স্ক্রল করছেন ফেসবুক বা ইউটিউবে? খেয়াল করেছেন, হোমপেইজে কোন কনটেন্ট সবচেয়ে বেশি? নিশ্চয়ই অনেকে বলবেন, ফুড ভ্লগিং। দারুণ সব খাবারের ছবিযুক্ত থাম্বনেইল আর ঝকঝকে রঙিন ভিডিও। কেমন লাগে যখন কেউ বিরিয়ানি খেয়ে বলে উঠে, অস্থির! জোশ, টেন্ডার আর জ্যুসি? এমন রিভিউ শুনলেই তো মনে হয়- যেতেই হবে ওই দোকানে। কিন্তু কখনো কি ভেবেছেন, এই ‘জোশ’ শুনে দৌড়ানোর পেছনে কী লুকিয়ে আছে? যা দেখছেন, তা কি সত্যি রিভিউ, নাকি টাকার বিনিময়ে সাজানো নাটক?
রঙিন ফুড ভ্লগের জগতে আলোর পেছনেই থাকে অন্ধকার। আজ সেই অন্ধকারের কথাই বলব। কীভাবে আপনার বিশ্বাসকে পুঁজি করে গড়ে উঠেছে কোটি টাকার ফেইক রিভিউর বাজার। প্রিয় ফুড ভ্লগাররাই অনেক সময় হয়ে ওঠে ব্ল্যাকমেইলের হাতিয়ার। আর ভাইরাল সেই খাবারের আড়ালে আপনার দেহে কী ঢুকছে, তা কি জানেন? সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
শুভেচ্ছা সবাইকে।
একটা ঘটনা দিয়ে শুরু করি। অনেকেরই মনে থাকার কথা। ২০২৩ সালের ঘটনাটা। ‘সুলতান’স ডাইন’-এর নাম শুনেছেন অনেকে নিশ্চয়ই? হঠাৎ করেই ইন্টারনেটে আগুনের মতো ছড়িয়ে পড়লো এক গুজব। দাবি করা হলো, তারা খাসির বদলে পরিবেশন করছে কুকুর বা বিড়ালের মাংস! একটি ভিডিওতে হাড় দেখিয়ে প্রমাণের চেষ্টা করা হলো। বলা হলো, এগুলো ছাগলের হাড় নয়। মুহূর্তেই হাজার হাজার মানুষ ভাইরাল ভিডিওটি শেয়ার করতে লাগলো। বয়কটের ডাক পড়লো সর্বত্র।
কিন্তু আসল সত্যটা কী? ইনভেস্টিগেশনে দেখা গেল, এটা ছিল পুরোপুরি একটি গুজব। ওই হাড়গুলো ছোট জাতের খাসিরই ছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি। রেস্টুরেন্টটির কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। একটি গুজব এত দ্রুত ভাইরাল হলো কীভাবে? শুধু কি অতি উৎসাহী ফুড-ভ্লগারের ভিউ আর লাইকের নেশায়? ‘সুলতান’স ডাইন’ মামলার হুমকি দেওয়ার পর অনেক ভ্লগার ভিডিও ডিলিট করলেন। এটাই প্রমাণ করে, ফুড ভ্লগিং এখন কত বড় একটি ক্ষমতা। ভুল হাতে পড়লে এটি ভয়ংকর মারণাস্ত্র হয়ে উঠতে পারে।
কিন্তু প্রশ্ন হলো, এই ভ্লগাররা কেন এমন করেন? শুধুই কি লাইক-ভিউ আর মনিটাইজেশন? চলুন এবার একটু আসল অর্থনৈতিক সমীকরণটা বুঝি।
আসলে এখন চলছে ‘রেট কার্ড’-এর যুগ। পর্দার আড়ালে চলে এক অলিখিত নিয়ম। আমাদের পরিচিত বড় ভ্লগাররাও এর বাইরে নয়। ইনসাইডার রিপোর্ট বলে, একজন মেগা ইনফ্লুয়েন্সার শুধু একটি পজিটিভ রিভিউর জন্যও নেন এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। সঙ্গে পুরো টিমের খাওয়া ফ্রি, সেইসাথে ভিআইপি ট্রিটমেন্ট তো রয়েছেই।
একবার একটু ভাবুন তো, যে ভ্লগার পাঁচ লাখ টাকা পকেটে নিয়ে ফুড ভ্লগিং করে, সে কি কখনো খাবারের কোনো খারাপ রিভিউ দিতে পারে? বরং পঁচা খাবারকেও ‘অসাধারণ স্বাদ’ বলে উপস্থাপন করবেন। এটাই ‘রেট কার্ড ইকোনমি’। এখানে টাকার মূল্যই সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ৯০ শতাংশেরও বেশি ভিডিওতে কোনো স্বীকারোক্তি থাকে না। তারা কখনো বলে না এটি পেইড বিজ্ঞাপন। তাদের অভিনয় এতটাই বিশ্বাসযোগ্য যে মনে হয়, তারা সত্যিই ঘুরতে ঘুরতে দারুণ কিছু খুঁজে পেয়েছে। আর একারণেই এটা এক ধরনের প্রতারণা।
