দিস কারেন্সি’। যে ডলার একদিন পুরো বিশ্ব শাসন করত, আজ তা কেবলই মূল্যহীন কাগজ।

দৃশ্যটি কাল্পনিক হলেও, ২০২৬ সালের এই ওয়ার সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কিন্তু মোটেও অসম্ভব কিছু না। যদি আজকের আমেরিকা দেউলিয়া হয়ে যায়, তবে পৃথিবীর অবস্থা কী হবে? বিশেষ করে আমাদের মতো দেশগুলোর ওপর এর কী প্রভাব পড়বে?

বিষয়টা বুঝতে হলে একটু পেছনে ফিরতে হবে। আপনারা কি জানেন, একসময় পাউন্ড স্টার্লিং ছিল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুদ্রা? ১৯৪৪ সালের সালের আগের প্রায় ১০০ বছর ধরে বিশ্ব শাসন করেছিল ব্রিটিশ এই মুদ্রা। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খরচ সামলাতে গিয়ে ব্রিটিশরা বিশাল ঋণে ডুবে গেলে, শক্তিশালী মুদ্রা পাউন্ড হয়ে পড়লো দুর্বল। এরপর ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে উত্থান হয় ডলারের। স্বর্ণের বিপরীতে মুদ্রা হিসেবে ডলার হয়ে ওঠে বিশ্বের ‘রিজার্ভ কারেন্সি’। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো মুদ্রার আধিপত্যই চিরস্থায়ী নয়। পাউন্ড যেমন তার জায়গা ধরে রাখতে পারেনি, ২০২৬-এ দাঁড়িয়ে মনে হচ্ছে ডলারও সেই পথেই হাঁটছে। চলুন আজ আমরা জানার চেষ্টা করবো, কিভাবে ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে আমেরিকা বিপদে পড়লো?

শুরুতেই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি। আমেরিকা কিন্তু এই মুহুর্তে ইতিহাসের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট – এর ২০২৬ সালের মার্চের হিসাব অনুযায়ী, আমেরিকার ঋণের পরিমাণ এখন রেকর্ড ৩৯.৪ ট্রিলিয়ন ডলারের বেশি! এই সংখ্যা কতটা বিশাল, তা বোঝার জন্য বলা যায়: এই মুহূর্তে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মোট জিডিপি একজোট করলেও তা আমেরিকার ঋণের চেয়ে কম হবে। সহজ কথায়, আমেরিকা এখন প্রতি ১০০ দিনে নতুন করে ১ ট্রিলিয়ন ডলার ধার করছে। আর ঠিক এই সময়েই তারা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লো। ইরানের স্ট্র্যাটেজি হলো ‘লো-কস্ট ওয়ার’। তাদের একটা সস্তা ড্রোনের দাম বড়জোর কয়েক হাজার ডলার, কিন্তু সেটা থামাতে আমেরিকাকে খরচ করতে হচ্ছে মিলিয়ন ডলারের পেট্রিয়ট মিসাইল! এই অসম যুদ্ধের খরচ নিয়ে মার্কিনিরাও বিরক্ত। একদিকে যুদ্ধের বিশাল খরচ আর অন্যদিক পাহাড় সমান ঋণের বোঝা। এই অবস্থায় আমেরিকা যদি ঋণ খেলাপি হয়ে পড়ে, এটি হবে এমন এক আর্থিক সুনামি যা আগে পৃথিবী কখনো দেখেনি।

তবে ইরান-আমেরিকা যুদ্ধে সবচেয়ে বড় আঘাতটি এসেছে জ্বালানি খাতে। আপনারা নিশ্চয়ই জানেন, ইরান ইতিমধ্যেই হুরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে । ব্লুমবার্গ -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ আগের থেকে প্রায় ২০ শতাংশ কম। এর ফলে তেলের দাম ইতিমধ্যেই ১২০ ডলার থেকে বেড়ে এখন ১৫০ ডলার। তেলের দাম বাড়া মানেই হলো আমেরিকার ভেতর চরম মুদ্রাস্ফীতি। ভাবুন তো, যে দেশে ঋণের সুদ মেটাতেই প্রতিদিন ৩ বিলিয়ন ডলার খরচ হয়, সেই দেশের সাধারণ মানুষ যদি চড়াদামে তেল আর খাবার কিনতে গিয়ে দিশেহারা হয়ে পড়ে, তবে সরকারের কী অবস্থা হবে? 

