ইরান-আমেরিকা যুদ্ধ কি বিশ্বকে ডুবিয়ে দেবে? | US vs Iran Oil War & Global Economy Crisis

এমন একট সময় যখন এই ধূ ধূ মরুভূমিতে শুধু উত্তপ্ত বালি আর উট ছাড়া কিছুই ছিল না। কিন্তু আজ! সেখানে আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু সব ভবন আর অত্যাধুনিক শহর! এই অবিশ্বাস্য বদলে যাওয়ার পেছনে কাজ করছে এক অদ্ভুত ‘তরল সোনা’। যাকে আমরা চিনি ‘তেল’ নামে। গত ১০০ বছর ধরে এই একটি সম্পদই ঠিক করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভাগ্য, বদলে দিচ্ছে বৈশ্বিক রাজনীতির মানচিত্র। কিন্তু এই চাকচিক্যের পেছনে লুকিয়ে আছে ভয়ংকর সব ষড়যন্ত্র, রক্তক্ষয়ী যুদ্ধ আর ক্ষমতার অন্তহীন লোভ। আজ আমরা ইতিহাসের সেই ধুলো জমা পাতাগুলো উল্টে দেখবো, কীভাবে তেল হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ‘কৌশলগত অস্ত্র’।

শুভেচ্ছা সবাইকে।

গল্পের শুরুটা হয় বিংশ শতাব্দীর একদম গোড়ায়, ১৯০৮ সালে। পারস্যে, মানে বর্তমান ইরানে ব্রিটিশ নিয়ন্ত্রিত ‘অ্যাংলো-পার্সিয়ান অয়েল কোম্পানি’ আবিষ্কার করে এক বিশাল তেলের খনি। পশ্চিমা শক্তিরা তখনই বুঝে গিয়েছিল যে, এই তেল কেবল জ্বালানি নয়, এটি বিশ্ব শাসনের চাবিকাঠি। এর সবচেয়ে বড় প্রমাণ দিলেন উইনস্টন চার্চিল। ১৯১১ সালে তিনি ব্রিটিশ নৌবাহিনীকে কয়লার বদলে তেলে চালানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। কেন জানেন? কারণ কয়লা ভরা ছিল প্রচণ্ড পরিশ্রমের কাজ, যা যুদ্ধের সময় জাহাজগুলোকে ধীরগতি করে দিত, আর প্রচুর ধোঁয়া ছাড়তো, যা শত্রু পক্ষকে জাহাজের অবস্থান জানিয়ে দিতো সহজে। কিন্তু যখন ব্রিটিশ জাহাজগুলো তেলে চলতে শুরু করলো, গতি বেড়ে গেল দ্বিগুণ। সেই সাথে গোপনে চলাচল করতে পারার বিষয়টা তো আছেই। তবে বিপত্তিটা বাধল অন্য জায়গায়, ব্রিটেনের নিজের কোনো তেল ছিল না! ফলে তাদের নজর পড়ল মধ্যপ্রাচ্যের ওপর, আর শুরু হলো সম্পদ লুটের এক দীর্ঘ অধ্যায়।

এমন বাস্তবতায় ১৯৩৮ সালে সৌদি আরবের মরুভূমিতে এক অলৌকিক ঘটনা ঘটল। ‘দাম্মাম নম্বর ৭’ নামক কূপে প্রথম তেলের সন্ধান পাওয়া গেল। একে বলা হয় ‘প্রসপারিটি অয়েল’ বা সৌভাগ্যের কূপ। এই আবিষ্কারের নায়ক ছিলেন ম্যাক্স স্টেইনক নামের এক আমেরিকান ভূতত্ত্ববিদ এবং খামিস বিন রিমথান নামের এক বেদুইন গাইড, যিনি কোনো জিপিএস ছাড়াই শুধু নক্ষত্র দেখে মরুভূমিতে পথ চিনতেন। ১৯৪৫ সালের ভ্যালেন্টাইনস ডে-তে সুয়েজ খালের ওপর এক মার্কিন রণতরীতে ঘটল আর এক ঐতিহাসিক বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট দেখলেন সৌদি রাজার শারিরীক দু‍র্বলতা দেখে হুইলচেয়ার রাজাকে উপহার দেন। রাজা আবদুল আজিজ ইবনে সৌদ এই উপহারটি এতটাই পছন্দ করেছিলেন যে, সারাজীবন আগলে রেখেছিলেন। এমনকি রুজভেল্ট রাজাকে একটি বিমান উপহার দিয়েছিলেন যার ভেতরে ছিল একটি ঘূর্ণায়মান সিংহাসনের মত চেয়ার, যাতে রাজা আকাশে বসেও সবসময় মক্কার দিকে মুখ করে থাকতে পারেন। এই বন্ধুত্বের আড়ালেই শুরু হয় বিখ্যাত সেই চুক্তি- ‘তেলের বিনিময়ে নিরাপত্তা’। অর্থাৎ সৌদি আরব আমেরিকাকে নিরবচ্ছিন্ন তেল দেবে, আর এর বিনিময়ে আমেরিকা দেবে রাজপরিবারকে সামরিক সুরক্ষা।