আরো ভয়ংকর দিক আছে, যার নাম পেইড সাইলেন্স। তার অর্থ হলো, টাকা নিয়ে মুখ বন্ধ রাখা। অনেক অসাধু কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে রেস্টুরেন্টে গিয়ে হাইজিন ভিডিও বানান। দেখে ফেলেন কোথাও কোনো সমস্যা। তখন মালিককে হুমকি দেন। বলেন, টাকা দাও, নইলে এই ভিডিও ভাইরাল করে দেব। এটাই এখনকার ডিজিটাল ব্ল্যাকমেইল। তাদের চিন্তা কী জানেন? ভিডিও ভাইরাল হলে আপনার লোকসান হবে, তাদের লাভ হবে ভিউ থেকে। সো, ফুড রিভিউয়ার জন্য উইন-উইন সিচুয়েশন, ক্ষতিটা রেস্টুরেন্টের।
আবার অনেক সময় দেখা যায়, ফেসবুকের অনেক বড় বড় গ্রুপ, যেমন ‘ফুডব্যাংক’ বা এই জাতীয় বড় বড় গ্রুপগুলো এখন এক একটা মাফিয়া হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো রেস্টুরেন্ট তাদের অ্যাডমিনদের ফ্রি খাওয়ায় বা মাসোহারা দেয়, তবেই তারা সেখানে পজিটিভ পোস্ট অ্যাপ্রুভ করে। আর যদি কেউ অবাধ্য হয়, তবে তার বিরুদ্ধে হাজার হাজার মেম্বারকে লেলিয়ে দিয়ে ‘রিভিউ বোম্বিং’ করা হয়। অর্থাৎ, এক রাতের মধ্যে কয়েক হাজার মানুষ মিলে সেই রেস্টুরেন্টের পেজে ১-স্টার রিভিউ দিয়ে তার রেটিং মাটির সাথে মিশিয়ে দেয়।
এবার একটি তথ্য দেই, যা আমাদের গর্বের জায়গাকেও কলঙ্কিত করেছে। আপনি জানেন কি, গোটা বিশ্বের ফেইক রিভিউয়ের বাজারের অন্যতম বড় কারিগর বাংলাদেশ? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য। ‘ফেইক রিভিউ ওয়াচ’ নামের একটি আন্তর্জাতিক সংস্থার তদন্তে উঠে এসেছে এই চিত্র। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান- এই তিন দেশ এখন পৃথিবীর ‘ফেইক রিভিউ ফ্যাক্টরি’। ঢাকা বা চট্টগ্রামের ছোট অফিসে বসে হাজার হাজার ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়। সেগুলো দিয়ে ইউরোপ-আমেরিকার রেস্টুরেন্টে পাঁচ তারকা রিভিউ বিক্রি হয়। আবার উল্টো চিত্রও আছে। কোনো রেস্টুরেন্ট সার্ভিস নিতে না চাইলে, তাকে নেতিবাচক রিভিউ দিয়ে ব্ল্যাকমেইল করা হয়।
কয়েক হাজার মাইল দূর থেকেই কেউ আপনার ব্যবসার ভাগ্য লিখে দিচ্ছে। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও প্রায় অসম্ভব। কারণ ইন্টারনেটের কোন সীমানা থাকে না। আমাদের দেশের এই ‘ক্লিক ফার্মগুলো সাধারণ মানুষের ডিজিটাল পরিচয় চুরি করে জালিয়াতির চাকা ঘুরিয়ে চলেছে।
এতক্ষণ তো গেল টাকা আর ব্যবসার কথা। এবার একটু নিজের শরীরের কথা ভাবুন তো। আমরা যখন ভ্লগারদের ভিডিও দেখি, তারা সবসময় ‘স্ট্রিট ফুড’কে খুবই গ্লোরিফাই করে দেখান। রাস্তার পাশে ধুলোবালির মধ্যে খালি হাতে চটপটি মাখানো হচ্ছে- আর ভ্লগার বলছেন, মামার হাতের জাদু!