এই ডামাডোলের মাঝে পৃথিবীর ভূ-রাজনীতিতেও এখন পরিবর্তনের আভাস। আমেরিকা কাঁধে যখন এই ৩৯.৪ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা, চীন তখন খুব ঠান্ডা মাথায় নিজের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। তারা এখন আর শুধু সস্তা ইলেকট্রনিক্স থেকে মনোযোগ সরিয়ে; বরং ব্রিকস—অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকার এই শক্তিশালী জোটকে ব্যবহার করে এক নতুন অর্থনৈতিক মানচিত্র তৈরিতে ব্যস্ত।

বিষয় টা একটু ডিটেইলে বলি। এই ব্রিকস জোট এখন আর শুধু কয়েকটা দেশের নাম না, এটা এখন ডলারের সাম্রাজ্যের প্রধান প্রতিপক্ষ। বিশেষ করে ২০২৪ সাল থেকে এই গেমে নতুন প্লেয়ার হিসেবে যোগ দিয়েছে সৌদি আরব, ইরান, মিশর, ইথিওপিয়া আর সংযুক্ত আরব আমিরাত- যাকে আমরা বলছি ব্রিকস প্লাস। সত্যিটা হলো, যখন সৌদি আরবের মতো তেলের জায়ান্টরা আর ইরানের মতো দেশগুলো একজোট হয়, তখন ডলারের একচ্ছত্র আধিপত্য এমনিতেই নড়বড়ে হবে, এটাই স্বাভাবিক। অবশ্য, গণমাধ্যমের খবর বলছে- তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে নিজস্ব পেমেন্ট সিস্টেম দাঁড় করিয়ে ফেলেছে। এর মানে হলো, এখন চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনে বা ভারত যদি ব্রাজিলের সাথে ব্যবসা করে, তাদের আর ডলারের দিকে তাকিয়ে থাকতে হবে না। তারা সরাসরি নিজেদের মুদ্রায় লেনদেন করবে, আর একেই বলা হচ্ছে ‘ডি-ডলারাইজেশন’।

রাশিয়া এই সুযোগটাকে লুফে নিয়ে; জ্বালানি তেলের বাজার সম্প্রসারণে ব্যস্ত। তারা এই তেল আর গ্যাস ডলারে নয়, বরং নিজস্ব মুদ্রায় এশিয়ার দেশগুলোর কাছে বিক্রি করছে। এতে ডলারের যে একচ্ছত্র আধিপত্য ছিল, তা এখন পড়তির দিকে। 

অন্যদিকে ভারত এখন বিশ্ব অর্থনীতির এক অপ্রতিরোধ্য শক্তি। ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার আর ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা এখন ডলারের বদলে ব্যবহার করছে নিজস্ব মুদ্রা। এই অবস্থায় ব্রিক্স জোট যদি আগামীতে সত্যিই তাদের কমন কোনো কারেন্সি নিয়ে আসে, তবে বিশ্ববাণিজ্যের ৮০ শতাংশ দখল করে রাখা ডলারের আর কোনো অস্তিত্বই থাকবে না। এটি হবে এমন এক ‘মাল্টিপোলার’ বিশ্ব ব্যবস্থা যেখানে স্বর্ণ আর ডিজিটাল কারেন্সি হবে মানুষের প্রধান ভরসা।

এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে- আমেরিকার মতো এত বিশাল অর্থনীতির দেশ কেন এভাবে ঋণের সাগরে ডুবে যাচ্ছে? এর পেছনে আসলে প্রধান কারণ দুইটা- একটা হলো লাগামহীন সামরিক খরচ আর অন্যটা ট্যাক্স কমানোর খেলা। আশির দশকে রোনাল্ড রেগানের আমল থেকে শুরু করে ইরাক-আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত আমেরিকার ডিফেন্স বাজেট ছিল একদম আকাশচুম্বী। মজার ব্যাপার হলো, ঠিক সেই সময় তারা ইনকাম বাড়ানোর জন্য ট্যাক্স না বাড়িয়ে উল্টো কমিয়েছে। এরপর ২০১৭ সালে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প এসে করপোরেট ট্যাক্স আরও কমিয়ে দিলেন, যার ফলে সরকারের পকেটে আসা টাকা কমে গেল হু হু করে। এর ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আসলো কোভিড-১৯। জো বাইডেনের আমলের ইউক্রেন যুদ্ধ আর ট্রেড ওয়ারের খরচ- যা এই ঋণের বোঝাকে ৩৮ থেকে ৩৯ ট্রিলিয়ন ডলারের ওপরে নিয়ে গেছে। এখন অবস্থা এমন, কোনো পলিটিক্যাল লিডারই এই ঋণের লাগাম টানতে পারছেন না। কারণ একটাই- খরচ কমাতে গেলেই তাদের সাধের ভোট ব্যাংক একদম হুমকির মুখে পড়ে যায়। 

এতক্ষণ তো অনেক গ্লোবাল পলিটিক্স নিয়ে কথা হলো। এবার আসি আসল দুশ্চিন্তার জায়গায়- আমেরিকা দেউলিয়া হলে আমাদের বাংলাদেশ এবং প্রতিবেশি ভারত বা পাকিস্তানের কী হবে? ভাই, এটা কিন্তু আমাদের জন্য একটা ডাবল অ্যাটাক বা দ্বিমুখী আঘাত হতে যাচ্ছে। প্রথমত, আমাদের সবচাইতে বড় এক্সপোর্ট মার্কেট বা রপ্তানি বাজারে ধস নামবে। আপনারা কি জানেন, বাংলাদেশের তৈরি পোশাক বা আরএমজি সেক্টরের ৪০ শতাংশের বেশি কিন্তু এই আমেরিকাতেই যায়?

দ্বিতীয়ত কারণ হলো, আমাদের রেমিট্যান্সের ওপর বড় একটা বিপর্যয় আসবে। আমেরিকায় যদি চাকরি কমে যায়, তবে আমাদের প্রবাসীরা আর দেশে টাকা পাঠাতে পারবেন না। আর তৃতীয়ত, আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভে থাকা ডলারের মান কমে যাওয়ায় আমদানি খরচ হয়ে যাবে আকাশচুম্বী। জ্বালানি তেল আর খাদ্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ যে কতোটা বিপদে পড়বে, সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না। 

এবার আসি সবচাইতে কঠিন প্রশ্নে- আমেরিকা কি আসলে এই গর্ত থেকে বের হতে পারবে? যদি সহজভাবে দেখেন, হোয়াইট হাউসের সামনে এখন মোটে তিনটা রাস্তা খোলা আছে।

প্রথমটা খরচ কমানো। কিন্তু এটা করতে গেলে তাদের সোশ্যাল সিকিউরিটি আর ডিফেন্স বাজেটে হাত দিতে হবে, যা হবে সরাসরি পলিটিক্যাল সুইসাইড বা রাজনৈতিক আত্মহত্যা। দ্বিতীয়টা ট্যাক্স বা কর বাড়ানো। কিন্তু যে দেশে ভোটের রাজনীতি চলে, সেখানে কর বাড়ানোর কথা বললে গদি হারানো নিশ্চিত। তৃতীয়টা হচ্ছে অবারিতভাবে টাকা ছাপানো। আর এই তৃতীয় রাস্তাটাই সবচাইতে সহজ কিন্তু সবচাইতে বিষাক্ত। 

আমরা ভেনেজুয়েলার কথা জানি, যেখানে এক ব্যাগ টাকা নিয়ে গিয়ে এক টুকরো রুটি কিনতে হতো। কিন্তু আমেরিকা যদি এই ভুল করে, তবে সেটা কেবল তাদের নিজেদের জন্য না, পুরো বিশ্বের জন্য হবে এক ধ্বংসাত্মক ইকোনমিক ব্ল্যাক হোল। মনে করে দেখুন গ্রিসের কথা। ঋণ সংকটের কারণে তাদের ইকোনমি ২৫ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছিল। কিন্তু গ্রিস ছোট দেশ ছিল বলে বাকি ইউরোপ তাকে টেনে তুলতে পেরেছিল। কিন্তু আমেরিকা? যখন ৩৯ ট্রিলিয়ন ডলারের পাহাড় ভেঙে পড়বে, তখন তাকে টেনে তোলার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। 

