ইরানের পারমাণবিক বোমা কি তৈরি? শুরু ৩য় বিশ্বযুদ্ধ! | Israel Attacks Tehran: World War 3 Prediction

১৮৯৬ সালের ২৭ আগস্ট। ঘড়িতে তখন সকাল ঠিক ৯টা বেজে ২ মিনিট। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবার উপকূলে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী তাদের জাহাজ থেকে কামান দাগানো শুরু করলো। কারণ হচ্ছে- জানজিবারের নতুন সুলতানকে ক্ষমতা ছাড়ার জন্য ব্রিটিশরা একটা ‘আল্টিমেটাম’ দিয়েছিল, সেই আল্টিমেটাম না মানায় এই হামলা। আপনারা কি জানেন, সেই যুদ্ধ কতদিন চলেছিল? আপনাদের জানিয়ে রাখি- সেই যুদ্ধ চলেছিলো মাত্র ৩৮ মিনিট!

ইতিহাসের পাতায় এটাকে বলা হয় সব থেকে সংক্ষিপ্ত যুদ্ধ। সেই যুদ্ধে অবশ্য জানজিবারের সুলতান ভেবেছিলেন তার প্রাসাদ আর সাধারণ বাহিনী দিয়ে তিনি ব্রিটিশ সাম্রাজ্যকে রুখে দেবেন, কিন্তু ৩৮ মিনিট পর যখন ধোঁয়া পরিষ্কার হলো, তখন দেখলেন সব শেষ। এই ঘটনা কেন বললাম তা একটু পরই আপনারা মেলাতে পারবেন।

তবে ইতিহাস সাক্ষী, আল্টিমেটাম যখন দেওয়া হয়, তখন হয়তো বড় কোনো চুক্তি হয়, নয়তো ঘটে ধ্বংসলীলা। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি, পুরো বিশ্ব ঠিক তেমনই এক ধ্বংসলীলার সাক্ষী হলো। ইরানকে দেওয়া আমেরিকার আল্টিমেটামের মধ্যেই হামলা করে বসলো আমেরিকান মিত্র ইসরায়েল। রয়টার্সের সর্বশেষ খবর অনুযায়ী, তেহরানের আকাশে এখন শুধু আগুনের কুণ্ডলী। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানে বড় ধরনের বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং তেহরানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

তার মানে, গত কয়েকদিনের সেই চাপা উত্তেজনা আজ আগুনের গোলায় রূপ নিল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কেবল শুরু, নাকি আরও বড় কোনো যুদ্ধের সংকেত? রোজার মধ্যেই কেন এই হামলা? আর সবথেকে বড় রহস্য হলো—ইরানের সেই পারমাণবিক বোমার খবর কি আসলেই সত্যি, নাকি যুদ্ধের জন্য সাজানো কোনো অজুহাত? আজ কথা বলবো এমন সব হাইপোথিসিস নিয়ে, যা আপনার কল্পনাকেও হার মানাবে!

শুভেচ্ছা সবাইকে।

অনেকে অবশ্য ধারণা করেছিলেন-এই আল্টিমেটাম কেবল ফাঁকা বুলি? কিন্তু এবার বিষয়টা মোটেও তা ছিল না। এই টানটান উত্তেজনার আঁচ পেতে আমাদের তাকাতে হবে পারস্য উপসাগরের নীল জলরাশির দিকে। সেখানে এখন শান্ত ঢেউয়ের বদলে ভেসে বেড়াচ্ছে বিশাল সব লোহার দানব। আমেরিকার সবচেয়ে শক্তিশালী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড- এখন সেখানে টহল দিচ্ছে। তাদের ডেক থেকে যেকোনো মুহূর্তে ওড়ার অপেক্ষায় আছে ঝাঁকে ঝাঁকে F-35 স্টেলথ ফাইটার। রয়টার্স জানাচ্ছে, এই রণতরীগুলো থেকেই ইসরায়েলি হামলাকে ব্যাকআপ দেওয়া হচ্ছে। US Department of Defense-এর সূত্র অনুযায়ী, ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বড় সামরিক সমাবেশ আর দেখা যায়নি।