কিন্তু এই ‘হাতের জাদু’র বৈজ্ঞানিক নাম কী জানেন? বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, রাস্তার ধারের এক প্লেট চটপটি বা ফুচকায় প্রায় ৭ কোটি ২০ লাখ ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়া থাকতে পারে। ভ্লগাররা ‘মাস্ট ট্রাই’ বলে যে খাবারগুলো তুলে ধরছেন, সেগুলোর অন্ধকার দিক তারা গোপন রাখেন। তারা কখনোই সতর্ক করে না যে এগুলো থেকে আপনার পেটের ভয়ংকর সব রোগ হতে পারে। কারণ, তাদের কাছে আপনার স্বাস্থ্যের চেয়ে ভিডিওর ‘রিচ’ বা ভিউ বেশি জরুরি। আর বিপদটা কিন্তু আপনার।
এখন চলছে ‘মটকা চা’ বা মাটির পাত্রে খাবারের নতুন জোয়ার। ভ্লগাররা বলছেন, এটি খুবই ঐতিহ্যবাহী। কিন্তু পুষ্টিবিদরা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। তারা বলছেন, মাটির পাত্র যদি একবার ব্যবহারের পর ফেলে না দেওয়া হয়, সেটি ব্যাকটেরিয়ার আখড়ায় পরিণত হয়। কারণ মাটি সহজেই পানি শুষে নেয়। কেউ সেখান থেকে একবার পান করলেই, তার লালা বা জীবাণু মাটির ভেতর আটকে থাকে। সাধারণ ধোয়ায় সেটি পরিষ্কার হয় না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও ভ্লগাররা এই ভিডিও বানিয়েই যাচ্ছেন। কারণ ‘মটকা চা’ ক্যামেরায় দেখতে খুবই সুন্দর লাগে।
এই যখন অবস্থা- তাহলে আইন কি কিছুই করছে না? কর্তৃপক্ষ কিন্তু সচেতন। সম্প্রতি বাংলাদেশে আইন বেশ কড়া হয়েছে। উদাহরণ হিসেবে রাফসান দ্যা ছোট ভাইয়ের ‘ব্লু’ ড্রিংকের কাহিনি মনে পড়বে। বিএসটিআইর অনুমোদন ছাড়াই ইলেকট্রোলাইট ড্রিংক বানানোর অপরাধে তাকে জরিমানা করা হয়েছে ১৬ লাখ টাকা। এটি একটি স্পষ্ট বার্তা। যারা ভাবেন কন্টেন্ট ক্রিয়েটররা আইনের ঊর্ধ্বে, এ ঘটনা তাদের জন্য বড় একটি আল্টিমেটাম।
অবশ্য ২০২৪ সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি নতুন নীতিমালা করেছে। এখন থেকে কোনো কোম্পানি প্রমাণ ছাড়া ১০০% খাঁটি বা দেশের সেরা- এই ধরনের দাবি করতে পারবে না। এটা এখন দণ্ডনীয় অপরাধ। এমনকি ভ্লগার বা প্রভাবশালী ব্যক্তিরাও যদি মিথ্যা তথ্য দিয়ে খাবারের প্রচারণা চালান, তবে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ (Cyber Security Act, 2023) – এ মামলা করা যাবে।
এবার চলুন একটা মজার কিন্তু চিন্তার বিষয় বলি। লন্ডনের এক সাংবাদিক ‘উবা বাটলার’ একবার একটি পরীক্ষা করেছিলেন। তিনি তার নিজের বাড়ির পেছনের একটা ভাঙা শেড বা কুঁড়েঘরকে ট্রিপঅ্যাডভাইজরে রেস্টুরেন্ট হিসেবে রেজিস্ট্রি করেন। নাম দেন ‘দ্য শেড অ্যাট ডালউইচ’। তিনি নিজে আর তার বন্ধুরা মিলে হাজার হাজার ভুয়া পজিটিভ রিভিউ লেখেন। এমনকি খাবারের ছবি হিসেবে শেভিং ক্রিম আর টয়লেট ক্লিনার দিয়ে সাজানো ভুয়া ছবি দেন। ফল কী হয়েছিল জানেন? কোনো খাবার সার্ভ না করেই কয়েক মাসের মধ্যে সেই কুঁড়েঘরটি লন্ডনের ১ নম্বর রেস্টুরেন্ট হয়ে গিয়েছিল!