কিন্তু তেলের এই বাজারে আধিপত্য বিস্তার করতে মেতে উঠল সাতটি বড় কোম্পানি, যাদের বলা হতো ‘সেভেন সিস্টার্স’। ইতালীয় তেল কোম্পানির প্রধান এনরিকো মাত্তেই যখন এই একাধিপত্য ভাঙতে চাইলেন এবং উৎপাদনকারী দেশগুলোকে মুনাফার ৫০ শতাংশ দেওয়ার প্রস্তাব দিলেন, তখনই ঘটল রহস্যময় এক ঘটনা। ১৯৬২ সালে এক বিমান দুর্ঘটনায় মাত্তেই মারা যান, যাকে আজও এক অমীমাংসিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হয়। এক দশক পর ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় আরব দেশগুলো আমেরিকার ওপর তেল অবরোধ করতে শুরু করল। রাতারাতি তেলের দাম ৩ ডলার থেকে ১২ ডলারে উঠে গেল! পশ্চিমে তখন হাহাকার। আমরা কি জানি, সেসময় নেদারল্যান্ডসে রোববার রাস্তায় কোনো গাড়ি চলত না, মানুষ হাইওয়ের ওপর বসে পিকনিক করত। আর আমেরিকায় তেলের পাম্পে উত্তেজিত জনতাকে সামলাতে মোতায়েন করতে হয়েছিল সশস্ত্র প্রহরী। এই সংকট থেকেই জন্ম নিল ‘পেট্রোডলার’ ব্যবস্থা, যার মাধ্যমে আজও বিশ্বব্যাপী তেল কেবল ডলারে কেনা-বেচা হয়।

তবে তেলের এই প্রাচুর্য অনেক সময় আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়েই বেশি এসেছে। একে বলা হয় ‘রিসোর্স কার্স’ বা সম্পদের অভিশাপ। ১৯৯১ সালে ইরাক যখন কুয়েত দখল করতে চাইল, তার মূলেও ছিল তেলের লালসা। পরাজয় নিশ্চিত জেনে সাদ্দাম হোসেনের বাহিনী কুয়েতের ৭০০ তেলের কূপে আগুন ধরিয়ে দেয়, যা ছিল ইতিহাসের এক ভয়াবহ বিপর্যয়।

অন্যদিকে, তেলের অঢেল টাকা দিয়ে সাদ্দাম হোসেন প্রাসাদে বানাতেন সোনার টয়লেট, অথচ সাধারণ মানুষ দারিদ্র্যে ডুবে থাকত। ঠিক যেমনটা আজও দেখা যায় নাইজেরিয়া বা ভেনেজুয়েলার মতো দেশগুলোতে।

আর এখন ইরান- আমেরিকা- ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, এর পেছনেও কিন্তু তেলের কারসাজি। ইরান কেন আজ এত গুরুত্বপূর্ণ তা কি জানেন? কারণ ইরান বিশ্বের ‘এনার্জি লাইফলাইন’ বা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। পৃথিবীর মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ অর্থাৎ ২০% এই সরু রুট দিয়ে পার হয়। আমেরিকা খুব ভালো করেই জানে, ইরান যদি একবার এই পথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তেলের দাম ৩ ডলার থেকে রাতারাতি ১২ ডলারে উঠে যাওয়া সেই ১৯৭৩ সালের তেল সংকটের কথা আমেরিকা ভুলতে পারেনি। তাই মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার চেয়েও বড় এজেন্ডা হলো—তেলের পাইপলাইনের নিয়ন্ত্রণ রাখা।