এই পুরো বিষয়টা থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। কোনো একটা নির্দিষ্ট কারেন্সি বা দেশের ওপর অন্ধভাবে নির্ভর করা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা ২০২৬-এর এই প্রেক্ষাপট বলে দেয়। ওয়াল স্ট্রিটের সেই অন্ধকার সকালে দাঁড়িয়ে থাকা তরুণ যেমন ধ্বংসের মাঝেও নতুন সম্ভাবনা দেখছিল, আমাদেরও সেভাবে মানিয়ে নিতে হবে। কারণ মানিয়ে নিতে পারলেই কেবল টিকে থাকা সম্ভব। বন্ধুরা, আপনাদের কী মনে হয়? আমেরিকার এই ৩৯ ট্রিলিয়ন ডলারের ঋণ কি আসলেই বিশ্বকে এক গভীর অন্ধকারে নিয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এবং অন্যক দেখার সুযোগ করে দিন।

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

The Final Hour of America’s Fall?

Greetings to everyone.

Imagine a busy morning on New York’s Wall Street, where thousands of people are staring at stock market screens. Suddenly, all the red and green numbers freeze, and darkness descends all around. In the midst of this, a young man tries to buy a bottle of water with his card, but the machine displays— ‘We cannot accept this currency’. The dollar that once ruled the entire world is now merely worthless paper.

Although the scene is fictional, standing in this war situation of 2026, it is not impossible at all. If today’s America goes bankrupt, what will be the state of the world? Especially, what will be the impact on countries like ours?

To understand the matter, we have to look back a bit. Do you know that once the Pound Sterling was the most influential currency in the world? Before 1944, this British currency ruled the world for about 100 years. But while managing the expenses of the First and Second World Wars, the British sank into massive debt, and the strong currency, the Pound, became weak. Then, through the Bretton Woods Agreement in 1944, the rise of the dollar occurred. Against gold, the dollar became the world’s ‘Reserve Currency’. But history bears witness that the dominance of no currency is eternal. Just as the Pound could not hold its place, standing in 2026, it seems the dollar is walking the same path. Today, let us try to know how America fell into danger by getting involved in a war with Iran.

Let me give you an important piece of information at the beginning. America is currently the most indebted country in history. According to the March 2026 calculations of the US Treasury Department, the amount of America’s debt is now a record of more than 39.4 trillion dollars! To understand how huge this number is, it can be said: even if the total GDP of Europe, Africa, and South America were combined at this moment, it would be less than America’s debt. In simple terms, America is now borrowing 1 trillion dollars anew every 100 days. And exactly at this time, they got involved in a war with Iran. Iran’s strategy is ‘low-cost war’. The price of one of their cheap drones is at most a few thousand dollars, but to stop it, America has to spend million-dollar Patriot missiles! Americans are also annoyed by the cost of this asymmetrical war.

On one side is the massive cost of war, and on the other is a mountain-like debt burden. In this situation, if America defaults on its debt, it will be a financial tsunami such as the world has never seen before.

However, the biggest blow in the Iran-America war has come in the energy sector. You surely know that Iran has already closed the Strait of Hormuz. A report by Bloomberg stated that due to the closure of this important route, the supply of oil worldwide is about 20 percent less than before. As a result, the price of oil has already increased from 120 dollars to 150 dollars now. An increase in the price of oil means extreme inflation inside America. Imagine, in a country where 3 billion dollars is spent every day just to pay the interest on debt, if the common people of that country become desperate while buying oil and food at high prices, what will be the state of the government?

Amidst this turmoil, there are signs of change in world geopolitics as well. While America carries this 39.4 trillion dollar debt burden on its shoulders, China is very coolly spreading its influence across the world. They are now moving their focus away from just cheap electronics; rather, they are busy creating a new economic map using BRICS—that is, this powerful alliance of Brazil, Russia, India, China, and South Africa.