লন্ডনের মতো জায়গায় যদি এমন হয়, ভাবুন তো বাংলাদেশে কী হচ্ছে? আপনি যে পাঁচ তারা রেটিং দেখে দৌড়াচ্ছেন, সেটা হয়তো কয়েক ডজন ফেক আইডির হাতের লেখা। রেটিং আর তারার উপর অন্ধ বিশ্বাস করার সময় এখন শেষ। এতক্ষণ তো অনেক নেতিবাচক কথা শুনলেন। তাহলে উপায় কী? আমরা কি ফুড ভ্লগ দেখা বন্ধ করে দেব?
না, সমাধান হলো সচেতনতা। এখন বিশ্বে একটি নতুন ট্রেন্ড শুরু হয়েছে। নাম ‘ডি-ইনফ্লুয়েন্সিং’। এর মানে হলো, কিছু সৎ ক্রিয়েটর এখন মানুষকে সচেতন করছেন। তারা বলছেন, “এটা কিনবেন না”, “এই রিভিউটি ফেইক”। ঢাকার রেস্টুরেন্টগুলোতেও এমন স্বচ্ছ ক্রিয়েটররা দরকার। যারা ভিডিওর শুরুতেই বলবেন, “এই রিভিউটির জন্য আমি এই রেস্টুরেন্ট থেকে টাকা নিয়েছি।” এটাকেই বলে স্বচ্ছতা। আর এই স্বচ্ছতার মাধ্যমেই গড়ে উঠবে একটি সৎ খাদ্য সম্প্রদায়।
আপনি যখন কোনো ভিডিও দেখবেন, খেয়াল করবেন ভ্লগার কি শুধু প্রশংসাই করছেন নাকি কোনো নেতিবাচক দিকও বলছেন? যদি দেখেন সবকিছুই ‘অস্থির’ আর ‘জোশ’, বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। মনে রাখবেন, আপনার কষ্টার্জিত টাকা আর মূল্যবান স্বাস্থ্য, কোনোটিই একজন ভ্লগারের ভিউ ধান্দাবাজির চেয়ে কমদামী নয়।
একটি জাতির সংস্কৃতির প্রাণ থাকে তার খাদ্যাভ্যাসে। কিন্তু এই আনন্দময় সংস্কৃতি যেন প্রতারণার ফাঁদে পড়ে বিষাক্ত না হয়। আমরা চাই আমাদের দেশের ফুড ভ্লগিং আরও পেশাদার হোক। ভ্লগাররা কেবল প্রভাব তৈরির কারিগর না হয়ে, সত্যিকারের সৃষ্টিশীল হয়ে উঠুক। যারা সত্য বলতে কখনো ভয় পাবে না।
ভিডিওটি আপনাদের কেমন লাগল, কমেন্ট করে জানান। আপনার আশেপাশে কি এমন কোনো রেস্টুরেন্ট আছে যা ভ্লগারদের কারণে রীতিমতো ভাইরাল কিন্তু সেখানকার পরিবেশনা এবং খাবার খুবই বাজে? যদি থেকে থাকে, তাহলে সকলকে সতর্ক করতে কমেন্ট করে জানান।
ধন্যবাদ সবাইকে।
সুস্থ থাকুন, ভালো থাকুন।
Dark Side of Food Vlog
Are you scrolling through Facebook or YouTube? Have you noticed which content is most prevalent on the homepage? Surely many will say, food vlogging. Glossy thumbnails with pictures of great food and bright, colorful videos. How does it feel when someone eats Biryani and exclaims, “Incredible!”? “Great, tender, and juicy?” Hearing such reviews makes you feel like you must visit that shop. But have you ever thought about what is hidden behind running after this “greatness”? Is what you are seeing a real review, or a staged drama in exchange for money? Behind the light of the colorful food vlogging world, there lies darkness. Today, I will talk about that darkness. How a market of fake reviews worth crores of taka has been built by capitalizing on your trust. Your favorite food vloggers often become tools for blackmail. And do you know what is entering your body behind that viral food? Watch the video until the end to know everything.