বন্ধুরা, এবার আসি রমজান মাসে হামলার বিষয়ে। সবার ধারণা ছিলো, এই মাসে কোনো মুসলিম প্রধান দেশে হামলা চালিয়ে আমেরিকা – পুরো বিশ্বের ২০০ কোটি মানুষের সেন্টিমেন্টকে সরাসরি নিজের বিরুদ্ধে খেপিয়ে তুলবে না হয়তো। কিন্তু সবার সেই ধারণা ভুল প্রমাণ হলো। আর এখানেই ওঠে আসে এক দীর্ঘ ইতিহাস এবং কিছু অমীমাংসিত প্রশ্ন। ইরান তো আজ থেকে ২০-২৫ বছর আগেও মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত এবং আধুনিক দেশ ছিল। তাদের ওপর কেন এই পরমাণু খড়গ আসলো? মূলত ২০০২ সালের দিকে যখন ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কথা ফাঁস হয়, তখন থেকেই পশ্চিমাদের সাথে ইরানের বিবাদ শুরু। গত দুই দশকে একের পর এক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে একেবারেই পঙ্গু করে দিয়েছে। কিন্তু ইরান দমে যায়নি এতটুকু। তারা তাদের অর্থনীতিকে তেলের ওপর থেকে সরিয়ে সামরিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। আজ যে ইরানকে আমরা দেখছি, তা নিষেধাজ্ঞার আগুনে পুড়ে তৈরি হওয়া এক ইস্পাত-কঠিন রাষ্ট্র।

আর এখনকার যুদ্ধের মূল কারণ হলো সেই ‘নিউক্লিয়ার ব্রেকআউট টাইম’। রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইরান এখন সেই ডেঞ্জার জোনের একদম শেষ সীমানায় দাঁড়িয়ে। ব্যাপারটা যদি একদম সহজ করে বলি, ধরুন, আপনি একটা কেক বানাবেন। আপনার কাছে ওভেন আছে, ময়দা আছে, চিনিও আছে। শুধু ডিমটুকু জোগাড় করলেই আপনার কেক তৈরি! ঠিক তেমনি, একটা দেশ কতটা দ্রুত পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুত করে ফেলতে পারে, তাকেই বলে ‘ব্রেকআউট টাইম’।

মার্কিন বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, ইরানের হাতে এখন ওভেন আর ময়দা- সবই আছে। তারা এখন এতটাই সুবিধাজনক অবস্থানে যে, হয়তো মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আস্ত একটা পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে সক্ষম! আর ঠিক এই ভয় থেকেই  তেহরানের ওপর আছড়ে পড়েছে ইসরায়েলি মিসাইল।

এখন একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে- আমেরিকা কি আসলেই বিশ্বশান্তি চায়? নাকি তারা যুদ্ধ লাগায় শুধু অস্ত্র বেচার জন্য? অনেকে মনে করেন, আমেরিকা নিজেই এখন পাহাড় সমান ঋণে ডুবে আছে। তাদের এই বিশাল ঋণের বোঝা লাঘব করতে এবং ঝুঁকিতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে যুদ্ধের বিকল্প নেই। কারণ যুদ্ধ মানেই হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি। আমেরিকা কি তবে নিজের ঋণ শোধ করতে মধ্যপ্রাচ্যকে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে? এই থিওরি ফেলে দেওয়ার মতো নয়।