শুধু আমেরিকার কথা বললেই ভুল হবে। যখনই মধ্যপ্রাচ্যের সাথে পশ্চিমাদের কোন উত্তেজনা শুরু হয়, তখনই তেলের বাজার কেন পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করে? পৃথিবীর এক প্রান্তে যখন মিসাইল ছোড়া হয়, তখন অন্য প্রান্তের সাধারণ মানুষের যাতায়াত খরচ কেন বেড়ে যায়? এর উত্তরও কিন্তু লুকিয়ে আছে মাটির নিচের এই কালো তরলে। যা শতাব্দীর বেশি সময় ধরে বিশ্ব রাজনীতির হৃদপিণ্ড হয়ে আছে। তবে সময় কি চিরকাল একই থাকে? ইতিহাসের চাকা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে গত ১০০ বছরের ‘তেল-রাজনীতি’র হিসাবনিকাশ পাল্টে যেতে শুরু করেছে। বিশ্ব এখন ঝুঁকছে গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে। টেসলার ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে হাইড্রোজেনের জ্বালানি—সবই যেন মধ্যপ্রাচ্যের রাজপ্রাসাদগুলোর দেয়ালে কম্পন ধরিয়ে দিচ্ছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব খুব ভালো করেই বুঝতে পারছে—মাটির নিচের এই ‘তরল সোনা’ চিরকাল তাদের রক্ষা করতে পারবে না। এই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’। এর সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য উদাহরণ হলো— ‘নিওম’। ভাবুন তো, লোহিত সাগরের তীরে ১৭০ কিলোমিটার লম্বা একটা কাঁচের দেয়ালের মতো শহর, যার নাম ‘দ্য লাইন’। সেখানে থাকবে না কোনো রাস্তা, চলবে না কোনো গাড়ি, অথচ মাত্র ২০ মিনিটে আপনি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবেন! শোনা যাচ্ছে, এই শহরে থাকবে রোবটিক ডাইনোসর, আকাশে উড়বে ট্যাক্সি, এমনকি কৃত্রিম চাঁদ তৈরি করে রাতকে দিন বানানো হবে। কিন্তু এই বিলাসিতার আড়ালে বড় এক প্রশ্ন থেকেই যায়—তেলের টাকা ছাড়া এই মরুভূমি কি তার জৌলুস ধরে রাখতে পারবে? নাকি এটিই তাদের পতনের কারণ হবে? আজ মধ্যপ্রাচ্য এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে তাদের সামনে ‘নিওম’-এর মতো হাই-টেক ভবিষ্যৎ, অন্যদিকে ইরান-আমেরিকা যুদ্ধের পুরনো বারুদের গন্ধ। হয় তারা উদ্ভাবন আর প্রযুক্তির মাধ্যমে নিজেদের বদলে ফেলবে, নয়তো তেলের ইতিহাসের মতোই তারা ইতিহাসের কানাগলিতে হারিয়ে যাবে।

একটি প্রবাদ আছে— আমার বাবা উট চালাতেন, আমি গাড়ি চালাই, আমার ছেলে বিমান চালায়, কিন্তু আমার নাতি হয়তো আবারও উটই চালাবে। মধ্যপ্রাচ্যের শেখদের এই ভয় কি সত্যি হবে? নাকি তারা মরুভূমিকে এক নতুন স্বর্গে রূপান্তর করবে? আপনার কী মনে হয়? প্রযুক্তির এই যুগে আমরা কি দ্রুত তেলের নির্ভরতা থেকে বের হয়ে আসতে পারবো? নাকি ইরান-আমেরিকার এই দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের সাথে আমাদের মতো দেশগুলোকে আরও বড় কোনো সংকটের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।

ধন্যবাদ সবাইকে।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

Oil Politics, Fate of the Middle East

There was a time when this vast desert had nothing but hot sand and camels. But today! There, the world’s tallest buildings and most modern cities stand piercing the sky! Behind this incredible transformation works a strange ‘liquid gold’. Which we know as ‘oil’. For the last 100 years, this one resource has been deciding the fate of the Middle East, changing the map of global politics. But behind this glamour hide terrifying conspiracies, bloody wars, and the endless greed for power. Today we will turn the dust-covered pages of history to see how oil became the world’s most powerful ‘strategic weapon’.

Greetings to everyone.

The story begins at the very start of the twentieth century, in 1908. In Persia, meaning present-day Iran, the British-controlled ‘Anglo-Persian Oil Company’ discovered a massive oil mine. Western powers realized then that this oil was not just fuel, but the key to ruling the world. Winston Churchill gave the greatest proof of this. In 1911, he took the historic decision to run the British Navy on oil instead of coal. Do you know why? Because filling coal was an extremely laborious task, which slowed down ships during war and emitted a lot of smoke, which easily revealed the ship’s position to the enemy. But when British ships started running on oil, their speed doubled. Along with that, there was the matter of being able to move secretly. However, the problem arose elsewhere—Britain itself had no oil! Consequently, their eyes fell on the Middle East, and a long chapter of resource looting began.

In such a reality, a miraculous event occurred in the desert of Saudi Arabia in 1938. Oil was first found in a well named ‘Dammam No. 7’. It is called ‘Prosperity Oil’ or the well of fortune. The heroes of this discovery were an American geologist named Max Steineke and a Bedouin guide named Khamis bin Rimthan, who knew the way in the desert just by looking at the stars without any GPS.