Greetings to everyone.
Let me start with an incident. Many probably remember it. It is an incident from 2023. Many of you must have heard the name ‘Sultan’s Dine’? Suddenly, a rumor spread like fire on the internet. It was claimed they were serving dog or cat meat instead of mutton! In one video, an attempt was made to prove it by showing bones. It was said these were not goat bones. Instantly, thousands of people started sharing the viral video. Calls for boycotts were everywhere. But what was the real truth? Investigation showed it was completely a rumor. Those bones were from a small breed of goat. But by then, it was too late. The restaurant suffered losses worth crores of taka. How did a rumor go viral so quickly? Was it just because of the addiction to views and likes of an over-enthusiastic food vlogger? After ‘Sultan’s Dine’ threatened a lawsuit, many vloggers deleted their videos. This proves how much power food vlogging holds now. If it falls into the wrong hands, it can become a dangerous lethal weapon. But the question is, why do these vloggers do this? Is it just for likes, views, and monetization? Let us now try to understand the actual economic equation.
Actually, this is the era of the ‘Rate Card.’ An unwritten rule operates behind the scenes. Even the big vloggers we know are not outside of this. Insider reports say a mega influencer takes anywhere from one lakh to five lakh taka just for one positive review. Along with free food for the entire team, plus VIP treatment is also included. Just think for a moment, a vlogger who does food vlogging with five lakh taka in their pocket—can they ever give a bad review of food? Instead, they will present even rotten food as having ‘extraordinary taste.’ This is the ‘Rate Card Economy.’ Here, the value of money is the highest. Experts say there is no confession in more than 90 percent of the videos. They never say it is a paid advertisement. Their acting is so convincing that it feels like they truly found something great while just wandering around. And that is why it is a kind of fraud.
There is an even more terrifying side, named Paid Silence. This means keeping one’s mouth shut in exchange for money. Many dishonest content creators first go to a restaurant and make hygiene videos. They spot a problem somewhere. Then they threaten the owner. They say, “Give money, or I will make this video viral.” This is today’s digital blackmail. Do you know what their thinking is? If the video goes viral, you lose, and they gain from the views. So, it is a win-win situation for the food reviewer, and the loss belongs to the restaurant.
Again, it is often seen that many big Facebook groups, like ‘Foodbank’ or similar large groups, have now become like mafias. Only if a restaurant feeds their admins for free or pays a monthly allowance do they approve positive posts there. And if anyone is disobedient, thousands of members are unleashed against them to perform ‘review bombing.’ That is, within one night, thousands of people together give that restaurant’s page 1-star reviews and crush its rating to the ground.