এবার আসি আমেরিকা কেন এই আল্টিমেটামের নাটক সাজিয়েছে সেই প্রসঙ্গে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এর পেছনে একটা চমৎকার কৌশল আছে, যার নাম ‘Madman Theory’। সত্তরের দশকে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এই কৌশলটি প্রথম ব্যবহার করেছিলেন। সহজ বাংলায় এই থিওরিটা হলো- প্রতিপক্ষকে এটা বোঝানো যে, – ভাই, আমার কোনো গ্যারান্টি নেই। আমি যেকোনো সময় যেকোনো পাগলামি করে বসতে পারি, তাই আমাকে ঘাঁটাতে এসো না! ডোনাল্ড ট্রাম্পের এই ১৫ দিনের আল্টিমেটাম কি তবে সেই ‘ম্যাডম্যান থিওরি’রই একটা অংশ? কিন্তু আজ যখন তেহরানে বিস্ফোরণ ঘটলো, তখন বোঝা যাচ্ছে এটা শুধু ভয় দেখানো ছিল না, বরং কার্যকর এক হামলা ছিল।

তবে পরিস্থিতি পুরোপুরি বোঝার জন্য আমাদের দুই দেশের শক্তির দিকে তাকাতে হবে। লড়াইটা কি আসলেই সমান সমান? এবার আসা যাক সেই আসল কানাগলিতে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, শক্তির লড়াইয়ে কার পাল্লা ভারী? কিংবা “যুদ্ধ যদি লেগেই যায়, তবে দিনশেষে কে জিতবে?”

সত্যি বলতে, খাতা-কলমের হিসাবে আমেরিকার তুলনায় ইরানের সামরিক বাজেট একেবারেই নগণ্য । Global Firepower 2026-এর র‍্যাংকিং অনুযায়ী, আমেরিকার বার্ষিক সামরিক বাজেট প্রায় ৮৫০ বিলিয়ন ডলারের ওপরে। আছে ১১টি অতিকায় রণতরী, যেগুলোকে সামরিক পরিভাষায় বলা হয় একেকটা ‘ভাসমান শহর’!

কিন্তু এখানেই গল্পের আসল মজা। ইরান জানে তারা সামনাসামনি লড়াইয়ে টিকবে না, তাই তারা তাদের পুরো শক্তি ব্যয় করেছে দুই জায়গায়, মিসাইল আর ড্রোন। US Department of Defense-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার আছে। তাদের তৈরি ‘শাহেদ’ ড্রোন এখন আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

শুধু আধুনিক অস্ত্র থাকলেই কি যুদ্ধ জেতা যায়? তাই ইরান একটা বড় চাল দিয়ে রেখেছে। তারা জানে আমেরিকার সাথে সরাসরি লড়াই করার চেয়ে তাদের আটকে দেওয়া বেশি বুদ্ধিমানের কাজ। আর এই আটকে দেওয়ার জন্য ইরানের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের নিজের মাটি। আমেরিকা তো ইরাক আর আফগানিস্তানেও যুদ্ধ করেছে, তবে ইরান নিয়ে তারা এত ভাবছে কেন? কারণ ইরান আসলে একটা ‘প্রাকৃতিক দুর্গ’। আপনি যদি ইরানের মানচিত্রের দিকে তাকান, দেখবেন এর চারপাশ ঘিরে আছে জ্যাগ্রোস এবং আলবোরজ এর মতো বিশাল সব পাহাড়।

আকাশপথে বোমা ফেলা হয়তো সহজ, কিন্তু সৈন্য নিয়ে এই দুর্গম পাহাড় পাড়ি দেওয়া আমেরিকার জন্য হবে এক চরম দুঃস্বপ্ন। ইতিহাস বলে, আফগানিস্তানের পাহাড়ে ২০ বছর যুদ্ধ করেও আমেরিকা সুবিধা করতে পারেনি। আর ইরানের পাহাড়গুলো আরও দুর্গম। আসলে আপনি আকাশ থেকে যত বড়ই হামলা চালান না কেন, দিনশেষে স্থলপথে নিয়ন্ত্রণ নিতে না পারলে কোনো দেশ জয় করা প্রায় অসম্ভব। আর ইরানের এই পাহাড়ি দেওয়াল ভেদ করে স্থলপথে দখল নেওয়াটা যেকোনো আধুনিক সেনাবাহিনীর জন্য একটা মরণফাঁদ।