On Valentine’s Day in 1945, another historic meeting took place on a US warship on the Suez Canal. US President Roosevelt, seeing the physical weakness of the Saudi King, gifted the King a wheelchair. King Abdul Aziz ibn Saud liked this gift so much that he kept it close all his life. Roosevelt even gifted the King an airplane inside which there was a chair like a rotating throne, so that the King could always face Makkah even while sitting in the sky. Behind this friendship began that famous agreement—‘Oil for Security’. That is, Saudi Arabia would give America an uninterrupted supply of oil, and in return, America would provide military protection to the royal family.

But seven large companies, known as the ‘Seven Sisters,’ became desperate to dominate this oil market. When Enrico Mattei, head of the Italian oil company, wanted to break this monopoly and proposed giving 50 percent of the profits to the producing countries, a mysterious event occurred. In 1962, Mattei died in a plane crash, which is still seen today as an unsolved murder.

A decade later, in 1973, during the Arab-Israeli war, Arab countries began an oil embargo on America. Overnight, the price of oil rose from 3 dollars to 12 dollars! There was an outcry in the West then. Do we know that at that time, no cars ran on the streets in the Netherlands on Sundays; people used to sit on the highways and have picnics. And in America, armed guards had to be deployed to manage the excited crowds at oil pumps. From this crisis, the ‘Petrodollar’ system was born, through which oil is still bought and sold globally only in dollars.

However, this abundance of oil has often come more as a curse than a blessing. This is called the ‘Resource Curse’. When Iraq wanted to occupy Kuwait in 1991, the greed for oil was also at its root. Knowing that defeat was certain, Saddam Hussein’s forces set fire to 700 oil wells in Kuwait, which was one of the most horrific disasters in history. On the other hand, with the immense money from oil, Saddam Hussein would build gold toilets in palaces, while common people remained drowned in poverty. Just as is seen today in countries like Nigeria or Venezuela.

And the war that has now started between Iran, America, and Israel also has the manipulation of oil behind it. Do you know why Iran is so important today? Because Iran controls the world’s ‘energy lifeline’ or the Strait of Hormuz. Almost one-fifth, or 20%, of the world’s total oil passes through this narrow route. America knows very well that if Iran ever closes this path, the world economy will collapse like a house of cards. America hasn’t forgotten that 1973 oil crisis when the price of oil rose from 3 dollars to 12 dollars overnight. Therefore, a bigger agenda than establishing democracy in the Middle East is—maintaining control over oil pipelines.

It would be wrong to speak only of America. Whenever any tension starts between the Middle East and the West, why does the oil market start running like a wild horse? When a missile is fired at one end of the world, why does the travel cost of common people at the other end increase? The answer to this is also hidden in this black liquid beneath the ground. Which has been the heart of world politics for more than a century.

But does time remain the same forever? The wheel of history is now standing at such a turning point where the calculations of ‘oil-politics’ of the last 100 years have started to change. The world is now leaning towards green energy or renewable fuel. From Tesla’s electric cars to hydrogen fuel—everything seems to be sending tremors through the walls of Middle Eastern palaces. Middle Eastern countries, especially Saudi Arabia, understand very well that this ‘liquid gold’ beneath the ground will not be able to protect them forever. From this realization, Prince Mohammed bin Salman’s ‘Vision 2030’ was born. Its biggest and most incredible example is—‘Neom’. Just imagine, a city like a 170-kilometer-long glass wall on the shores of the Red Sea, named ‘The Line’. There will be no roads, no cars will run, yet in just 20 minutes you will go from one end of the city to the other! It is heard that there will be robotic dinosaurs in this city, taxis will fly in the sky, and even an artificial moon will be created to turn night into day.

But behind this luxury, a big question remains—can this desert maintain its glamour without oil money? Or will this be the cause of their downfall? Today the Middle East stands at a difficult crossroads. On one hand, they have a high-tech future like ‘Neom’ ahead of them, and on the other hand, the smell of old gunpowder from the Iran-America war. Either they will change themselves through innovation and technology, or they will get lost in the back alleys of history just like the history of oil.

There is a proverb—my father rode a camel, I drive a car, my son flies a plane, but my grandson will perhaps ride a camel again. Will this fear of the Middle Eastern Sheikhs come true? Or will they transform the desert into a new heaven? What do you think? In this age of technology, will we be able to get out of oil dependency quickly? Or is this conflict between Iran and America pushing countries like ours, along with the Middle East, towards a bigger crisis? Share your opinion by commenting below. If you like the video, give it a like, share it, and subscribe for the next episode.

Thanks to everyone.

Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top