Let me explain the matter in a bit more detail. This BRICS alliance is no longer just the names of a few countries; it is now the main rival to the dollar empire. Especially since 2024, new players have joined this game as Saudi Arabia, Iran, Egypt, Ethiopia, and the United Arab Emirates—which we are calling BRICS Plus. The truth is, when oil giants like Saudi Arabia and countries like Iran unite, it is natural that the absolute dominance of the dollar will become shaky anyway. Of course, media reports say—they have already established their own payment system among themselves. This means that if China now buys oil from Russia or India does business with Brazil, they no longer have to look toward the dollar. They will transact directly in their own currencies, and this is what is being called ‘De-dollarization’.

Russia is grabbing this opportunity; they are busy expanding the fuel oil market. They are selling this oil and gas not in dollars, but in their own currency to Asian countries. Due to this, the absolute dominance that the dollar had is now on the decline.

On the other hand, India is now an unstoppable force in the world economy. Because of India’s huge internal market and growing demand, they are now using their own currency instead of the dollar. In this situation, if the BRICS alliance truly brings some common currency in the future, then the dollar, which holds 80 percent of world trade, will have no existence left. This will be a ‘multipolar’ world system where gold and digital currency will be the main reliance of people.

Now a big question may come to your mind—why is a country with such a massive economy like America sinking into a sea of debt? Behind this, there are actually two main reasons—one is unrestrained military spending and the other is the game of reducing taxes. From the era of Ronald Reagan in the eighties to the Iraq-Afghanistan wars, America’s defense budget was absolutely sky-high. The interesting thing is, exactly at that time, they decreased taxes instead of increasing them to raise income. Then in 2017, Donald Trump came in his first term and reduced corporate taxes even further, as a result of which the money coming into the government’s pocket decreased rapidly. On top of that, like a “wound on a dying person,” came Covid-19. The Ukraine war and trade war expenses of Joe Biden’s era—which have taken this debt burden above 38 to 39 trillion dollars. Now the situation is such that no political leader can pull the reins on this debt. The reason is one—as soon as they try to reduce costs, their beloved vote bank falls into extreme threat.

So far, a lot of global politics has been discussed. Now I come to the real place of concern—if America goes bankrupt, what will happen to our Bangladesh and neighboring India or Pakistan? Brother, this is going to be a double attack or a two-way blow for us. Firstly, there will be a collapse in our largest export market. Do you know that more than 40 percent of Bangladesh’s Ready-Made Garments or RMG sector goes to this America?

The second reason is that a major disaster will come upon our remittances. If jobs decrease in America, then our expatriates will no longer be able to send money home. And thirdly, as the value of the dollar kept in our central bank’s reserve decreases, the import cost will become sky-high. If the price of fuel oil and food increases, there is surely no need to say separately how much danger the common people will fall into.

Now I come to the hardest question—can America actually get out of this hole? If you look at it simply, only three paths are open before the White House now.

The first is to reduce expenses. But to do this, they have to touch Social Security and the defense budget, which will be direct political suicide. The second is to increase taxes. But in a country where vote politics runs, if one speaks of increasing taxes, losing the throne is certain. The third is to print money boundlessly. And this third path is the easiest but the most poisonous.

We know about Venezuela, where one had to go with a bag of money to buy a piece of bread. But if America makes this mistake, it will be a destructive economic black hole not only for themselves but for the entire world. Remember the case of Greece. Due to the debt crisis, their economy contracted by up to 25 percent. But since Greece was a small country, the rest of Europe was able to pull it up. But America? When the mountain of 39 trillion dollars collapses, no one in this world has the power to pull it up.

There is a lesson for us from this whole matter. This 2026 context tells us how risky it is to depend blindly on a specific currency or country. Just as the young man standing on that dark morning at Wall Street was seeing new possibilities amidst destruction, we also have to adapt in that way. Because survival is possible only if one can adapt. Friends, what do you think? Will this 39 trillion dollar debt of America really lead the world into deep darkness? Do comment and let us know. If you like the video, share it. And give others a chance to see it.

Thank you everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top