এর সাথে যোগ হয়েছে ইরানের সবচেয়ে ট্রাম্প কার্ড, Axis of Resistance। অনেকে ‘Ring of Fire’ বলেও ডাকেন এদের। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। এই পুরো নেটওয়ার্ক ইরানের হয়ে লড়তে প্রস্তুত। সোজা কথায়, আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের মাটিতে পা রাখতে যায়, তবে এই ‘অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স’’ পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকার জন্য নরক বানিয়ে দেবে। লড়াইটা শুধু ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এটা চারপাশ থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়বে।

এখন ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা হরমোজ প্রণালীর বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলি। দ্য ওয়াল স্ট্রীট জার্নাল-এর এক রিপোর্টে বলা হয়েছে, ইরান যদি এই সরু পথে মাত্র কয়েকশ আধুনিক সামুদ্রিক মাইন ছড়িয়ে দেয়, তবে মার্কিন নৌবাহিনীর সেগুলো পরিষ্কার করতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস লেগে যেতে পারে। কোনো জাহাজ আর ওই পথে যেতে চাইবে না। আর সেই কয়মাস পুরো পৃথিবীর তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে।

ইরান জানে, তারা হয়তো আমেরিকার যুদ্ধজাহাজ ডুবাতে পারবে না, কিন্তু তারা পুরো পৃথিবীর অর্থনীতির চাকা থামিয়ে দিতে পারে। তবে আসল বিপদটা কিন্তু আমাদের পকেটে লুকিয়ে আছে। এখন আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে আমাদের কী? আমরা তো বাংলাদেশে বসে আছি। আপনাদের জন্যই বলছি শুনুন, নিজের পকেটের মানিব্যাগটা একটু চেক করেন।

তেলের সরবরাহ বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়া। এমন পরিস্থিতি যদি হয় তাহলে অনুমান করা হচ্ছে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশেও। বাংলাদেশে পেট্রোল-অকটেনের দাম বাড়বে, পরিবহণ খরচ বাড়বে এবং তার ফলে চাল-ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম আপনার নাগালের বাইরে চলে যাবে। ডলারের বিপরীতে টাকার দাম আরও পড়ে যাবে। অর্থাৎ, সেই সুদূর মরুভূমির যুদ্ধ আপনার ডাইনিং টেবিলের খাবারেও টান দেবে।

ঠিক এখানেই তৈরি হয়েছে এক অদ্ভুত গোলকধাঁধা। আজ যখন তেহরানে বোমা পড়ছে, তখন বিশ্বের শেয়ার বাজারে লাল বাতি জ্বলতে শুরু করেছে। ট্রাম্পের সেই ১৫ দিনের আল্টিমেটাম কি আসলেই শেষ সময় ছিল? নাকি এটি একটি দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধের প্রথম ঘণ্টা?

ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে যখনই শান্তির কথা বলা হয়েছে, ঠিক তার আগেই সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধগুলো হয়েছে। এটা কি সেই ঝড়ের আগের নিস্তব্ধতা? নাকি এটা স্রেফ একটা মাইন্ড গেম? পুরো পৃথিবী এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেহরানের আগুনের দিকে। একদিকে পারমাণবিক বোমার হাতছানি, অন্যদিকে ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা বিশ্ব অর্থনীতি।

আমেরিকা আর ইরানের এই ইঁদুর-বেড়াল লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়। একটা ছোট কথা বলে শেষ করছি। ভিডিওর শুরুতে বলেছিলাম, কে জিতবে ইরান-আমেরিকা যুদ্ধ?’, সে উত্তর তো দিলাম না। দিতে চাইও না। বরং আপনাদের কাছেই আরেকটা প্রশ্নটা রেখে যাই, যুদ্ধে কি আসলেই কেউ কখনো জিতে, নাকি দিনশেষে আমরা সবাই হারি?

ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।

Iran America War

August 27, 1896. The clock struck exactly 9:02 AM. The British Royal Navy began firing cannons from their ships off the coast of Zanzibar in the East African country of Tanzania. The reason was that the British had given an ultimatum to the new Sultan of Zanzibar to step down, and this attack was launched because that ultimatum was not met. Do you know how long that war lasted? Let me inform you—that war lasted only 38 minutes! In the pages of history, it is called the shortest war; in that war, the Sultan of Zanzibar thought he would resist the British Empire with his palace and general forces, but when the smoke cleared after 38 minutes, he saw that everything was over. Why am I telling you this story? You will be able to connect it in a little while.

However, history bears witness that when an ultimatum is given, either a major treaty is signed, or destruction occurs. On February 28, 2026, the entire world witnessed such destruction. Within the ultimatum given to Iran by America, its ally Israel launched an attack. According to the latest news from Reuters, there are now only plumes of fire in the sky over Tehran. Israel has officially announced a major airstrike on Iran, and sounds of loud explosions have been heard in Tehran and several other important cities. This means that the pent-up tension of the last few days has turned into fireballs today. But the question is, is this just the beginning, or a signal of a larger war? Why this attack during Ramadan? And the biggest mystery is—is the news about Iran’s nuclear bomb actually true, or is it just an excuse set up for war? Today I will talk about such hypotheses that will surpass even your imagination!

Greetings to everyone. Many, however, had assumed—is this ultimatum just empty talk? But this time, it was not like that at all. To feel the heat of this intense tension, we have to look towards the blue waters of the Persian Gulf. Instead of calm waves, giant iron monsters are floating there now. America’s most powerful aircraft carrier, the USS Abraham Lincoln, and the world’s largest warship, the USS Gerald Ford—are patrolling there now. Swarms of F-35 stealth fighters are waiting to take off from their decks at any moment. Reuters reports that the Israeli attacks are being backed up from these carriers. According to US Department of Defense sources, such a large American military buildup hasn’t been seen in the Middle East since the 2003 Iraq War.

Friends, now let’s talk about the attack during the month of Ramadan. Everyone thought that America would probably not provoke the sentiments of 2 billion people worldwide by attacking a Muslim-majority country during this month. But everyone’s assumption was proven wrong, and here arises a long history and some unresolved questions. Iran was one of the most advanced and modern countries in the Middle East even 20-25 years ago. Why did this nuclear sword fall on them? Basically, around 2002, when the news of Iran’s Natanz nuclear facility was leaked, the dispute between Iran and the West began. In the last two decades, one sanction after another has completely crippled Iran’s economy, but Iran did not back down at all. They moved their economy away from oil and invested in military technology. The Iran we see today is a steel-hard state forged in the fire of sanctions.

And the main reason for the current war is that ‘nuclear breakout time.’ According to reports from Reuters and the New York Times, Iran is now standing at the very edge of that danger zone. To put it very simply, imagine you’re going to bake a cake. You have an oven, flour, and sugar. You just need to get the eggs to make the cake! Similarly, the time it takes for a country to stock up on the uranium needed to make a nuclear bomb is called ‘breakout time.’ US experts fear that Iran now has both the oven and the flour. They are now in such a favorable position that they might be capable of making a whole nuclear bomb within just a few weeks! And it is from this very fear that Israeli missiles have rained down on Tehran.

Now a big question might come to mind—does America really want world peace? Or do they start wars just to sell weapons? Many believe that America itself is now drowning in mountain-high debt. To reduce this massive debt burden and boost their at-risk economy, there is no alternative to war. Because war means selling billions of dollars worth of weapons. Is America then burning down the Middle East just to pay off its own debt? This theory cannot be dismissed.

Now let’s come to why America has staged this ultimatum drama. In the language of political science, there is a brilliant strategy behind this called the ‘Madman Theory.’ America’s then-President Richard Nixon first used this strategy in the seventies. In simple terms, this theory is—to make the opponent understand that—brother, there is no guarantee for me. I can do anything crazy at any time, so don’t mess with me! Is Donald Trump’s 15-day ultimatum then a part of that ‘Madman Theory’? But today, when the explosion happened in Tehran, it’s clear that it wasn’t just a threat, but an effective attack.