Now let me give some information that has also tarnished our place of pride. Did you know that Bangladesh is one of the biggest masterminds in the global fake review market? Yes, though it sounds unbelievable, it is true. This picture emerged from an investigation by an international agency called ‘Fake Review Watch.’ Bangladesh, India, and Pakistan—these three countries are now the ‘fake review factories’ of the world. Thousands of fake accounts are created sitting in small offices in Dhaka or Chittagong. Five-star reviews are sold to restaurants in Europe and America using those. There is also the opposite scenario. If a restaurant does not want to take the service, they are blackmailed with negative reviews. Someone from thousands of miles away is writing the fate of your business. Taking legal action against this is also nearly impossible. Because the internet has no boundaries. These ‘click farms’ in our country are stealing common people’s digital identities to keep the wheels of fraud spinning.
So far, we have talked about money and business. Now think about your own body for a bit. When we watch vloggers’ videos, they always glorify ‘street food.’ Chotpoti is being mixed with bare hands in the dust by the roadside—and the vlogger says, “The magic of Mama’s hands!” But do you know the scientific name for this “magic of hands”? A study by the Bangladesh Agricultural Research Council and Dhaka University found that a single plate of roadside Chotpoti or Fuchka can contain about 72 million ‘E. coli’ bacteria. The foods that vloggers highlight as ‘must try’ have dark sides they keep hidden. They never warn you that these could cause terrible stomach diseases. Because to them, the ‘reach’ or views of the video are more important than your health. And the danger is yours.
Now there is a new wave of ‘Motka Cha’ or food in clay pots. Vloggers say it is very traditional. But nutritionists are issuing warnings. They say if the clay pot is not thrown away after one use, it becomes a breeding ground for bacteria. Because clay absorbs water easily. If someone drinks from it once, their saliva or germs stay trapped inside the clay. Ordinary washing does not clean it. Even though the Bangladesh Safe Food Authority has repeatedly warned, vloggers keep making these videos. Because ‘Motka Cha’ looks very beautiful on camera.
In this situation—is the law doing nothing? The authorities are, however, aware. Recently, the law in Bangladesh has become quite strict. As an example, the story of Rafsan The ChotoBhai’s ‘BLU’ drink comes to mind. He was fined 16 lakh taka for making an electrolyte drink without BSTI approval. This is a clear message. For those who think content creators are above the law, this incident is a big ultimatum.
Of course, in 2024, the Safe Food Authority made a new policy. From now on, no company can claim things like 100% pure or the best in the country without proof. This is now a punishable offense. Even if vloggers or influential people promote food with false information, a case can be filed against them under the ‘Cyber Security Act, 2023.’
Now let me tell you something funny but worth thinking about. A London journalist named ‘Oobah Butler’ once conducted an experiment. He registered a broken shed or hut behind his own house as a restaurant on TripAdvisor. He named it ‘The Shed at Dulwich.’ He and his friends wrote thousands of fake positive reviews. He even posted fake pictures arranged with shaving cream and toilet cleaner as food photos. Do you know what the result was? Without serving any food, within a few months, that hut became the number 1 restaurant in London! If this happens in a place like London, imagine what is happening in Bangladesh? The five-star rating you are running after might be the handwriting of a few dozen fake IDs. The time for blind faith in ratings and stars is over. You have heard many negative things so far. So what is the solution?
Shall we stop watching food vlogs? No, the solution is awareness. A new trend has started globally now. It is called ‘De-influencing.’ This means some honest creators are now making people aware. They are saying, “Don’t buy this,” “This review is fake.” Such transparent creators are needed in Dhaka’s restaurants too. Those who will say at the beginning of the video, “I have taken money from this restaurant for this review.” This is called transparency. And through this transparency, an honest food community will be built.
When you watch a video, notice if the vlogger is only praising or also mentioning negative aspects? If you see everything is ‘incredible’ and ‘great,’ understand that something is fishy. Remember, your hard-earned money and valuable health are not less valuable than a vlogger’s view-seeking schemes.
The heart of a nation’s culture lies in its eating habits. But this joyful culture should not become toxic by falling into a trap of fraud. We want our country’s food vlogging to become more professional. May vloggers not just be creators of influence, but become truly creative. Those who will never be afraid to speak the truth.
Let us know in the comments how you liked the video. Is there any restaurant around you that is literally viral because of vloggers, but the service and food there are very bad? If so, let everyone know by commenting to warn them.
Thank you, everyone.
Stay healthy, stay well.