However, to fully understand the situation, we must look at the power of both countries. Is the fight really equal? Now let’s come to the real dead end. Now you might wonder, in the battle of power, whose side is heavier? Or “if war does break out, who will win in the end?” Truth be told, on paper, Iran’s military budget is absolutely negligible compared to America’s. According to the Global Firepower 2026 rankings, America’s annual military budget is over 850 billion dollars. There are 11 massive aircraft carriers, which are called ‘floating cities’ in military terms!

But here is the real twist in the story. Iran knows they won’t survive in a face-to-face fight, so they have spent all their strength in two areas: missiles and drones. A US Department of Defense report states that Iran currently has the largest ballistic missile arsenal in the Middle East. Their ‘Shahhed’ drones are now capable of changing the course of modern warfare. Can a war be won just by having modern weapons? That’s why Iran has played a big move. They know it’s smarter to block America than to fight them directly. And for this blocking, Iran’s biggest weapon is its own land. America has fought in Iraq and Afghanistan, but why are they so worried about Iran? Because Iran is actually a ‘natural fortress.’

If you look at the map of Iran, you’ll see it is surrounded by massive mountains like the Zagros and Alborz. Dropping bombs from the air might be easy, but crossing these treacherous mountains with soldiers would be a total nightmare for America. History says that America couldn’t gain an advantage even after fighting for 20 years in the mountains of Afghanistan, and Iran’s mountains are even more rugged. In reality, no matter how big an attack you launch from the air, in the end, it’s almost impossible to conquer a country without taking control on the ground. And piercing through this mountain wall of Iran to take control on the ground would be a death trap for any modern army.

Added to this is Iran’s ultimate trump card, the Axis of Resistance, which some also call the ‘Ring of Fire.’ Lebanon’s Hezbollah, Yemen’s Houthis, and various militia groups in Iraq—this entire network is ready to fight for Iran. Simply put, if America or Israel tries to set foot on Iranian soil, this ‘Axis of Resistance’ will turn the entire Middle East into hell for America. The fight won’t be confined within Iran; it will spread like a wildfire all around.

Now the situation gets even more complicated when we talk about the current situation in the Strait of Hormuz. A report by The Wall Street Journal says that if Iran spreads just a few hundred modern sea mines in this narrow passage, it could take the US Navy several weeks, even months, to clear them. No ship would want to go that way anymore, and during those months, the oil supply for the entire world will stop. Iran knows they might not be able to sink American warships, but they can stop the wheels of the world economy.

However, the real danger is hidden in our pockets. Now you might be thinking, “Hey brother, what do we care if a war starts in the Middle East? We are sitting in Bangladesh.” I am telling you—check your own wallet. The stoppage of oil supply means the price of oil in the world market will skyrocket; it is estimated that the price of oil could exceed 150 dollars per barrel. This will have a direct impact on our country as well; in Bangladesh, the price of petrol and octane will rise, transport costs will increase, and as a result, the prices of everything from rice and lentils to daily necessities will go beyond your reach. The value of the Taka will fall further against the Dollar; in other words, the war in that distant desert will also hit the food on your dining table.

Right here, a strange maze has been created. Today, when bombs are falling on Tehran, red lights have started flashing in the world’s stock markets. Was Trump’s 15-day ultimatum really the final time? Or is it the first hour of a long-term regional war? History bears witness that whenever peace has been talked about in the Middle East, the biggest bloody wars have happened just before that. Is this the silence before the storm? Or is it just a mind game? The whole world is now watching the fire in Tehran with bated breath; on one hand, the lure of nuclear bombs, and on the other, the world economy standing on the brink of destruction. Where this cat-and-mouse fight between America and Iran finally ends is what remains to be seen.

I’m ending with one small word. At the beginning of the video, I asked, “Who will win the Iran-America war?”—I didn’t give that answer. I don’t even want to give it; rather, let me leave you with another question: does anyone ever really win in a war, or in the end, do we all lose? Thank you, everyone. Stay healthy, stay well.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top